Tag: Mumbai Attack

Mumbai Attack

  • Sadanand Date: ২৬/১১ জঙ্গিদমনের নায়ক মুম্বই এটিএস প্রধান সদানন্দ দাতে এবার এনআইএ-র মাথায়

    Sadanand Date: ২৬/১১ জঙ্গিদমনের নায়ক মুম্বই এটিএস প্রধান সদানন্দ দাতে এবার এনআইএ-র মাথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯০ সালের আইপিএস ব্যাচের অফিসার ডক্টর সদানন্দ দাতে (Sadanand Date) এনআইএ-র নতুন প্রধান হলেন। ২০০৮ সালের ২৬/১১ হামলাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি মোকাবিলা করেন বলে জানা যায়। ২০০৮ সালের ২৬ নভেম্বর লস্কর জঙ্গিরা হানা দিয়েছে মুম্বইতে, শোনা মাত্রই নিজের বাসভবন ছেড়ে দক্ষিণ মুম্বই পুলিশ স্টেশনের যান সদানন্দ। এরপর সেখান থেকে সোজা মাদাম কামা হাসপাতালে যান। সেখানেই জঙ্গিদের ছোড়া গ্রেনেড দাতের পায়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি অচৈতন্য হয়ে পড়েন। চোখ, গলা, বুক, হাঁটুতে আঘাত লাগে। সদানন্দ দাতে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর সাহসিকতার জন্য পুলিশ পদকও লাভ করেছেন।

    জন্ম ১৯৬৬ সালে

    এর আগে তিনি মহারাষ্ট্রের আন্টি টেরোরিজম (Sadanand Date) স্কোয়াড-এর দায়িত্বে ছিলেন এবং অসংখ্য গুরুত্বপূর্ণ কেস দক্ষতার সঙ্গে সামলেছেন। ১৯৬৬ সালের ১৪ ডিসেম্বর জন্ম সদানন্দ দাতের। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর (Sadanand Date) জেনারেল পদেও দায়িত্ব পালন করেছেন। সদানন্দ দাতে পুনে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। প্রসঙ্গত, পুনে হল তাঁর জন্ম শহর। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেট থেকেও পাশ করেন। অপরাধ বিষয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ পাঠ লাভ করেছেন বলে জানা যায়।

    আরও পড়ুুন: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য, আমেরিকাকে ‘সমঝে’ দিল ভারত

    কী বলছেন তাঁর সহকর্মীরা 

    যে সমস্ত পুলিশ আধিকারিক সদানন্দ দাতের (Sadanand Date) সঙ্গে কাজ করেছেন তাঁরা প্রত্যকেই জানিয়েছেন, তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ একজন পুলিশ অফিসার। দাতের এক সহকর্মীর মতে, সকাল সাড়ে নটার সময় অফিস ঢোকার কথা থাকলেও, তিনি সকাল সাড়ে আটটা থেকেই অফিসে চলে আসতেন। নিজের কাজের প্রতি তিনি এতটাই ডেডিকেটেড ছিলেন। নিজের কাজের প্রতি দাতে অত্যন্ত স্বচ্ছ বলেও জানিয়েছেন, তাঁর অপর এক সহকর্মী। তাঁর ওপরে যে কোনওভাবেই রাজনৈতিক প্রভাব খাটানো যায় না সে কথাও জানিয়েছেন সদানন্দ দাতের ওই সহকর্মী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Global Terrorist: মুম্বই হামলার অন্যতম চক্রী! আব্দুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা রাষ্ট্রসংঘের

    Global Terrorist: মুম্বই হামলার অন্যতম চক্রী! আব্দুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা রাষ্ট্রসংঘের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর-ই-তৈবা নেতা এই আব্দুল রহমান মাক্কিকে (Abdul Rehman Makki) ‘গ্লোবাল টেরোরিস্ট’ (Global Terrorist) বা বৈশ্বিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ। সোমবার, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আইসিস এবং আল কায়েদা নিষিদ্ধ কমিটির আওতায়, পাকিস্তানি সন্ত্রাসবাদী আব্দুল রহমান মাক্কি-কে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে ভারত এর দাবি জানিয়ে আসছিল। কিন্তু গত বছর জুনেও ভারতের এই প্রয়াস রুখে দেয় চিন। এবার চিনের আপত্তি ধোপে টিকল না। আন্তর্জাতিক সন্ত্রাস দমনে এটা ভারতের গুরুত্বপূর্ণ জয় বলে মনে করছে বিশেষজ্ঞমহল। 

