Tag: Narendra Modi

Narendra Modi

  • PM Modi: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    PM Modi: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের শেষবেলার প্রচারে মঙ্গলবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। সপ্তম দফায় বাংলার নয়টি আসনে ভোট রয়েছে। ওই তালিকায় আছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বারাসত। আর শেষ দফা ভোটের আগে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আশোকনগর হরিপুর মাঠে জনসভা (BJP Campaign in Barasat) করছেন মোদি। আর এই সভা থেকেই বাংলায় কর্ম সংস্থান সহ একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন মোদি। 

    ‘একসময় লক্ষ লক্ষ দেশবাসীর রোজগারের উৎস ছিল বাংলা’

    এদিন মোদি বলেন, “গত ১০ বছরে বিজেপি সরকার পূর্ব ভারতের জন্য যত টাকা খরচ করেছে, তা গত ৬০-৭০ বছরেও হয়নি।” একইসঙ্গে রেল, রাস্তা, বিমানবন্দর সহ একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এর ফলে আয়ের উৎস বেড়েছে বলেও মন্তব্য করেন। এরপর পশ্চিমবঙ্গের সম্পদের কথা বলতে গিয়ে, মোদি (PM Modi) বলেন, “বাংলা একসময় লক্ষ লক্ষ দেশবাসীর রোজগারের উৎস ছিল। এখন কারখানা বন্ধ হয়ে আছে। শ্রমিকরা চলে যাচ্ছেন। বাংলার এমন দুর্দশা করল কারা? আমি জানতে চাই। প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম লুঠ করেছে। আর এখন তৃণমূল দু হাতে লুঠ করছে।” 

    বাংলাতে লুঠ হওয়া টাকা ফেরানোর আশ্বাস মোদির 

    এছাড়াও মোদি বাংলায় হওয়া দুর্নীতির প্রসঙ্গ তুলে আরও বলেন, “আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন দেশকে এবং পশ্চিমবঙ্গকে গ্যারান্টি দিচ্ছি যে দুর্নীতি করেছে, তাকে বাইরে বার করব। যাদের থেকে টাকা লুঠ হয়েছে, তাদের টাকা ফেরত দেব। এক এক টাকার হিসাব হবে। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। লুঠ হওয়া ১৭ হাজার কোটি টাকা মানুষকে ফেরত দিয়ে দিয়েছি। বাংলাতেও আপনাদের লুঠ হওয়া টাকা আপনাদের ফেরত পেতে সাহায্য করব। এমন ব্যবস্থা নেব যে এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে।”  

    আরও পড়ুন: বালুর মদতেই ‘বাঘ’ হয়ে ওঠেন শাহজাহান? ইডির তদন্তে সামনে এল নতুন তথ্য

    অন্যদিকে এদিন ওবিসি ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “ভোট ব্যাঙ্ককে তোষণ করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। বাংলায় তৃণমূল ওবিসি-দের ধোঁকা দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। অর্থাৎ তৃণমূল লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার ছিনিয়ে নিয়েছে। আর হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী কী বলছেন, তা তো শোনাই যাচ্ছে। বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন করতে চাই, বিচারপতিদের পিছনেও কি আপনারা গুণ্ডা লাগিয়ে দেবেন?” তাঁর বক্তব্য, তৃণমূল সত্যিটা মেনে নিতে পারে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi Roadshow: প্রধানমন্ত্রীর রোড-শোয়ের পথে কত ম্যানহোল, জানতে চাইল এসপিজি

    PM Modi Roadshow: প্রধানমন্ত্রীর রোড-শোয়ের পথে কত ম্যানহোল, জানতে চাইল এসপিজি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ হবে সাত দফায়। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। সপ্তম তথা শেষ দফার নির্বাচন হবে ১ জুন। এদিন নির্বাচন হবে এ রাজ্যের কয়েকটি আসনেও। তার আগে দু’দিনের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Roadshow)। ২৮ মে, মঙ্গলবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আয়োজিত রোড-শোয়ে অংশ নেবেন তিনি।

    প্রধানমন্ত্রীর রোড-শো (PM Modi Roadshow)

