মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্রিগেডের বিশাল প্রধানমন্ত্রী মোদির (PM Modi Brigade Rally) জনসভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরাট জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি আগামী নির্বাচনে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের ডাক দেন এবং বর্তমান সরকারের শাসননীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “যাঁরা রাষ্ট্রের বিরোধিতা করছে, তাঁদের কর্ণগোচর হওয়া দরকার। জোরে বলুন, ‘জয় শ্রীরাম’। লক্ষ লক্ষ মানুষ এসেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”
জিহাদী মুক্ত বাংলা চাই (Suvendu Adhikari)
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর বক্তব্যে মূলত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হচ্ছে এবং প্রশাসনিক পক্ষপাতিত্ব চরমে পৌঁছেছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ এখন শাসকের পরিবর্তন নয়, বরং দুর্নীতির হাত থেকে মুক্তি চাইছে। তাই শুভেন্দু বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দল দিয়েছে সেটা গত পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। প্রণাম নিবেদন করি নরেন্দ্র মোদিকে। ১৮ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন দিয়েছেন আজ প্রধানমন্ত্রী (PM Modi Brigade Rally)। পরিবর্তনের সংকল্প আজ নিতে হবে এই মঞ্চ থেকে। বাঁচতে চাই বিজেপি তাই। চোর মুক্ত, অনুপ্রবেশ মুক্ত, জঙ্গি মুক্ত, জিহাদি মুক্ত বাংলা চাই, বিজেপি তাই।”
বাংলার অর্থনীতির কঙ্কালসার অবস্থা
শাসকদলের শীর্ষ নেতৃত্বের নাম না করে শুভেন্দু (Suvendu Adhikari) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, “এই লড়াই কেবল ভোটের লড়াই নয়, এটি বাংলার সম্মান রক্ষার লড়াই।” তিনি আরও উল্লেখ করেন যে, রাজ্যের যুবসমাজ আজ কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে, যা বাংলার অর্থনীতির কঙ্কালসার অবস্থাকেই ফুটিয়ে তোলে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি কর্মীদের উদ্বুদ্ধ করে বলেন যে, বুথ স্তরে সংগঠন মজবুত করাই এখন প্রধান কাজ। তাঁর মতে, আগামী নির্বাচনে সাধারণ মানুষ ব্যালট বক্সের মাধ্যমে সরকারের প্রতি তাঁদের ক্ষোভ উগরে দেবেন।
এক ইঞ্চি জমিতেও না বিজেপির
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬-এর লড়াইয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই আক্রমণাত্মক মেজাজ বিজেপির কৌশলগত প্রস্তুতিরই অংশ। একদিকে দুর্নীতি ও অন্য দিকে উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের আস্থা অর্জন করাই তাঁর মূল লক্ষ্য। ব্রিগেডের (PM Modi Brigade Rally) এই সভা থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, শাসকদলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিরোধী শিবির।

