Tag: Mass Shooting

Mass Shooting

  • Nigeria Massacre: নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯

    Nigeria Massacre: নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বন্দুকধারীদের নৃশংস হামলায় নিহত অন্তত ২৯ জন। হামলার দায় স্বীকার করেছে (Nigeria Massacre) ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ISWAP)। গোষ্ঠীটির দাবি, তারা হামলা চালিয়ে অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করেছে।

    খেলার মাঠে অতর্কিতে হামলা (Nigeria Massacre)

    রবিবার আদামাওয়া (Islamic State) অঙ্গরাজ্যের গোম্বি লোকাল গভর্নমেন্ট এরিয়ার গুইয়াকু কমিউনিটিতে হিংসার ঘটনাটি ঘটে। অঞ্চলটি ক্যামেরুন সীমান্তের কাছে, দীর্ঘদিন ধরে জেহাদি তৎপরতার জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা একটি ফুটবল খেলার মাঠে অতর্কিতে হামলা চালায়। সেই সময় বহু তরুণ-তরুণী খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বন্দুকধারীরা এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

    স্থানীয়দের বক্তব্য

    স্থানীয় এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের লোকজন গুইয়াকু কমিউনিটির ফুটবল মাঠে জড়ো হয়েছিল…। তখন বিদ্রোহীরা অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।” নিহতদের অধিকাংশই যুবক-যুবতী। এর মধ্যে ফুটবল খেলা দেখতে আসা কয়েকজন মহিলাও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় ঘরবাড়ি, যানবাহন ও গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আদামাওয়া অঙ্গরাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গুইয়াকু কমিউনিটিতে প্রাণঘাতী হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দে করে অবিলম্বে নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি (Nigeria Massacre)।

    পোড়া গির্জার ছবি

    জানা গিয়েছে, প্রথমে প্রশাসন বোকো হারাম জঙ্গিদের দায়ী করলেও, পরে হামলার দায় স্বীকার করে বিবৃতি (Islamic State) দেয় আইএসডাব্লুএপি। তাদের দাবি, অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। একটি গির্জা ও প্রায় ১০০টি মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। টেলিভিশন ফুটেজে পোড়া গির্জা ও কয়েকটি পুড়ে যাওয়া মোটরসাইকেল দেখা গিয়েছে। কমিউনিটি নেতারা জানান, হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে সাধারণ মানুষের ওপর হামলা ও সম্পত্তি ধ্বংস করেছে। নিরাপত্তা রক্ষীরা না থাকায় তারা সঙ্গে সঙ্গে কোনও প্রতিরোধের মুখেও পড়েনি (Nigeria Massacre)।

    নিরাপত্তা সঙ্কট

    এই হামলায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা সঙ্কটকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখানে এক দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহ করছে জেহাদিরা। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে বোকো হারাম ও আইএসডাব্লুএপি সংক্রান্ত হিংসায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এই সংঘাত প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এই হামলাটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এতে প্রকাশ্যে দায় স্বীকার করা হয়েছে এবং জনসমাগমে থাকা নিরীহ মানুষদের টার্গেট করা হয়েছে।

    কৃষিজমি নিয়ে বিবাদের জের

    দেশে সাধারণ নির্বাচন এক বছরেরও কম সময় দূরে থাকায় নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে। সরকার বিদ্রোহ দমন ও নতুন করে হওয়া হামলা ঠেকাতে বাড়তি চাপে রয়েছে (Nigeria Massacre)। এদিকে, এদিনই ১০০ কিলোমিটারেরও বেশি দূরের লামুর্দে এলাকায় আর একটি হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, সেখানে কৃষিজমি নিয়ে বিবাদের জেরে সাম্প্রদায়িক সংঘর্ষ হয় (Islamic State)। স্থানীয় প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, “মানুষের প্রাণ গিয়েছে, সম্পত্তিও নষ্ট হয়েছে।”

    ওয়াকিবহাল মহলের মতে, গুইয়াকুর হামলাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলির একটি। আইএসডাব্লুএপির দাবি, তারা অন্তত ২৫ জন খ্রিস্টানকে হত্যা করেছে এবং একটি গির্জা ও প্রায় ১০০টি মোটরবাইকে আগুন দিয়েছে। জানা গিয়েছে, ওই গোষ্ঠীটি ফের হামলা চালাতে পারে। প্রত্যাশিতভাবেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন উত্তর-পূর্ব নাইজেরিয়ার সাধারণ মানুষ।

     

  • US Mass Shooting: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! মৃত কমপক্ষে ২২, আহত ৫০

    US Mass Shooting: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! মৃত কমপক্ষে ২২, আহত ৫০

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের গণহত্যা আমেরিকায়। নির্বিচারে গুলি চালানো হল সাধারণ মানুষের উপরে। আমেরিকার মেইনের লেউইস্টনে হামলা চালায় বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ থেকে ৬০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। হামলার পিছনে কী কারণ, তা এখনও জানা যায়নি। 

    মধ্যরাতে হামলা

    মার্কিন সংবাদমাধ্য়ম সূত্রে খবর, বুধবার বেশি রাতের দিকে একাধিক জায়গায় হামলা চালায় ওই বন্দুকবাজ। মেইনের লেউইস্টনের একটি ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার, বোলিং অ্যালি ও স্থানীয় একটি বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। এই এলাকাটি অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ। মেইনের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডের থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল। প্রমাণ সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে পুলিশও অভিযুক্তকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালগুলিতে যোগাযোগ করা হচ্ছে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    জঙ্গি নাশকতার তত্ত্ব 

    এদিন সকালেই লেউইস্টন পুলিশ বিভাগের তরফে জানানো হয়, কমপক্ষে দুইজন বন্দুকবাজ ঘুরে বেড়াচ্ছে শহরে। বিভিন্ন জায়গায় তারা হামলা চালাচ্ছে। সন্দেহভাজন দুই বন্দুকবাজের ছবিও প্রকাশ করা হয়। তাদের হাতে সেমিঅটোমেটিক রাইফেল দেখা যায় ছবিতে। বিপদ এড়াতে স্থানীয় দোকানপাট বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা কোনও নতুন ঘটনা নয়। এর আগে টেক্সাস, মিনেসোটা বা নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরেও এই ধরনের ঘটনা ঘটেছে। তবে চলতি বছরের সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে বুধবার। যার পিছনে জঙ্গি নাশকতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না মার্কিন পুলিশ। আততায়ীর ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিবৃতি দেন স্থানীয় কাউন্টির শেরিফ। হামলাকারীকে চিহ্নিত করে তার সম্পর্কে পুলিশকে তথ্য দিতে নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     

LinkedIn
Share