    এদিন সন্ধ্যায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো করবেন তিনি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। তার পরেই শুরু হবে রোড-শো। বিধান সরণি হয়ে শোভাযাত্রা যাবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন তিনি। যে পথ ধরে হবে প্রধানমন্ত্রীর রোড শো, সোমবার সেই পথ পরীক্ষা করে দেখতে বললেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) আধিকারিকরা। হকার থেকে ম্যানহোল সবই খতিয়ে দেখতে বললেন তাঁরা।

    এসপিজির প্রশ্ন

    রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে চলছে ঝড়-বৃষ্টি। চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার হবে আবহাওয়ার উন্নতি। এদিনই সন্ধ্যায় রয়েছে প্রধানমন্ত্রীর রোড-শো (PM Modi Roadshow) কর্মসূচি। স্পেশাল প্রোটেকশন গ্রুপের তরফে পুরসভার নিকাশি দফতরের আধিকারিকদের কাছ থেকে যে রাস্তায় প্রধানমন্ত্রীর রোড-শো হবে, সেই রাস্তায় কতগুলি ম্যানহোল রয়েছে, সে সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। ওই রাস্তায় কোথায় কোথায় হকার রয়েছেন, সেসবও জানতে চেয়েছেন তাঁরা।

    আর পড়ুন: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    প্রধানমন্ত্রীর রোড-শো হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত। এসপজির তরফে বার্তা পাওয়ার পরেই এই আড়াই কিলোমিটার রাস্তায় সমীক্ষা করতে মাঠে নেমে পড়েছেন পুরসভার নিকাশি দফতরের কর্মীরা। নিকাশি দফতরের তরফে এক আধিকারিক বলেন, “শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত প্রায় ৫০টি ম্যানহোল আমরা চিহ্নিত করেছি। এসপিজিকে সেই তথ্যই জানিয়ে দেওয়া হবে। যেহেতু এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন, তাই আমরা কোনও ঝুঁকি নেব না।” তিনি জানান, ম্যানহোল পরিষ্কারের প্রয়োজনে জেটিং কাম সাকশান মেশিন ব্যবহার করা হবে (PM Modi Roadshow)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “শৈশবে চায়ের কাপ-প্লেট ধুতে ধুতে কৈশোরে পৌঁছেছি। পরে চা পরিবেশন করেছি। মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়।” রবিবার উত্তরপ্রদেশের মির্জাপুরে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সমাজবাদী পার্টিকে ভোট দেওয়া মানে যে ভোট নষ্ট, তাও মনে করিয়ে দেন তিনি। বলেন, “সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে কেউ তাঁর ভোট নষ্ট করতে চান না। কেউই তাঁকে ভোট দেন না, যিনি ক্রমেই তলিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ তাঁকেই ভোট দেবেন, যাঁর সরকার গড়াটা প্রায় নিশ্চিত।”

    মোদির নিশানায় ‘ইন্ডি’ জোট (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “দেশ ইন্ডি জোটের নেতাদের ভালো করে চিনে ফেলেছেন। এই মানুষগুলো ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক। এরা নিদারুণভাবে বর্ণবাদী, চূড়ান্তভাবে পরিবারবাদী। যখনই তাদের সরকার গঠিত হয়, তখনই এসবের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয়।” এদিনের সভায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও নিশানা করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “যাদব সম্প্রদায়ের মধ্যেও অনেকেই রয়েছেন যাঁরা প্রতিশ্রুতিমান। কিন্তু তিনি (অখিলেশ) কেবল বেছে বেছে তাঁর পরিবারের সদস্যদেরই নির্বাচনের টিকিট দিয়েছেন।”

    ‘মাফিয়াদের স্বর্গ ছিল’

    তিনি বলেন, “এই সমাজবাদী পার্টির লোকজন ধৃত জঙ্গিদেরও মুক্তি দিয়েছিল। যেসব পুলিশ কর্মী এটা করতে চাইতেন না, তাঁদের সাসপেন্ড করে দিত। তারা গোটা উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলকে মাফিয়াদের স্বর্গ বানিয়ে ফেলেছিল। সেটা জীবন-মাফিয়া হোক বা জমি-মাফিয়া। কেউ জানতেন না কখন কাকে কিংবা কার জমি মাফিয়ারা ছিনিয়ে নেবে। সমাজবাদী পার্টির সরকারের ভোটব্যাঙ্কই ছিল মাফিয়ারা।” প্রধানমন্ত্রী বলেন, “যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে সাহসের সঙ্গে স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন। সমাজবাদী পার্টির সরকারের আমলে যারা ক্ষমা পেত, বিজেপি সরকারের জমানায় সেই মাফিয়ারাই ভয়ে কাঁপছে।”

