Tag: messi

messi

  • Lionel Messi Mess: যুবভারতীকাণ্ডে রাজ্যের গঠিত তদন্ত কমিটির ক্ষমতাই নেই! জোড়া মামলা দায়ের হাইকোর্টে

    Lionel Messi Mess: যুবভারতীকাণ্ডে রাজ্যের গঠিত তদন্ত কমিটির ক্ষমতাই নেই! জোড়া মামলা দায়ের হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল ‘মেসি মেস’ (Lionel Messi Mess)। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে দেখতে গিয়ে শনিবারের বারবেলায় ধুন্ধুমার কাণ্ড ঘটে যুবভারতীতে। এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। তাকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা (Case Filed)। মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি গড়া প্রয়োজন। চলতি সপ্তাহেই এই মামলা দুটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

    একাধিক মামলা দায়ের (Lionel Messi Mess)

    যুবভারতীকাণ্ডে দায়ের হয়েছে আরও একটি মামলা। মামলাটি করেছেন মৈনাক ঘোষাল। তিনি আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন। দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া উচিত বলেও জানান তিনি। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি এবং সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন মৈনাক। তাঁর দাবি, স্টেডিয়ামে সেদিন যা ক্ষতি হয়েছে, তাও দিতে হবে আয়োজক সংস্থাকে।এদিকে, মমতার গড়া তদন্ত কমিটির (এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়) সদস্যরা রবিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে গিয়েছিলেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। গ্যালারি ও মাঠের বেশ কিছু অংশ (Case Filed) পর্যবেক্ষণ করার পাশাপাশি করা হয়েছে ভিডিওগ্রাফিও (Lionel Messi Mess)। করে কমিটির সদস্যরা স্টেডিয়ামে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।

    মেসি মেস

    শনিবার যুবভারতীতে এসেছিলেন তারকা ফুটবলার লিয়োনেল মেসি। তাঁকে একবার চোখের দেখা দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গিয়েছিলেন মেসি-ভক্তরা। মাঠে মেসি ছিলেন মাত্র ১৬ মিনিট। চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে খেপে যান চড়া দরে টিকিট কেটেও মাঠে আসা মেসি ভক্তরা। শুরু হয় হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ি। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি এমনই হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হয়। পরে অবশ্য মেসি এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী (Lionel Messi Mess)।

    মামলা দায়ের

    ওই ঘটনার তদন্ত করতেই কমিটি গঠন করে রাজ্য সরকার। সেই কমিটির বিরুদ্ধেই দায়ের হয়েছে জোড়া মামলা। মামলার একটি আবেদন করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। আর একটি মামলা নিয়ে (Case Filed) প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালত জানতে চেয়েছে, আদতে টিকিটের মূল্য কত টাকা ধার্য করা হয়েছিল। কেন এক এক রকমের টিকিট। এই ঘটনায় তদন্তের দাবি উঠেছিল আগেই। পরে এও জানা যায়, বেশ কিছু মেসি-অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার একটি নামী হোটেলে। সেটাও কেন হল? সব মিলিয়ে কত টাকার লেনদেন হয়েছিল, এসব নিয়েই আদালতে দায়ের হয়েছে মামলা।

    রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, “পাড়ার লোককে রেখে তদন্ত কমিটি নয় (Case Filed)। বর্তমান বিচারপতিকে রেখে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ এবং রাজ্য পুলিশকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত। এদিকে, দর্শকদের টাকা ফেরত দিতেও উদ্যোগী হয়েছে সরকার। এর পাশাপাশি গ্রফতার করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকে (Lionel Messi Mess)।

  • Messi Goat Tour: মেসি-কাণ্ডে ১৪ দিনের পুলিশি হেফাজতে আয়োজক শতদ্রু, হায়দরাবাদে অনুষ্ঠান হল নির্বিঘ্নে

    Messi Goat Tour: মেসি-কাণ্ডে ১৪ দিনের পুলিশি হেফাজতে আয়োজক শতদ্রু, হায়দরাবাদে অনুষ্ঠান হল নির্বিঘ্নে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় মেসিকে (Messi Goat Tour) নিয়ে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হল, তাতে বিশ্বের দরবারে মুখ পুড়েছে তৃণমূল-শাসিত বাংলার। তবে শনিবার সন্ধেয় হায়দরাবাদ সাক্ষী রইল আর্জেন্টিনার তারকা-ফুটবলার লিয়োনেল মেসির ম্যাজিকে (Satadru Dutta)। রবিবার বিশ্বজয়ী ‘লা আলবিসেলেস্তে’র অধিনায়ক পা রাখছেন মুম্বইয়ে। উল্লেখ্য যে, হায়দরাবাদের পর রবিবার মুম্বইয়ে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ছাড়াই। এদিকে, শনিবার যুবভারতীর ঘটনায় গ্রেফতারির পর বিধাননগর আদালতে তোলা হলে শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ (Messi Goat Tour)

    যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় শতদ্রুর বিরুদ্ধে মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন আদালতে গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্তের আইনজীবীর সওয়াল, আমার মক্কেলের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে, এমন কী এমপিও আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি কী এমন কাজ করেছেন, যার জন্য এই আইনে মামলা হবে। পাশাপাশি জামিনের আবেদনও জানানো হয়।

    শতদ্রুর প্রশ্ন

    এদিন শতদ্রু নিজে পুলিশি হেফাজতের বিরুদ্ধে প্রশ্ন (Messi Goat Tour) তুলে বলেন, “স্টেডিয়ামে যা ঘটেছে, তার জন্য আমার বিরুদ্ধে মামলা কেন? ১৪ দিনের পুলিশি হেফাজতেরই বা প্রয়োজন কেন?” সরকারি আইনজীবী বলেন, “মেসির সামনে কে যাবেন, আর কে যাবেন না, তার সম্পূর্ণ দায়িত্ব আয়োজকের। আয়োজক নিজের লোকজনকে নিয়ে এমনভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন, যাতে সাধারণ দর্শকরা তাঁকে ঠিকভাবে দেখতে পাননি।” জনসমাগম ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আয়োজকের দায়িত্ব অবহেলা করা হয়েছে, এই মর্মে সবপক্ষের সওয়াল শোনার পর আদালত শতদ্রুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়।

    এদিকে, যুবভারতীর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটি তাদের কাজ শুরু করে দিল। রবিবার কমিটির সদস্যরা যুবভারতীতে (Messi Goat Tour) পৌঁছে প্রথমেই মাঠ পরিদর্শন করেন। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সঙ্গে কমিটির বাকি দুই সদস্য মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী মেসির প্রবেশপথের করিডর, নিরাপত্তা (Satadru Dutta) ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর করেন।

  • Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের জন্য এক সুখবর! ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন। কিছু সময় পরেই আরও একবার বিশ্ব ফুটবলের সেরা ডুয়েল মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব (Messi vs Ronaldo)। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পোর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দল সৌদি আরব অলস্টার একাদশ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু মেসি নন, প্যারিসের ক্লাব দলটির হয়ে খেলবেন নেইমার, এমবাপেরাও।

    সিআর ৭-এর সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ

    বিশ্বকাপের পর রোনাল্ডো সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলেননি রোনাল্ডো। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন, তাও আবার মেসির বিরুদ্ধে। আজকের প্রতিপক্ষ মেসির পিএসজি। প্রায় তিন বছর পর ফের মেসি-রোনাল্ডো মুখোমুখি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার। শোনা গিয়েছে নিলামের মাধ্যমে ম্যাচের একটি টিকিট বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। আর এমনি টিকিট পাওয়া গিয়েছে সাড়ে চার কোটিতে। তবে কবে, কোথায়, কখন এই খেলা দেখতে পাবেন, জেনে নিন।

    আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

    কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

    কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

    এই খেলা ভারতের কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা সোনার টিকিট কাটলে মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ছবি তুলতে পারবেন। অনেকটা ট্র্যাভেল প্যাকেজের মতো। সেই টিকিটের নিলাম চলছে সৌদি আরবে। সৌদির এক ব্যবসায়ী ওই টিকিটের জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি, বলে খবর। ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির মুখ্য কর্তা। 

    মেসি-রোনাল্ডোর সঙ্গে ছবি

    সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রদর্শনী ম্যাচের একটি টিকিট কাটলে শুধু সবচেয়ে ভাল জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ওই টিকিটেরই নিলাম চলছে। ১৯ জানুয়ারি প্যারিস সঁ জরমঁ (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। কিন্তু ইতিমধ্যেই ২০ লক্ষ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন। সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটা বাছতেই হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তার পর আর সাক্ষাৎ হয়নি সিআর সেভেন ও মেসির। রিয়াধে ১৯ জানুয়ারি যদি রোনাল্ডো-মেসির দ্বৈরথ হয়, তা হলে এই দুই মহাতারকাই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    আল হিলালে-মেসি!

    এরই মধ্যে খবর, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরে (Al Nassar) রোনাল্ডো যোগ দেওয়ার পরই তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল (Al Hilal) দলে চাইছে মেসিকে। শোনা যাচ্ছে রেকর্ড অর্থে লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াধে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি (George Messi)। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সৌদির এক সংবাদপত্রের দাবি, আল নাসের থেকে প্রতি মরসুমে ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা। এদিকে স্পেনের আর এক সংবাদমাধ্যমের দাবি, মেসিকে নাকি বছরে ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। তেমনটা হলে মেসি তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডোর থেকে প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন। তবে মেসি নিজে এই প্রস্তাবে আগ্রহী বলে এখনও জানা যায়নি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share