Tag: Militants

  • Manipur: ফের অশান্ত মণিপুর, ২ শিশুর মৃত্যু, জখম মা

    Manipur: ফের অশান্ত মণিপুর, ২ শিশুর মৃত্যু, জখম মা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুন জ্বলল মণিপুরের (Manipur) একাংশে। রাজ্যের পাঁচ জেলায় তিনদিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করল সরকার। বিষ্ণুপুর জেলায় একটি বোমা বিস্ফোরণে (Rocket Attack) নিহত হয় দুই শিশু, জখম হন তাদের মা। এই ঘটনায় রাজ্যজুড়ে নতুন করে বিক্ষোভ ও হিংসা ছড়িয়ে পড়েছে।

    ইন্টারনেট পরিষেবা বন্ধ (Manipur)

    ৭ এপ্রিল জারি করা স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী, ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায়। মঙ্গলবার মধ্যরাতের কিছু পরে যেখানে হামলা হয়, সেই বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভুল তথ্য ও গুজব ছড়ানো রুখতে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, জনস্বার্থে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা স্থগিত বা নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং আজ, ৭ এপ্রিল দুপুর ২টা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

    ঘুমন্ত অবস্থায় নিহত ২

    মোইরাংয়ের ত্রোংলাওবি আওয়াং লেইকাই গ্রামে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি একটি বাড়িতে বিস্ফোরক ছুড়লে ঘুমন্ত অবস্থায় নিহত হয় ৫ বছরের এক ছেলে ও ৬ মাসের এক কন্যাশিশু। জখম হন তাদের মা। প্রসঙ্গত, এই এলাকা মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলা উত্তেজনার কেন্দ্র হিসেবে পরিচিত। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা একটি পেট্রোল পাম্পের কাছে দুটি তেলের ট্যাঙ্কার ও একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় থানার সামনে টায়ার জ্বালানো হয়, ভাঙচুর করা হয় একটি অস্থায়ী পুলিশ পোস্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী (Manipur)।

    কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর শিবিরে হামলা

    পরে জনতা বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্তের কাছে পি জেলমোল পাহাড়ের পাদদেশে থাকা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) একটি শিবিরে হামলা চালায়। ভিড় ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। আধিকারিকরা জানান, গুলিচালনায় অন্তত ১৯ জন জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর মিলেছে। হিংসার খবর সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েন সাংবাদিকরাও। একটি খালের পাশে আশ্রয় নিতে বাধ্য হন তাঁরা। মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই ঘটনাকে ‘বর্বরোচিত কাজ’ এবং ‘মানবতার ওপর সরাসরি আঘাত’ বলে নিন্দে করেছেন। তিনি বলেন, “যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। এই ধরনের (Rocket Attack) জঙ্গি কার্যকলাপ কোনও অবস্থায়ই সহ্য করা হবে না (Manipur)।”

    স্থানীয় বিধায়ক এনপিপির টিএইচ শান্তি সিংয়ের অভিযোগ, এই হামলা কুকি মাদক-পাচারকারীদের দ্বারা সংঘটিত হয়েছে। তিনি বলেন, “এই জঘন্য ঘটনা সন্ত্রাসবাদের চেয়ে কম নয়। এই ধরনের অমানবিক কাজ আমাদের সমাজে কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কঠোর  নিন্দা হওয়া উচিত।” এই ঘটনায় ফের একবার এলাকায় নষ্ট হয়েছে শান্তি, ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপত্যকার বিভিন্ন জেলায় (Rocket Attack)।

     

  • Manipur: ফের অশান্ত মণিপুর, টাংখুল নাগা সম্প্রদায়ের বাড়িতে আগুন কুকি জঙ্গিদের