    আর পড়ুন: “বিজেপি কখনওই সংবিধানের প্রস্তাবনা বদলাবে না”, বললেন রাজনাথ

    তিনি বলেন, “আমাদের দেশের পবিত্র সংবিধানও তাদের (ইন্ডি জোটের) লক্ষ্য। এসসি-এসটি-ওবিসির সংরক্ষণ লুট করতে চায় তারা। আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। অথচ ২০১২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় সমাজবাদী পার্টি ইস্তাহারে বলেছিল, দলিত এবং ব্যাকওয়ার্ড শ্রেণির মতো মুসলমানদেরও সংরক্ষণ আওতায় আনা হবে (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kartik Maharaj: “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে”, মমতাকে তোপ কার্তিক মহারাজের

    Kartik Maharaj: “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে”, মমতাকে তোপ কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে রাজ্যের সন্ন্যাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করায় বাংলার সন্ত-সাধু সমাজ মোটেই ভালো চোখে নেননি। মমতা গোঘাটের জনসভা থেকে ইসকন, রামকৃষ্ণ এবং ভারতসেবা আশ্রমের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গে কার্তিক মহারাজের (Kartik Maharaj) নাম করে বলেন, “বুথে তৃণমূল এজেন্ট”-দের বসতে না দেওয়ার হুমকি দিয়ে রাজনীতি করছেন তিনি। প্রতিবাদে বঙ্গীয় সন্ত সমাজের উদ্যোগে খালি পায়ে ২৪ মে বাগবাজার থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত প্রতিবাদ সভা করেন। সভার একদিন পর একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়ে কার্তিক মহারাজ মমতার বিরুদ্ধে তোপ দাগেন এবং একাধিক বিষয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে।”

    হুমায়ুকে শো-কজ কেন করেনি মমতা (Kartik Maharaj)?

    রাজ্যের মমতার সরকারের বিরুদ্ধে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সুর চড়িয়েছেন। মমতার বিরুদ্ধে মুসলমান তোষণ এবং ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে বিজেপি। কার্তিক মহারাজ (Kartik Maharaj) মমতাকে নিশানা করে বলেন, “বাংলার মানুষ আমায় চেনে, গোটা বাংলার মানুষ আমার পিছনে রয়েছে। বহরমপুরের মানুষ জানেন কার্তিক মহারাজ কেমন। মমতা রাজ্যের প্রধান। পুলিশ, আইন সবই ওঁর পক্ষে। ওঁর আঁতে ঘা লেগেছে। আমি নিজে ১২টা স্কুল চালাই, যেখানে ৮০ শতাংশ মুসলিম ভাইরা পড়াশুনা করে। আমাদের সেবা প্রতিষ্ঠান সব সময় সেবা কাজ করে থাকে। সাহায্যের সময় ধর্ম, রাজনীতি কিছু দেখি না আমরা। আমাদের কাছে আমাদের সংস্কৃতি-ধর্ম আগে। তাই আমাকে কথা বলতেই হয়। আমাকে নিয়ে এত কথা বলেছেন মমতা, অথচ হুমায়ুন অত বড় কথা বললেন, কিন্তু পার্টি থেকে কোনও রকম শোকজ করা হয়নি। কোনও ব্যবস্থা নেয়নি। তিনি বলেছিলেন ‘আমরা ৭০ শতাংশ, ওরা ৩০ শতাংশ, ভাসিয়ে দেব’। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন মমতা? তবে আমি ডন নই যে আমার ৫০০ ছেলে রয়েছে। একা আমাকে নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন সবাইকেই আক্রমণ করেছেন মমতা।”

    আরও পড়ুনঃ বসিরহাটে তৃণমূলে ফাটল! “ক্ষমা না চাইলে দলে ঠাঁই নেই”, ঊষারানীকে হুমকি মমতার

