Tag: Murshidabad

Murshidabad

  • Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) আবহের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? (Lok Sabha Election 2024)

    শনিবার এক নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগে সরব

    রবিবার বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ আশ্রম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বিষয়টি তাঁর কানে এসেছে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ। নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে রবিবার ধিক্কার জানিয়ে বেলডাঙায় মিছিল করেন কার্তিক মহারাজের ভক্তরা। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ছাপখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতি হয়ে আবার ভারত সেবাশ্রম সঙ্ঘে শেষ হয়। ওই মন্তব্যেক মমতাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ করতে চলেছেন মহারাজের অনুগামী ও ভক্তরা।

    হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না

    রবিবার সংবাদমাধ্যমকে বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, ‘আমি কোথাও এরকম কোনও কথা বলিনি যে তৃণমূলের এজেন্ট বসতে দেব না। মুখ্যমন্ত্রী কার কাছে এসব শুনেছেন আমি জানি না। আমি তো রাজনীতির লোকই নই। আর্তের সেবা করা আমার কাজ। কিন্তু আমি একজন হিন্দু। আর হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না। রেজিনগরে ওনার দলের বিধায়ক যখন বললেন ২ ঘণ্টার মধ্যে হিন্দুদের ভাগিরথীতে ভাসিয়ে দেব তখন উনি কোনও প্রতিবাদ করেননি কেন? ঈশ্বর ওনাকে চৈতন্য দিন।’

    মুখ্যমন্ত্রীকে আক্রমণ মোদির

    এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ভোটে যে তৃণমূল সরকার বাংলার মানুষকে ভয় দেখায়, হুমকি দেয়, হিংসা করায় তারা এবার সব সীমা পার করে দিয়েছে। আজ দেশ ও দুনিয়ায় ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘ সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তারা ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের খোলাখুলি হুমকি দিচ্ছেন। খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছেন। দুনিয়াজুড়ে এই মিশনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ অনুগামী থাকেন। আর এদের উদ্দেশ শুধুমাত্র মানুষের সেবা করা। বাংলার সরকার তাদের দিকে আঙুল উঠিয়ে তাদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। এই দুঃসাহস কেবলমাত্র নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে। সেই লক্ষ্যে তৃণমূল এত নীচে নেমে গিয়েছে। এদের বাংলার মানুষের কোনও চিন্তা নেই। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কোনও চিন্তা নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Humayun Kabir: ‘বিতর্কিত’ মন্তব্যের জের! হুমায়ুনকে সেন্সর করল কমিশন

    Humayun Kabir: ‘বিতর্কিত’ মন্তব্যের জের! হুমায়ুনকে সেন্সর করল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আবহেই ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন। আসলে সম্প্রতি মুর্শিদাবাদের (Murshidabad) কাজিপাড়ায় এক দলীয় কর্মিসভায় হুমায়ুন কবিরের (Humayun Kabir) এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার হুমায়ুন কবিরকে সেন্সর করল নির্বাচন কমিশন। কমিশন সাফ জানিয়ে দিল, এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে তাঁকে বিরত থাকতে হবে।

     কী বলেছিলেন হুমায়ুন? 

    এক কর্মিসভায় হুমায়ুন কবীরকে (Humayun Kabir) বলতে শোনা যায়, ‘‘২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথীতে না ফেলতে পারি তাহলে রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না, বিজেপিকে আমি বলছি।’’

    কেন এই সিদ্ধান্ত? 

    এর আগে ওই মন্তব্যের জন্য আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবে সন্তুষ্ট না হয়ে এবার তাঁকে সেন্সর করার সিদ্ধান্ত নিল কমিশন।

    নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির (Humayun Kabir) 

    বিতর্কিত মন্তব্যটিকে ইস্যু করে নির্বাচন কমিশনে আগেই নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির অভিযোগ ছিল ওই মন্তব্যের মাধ্যমে বিরোধী দলের কর্মীদের ও সাধারণ ভোটারদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা হয়েছে। বিজেপির সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ মে হুমায়ুন কবিরকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। সেদিন কর্মিসভার মন্তব্যের জন্য জবাব তলব করা হয়েছিল তৃণমূল বিধায়কের থেকে। শোকজ নোটিশের জবাবও দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। 