    চিনের বিরোধিতা 

    ভারত বরাবর মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে চেয়েছিল। এর আগে, গত বছর জুন মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আইসিস এবং আল কায়েদা নিষিদ্ধ কমিটির আওতায়, পাকিস্তানি সন্ত্রাসবাদী আব্দুল রহমান মাক্কি-কে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণার প্রস্তাব দিয়েছিল ভারত এবং আমেরিকা। কিন্তু, শেষ মুহূর্তে ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাব পাশ হওয়া আটকে দেয় বেজিং। মাক্কি হল লস্কর-ই-তৈবা প্রধান তথা ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের শ্যালক। ২০১০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে তাকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট’ হিসাবে ঘোষণা করা হয়।

    আরও পড়ুন: কীভাবে কাজ করবে রিমোট ইভিএম? সর্বদলীয় প্রতিনিধিদের ডেমো দেখাল কমিশন

    কে এই মাক্কি

    লস্কর-ই-তৈবায় মাক্কি বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করেছে। লস্করের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য সে তহবিল সংগ্রহের কাজও করত। মার্কিন ঘোষণার ফলে, আমেরিকার এক্তিয়ারভুক্ত তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। মার্কিন নাগরিকদের তার সঙ্গে কোনওরকম আর্থিক লেনদেনও নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে মাক্কির কোনও খবর দিতে পারলে ২০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত নাশকতার জন্য তহবিল সংগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল মাক্কিকে। সেই থেকে পাক জেলে রয়েছে সে।২০০৮ সালের নভেম্বরে পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তইবা জঙ্গিরা মুম্বইয়ে তিন দিন ধরে হামলা চালিয়ে ৩০ জনেরও বেশি মানুষকে খুন করেছিল। সব মিলিয়ে ২৬/১১ মুম্বই সন্ত্রাসে মোট ১৬৬ জন নিহত হয়েছিলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Taj Mahal Palace Hotel: মুম্বাই হামলায় মৃতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব

    Taj Mahal Palace Hotel: মুম্বাই হামলায় মৃতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার মুম্বাই হামলায় মৃতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)। তিন দিনের সফরে ভারতে এসেছেন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব ৷ সফরের প্রথম দিন সকালে তিনি মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলে (Taj Mahal Palace Hotel) যান৷ সেখানে ২৬/১১ অর্থাৎ ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানান৷ তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ নিহতদের কথা স্মরণ করে সাদা মোমবাতি জ্বালানো হয় এবং সাদা গোলাপ দিয়ে সেই স্মৃতিফলক সাজানো হয়৷

    আরও পড়ুন: দুদিনের সফরে ভারতে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব, দেখা করবেন মোদির সঙ্গে 

    এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুতেরেস৷ তিনি বলেন, “মুম্বাই হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল ৷ বিশ্বের অন্যতম নৃশংস হামলা চালানো হয়েছিল এই স্থানে৷ আজ এই জায়গায় এসে গভীর বেদনা অনুভব করছি৷” সন্ত্রাসবাদের প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসবাদ আদতে অশুভ৷ কোনও কারণ, অজুহাত, যুক্তি বা অভিযোগই সন্ত্রাসবাদকে ন্যায্য বলে প্রমাণ করতে পারে না৷ আজকের পৃথিবীতে সন্ত্রাসের কোনও জায়গা নেই ৷” 

    মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সেদিন যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁরা আমাদের দুনিয়ার নায়ক৷ একইসঙ্গে, স্বজনহারাদের পরিবার ও পরিজনদের প্রতিও আমার গভীর সমবেদনা৷ এই হামলায় ভারতীয়দের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও মৃত্যু হয়েছিল ৷ নিহত সেই সমস্ত মানুষের প্রিয়জনদের সমবেদনা জানাই ৷” 

    তিনি এও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এই মুহূর্তে সব দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই রাষ্ট্রসংঘেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” তিনি বলেন, “সন্তাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আমিই একটি বিশেষ কার্যালয় তৈরির প্রস্তাব দিয়েছিলাম। এখন সেই কার্যালয়টি আছে। দেশগুলিকে সন্তাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পরামর্শ দেওয়াই এই কার্যালয়ের কাজ।”  

    প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে ভারতে এসে পৌঁছন আন্তোনিও গুতেরেস ৷ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান৷ ভারতের তরফে তাঁকে সাদর আমন্ত্রণ জানানো হয় ৷ গুতেরেসকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ, মহারাষ্ট্রের মুখ্যসচিব এম কে শ্রীবাস্তব, প্রোটোকল প্রধান মণীশা মাহিস্কর, মুম্বাইয়ের কালেক্টর নিধি চৌধুরী, শহরের পুলিশ কমিশনার বিবেক ফনসলকর সহ অন্যরা৷ তিনদিনের সফরে মুম্বাই এবং গুজরাটে একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিবের ৷ তার মধ্যে অন্যতম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক ৷  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share