    চক্রান্ত দেশভাগের আগে থেকে চলছে

    রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে কার্তিক মহারাজ (Kartik Maharaj) বলেন, “দেশ বিভাজনের আগে থেকেই বাংলায় চক্রান্ত চলছে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর আক্রমণ হল, সেটা কেন হল? ইসকনের ওপরও আক্রমণ করা হয়েছে। আমি কার্তিক মহারাজ, আমি আমার ধর্ম, আমার সমাজ, সংস্কৃতির জন্য লড়ব। তাতে আমার মৃত্যু হলে হবে। রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক আজ নতুন নয়। দীর্ঘ দশকের পর দশক ধরেই দেখা গেছে ধর্ম, বর্ণের ওপর নির্ভর করে প্রার্থী দেওয়া হয়। এমনকী বিশেষ সুবিধা দেওয়া হয় ভোটের আবহে। কিন্তু এবারের লোকসভা ভোটের শুরুতেই কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লীগের ইস্তেহার বলে প্রধানমন্ত্রী যেমন আক্রমণ করেছিলেন, তেমন এরাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের রাজনীতির অভিযোগ। ভারতে নুন ছাড়া তরকারির মতো ধর্ম ছাড়া রাজনীতি হয় কিনা সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টের নামকরণও করত পরিবারের নামে”, কংগ্রেসকে তোপ মোদির  

    PM Modi: “চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টের নামকরণও করত পরিবারের নামে”, কংগ্রেসকে তোপ মোদির  

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল চন্দ্রযান-৩। জায়গাটির নাম ‘শিব-শক্তি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) দাবি, এই নামটি দেওয়া হয়েছে যাতে ভারতের নাগরিক এই নামের সঙ্গে একাত্মতা বোধ করতে পারেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নিশানা করেন কংগ্রেসকে। তিনি বলেন, “কংগ্রেস ক্ষমতায় থাকলে ওই জায়গাটির নাম পরিবারের কোনও সদস্যের নামে করে দিত।”

    শিব-শক্তি নাম কেন? (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “চন্দ্রযান-৩ প্রথম যেখানে ভূমি স্পর্শ করেছিল তার নাম অন্য কিছুও হতে পারত। তবে তারা(কংগ্রেস) ক্ষমতায় থাকলে, তারা জায়গাটির নাম তাদের পরিবারের কারও নামে নামকরণ করতে পারত…কিন্তু আমি সেটা করতে পারি না।” প্রধানমন্ত্রী বলেন, “ভারত তামাম বিশ্বকে একটা দর্শন (ফিলোজফি) দিয়েছে। আমি গর্ব অনুভব করি এই ভেবে যে এর (চাঁদের ওই ভূমি) যে নাম দেওয়া হয়েছে, সেই শক্তি মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে।”

    পরিবারতন্ত্রের অভিযোগ

    তিনি (PM Modi) বলেন, “আমি যখন বলি শিব-শক্তি, ভারতের ১৪০ কোটি মানুষ এর সঙ্গে একাত্মতা অনুভব করেন। যদি একটা পরিবারের নামে এর নামকরণ করা হত, তাহলে জনগণের একটা অংশ মাত্র এর সঙ্গে নিজেকে রিলেট করত। শিব-শক্তি হল একটা নাম, যেটা আমাদের মোটিভেট করে, শক্তি জোগায়। এটা এমন একটা নাম যা কোটি কোটি মানুষকে গাইড করে।”

    আর পড়ুন: “ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব দিলাম,” বললেন নিহত বিজেপি মহিলা কর্মীর মেয়ে

    দেশে চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ হবে সাত দফায়। আজ, শনিবার হল ষষ্ঠ দফার নির্বাচন। সপ্তম তথা শেষ দফার নির্বাচন হবে পয়লা জুন। তার আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কংগ্রেসকেই চাঁদমারি করেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে নানা সময় তিনি পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন। কংগ্রেসের আমলে চন্দ্রাভিযান-৩ সফল হলেও, যে তার ব্যতিক্রম হত না, এদিন প্রকাশ্যেই তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    প্রসঙ্গত, গত বছর অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে চন্দ্রযান-৩। বিশ্বে ভারতই প্রথম দেশ, যারা এই অঞ্চলে ল্যান্ড করতে সক্ষম হয়েছিল। চন্দ্রযান-৩ প্রথম যে জায়গাটিতে ল্যান্ড করে, সেখানকার নাম দেওয়া হয় শিব-শক্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    PM Modi: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজন প্রমাণ করে দিয়েছে যে, ভারত অলিম্পিক্স (Olympics 2036) পরিচালনার জন্যও প্রস্তুত। শনিবার এক সাক্ষাতকারে গর্বের সঙ্গে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি জানান, ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্র একটি দল গঠন করেছে। অন্যান্য দেশ কীভাবে এই ধরনের বড় ইভেন্ট আয়োজন করে তা ভালভাবে খতিয়ে দেখবে ওই দল। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভারতে অলিম্পিক্স আয়োজনের মঞ্চ তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদি।

    জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজন

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “যদি কেউ বা কোনও গোষ্ঠী গত বছর ভারতে আয়োজিত জি-২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনের বিস্তারিত বিশ্লেষণ করেন তাহলে তাঁরা নিশ্চিত হবেন যে এখন ভারতে এই ধরনের বড় ইভেন্ট হোস্ট করার পরিকাঠামো রয়েছে। জি-২০ সম্মেলন ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওই সম্মেলন শুধুমাত্র দিল্লিকে কেন্দ্র করে হয়নি। সারা দেশের বিভিন্ন প্রান্তে ওই সম্মেলনের নানা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এতে সারাদেশে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বিশ্ববাসীর কাছেও বার্তা পৌঁছনো গিয়েছে, যে ভারত এখন তৈরি।” 

    অলিম্পিক্সের জন্য চেষ্টা

    ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স (Olympics 2036) অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। মোদির (PM Modi) কথায়, “গত কয়েক বছরে তাঁর সরকার দেশের ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। খেলাধুলোর মধ্যে থেকে নোংরা খেলাকে বাদ দেওয়া হয়েছে।”  মোদি বলেন, “দেশে প্রতিভার কোনও ঘাটতি নেই। আমরা শুধু এই প্রতিভাবান ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস জুগিয়েছি। সরকার সব ভাবে তাঁদের সাহায্য করছে। এখন আমরা খেলাকে সবার কাছে পৌঁছে দিচ্ছি।” মোদি জানান, ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স অনষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে তাঁর সরকার। 

    অলিম্পিকে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন স্মৃতিচারণা করে বলেন, “আমি ১৯৯৬ সালে আটলান্টায় অলিম্পিক্স দেখতে গিয়েছিলাম। আমি ব্যবস্থাপনা এবং সমন্বয় নিয়ে আগ্রহ দেখিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কীভাবে এত বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি মজার বিষয় আমি লক্ষ্য করেছি যে যারা অলিম্পিক্স ভিলেজে ভ্রমণ করে তাদের গাড়ি প্রায় ২০০-২৫০ কিলোমিটার দূরে পার্ক করতে হয়। সেখান থেকে তারা বাসে ওঠেন। কালার কোড দিয়ে বাস-ট্রেন সব যানবাহন চলত। আমি অলিম্পিক্সের জন্য তৈরি করা আমার টিমকে বলেছি অলিম্পিক্স এবং এই ধরনের বৈশ্বিক ইভেন্ট আয়োজনের অন্যান্য খুঁটিনাটি অধ্যয়ন করতে।” 

    আরও পড়ুন: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    মোদির আশা

    প্রসঙ্গত, বিগত বছরগুলিতে অলিম্পিক্স (Olympics 2036), এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টে ভালো ফল করেছে ভারতীয় ক্রীড়াবিদরা। নীরজ চোপড়ার হাত ধরে ভারত অলিম্পিক্সের ট্র্যাক-ফিল্ড ইভেন্ট থেকে প্রথম পদক পেয়েছে ২০২১ সালে। তাও আবার সোনা। এই আবহে ভারতকে ক্রীড়া জগতে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে ছক কষছে মোদি সরকার। আর এর জন্যে ভারতে অলিম্পিক্স প্রতিযোগিতা আয়োজনের তোড়জোড় চালাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “অলিম্পিক্স আয়োজনের জন্য আমাদের মানবসম্পদের বিকাশ ঘটাতে হবে, পরিকাঠামো প্রস্তুত করতে হবে, কী কী প্রয়োজন তা বুঝতে হবে… একই সঙ্গে, আমাদের ভারতের ক্রীড়াবিদদের প্রস্তুত করতে হবে। আমরা যদি অলিম্পিক্স আয়োজন করি, তাহলে অন্য কেউ কীভাবে স্বর্ণপদক নিতে পারে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুফল, ব্যাপক বংশবৃদ্ধি গাঙ্গেয় ডলফিনের

