Tag: Musadik Malik

  • Ilyas Kashmiri: পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির নেপথ্যে জইশ-ই-মহম্মদ! ইসলামাবাদের সভায় বিস্ফোরক স্বীকারোক্তি জঙ্গি নেতার

    Ilyas Kashmiri: পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির নেপথ্যে জইশ-ই-মহম্মদ! ইসলামাবাদের সভায় বিস্ফোরক স্বীকারোক্তি জঙ্গি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা)-র বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ নিয়ে প্রমাণ ও বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন সে দেশের কেন্দ্রীয় মন্ত্রী মুসাদ্দিক মালিক। এবার (Ilyas Kashmiri) সেই প্রশ্নের জবাব খুঁজতে তাঁকে নিজের দেশের রাজধানী ইসলামাবাদে আয়োজিত একটি সভার বক্তব্য শুনতে বলছে সংশ্লিষ্ট মহল। পাকিস্তানপন্থী (Terror Camps) রাজনৈতিক দলগুলির উদ্যোগে আয়োজিত ওই সভায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কমান্ডার ইলিয়াস কাশ্মীরি সংগঠনের কার্যকলাপ এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

    পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে গত কয়েক মাস ধরে চলা অশান্তি নিয়েই মূলত ওই সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সেখানে শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকার অভিযোগ উঠেছে। চলতি বছরের জুন মাসের গোড়ায় প্রথম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এই অশান্তির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পুঞ্চ জেলার সদর শহর রাওয়ালকোট।

    জঙ্গি শিবির চালানোর অভিযোগ কবুল (Ilyas Kashmiri)

    ইসলামাবাদের ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ইলিয়াস দাবি করেন, রাওয়ালকোটে তাদের একটি বড় জঙ্গি শিবির রয়েছে। উল্লেখ্য, এই রাওয়ালকোটেই বর্তমানে পাকিস্তানবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। পুঞ্চের রাওয়ালকোট ও ধরমশাল এলাকায় জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবির পরিচালিত হওয়ার অভিযোগও সামনে এসেছে।

    বক্তব্যে ইলিয়াস দাবি করেন, পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে চলা পাকিস্তানবিরোধী আন্দোলনে জইশের কোনও সদস্য বা মুজাহিদিন অংশ নেয়নি। তবে সেখানকার সাধারণ মানুষের প্রতি তাঁদের সহানুভূতি রয়েছে। তাঁর বক্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে ওই অঞ্চলের মানুষকে লাগাতার অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে (Ilyas Kashmiri)।

    পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়েও সরব হন ওই জঙ্গি কমান্ডার। তিনি বিশেষভাবে পাকিস্তান রেঞ্জার্স এবং ফ্রন্টিয়ার কোরের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ, পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে চলতে থাকা পাকিস্তানবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই দুই নিরাপত্তা সংস্থা।

    জঙ্গি নেতার বক্তব্য

    ইলিয়াসের বক্তব্য, লক্ষ লক্ষ মানুষ নিজেদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছেন। কিন্তু তাঁদের দাবি শোনার পরিবর্তে সাধারণ অপরাধী, এমনকী রাষ্ট্রদ্রোহীদের থেকেও খারাপ চোখে দেখা হচ্ছে। অথচ পাক প্রশাসনের উচিত ছিল আন্দোলনকারীদের বক্তব্য শোনা এবং তাঁদের দাবিগুলিকে গুরুত্ব দেওয়া।

    পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে (Terror Camps), তখন জইশ-ই-মহম্মদের এক কমান্ডারের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনের সক্রিয় উপস্থিতি এবং তাদের শিবির পরিচালনার অভিযোগও নতুন করে উঠে এসেছে (Ilyas Kashmiri) চর্চায়।

     

LinkedIn
Share