Tag: Murshidabad

Murshidabad

  • Sabina Yasmin: গঙ্গা ভাঙন দেখতে এসে বিক্ষোভের মুখে নদী পথে পালালেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী

    Sabina Yasmin: গঙ্গা ভাঙন দেখতে এসে বিক্ষোভের মুখে নদী পথে পালালেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন বেশ কিছু দিন ধরেই চোখ রাঙাচ্ছিল। প্রতিদিনই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি, জমি, গবাদি পশু। সব কিছু হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বহু পরিবার। বারংবার প্রশাসনের কাছে আবেদন সত্ত্বেও প্রশাসন নির্বিকার। বহুদিন পরে গঙ্গাভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত বছরও সেখানে গিয়ে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু কোনও কিছুরই বাস্তবায়ন হয়নি। স্বভাবতই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

    আরও পড়ুন: মেধাবী ছাত্রকে অপহরণ করে খুন, বাগুইআটিকাণ্ডের ছায়া বীরভূমে?

    ভাঙন পরিদর্শন শেষে মন্ত্রীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তাদের অভিযোগ প্রতিবছর এভাবে অস্থায়ী কাজ করে ভাঙন রোধ সম্ভব নয়। বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন রোধ সম্ভব নয়। চাই স্থায়ী সমাধান। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই বিক্ষোভ জোর করে আটকাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে। শুরু হয় ইট বৃষ্টি। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটে দু’জন তৃণমূল সদস্যের। অবস্থা বেগতিক বুঝে মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা নৌকায় চেপে পালিয়ে যান। তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম মন্ত্রীকে হেনস্থার পিছনে সিপিএমের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে  রাতেই সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতৃত্ব। শনিবারই ঘটনার মূল অভিযুক্ত সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সদস্য হারুন অল রশিদকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিশ।পরে তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়। যদিও সিপিআইএমের ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন তাদের দলের সদস্য হারুন অল রশিদকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি করেছেন। অবিলম্বে তাকে মুক্তির দাবিও জানান তিনি।

    আরও পড়ুন: গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য

    গঙ্গা ভাঙ্গনের সমস্যাটি বহু দিনের। প্রতি বছর বর্ষায় মালদা ও মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চল নদীর গর্ভে তলিয়ে যায়। উত্তরপ্রদেশ ও বিহারে অতিবৃষ্টির জেরে বন্যা সৃষ্টি হলে নদীর জল প্রচন্ড গতিতে ঝাড়খন্ড হয়ে মালদায় প্রবেশ করে, ফলে জলের তোড়ে মালদহের ভুতনি, মানিকচক, ডোমহাট সহ মূর্শিদাবাদের বিস্তীর্ন এলাকায় নদী পাড়ে দেখা যায়। বছর বছর এই সমস্যার সমাধান না হওয়ায় এলাকার মানুষ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। মন্ত্রীরা শুধু দেখেই যান, কাজের কাজ কিছুই করেন না। আর এর প্রতিবাদেই বিক্ষোভ মাথাচাড়া দেয় সামসেরগঞ্জে। মন্ত্রীকে পালাতে হয় নদী পথে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Fly Ash Syndicate: ‘ছাইয়ের ঝগড়া’! ফরাক্কায় তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

    Fly Ash Syndicate: ‘ছাইয়ের ঝগড়া’! ফরাক্কায় তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাইয়ের দখল কার? এনটিপিসির ছাই নিয়ে এবার খুনোখুনির আশঙ্কা ফরাক্কায়। তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। নবান্ন থেকে স্থানীয় থানা- ফরাক্কার ব্লক সভাপতির চিঠি গেল সর্বত্র। একই বিষয়ে চিঠি গেছে জেলাশাসক থেকে শুরু করে এসডিপিও, জেলা পুলিশ সুপারের কাছেও। চিঠিতে তোলাবাজির অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। 

    চিঠি পাঠিয়েছেন ফরাক্কার তৃণমূলের ব্লক সভাপতি শেখ আজারত আলি। নিজের প্রাণনাশের আশঙ্কা করে চিঠি পাঠিয়েছেন সর্বত্র। চিঠিতে অভিযোগ, প্রাক্তন বিধায়ক মইনুল হকের সিন্ডিকেট দখল রেখেছে এনটিপিসির ফ্লাই অ্যাশের কারবার। শেখ আজরাত আলির অভিযোগ, দৈনিক প্রায় ৭ লক্ষ টাকার কারবার চালাচ্ছেন ফরাক্কার পাঁচবারের বিধায়ক মইনুল হক।

    এনটিপিসির ফ্লাই অ্যাশ সাপ্লাইয়ের দখল কার হাতে থাকবে তাই নিয়ে কোন্দল। মুখোমুখি সমরে শেখ আজারাত আর মইনুল হকের দুই গোষ্ঠী। মইনুল পাঁচবারের কংগ্রেস বিধায়ক। একুশের নির্বাচনে কংগ্রেসের প্রতীকে প্রার্থীও হন বিধানসভায়। হেরে যান তৃণমূলের মনিরুল ইসলামের কাছে। এরপরই ২০২১ সালের সেপ্টেম্বরে দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মইনুল হক। নব্য-পুরাতনের ঝগড়া তৃণমূলে আছেই। মইনুল যোগ দেওয়ায় সেই ঝগড়া বেড়েছে বই কমেনি। তবে শেখ আজারতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মইনুল হক। মাধ্যমকে একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, ৫ বারের বিধায়ক থাকাকালীন তোলাবাজি সিন্ডিকেট করলাম না এখন করতে যাব কেন?

    মইনুলের পাল্টা অভিযোগ, পুরানো ঈর্ষা থেকেই এমন অভিযোগ শেখ আজারাতের। তিনি বলেন, বাংলার নয় আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা আজারাত। তাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়েও দেওয়া হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান সবই জানেন।

    সম্প্রতি, নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।  তাপস সাহা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন। সেই সময় বিধায়ক থাকাকালীন তিনি চাকরি দেবেন বলে বহু মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। কিন্তু, কাউকে চাকরি দেওয়া হয়নি, সেই সমস্ত ব্যক্তিদের টাকাও ফেরত দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে  দুর্নীতি দমন শাখা। তদন্তকারীদের সামনে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তাপসের আপ্ত সহায়ক প্রবীর কয়াল বলে দাবি।

    কয়লা থেকে পাথর, গরুপাচারের একাধিক অভিযোগ বারবার উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিন্ডিকেট তোলাবাজিরও একাধিক অভিযোগ আছে। এবার ঝগড়া ছাই নিয়ে। কার দখল থাকবে ছাই পাচারে? কোন সিন্ডিকেট পাবে বরাত? পারষ্পরিক তরজা চলছিলই। এবার একে অপরকে প্রাণে মারার অভিযোগ দিয়ে চিঠি। দুই গোষ্ঠীর লড়াইয়ে নাভিশ্বাস ফরাক্কার সাধারণ মানুষের। কেউ কেউ অবশ্য আড়ালে বলছেন, ‘ছাইয়ের ঝগড়া’!

LinkedIn
Share