    PM Modi: মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুফল, ব্যাপক বংশবৃদ্ধি গাঙ্গেয় ডলফিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বিভিন্ন রাজ্যে গঙ্গা শোধন প্রকল্প হাতে নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার (PM Modi)। গঙ্গার দূষণ রোধ ও বিভিন্ন ঘাট সংস্কারের জন্য বরাদ্দও হয়েছিল কোটি কোটা টাকা। প্রকল্পের নাম ছিল ‘নমামি গঙ্গে’। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের জন্যও নানা সময় বরাদ্দ হয়েছে মোটা অঙ্কের টাকা। এই প্রকল্পে ২০২২ সালেই পশ্চিমবঙ্গের জন্য ২৫টির বেশি নিকাশি প্রকল্পের অনুমোদন দিয়েছিল মোদি সরকার।

    গাঙ্গেয় ডলফিনের বংশবৃদ্ধি (PM Modi)

    এই নমামি গঙ্গে (PM Modi) প্রকল্প রূপায়িত হওয়ায় ক্রমেই সংসার বাড়ছে লুপ্ত হতে বসার জোগাড় গাঙ্গেয় ডলফিনের। গঙ্গার স্বচ্ছ জলেই বাস ডলফিনের একটি প্রজাতির। এই প্রজাতির ডলফিন গাঙ্গেয় ডলফিন নামেই পরিচিত। দূষণের জেরে যারা হারিয়ে যেতে বসেছিল, নমামি গঙ্গে প্রকল্পের জেরে তারাই বাড়ছে ঝাড়েবংশে। ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে গঙ্গা ও তার শাখানদীগুলিতে এই মুহূর্তে ডলফিন রয়েছে ৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে কমবেশি ২ হাজার গঙ্গা ডলফিন রয়েছে উত্তরপ্রদেশে। যার জেরে উৎসাহিত উত্তরপ্রদেশ সরকার নয়া পর্যটন নীতি নিয়েছে। চম্বল স্যাংচুয়ারিকে তারা ডলফিন স্যাংচুয়ারি বলেও ঘোষণা করেছে।

    ডলফিনের সংখ্যা দ্বিগুণের লক্ষ্যমাত্রা

    ডলফিন প্রজেক্টের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেই বেড়ে গিয়েছে ডলফিন নিয়ে আমজনতার আগ্রহ। ওয়াকিবহাল মহলের মতে, নমামি গঙ্গে প্রকল্পে যে কেবল গঙ্গার দূষণ কমেছে তাই নয়, ডলফিনের বংশবৃদ্ধি হওয়ায় এই প্রাণীটি সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। আধিকারিকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের অংশগ্রহণের ফলে সফল হয়েছে নমামি গঙ্গে প্রকল্প। ২০৩০ সালের মধ্যে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের সংখ্যা দ্বিগুণ করতে একটা লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে।

    আর পড়ুন: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    নমামি গঙ্গে প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্য সরকার, নদী বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং গঙ্গা যে অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে, সেখানকার বাসিন্দারা। এই প্রকল্প রূপায়িত হওয়ায় যেহেতু দূর হয়েছে গঙ্গার ময়লা, তাই এই নদী ও শাখানদীগুলি হয়ে উঠেছে গাঙ্গের ডলফিনের বিচরণ ক্ষেত্র। যা যে কোনও জলজ প্রাণীর বংশবৃদ্ধির অন্যতম একটি কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গাঙ্গেয় ডলফিনের দেখা মেলে কেবল ভারতীয় উপমহাদেশেই (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে পাকিস্তানের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভিসা ছাড়া পাকিস্তান সফর প্রসঙ্গেও প্রতিবেশী দেশের ‘ক্ষমতা’ পরীক্ষার তত্ব ঠিক সেই সময় এসেছে যখন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মন্তব্য করেছেন “ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা উচিত কারণ তাঁদের কাছে পারমাণবিক বোমা রয়েছে”। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফে এই ব্যঙ্গ  এসেছে।