    আরও পড়ুন: মাথায় ধারালো অস্ত্রের কোপ! চোরাশিকারিদের হাতে খুন বনরক্ষী

    হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট নয় কমিশন

    হুমায়ুনের (Humayun Kabir) বক্তব্য ছিল, তাঁর বক্তব্যের একটি অংশকে তুলে এমনভাবে অভিযোগ জানানো হয়েছে, যাতে সেটি ভীতি সঞ্চারক ও আদর্শ আচরণবিধি ভাঙার সামিল বলে মনে হয়। যদিও হুমায়ুনের সেই বক্তব্যে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। তাই এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্ক করে দিল কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    Murshidabad: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সালার এলাকা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহম্মদ আজাহারউদ্দিন ওরফে সিজারের বাড়িতে বোমাবাজি করার ঘটনা ঘটেছে। অভিযোগ, তৃণমূলের ভরতপুর-২ ব্লকের সভাপতির অনুগামীরা ওই বোমাবাজি করেছে। আর ভোট মিটতেই দলীয় নেতার ওপর ব্লক সভাপতির লোকজনের এই বোমাবাজি করার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, আক্রান্ত পুলিশ কর্মী! (Murshidabad)

    সিজার তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক (Murshidabad) প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শনিবার সাত সকালে সালার থানার উজুনিয়া গ্রামে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে। সেই সময় তৃণমূল নেতার বাড়ির লোকজন তালাবন্ধ করে ভিতরেই থেকে যায়। বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের ব্লক সভাপতি অত্যাচারে প্রাণ নাশের আশঙ্কায় আতঙ্কিত প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা আজহারউদ্দিন সিজার। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ জানিয়েছে।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    ব্লক সভাপতি আমাকে খুন করার চেষ্টা করছে

    তৃণমূল নেতা সিজার (Murshidabad) বলেন, ভোট মিটতেই পরিকল্পিতভাবেই দলের ব্লক সভাপতি আমাকে খুন করার ছক কষেছে। ও নিজেকে একজন খুনের মামলায় অভিযুক্ত। দুষ্কৃতীদের দিয়ে এসব করেছে। যে ভাবে আমার বাড়িতে হামলা হয়েছে, তাতে আমাকে খুন করা ব্লক সভাপতির উদ্দেশ্য তা পরিষ্কার। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    অভিযুক্ত ব্লক সভাপতির কী বক্তব্য?

    তৃণমূলের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন বলেন, সিজার সব সময় দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের কোনও বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে। তারপরই এসব বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই। সবটাই মিথ্যা অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ৬৩ শতাংশ মুসলিম ভোটে কেন মুসলিম সাংসদ নয়? হুঁশিয়ারি হুমায়ুনের

    Murshidabad: ৬৩ শতাংশ মুসলিম ভোটে কেন মুসলিম সাংসদ নয়? হুঁশিয়ারি হুমায়ুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বহরমপুরের (Murshidabad) টানা ৫ বারের সাংসদ কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে নির্বাচনে হারাতে তৃণমূল ময়দানে নামিয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। পাল্টা বিজেপি প্রার্থী করেছে নির্মল কুমার সাহাকে। তৃণমূলও নিজের ভোট ব্যাঙ্ককে লুফে নিতে বাংলার বাইরের মুসলমান প্রার্থীকে দিয়েছে এই কেন্দ্রে। যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আগেই ৩০-৭০ শতাংশের কথা বলে জেলার হিন্দুদের বিরাট হুমকি দিয়েছিলেন। এবার আজ বলেছেন, “ইসুউফ পাঠান মুসলমান তাই তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।” এই বক্তব্যে ফের এরকবার সাম্প্রিদায়িক উস্কানি দিলেন বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

    ঠিক কী বললেন হুমায়ুন (Murshidabad)

    আজ বহরমপুরে (Murshidabad) চতুর্থদফা নির্বাচনের দিনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “শক্তিপুর এলাকায় পুরো ভোটটা মেরুকরণ হয়েছে। কারণ যারা হিন্দু তারা বিজেপিতে ভোট দিয়েছেন। এই হিন্দুরা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিলেন। তাঁর কাছ থেকে সুবিধা নিয়েছেন। লোকসভার ভোটে অধীরকেই ভোট দিতো সকলে। বাকি সময়ে সকলে বিজেপি করত, সিপিএম করত আবার তৃণমূলও করত।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ইউসুফ পাঠান যেহেতু মুসলমান তাই তৃণমূলের কোনও এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফকে যিনি প্রার্থী করেছেন তিনি হিন্দু নেত্রী। ৬৩ শতাংশ মুসলমানদের ভোট নিয়ে কোনও মুসলমান কেন সাংসদ হতে পারবেন না? এটা ভারতের কোন সংবিধানে বসবাস করছি। যদি হিন্দুত্বকে হাতিয়ার করা হয় তাহলে আমরা মুসলমানের মুসলিমত্বকে হাতিয়ার হিসাবে ব্যবহার করব। ৯০ শতাংশ ভোট দিয়ে ইউসুফকে আড়াই লক্ষ ভোটে বিজেপি এবং কংগ্রেসকে হারাব।”

    আরও পড়ুনঃ যে আদালতে ছিলেন ধর্মাবতার, এখন সেখানেই বিচারপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আগে কী বলেছিলেন?

