Tag: Mob storms

  • Khameneis Death: খামেইনির মৃত্যুর জের, পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে ভাঙচুর, আগুন

    Khameneis Death: খামেইনির মৃত্যুর জের, পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে ভাঙচুর, আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হানায় নিহত হয়েছেন আলি খামেইনি (Khameneis Death)। খবরটি ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তানের করাচির (US Consulate Karachi) রাস্তায়। বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হন।

    কনস্যুলেটে আগুন (Khameneis Death)

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের প্রবেশপথ ভেঙে ভেতরে ঢুকে পড়ছে, সম্পত্তির ক্ষতি করছে, ভবনের কিছু অংশে আগুনও লাগিয়ে দিচ্ছে।  প্রাঙ্গণ থেকে ঘন ধোঁয়ার কুন্ডলিও উঠতে দেখা গিয়েছে। এই সময় নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করার চেষ্টা করে উন্মত্ত জনতাকে। আপাতত হতাহত কিংবা গ্রেফতারির বিষয়ে কোনও সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি।করাচির এই অস্থিরতা মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। আমেরিকা ও ইজরায়েল ইরানের রাজনৈতিক ও সামরিক পরিকাঠামো টার্গেট করে যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

    বিক্ষোভ ভারতেও

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘোষণা করে দেন খামেইনি নিহত হয়েছেন। এরপরেই তেহরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। জানা গিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পরেই এই যৌথ হামলা শুরু হয়, যা এলাকাজুড়ে নয়া সামরিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করে (Khameneis Death)। পাকিস্তানের পাশাপাশি বিক্ষোভের খবর মিলেছে ভারতেরও বিভিন্ন জায়গায়। জম্মু-কাশ্মীরের শ্রীনগর, বান্দিপোরা ও বারামুল্লার পাশাপাশি লখনউ ও কর্নাটকের বিভিন্ন অংশে বিক্ষোভের খবর পাওয়া (US Consulate Karachi) গিয়েছে। শিয়া সম্প্রদায়ের সদস্যরা বিরাট সংখ্যায় রাস্তায় নামেন।

    হামলার নিন্দা জানিয়ে স্লোগান

    বিক্ষোভকারীরা কালো পতাকা ও ইরানি নেতার প্রতিকৃতি সঙ্গে নিয়ে হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। শ্রীনগর ও কাশ্মীর উপত্যকার অন্যান্য জেলায় শোকমিছিল অনুষ্ঠিত হয় এবং শোকগাথা পাঠ করা হয়। বক্তারা এই হত্যাকাণ্ডকে বৃহত্তর মুসলিম বিশ্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন (Khameneis Death)। লখনউতেও একই ধরনের দৃশ্য দেখা গিয়েছে। শিয়া জনসংখ্যার প্রচুর মানুষ এই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল করেন। পশ্চিম এশিয়ায় বিদেশি আগ্রাসন বন্ধের আহ্বানও জানান তাঁরা (US Consulate Karachi)। বাগদাদে মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ দেখানো হয়েছে বলে খবর। বিক্ষোভকারীরা ওয়াশিংটনকে কাঠগড়ায় তুলে বিদেশি সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

    ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

    ভারতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে, বিশেষ করে রামবানে, বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়।শিয়া সম্প্রদায়ের নেতা সঈদ সামার কাজমি এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, “প্রতারণা করে এই ইরানি নেতাকে টার্গেট করা হয়েছে।” তিনি জানান, তাঁর সম্প্রদায় তথাকথিত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হবেন। বিশ্লেষকদের মতে, খামেইনির মৃত্যুর পর দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে কূটনৈতিক প্রতিষ্ঠানে হামলা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে (Khameneis Death)। অস্থিরতার আশঙ্কায় একাধিক দেশে মার্কিন কূটনৈতিক দফতরের নিরাপত্তা জোরদার করা হয়েছে (US Consulate Karachi)।

     

LinkedIn
Share