    পাকিস্তানের ক্ষমতা দেখা আছে

    দেশের একটি প্রথম সারির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি তাঁর ২০১৫ সালের লাহোর সফরের কথা স্মরণ করে বলেন, “উস তাকত কো মে খুদ লাহোর জাকর চেক করকে আয়া হুঁ (পাকিস্তান কতটা শক্তিশালী তা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখে নিয়েছি)।” লাহোর সফরের বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের একজন সাংবাদিক অবাক হয়ে বলেছিলেন, “হায় তাওবা, বিনা ভিসা কে কৈসে আ গয়া (হায় হায়, মোদি ভিসা ছাড়াই কীভাবে দেশে চলে এসেছে), আমি তাঁদের বলেছিলাম, “এটি আমার দেশ ছিল কোনও এক সময়ে।”

    আরও পড়ুন: ২৮ মে কলকাতায় জমকালো রোড-শো মোদির! ‘‘ঐতিহাসিক হবে’’, দাবি বিজেপির

    পাকিস্তান দাবি করছে, বিশ্বের নানা প্রান্তে ‘অজানা খুনিদের দ্বারা’ জঙ্গি খতম হওয়ার পিছনে ভারতের হাত রয়েছে। এমন অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “তিনি জানেন যে, পাকিস্তান উদ্বিগ্ন এবং তিনি তাঁদের উদ্বেগের মূল কারণ। তবে, ভারতের কিছু লোক কেন এই বিষয়টি নিয়ে কাঁদছে তা বুঝতে পারছি না। আমি জানি, পাকিস্তানের মানুষ আজকাল চিন্তিত।’’

    ১৯৭১-এ ক্ষমতায় থাকলে কারতারপুর নিয়ে নিতাম  

    কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে এদিন মোদি বলেন, “একটি সম্মানিত দলের একজন নেতা, যারা আমাদের দেশকে ৬০ বছর ধরে শাসন করেছে এবং ২৬/১১ মুম্বাই হামলার সময় যারা  ক্ষমতায় ছিল, তাঁরা একবার অভিযোগ করেছিল যে, এটি পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসব এবং তার লোকেরা করেনি। যারা আমাদের দেশবাসীকে হত্যা করেছে তাঁদের পক্ষ নেওয়া সত্যিই দুঃখজনক। দেশের একজন নেতা কীভাবে পাকিস্তান ও আজমল কাসবের পক্ষে বক্তব্য দিতে পারেন? এমন মন্তব্য শুনলেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমার হৃদয় এমন বক্তব্যে ব্যাথিত হয়।” বৃহস্পতিবার, পাঞ্জাবের পাতিয়ালায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মোদি বলেন, “১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ৯০ হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। আমি ক্ষমতায় থাকলে তাঁদের সৈন্যদের মুক্ত করার আগে পাকিস্তান থেকে কারতাপুর সাহেবকে নিয়ে নিতাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ২৮ মে কলকাতায় জমকালো রোড-শো মোদির! ‘‘ঐতিহাসিক হবে’’, দাবি বিজেপির

    PM Modi: ২৮ মে কলকাতায় জমকালো রোড-শো মোদির! ‘‘ঐতিহাসিক হবে’’, দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ দফার লোকসভা ভোটের প্রচারে শেষ কামড় দিতে চায় বিজেপি (BJP) । এবার শুধু জনসভা নয় উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী (PM Modi) রোড-শো করবেন দলের প্রার্থী তাপস রায়ের সমর্থনে এমনটাই জানিয়েছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, রোড-শো থেকেই উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থীর জন্য সমর্থন চাইবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতার এই আসনটিকে পাখির চোখ করে ঝাঁপাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই দিনক্ষণ ও যাত্রাপথ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এই রুটের নিরাপত্তা খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি।

    রোড-শো’র রুট

    রাজ্য বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ মে, মঙ্গলবার উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) রোড-শো হবে। উত্তর কলকাতায় বিধান সরণি এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলে অদূরে রয়েছে স্বামীজির জন্মভিটে। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শুরু হবে মোদিজির রোড-শো। এরপর বিধান সরণী দিয়েই তাঁর রোড-শো এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে। ডানদিকে হেদুয়া পার্ক বাঁদিকে বেথুন কলেজকে রেখে এগিয়ে সদলবলে এগিয়ে যাবেন মোদি।

    আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে হামলাকারীর ছবিতে মিলল পুলিশকর্তা-তৃণমূল নেতার যোগ!