    নির্বাচনী প্রচারে গিয়ে কয়েক দিন আগে হুমায়ুন নিজে মুর্শিদাবাদের (Murshidabad) সংখ্যালঘু হিন্দু ভোটারদের তীব্র হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথীতে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? কিন্তু যদি ভেবে থাকো, ৩০ শতাংশ লোক মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না, বিজেপিকে আমি বলছি।” এরপর তাঁকে নির্বাচন কমিশন শোকজ করেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: বহরমপুরের বুথে বিরোধী এজেন্ট দিতে দিল না তৃণমূল, একাধিক জায়গায় ছাপ্পার অভিযোগ

    Murshidabad: বহরমপুরের বুথে বিরোধী এজেন্ট দিতে দিল না তৃণমূল, একাধিক জায়গায় ছাপ্পার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৭ মে তারিখ তৃতীয় দফার ভোটে ভোটাররা দেখলেন নির্বাচন কমিশন কীভাবে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী টহল দিয়েছিল। কোথাও কোনও বুথে সেরকম গন্ডগোল চোখে পড়েনি। মানুষ দুহাত তুলে কেন্দ্রীয় বাহিনীকে এবং নির্বাচনী কমিশনকে বাহবা দিয়েছিলেন। কিন্তু আজ চতুর্থ দফার লোকসভা ভোটে এক অন্য চিত্র দেখল বহরমপুর (Murshidabad) বাসী। কিন্তু ভোট আরম্ভ হওয়ার পর থেকেই বহরমপুর লোকসভার বিভিন্ন বুথে শুরু হয়েছে নানা ধরনের ঝামেলা। নানা জায়গায় বুথ দখল এবং ছাপ্পার ঘটনার কথা উঠে আসে এদিন। আবার বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরী। তিনি জানালেন, বহরমপুর লোকসভার বড়মা কান্দিশালার কোনও জায়গায় কংগ্রেস এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি।

    বড়ঞা বিধানসভায় ছাপ্পা (Murshidabad)

    বহরমপুর (Murshidabad) লোকসভার ৫১ ও ৫২ নম্বর বুথ বড়ঞা বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্ৰামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে, তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বড়ঞা বিধানসভার ৪৮ এবং ৪৯ নম্বর বুথ বদুয়া গ্ৰামে ভোটারদের ভয় দেখানো, ছাপ্পা, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর লোকসভা সালার থানার খাড়েরা গ্রামের  ১২০নং ওয়ার্ডে ইভিন মেশিন খারাপের খবর উঠে এসেছে।

    বেলডাঙায় অবৈধ জমায়েত

    বহরমপুর (Murshidabad) মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয় আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র  হিসেবে বুথ থেকে সুসজ্জিত করা হয়েছে। আবার বেলডাঙা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫নং বুথের বাইরে অবৈধ জামায়াত হঠাতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী। এদিন বুথের বাইরে জমায়েত লক্ষ্য করে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ দেখে দেখে পালিয়ে যায় জমায়েতকারীরা। সকাল আটটা নাগাদ ভোট দিলেন বিজেপি প্রার্থী (Murshidabad) ডক্টর নির্মল সাহা পরিবার এবং দলীয় কর্মী সকলকে নিয়েই ভোট দিতে এসেছিলেন তিনি। যথেষ্ট আশাবাদী সে কথা জানালেন তিনি। সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। 

    আরও পড়ুনঃ বীরভূমে ভোট কিনতে শাড়ি, টাকা বিলি! এলাকার মানুষের তাড়া খেলে ছুটে পালালেন তৃণমূল নেতা

