Tag: Mann ki Baat

Mann ki Baat

  • Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    Har Ghar Tiranga: প্রোফাইলে তেরঙ্গা! নিজে ছবি বদল করে সকলকে এই কর্মসূচিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে সকলকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। আজ ২ আগস্ট থেকেই এই অভিযান শুরু করার আর্জি জানান তিনি। নিজের প্রোফাইলের ছবি বদলে তার সূচনাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২ অগস্ট পিঙ্গালি বেঙ্কাইয়াজির জন্মদিন। তিনিই আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। তাঁর প্রতি আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই।” সকলেই যেন এই কাজে এগিয়ে আসেন, আহ্বান মোদির।

    স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ এর অংশ হিসেবে এবছর বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি গণ আন্দোলনে পরিণত হচ্ছে। আসুন আমরা আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই।’ গত রবিবার তাঁর ‘মন কি বাত’ রেডিও সম্প্রচারে মোদি জনগণকে ২ থেকে ১৫ আগস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জাতীয় পতাকার ছবি রাখার আহ্বান জানিয়েছিলেন। সেই মতোই এদিন নিজের প্রোফাইল পিকচার বদলান মোদি। 

    I pay homage to the great Pingali Venkayya on his birth anniversary. Our nation will forever be indebted to him for his efforts of giving us the Tricolour, which we are very proud of. Taking strength and inspiration from the Tricolour, may we keep working for national progress.

     প্রধানমন্ত্রীর কথায়, “আজাদি কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে– হর ঘর তিরঙ্গা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে। প্রত্যেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিরঙ্গা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক।” প্রধানমন্ত্রীর মতোই প্রোফাইল পিকচারে তেরঙ্গা ব্যবহার করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা।

    আরও পড়ুন: নতুন আইএসআইএস মডিউলের খোঁজ, ছয় রাজ্যে তল্লাশি চালাল এনআইএ

  • Unicorn Startup: নতুন ভারতের মূল মন্ত্র চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী, কী বললেন তিনি?

    Unicorn Startup: নতুন ভারতের মূল মন্ত্র চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ‘ইউনিকর্ন’ স্টার্টআপের (Unicorn Startup) সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ভারতীয় ‘ইউনিকর্ন’ স্টার্টআপগুলির বার্ষিক বৃদ্ধির হার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের তুলনায় বেশি। এমনকী করোনা অতিমারীর মধ্যে দেশজুড়ে আর্থিক মন্দা থাকা সত্ত্বেও দেশের এই বহুমূল্য স্টার্টআপগুলি নিজেদের মূল্যবৃদ্ধি অব্যাহত রেখেছে। রবিবার ৮৯তম ‘মন কি বাত’ (Mann Ki Baat) রেডিও অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।   

    কোনও নতুন ব্যবসা যদি মার্কেটে শেয়ার ছাড়ার আগেই তার ভ্যালুয়েশন ১০০ কোটি মার্কিন ডলারের বেশি হয়, তাহলে তাকে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বলা হয়। এদিন এই ইউনিকর্ন স্টার্টআপগুলিরই প্রশংসায় পঞ্চমুখ হলেন মোদি। প্রধানমন্ত্রী এদিন বলেন, “ভারতীয়দের জন্যে গর্বের বিষয়, যে বিশ্বব্যাপী মহামারীর মধ্যেও লাভের টাকা ঘরে তুলেছে এই স্টার্টআপগুলি। আগামী বছরগুলিতে এই স্টার্টআপগুলিতে লাভের পরিমাণ আরও বাড়বে।”  

    আরও পড়ুন: মঙ্গলবার পিএম কিষান প্রকল্পের ১১তম কিস্তির টাকা বিতরণ করবেন মোদি, জানুুন বিস্তারিত

    প্রধানমন্ত্রী এদিন জানান, “গতবছর এই বড় স্টার্টআপ কোম্পানিগুলির জন্যে খুব ভালো সময় ছিল। ৪৪ টি নতুন কোম্পানির প্রত্যেকের ভ্যালুয়েশন ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। দেশের সব নতুন বড় কোম্পানিগুলির মধ্যে ৪০ টি গত বছর তৈরি করা হয়েছে। ১৪ টা তৈরি করা হয়েছে গত ৩-৪ মাসে।” প্রধানমন্ত্রী পরিসংখ্যান দেন, “মে মাস অবধি ভারতে ১০০ টি স্টার্টআপের মোট মূল্য ৩৩,২৭০ কোটি মার্কিন ডলার।”

    আরও পড়ুন: ডিজিটাল চোখে সবকিছুই নজরবন্দি প্রধানমন্ত্রীর

    মোদি বলেন, “স্টার্ট আপগুলি হল নতুন ভারতের মূল মন্ত্র। আমি বিশ্বাস করি, আগামী দিনে এই স্টার্ট আপগুলি ভারতকে উন্নতির নতুন শিখরে নিয়ে যাবে। এই স্টার্ট আপগুলিকে সঠিক দিশা দেখানো হলেই এগুলি শিখরে পৌঁছে যেতে পারবে। ভারতে এমন অনেকেই আছেন, যারা এই স্টার্ট আপগুলিকে সঠিক দিশা দেখাতে পারেন।”  

    প্রধানমন্ত্রী বলেন, “একটি ইউনিকর্ন মানে অন্তত ৭,৫০০ কোটি টাকার স্টার্টআপ। এই ইউনিকর্নগুলির মোট মূল্য ৩৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২৫ লক্ষ কোটি টাকার বেশি। এটা প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

    তিনি আরও বলেন, “আগামী সময় ভারতের হবে। এই ইউনিকর্নগুলি বিভিন্ন দিকে কাজ করছে। ইউনিকর্নের নিরিখে অনেক দেশ ভারতের চেয়ে পিছিয়ে আছে।” 

    নিও ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম ‘ওপেন’ ভারতের ১০০ তম ইউনিকর্ন স্টার্টআপ। বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বের  প্রতি ১০টি ইউনিকর্ন স্টার্টআপের মধ্যে একটি ভারতের। 

     

LinkedIn
Share