Tag: Nahid Islam

  • Sheikh Hasina: লন্ডনে বাংলাদেশিদের হাতেই মার খেতে খেতে বাঁচলেন ‘ভারত-বিরোধী’ নাহিদ, অনুষ্ঠান ছেড়ে পালালেন পিছনের দরজা দিয়ে

    Sheikh Hasina: লন্ডনে বাংলাদেশিদের হাতেই মার খেতে খেতে বাঁচলেন ‘ভারত-বিরোধী’ নাহিদ, অনুষ্ঠান ছেড়ে পালালেন পিছনের দরজা দিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, তখন তার আঁচ পৌঁছে গেল সুদূর ব্রিটেনেও। পূর্ব লন্ডনের রমফোর্ডে সোমবার রাতে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এবং আওয়ামি লিগের (Sheikh Hasina) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত চার থেকে পাঁচজন জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অনুষ্ঠানস্থল ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয় এনসিপি প্রধান নাহিদ ইসলামকে।

    সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে রমফোর্ডের মেফেয়ার হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশের ঢাকা-১১ সংসদীয় কেন্দ্রের সাংসদ নাহিদ ইসলামকে সংবর্ধনা দেওয়ার জন্য ব্রিটেনের প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল (Bangladesh)। অনুষ্ঠান চলাকালীনই হলের বাইরে জড়ো হতে শুরু করেন আওয়ামি লিগের সমর্থক ও কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়ার পাশাপাশি তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

    দু’পক্ষে সংঘর্ষ (Sheikh Hasina)

    অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি বেঁধে যায়। পরে হয় সংঘর্ষ। প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে লন্ডন পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে একাধিকবার লাঠিচার্জ করে পুলিশ।

    এই পরিস্থিতিতে সরাসরি সংঘর্ষের মুখোমুখি হওয়া এড়িয়ে যান নাহিদ ইসলাম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই তিনি মেফেয়ার হলে পৌঁছে গিয়েছিলেন। পরে বাইরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি।

    মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা করেন নাহিদ। তাঁর অভিযোগ, পলাতক ও উগ্রপন্থী আওয়ামি লিগ কর্মীরা অনুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তাঁর দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরাও এই হিংসার ঘটনা প্রত্যক্ষ করেছেন। ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্য ব্রিটেন সরকারের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

    আওয়ামি লিগকে একটি ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি বলে উল্লেখ করে নাহিদের আরও অভিযোগ, বিদেশের মাটিতেও হিংসা ও ভয় দেখানোর মাধ্যমে বিরোধী মতামতকে দমন করার চেষ্টা চালাচ্ছেন এই দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

    নাহিদ ইসলাম

    ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ‘ভারত-বিরোধী’ ছাত্রনেতা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে পরিচিতি পান নাহিদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলেও পরবর্তী সময়ে তা হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে গণবিক্ষোভের চেহারা নেয়। সরকার পতনের আন্দোলনে নাহিদ-সহ একাধিক ছাত্রনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাসিনার দেশত্যাগ এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর নাহিদ প্রতিষ্ঠা করেন জাতীয় নাগরিক পার্টি।

    ২০২৬ সালের সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামি বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে লড়েছিল এনসিপি। দলটি আটটি আসনে জয়লাভ করে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরোধী শিবিরে রয়েছে তারা।

    আগেও সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ

    রমফোর্ডের সোমবার রাতের সংঘর্ষ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ব্রিটেনে এনসিপি নেতাদের বিভিন্ন কর্মসূচিকে (Sheikh Hasina) কেন্দ্র করে এর আগেও আওয়ামি লিগ সমর্থকদের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে। গত শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাঙালি সমিতির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে আওয়ামি লিগ সমর্থকরা নাহিদ ইসলামকে হেনস্থা করার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এনসিপি সমর্থকরা। শেষ পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেখান থেকে বেরিয়ে যান নাহিদ। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসেও পূর্ব লন্ডনে এনসিপি নেতা তথা কুমিল্লা-৪ কেন্দ্রের সাংসদ হাসনাত আবদুল্লার সফরকে কেন্দ্র করে একই ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। ওই সময় হাসনাত ও তাঁর সঙ্গীরা যে জায়গায় উপস্থিত ছিলেন, তার বাইরে বিক্ষোভ দেখান আওয়ামি লিগ সমর্থকরা। এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও ওঠে।

    বাংলাদেশেও বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

    ব্রিটেনে এই সংঘর্ষের ঘটনা এমন একটা সময়ে ঘটল, যখন বাংলাদেশেও নতুন করে রাজনৈতিক অস্থিরতা মাথাচাড়া দিচ্ছে। বিশেষ করে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে (Sheikh Hasina)।

    রবিবার গোপালগঞ্জে লাঠি, ধারালো অস্ত্র ও অন্যান্য আগ্নেয়াস্ত্র নয়, বরং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নামেন কয়েকশো আওয়ামি লিগ সমর্থক বলে অভিযোগ। পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। ক্ষমতাসীন বিএনপির সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাও ঘটে (Bangladesh)।

    ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই হাসিনা ভারতে রয়েছেন। একাধিকবার তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর প্রত্যাবর্তনের প্রক্রিয়া সহজ করতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য ঢাকার কাছে আবেদনও করেছেন তাঁর আইনজীবীরা।

    হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে এই জল্পনা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। একের পর এক রাজনৈতিক ও প্রশাসনিক সংকট সামলাতে ব্যস্ত বর্তমান সরকার। অন্যদিকে, গোপালগঞ্জের হিংসাত্মক ঘটনা থেকে স্পষ্ট, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরেও নিষিদ্ধ আওয়ামি লিগের সমর্থকদের প্রভাব পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি (Sheikh Hasina)। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পরেও যে গভীর বিভাজন রয়ে গিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলি তারই ইঙ্গিত দিচ্ছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।

     

LinkedIn
Share