    বিধান সরণী হয়ে স্টার থিয়েটারের দিকে এগিয়ে যাবে প্রধানমন্ত্রীর রোড-শো। হাতিবাগান হয়ে পাঁচ নম্বর রুটের ট্রামলাইন ধরে সোজা শ্যামবাজার। মোট যাত্রাপথ ২ কিমি ২০০ মিটার। গাড়িতে গেলে ১৫ মিনিট সময় লাগলেও মোদির এই রোড-শো কমপক্ষে দেড় ঘণ্টা সময় নেবে।

    রোড-শোতে প্রধানমন্ত্রীর সঙ্গী কারা?

    আপাতত যা স্থির হয়েছে তাতে প্রার্থী তাপস রায় (Tapas Ray) ছাড়াও মোদির (PM Modi) রোড-শোতে গাড়িতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে, ২৯ মে বারাসত ও বারুইপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। চব্বিশের লোকসভা ভোটে এটিই তাঁর শেষ বঙ্গ সফর এবং কর্মসূচি।

    যে কারণে, মোদির এই কর্মসূচিকে সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির বঙ্গ-ব্রিগেড। রাজ্য বিজেপি সূত্রে খবর, বাংলার ঢাক থেকে আদিবাসী নৃত্য— সবই রাখার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন মনীষীর ট্যাবলোও থাকবে। মঙ্গলঘট নিয়ে যাবেন লাল পাড়, সাদা শাড়ি পরা মহিলারা। এপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘এমন আয়োজন হচ্ছে যে, কলকাতা অতীতে এমন রোড-শো দেখেনি। ঐতিহাসিক চেহারা নেবে মোদীর এই যাত্রা। বাংলার রাজনীতিতেও নতুন দিনের সূচনা হবে আগামী মঙ্গলবার।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “ইন্ডি জোটকে বড় থাপ্পড় কলকাতা হাইকোর্টের”, ওবিসি রায় প্রসঙ্গে মোদি

    PM Modi: “ইন্ডি জোটকে বড় থাপ্পড় কলকাতা হাইকোর্টের”, ওবিসি রায় প্রসঙ্গে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজ ‘ইন্ডি’ জোটকে একটা বড় থাপ্পড় মেরেছে কলকাতা হাইকোর্ট।” ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে বুধবার এক নির্বাচনী জনসভায় এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    মোদির নিশানায় ‘ইন্ডিয়া’ ব্লক (PM Modi)

    তিনি বলেন, “২০১০ সালের পর থেকে জারি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের সরকার মুসলমানদের ভোটব্যাঙ্কের জন্য যাচাই না করেই তাঁদের ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আদালত থাপ্পড় মেরেছে।” কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেন (PM Modi), “এরাই বলে দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের। এরাই লাগাতার সরকারি জমি ওয়াকফ বোর্ডকে দিচ্ছে, পরিবর্তে ভোট চাইছে। এরা ধর্মের ভিত্তিতে সরকারি টেন্ডার দিতে চাইছে।”

    কী বললেন শাহ?

    কলকাতা হাইকোর্টের এই রায়ের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য মুসলমানদের ওবিসি সংরক্ষণ দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি হাইকোর্টের রায় মানেন না। বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, এমন কোনও মুখ্যমন্ত্রী কি হতে পারেন, যিনি বলেন আদালতের নির্দেশ মানেন না? এতেই স্পষ্ট, বাংলায় গণতন্ত্র কী অবস্থায় রয়েছে!” এনিয়ে একটি ট্যুইটও করেন শাহ।

    আর পড়ুন: ভারতভুক্তির দাবি ক্রমশ জোরালো হচ্ছে পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে, নেপথ্যে কোন কারণ?

    বিজেপি যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় না, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “হাইকোর্টের রায় যাতে কার্যকর হয়, তা আমরা সুনিশ্চিত করব। যাঁরা পিছিয়ে পড়া শ্রেণির, তাঁরা যাতে নিজেদের অধিকার পান, তা আমরা নিশ্চিত করব। যাঁরা ওবিসি নন, তুষ্টিকরণের নীতি ও ভোটব্যাঙ্কের নীতির জন্য তাঁদের ওবিসির সুবিধা পাইয়ে দেওয়া যাবে না।”

    প্রসঙ্গত, ২০১০ সালের পরে তৈরি হওয়া ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট, ১৯৯৩ অনুযায়ী নতুন করে তালিকা তৈরি করে বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share