    মোট কত বাহিনী

    এই চতুর্থ দফার ভোটের জন্য আটটি লোকসভা কেন্দ্রে ৫৭৮ কোম্পানি বাহিনী প্রস্তুত আছে বলে জানা যায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৭৯টি, এর মধ্যে ৫৫৮টি বুথ স্পর্শকাতর। বহরমপুরের (Murshidabad) জন্য ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। কিউআরটি সংখ্যা ২৩, জিপিএস এর মাধ্যমে ট্রাক করা হবে কিউআরটির গতিবিধি। বেলডাঙা গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠে চলছিল ভোট গ্রহণ পর্ব ২৫৫ নং বুথে। সেই সময় মহিলা ভোটকর্মীদের বথে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে। তাঁকে দেখে মহিলারা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীরা ছবি তুলতে শুরু করেন। কিন্তু বুথের ভিতরে যে ফোন নেওয়া যায় না তা কার্যত লক্ষ্য করা গেল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: পুলিশকে পেটানোর অভিযোগে গেফতার ৭ তৃণমূল কর্মী, শোরগোল

    Murshidabad: পুলিশকে পেটানোর অভিযোগে গেফতার ৭ তৃণমূল কর্মী, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশ কর্মীকে এবার মারধরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ইতি মধ্যে ৭ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ (Murshidabad) রানিনগর থানা এলাকায়। শাসক দলের অভিযোগ, অবশ্য দুই পক্ষের কথা না শুনে কেবল মাত্র বাম-কংগ্রেসের কথা শুনেছিলেন পুলিশ। রাজ্যে এই নির্বাচনী আবহের মধ্যে যে পুলিশকে বিরোধীরা দলদাস বলে থাকে, সেই পুলিশ এখন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। তাহলে কি পুলিশের উপর বিশ্বাস রাখছে না তৃণমূল? ফলে রাজনীতির একাংশের মানুষ বলছেন পুলিশ যদি নিজেই সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে পুলিশ।

    ঘটনা কোথায় ঘটল (Murshidabad)?

    কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করার ঘটনায় মোট সাত জন পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে রানিনগর (Murshidabad) থানার মালিবাড়ি-১ অঞ্চলের মরিচা নিচু পাড়া এলাকায়। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাঁর ভাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছিল। তাতে একজন এএসআই, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার আহত হন।

    ঠিক কীভাবে ঘটল ঘটনা?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার দিন রানিনগরের (Murshidabad) আমিরাবাদ এলাকায় এক মহিলা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে বাম-কংগ্রেস জোটের সমর্থকেরা মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর ওই মহিলা রানিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে পুলিশ মরিচা-নিচুপাড়া গ্রামে গেলে পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলেন কিন্তু শাসক দল তৃণমূলের অভিযোগ ছিল বাম-কংগ্রেসের কথা বেশি গুরুত্ব দিয়েছে পুলিশ। এরপর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে প্রথমে আটক এবং এরপর তৃণমূলের কর্মীরা চড়াও হয়।

    আরও পড়ুনঃ অভিষেকের নাকি বাড়ি-গাড়ি নেই! সোনা-ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?

    পুলিশের বক্তব্য

    এরপর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ কর্মীদের উদ্ধার করতে ছুটে যায়। পুলিশের বক্তব্য তৃণমূলের গুন্ডারা আক্রমণ করেছিল পুলিশের উপর। বিক্ষোভ সামলাতে এরপর লাঠিচার্জ করা হয়। ঠিক তারপর শুরু করা হয় গ্রেফতার। অবশ্য স্থানীয় (Murshidabad) তৃণমূল নেতা জাহাঙ্গির আলম বলেন, “পুলিশ সিপিএম এবং কংগ্রেসের দালালি করছে। আমরা এই অন্যায়ের সুবিচার চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HS Result 2024: পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ! বিরাট সাফল্য মুর্শিদাবাদের ছাত্রের

    HS Result 2024: পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ! বিরাট সাফল্য মুর্শিদাবাদের ছাত্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও (HS Result 2024) সকলকে তাক লাগিয়ে ফের একবার অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুর্শিদাবাদের আলম। উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোতেই যখন প্রথম দশের তালিকা নিয়ে মাতামাতি সারা বাংলায়, তখন পায়ে লিখেই ৮০% নম্বর পেয়ে সকলের মাঝে আলাদা স্থান করে নিলেন মুর্শিদাবাদের ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যমিকে ৬২৫ পেয়েছিল আর এবারে ফের উচ্চমাধ্যমিকেও বিজ্ঞান বিভাগে ৪০২ নম্বর পেয়ে পেয়ে নজির গড়লেন এই জেলার বড়ঞা ব্লকের বৈদনাথপুর গ্ৰামের মেধাবী ছাত্র এম.ডি আলম রহমান। পরিবারে বিরাট উচ্ছ্বাসের আবহ।