    Manipur: ফের অশান্ত মণিপুর, টাংখুল নাগা সম্প্রদায়ের বাড়িতে আগুন কুকি জঙ্গিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্ত উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর (Manipur)। মেইতেইদের পর এবার কুকি জঙ্গিরা টার্গেট করেছে টাংখুল নাগা সম্প্রদায়কে। কুকি জঙ্গিরা (Kuki Militants) উখরুল জেলায় টাংখুল নাগা গ্রামবাসীদের বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। কুকি সশস্ত্র জঙ্গিদের এই হামলার পর ফের উত্তেজনা বেড়েছে গোটা জেলায়। রবিবার গভীর রাতে মণিপুরের উখরুল জেলায় সশস্ত্র কুকি জঙ্গিরা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তার জেরে বৃহত্তর সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, টাংখুল নাগা পুরুষদের একটি দলের ওপর কুকি জঙ্গিদের হামলার পরেই ঘটে অগ্নিসংযোগের ঘটনা।

    নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়ি (Manipur)

    উত্তেজনার সূত্রপাত ঘটে শনিবার রাতে,  যখন লিতান গ্রামে কুকি গোষ্ঠীর সদস্যরা রাজ্যের সবচেয়ে বড় নাগা উপজাতি টাংখুল নাগা সম্প্রদায়ের এক সদস্যকে মারধর করে বলে অভিযোগ। রবিবার দুপুরে পরিস্থিতি আরও ঘোরালো হয়, যখন নাগা বাসিন্দারা কুকি গ্রামের প্রধানের কাছে গিয়ে হামলাকারীদের আত্মসমর্পণের দাবি জানায়। এর জেরে সন্ধ্যায় উখরুল শহর ও রাজ্যের রাজধানী ইম্ফলের মাঝখানে অবস্থিত লিতানের কুকি-জো এলাকায় নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে তীব্র পাথর ছোড়াছুড়ি হয়। পরে সশস্ত্র কুকি জঙ্গিরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক টাংখুল নাগা পুরুষকে মারধর করে, যাতে অনেকেই জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন দ্রুত নিষেধাজ্ঞা জারি করে। তবে সোমবার মধ্যরাতের দিকে (Kuki Militants) লিতান সারেইখং এলাকায় টাংখুল মালিকানাধীন বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে (Manipur)।

    নাগা গ্রামবাসীদের বাড়িতে আগুন

    প্রত্যক্ষদর্শীদের মতে, সশস্ত্র কুকি জঙ্গিরাই এসে নাগা গ্রামবাসীদের বাড়িতে আগুন লাগায়। তারা নাগা গ্রামবাসীদের আতঙ্কিত করতে গুলিও চালায়। কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। এলাকা এখনও থমথমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুখোশধারী ও ছদ্মবেশী লোকজন বিভিন্ন কাঠামো এবং যানবাহনে আগুন ধরিয়ে দিচ্ছে। অন্যরা আকাশের দিকে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুঁড়ছে।উল্লেখ্য যে, অতীতেও বহুবার কুকি জঙ্গিরা নাগা সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। মণিপুরে মে ২০২৩ থেকে জাতিগত সংঘর্ষ চলছে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ফলে রাজ্যে ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন (Manipur)।

    কুকি বিধায়কদের হুমকি

    এন বিরেন সিংয়ের সরকার গত বছরের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেছিল। আর গত সপ্তাহেই মণিপুরে পুনঃপ্রতিষ্ঠিত হয় জনপ্রিয় সরকার। মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং, কুকি ও নাগা সম্প্রদায়ের দুই উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের ৩৬টি সম্প্রদায়ের মধ্যে আস্থা গড়ে তোলার কথা বলছেন। তবে কুকি জঙ্গিরা নতুন সরকারে কুকি বিধায়কদের অংশগ্রহণের বিরোধিতা করছে। তারা কুকি বিধায়কদের হুমকি দিয়ে বলেছে, নিজের ঝুঁকিতে সরকারে যোগ দিতে। এই অবস্থায় টাংখুল নাগা সম্প্রদায়ের ওপর কুকি জঙ্গিদের সাম্প্রতিক হামলা অশান্ত এই রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি (Kuki Militants) গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে (Manipur)।

     

LinkedIn
Share