    দারিদ্র পরিবারের সন্তান আলম (HS Result 2024) 

    বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের (HS Result 2024) ফল প্রকাশ হতেই আলমের নম্বর জানতে পারে প্রতিবেশী ও‌ এলাকাবাসীরা। পরে তাদের মুখেই নিজের ছেলের সাফল্যের কথাটি আরও একবার শুনতে পেয়ে খুশির হাসি ফুটে ওঠে আলমের মা-বাবার মুখে। অত্যন্ত দারিদ্র পরিবারের সন্তান আলম রহমানের সাফল্যে খুশি হয়ে তাঁকে সংবর্ধনা জানাতে বাড়িতে এসে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্বরা।

    স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হবে আলম

    মুদি দোকান ব্যবসায়ী বাবার আর্থিক সামর্থ্য খুব বেশি নয়, সাথে রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা! তবুও আলমের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার। তবে তাঁর এই স্বপ্ন যে কতটা বাস্তব হবে তা নিয়ে যথেষ্টই অনিশ্চয়তার প্রতিচ্ছবি আলমের চোখের মুখে। তবে তাঁর অদম্য জেদই তাঁকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (HS Result 2024) জীবনে দুটি বড় পরীক্ষাতেই অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। কিন্তু স্বপ্ন পূরণের পথে বাকি সফর তাঁকে লড়াই চালিয়ে যেতে হবে। মহম্মদ আলমের মতো যোদ্ধারা জয়ী যাওয়ার মন্ত্র শেখায়, তাই তাঁর স্বপ্নের উড়ান যেন থেমে না যায়।

    আরও পড়ুনঃ“তৃণমূল অপপ্রচার করতে এই সব ফেক ভিডিও ছেড়ে দিয়েছে”, তোপ সুকান্তর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: “গিয়ে দেখি, পুলিশের সামনেই ছাপ্পা মারছে তৃণমূল”, মুর্শিদাবাদে তিক্ত অভিজ্ঞতা ভোটারের!

    Murshidabad: “গিয়ে দেখি, পুলিশের সামনেই ছাপ্পা মারছে তৃণমূল”, মুর্শিদাবাদে তিক্ত অভিজ্ঞতা ভোটারের!

    মাধ্যম নিউজ ডেস্ক: কোথাও ভোটারদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কোথাও আবার বুথ থেকে ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এসবই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে সরব হয়েছেন ভোট দিতে না পারা ভোটাররা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভার নদিয়ার করিমপুর বিধানসভার থানারপাড়া থানার শুভরাজপুর এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Murshidabad)

    মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভার মধ্যে নদিয়ার করিমপুর বিধানসভা পড়ে। এই বিধানসভার শুভরাজপুর এলাকায় এদিন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে, বুথের আগে তৃণমূলের লোকজন জমায়েত করে রেখেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এই গ্রামের একটি বড় অংশ বিরোধী সমর্থক। গ্রামবাসীদের বক্তব্য, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোট লুট করতে পারছে না তৃণমূল। তাই, বুথে যাওয়ার মুখে তৃণমূল জমায়েত করে রেখেছে। কেউ ভোট দিতে গেলেই আগ্নেয়াস্ত্র দেখাচ্ছে। ফলে, আমরা কেউ ভয়ে ভোট দিতে যেতে পারছি না। এক ভোটার বলেন, ৩৫ নম্বর বুথে আমি ভোট দিতে গিয়ে দেখি, পুলিশের সামনেই ছাপ্পা মারছে তৃণমূল। আমি বুথে গেলে বলা হয়, ভোট হয়ে গিয়েছে চলে যা। কেন্দ্রীয় বাহিনী ছিল। কেউ কিছু করল না। আমি ভোট না দিয়ে বুথ থেকে ফিরে এসেছি। তৃণমূলের সন্ত্রাসের কারণে আমরা ভোট দিতে পারিনি।

    আরও পড়ুন: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    সাগরপাড়া বুথে ভুয়ো ভোটার!

    মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়া থানার রওশননগর প্রাথমিক বিদ্যালয়ের ১৭২ নম্বর বুথের ভেতরেই চলল তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, তৃণমূলের এক ভুয়ো ভোটার বুথে আসেন। তাঁর ভোটার তালিকায় নাম না থাকায় সিপিএম এজেন্ট আপত্তি জানান। এরপরই তৃণমূলের এজেন্ট সহ কর্মীরা তাঁকে বুথের ভিতরের মারধর করে বলে অভিযোগ। গন্ডগোলের কারণে ভোটদান কিছুটা ব্যাহত হয়। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    Murshidabad: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ লোকসভার আজিমগঞ্জ শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে।

    প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ (Murshidabad)

    আজিমগঞ্জ (Murshidabad) শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে গিয়ে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ  হতবাক হয়ে যান। তিনি বুথে গিয়ে দেখেন, ওই বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা। তিনি বলেন, কমিশনের নিয়ম অনুযায়ী যেই বিদ্যালয়ের শিক্ষিকা সেই বিদ্যালয়ে তিনি ডিউটি করতে পারবেন না, তাও কীভাবে ডিউটি করছেন? সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন বলেন, কেন আমার বিরুদ্ধে অভিযোগ করা হল তা বুঝতে পারছি না।

    আরও পড়ুন: ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! পুলিশ আধিকারিককে ধমক দিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী

    বিরোধী এজেন্টকে মারধর

    মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়া ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। রানিনগরের ৩৪ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরের কারণে এজেন্ট বুথ ছেড়ে কলা বাগানে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, রানিনগরের মরিচা নিচুপাড়ায় পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে জোট প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ওঠে। গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে এদিন সকালে পরিদর্শনে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি বুথে ঢুকে জাল এজেন্ট বের করে দেন।

    মুর্শিদাবাদে তৃণমূলের হামলায় আক্রান্ত বাম ও কংগ্রেস কর্মী

    মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভার আমডহরা এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন বাম ও কংগ্রেস কর্মী। জানা গিয়েছে, এসরাফিল সেখ নামে এক বিরোধী দলের সমর্থক মঙ্গলবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন। আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ। এই কারণেই এসরাফিল সেখ আক্রান্ত হন। তাঁর হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ৭৩ নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ এবং ১৭১ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলে, এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে, বুথ জ্যাম করার অভিযোগে বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: ভোটের মধ্যেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি’কে সরাল কমিশন

    Election Commission: ভোটের মধ্যেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি’কে সরাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭মে তৃতীয় দফায় ভোট মালদা-মুর্শিদাবাদে। আর তার আগেই মালদা-মুর্শিদাবাদে আইসি-ওসি-কে সরাল নির্বাচন কমিশন।  মালদার হবিবপুর থানার (Habibpur Police Station) আইসি ও মুর্শিদাবাদের রানিতলা থানার (Ranitala Police Station) ওসিকে সরিয়ে দিল কমিশন (Election Commission)। 

    আইসি-ওসি বদল মালদহ-মুর্শিদাবাদে

    শনিবার রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। আর রবিবার মালদার হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশনের (Election Commission) পক্ষ থেকে। ভোটের মাঝে একের পর এক পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিকমহলে।

    কেন এই পদক্ষেপ? (Election Commission) 

    সূত্রের খবর, সম্প্রতি হবিবপুর থানা এলাকায় গোলমালের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আইসির বিরুদ্ধে কমিশনে (Election Commission) নালিশ গিয়েছিল। তারই জেরেই ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 
    সূত্রের খবর, হবিবপুর থানার দায়িত্ব ও রানিতলা থানার দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। ইতিমধ্যেই রাজ্যকে তিনজন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। আর এই দুই থানার আইসি ও ওসিকে আপাতত পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন এও জানিয়েছে, ওই দুই অফিসারকে ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না। 
    উল্লেখ্য, ভোটের মাঝে একের পর এক থাানার অফিসার বদল কোনও নতুন ঘটনা নয়। এর আগে কলকাতার আনন্দপুর এবং ডায়মন্ড হারবার থানা থেকে ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত আনন্দপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার থানা থেকে ওসিকে সরিয়ে দেওয়ার ঘটনাতেও আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। আর এবার পুলিশ অফিসার বদল আরও ২ থানায় (Malda-Murshidabad)।

    আরও পড়ুন: এবার যোগ্য শিক্ষকদের পাশে বিজেপি, আইনি সহায়তা দিতে গঠন করা হল লিগ্যাল সেল

     
    এছাড়াও দেশে আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে সেটাই রাজ্যে বড় পদক্ষেপ ছিল জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission)। তার মাস খানেক আগেই রাজীব কুমারকে রাজ্যে পুলিশের ডিজি পদে আনা হয়েছিল। কিন্তু বেশিদিন অবশ্য ওই পদে থাকতে পারলেন না তিনি। দেশে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই ওই পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share