Tag: Narendra Modi

Narendra Modi

  • K Subramanian: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন! মিথ্যা কথা”, দাবি সুব্রহ্মণ্যমের

    K Subramanian: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন! মিথ্যা কথা”, দাবি সুব্রহ্মণ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা। গত দশ বছরে একটাও রাজ্য সরকারকে ফেলে দেওয়া হয়নি। অথচ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জামানায় বরখাস্ত করা হয়েছিল ১১টি রাজ্যের সরকারকে।” কথাগুলি বললেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম (K Subramanian)। প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে টানা দশ বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন কংগ্রেসের মনমোহন।

    দুই জমানার তুলনা (K Subramanian)

    ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন সুব্রহ্মণ্যম। সম্প্রতি নর্থওয়েস্টার্ন কেল্লগ বিজনেস স্কুলে একটি প্যানেল ডিসকাশনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও। সেখানেই মোদি জমানার সঙ্গে মনমোহন আমলের তুলনা করেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (K Subramanian)। মোদি জমানায় যে গণতন্ত্র ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, তাও উঠে আসে আলোচনায়।

    কী বললেন সুব্রহ্মণ্যম?

    সুব্রহ্মণ্যম বলেন, “২০১৬ সালে দেশে স্টার্টআপ ছিল ৪৫০টি। আর এখন স্টার্টআপের সংখ্যা এক লাখ। মোদি জমানায় স্টার্টআপ বেড়েছে ২২০ শতাংশ। অথচ এই সময় মিডিয়ার একাংশ গণতন্ত্র বিপন্ন বলে প্রচার করে চলেছে। মিডিয়ার এই অংশের দাবি, মনমোহন জমানায় গণতন্ত্র ঠিকঠাক ছিল, স্টার্টআপের বৃদ্ধির হার ছিল ৩.৮ শতাংশ।” তিনি বলেন, “ঠিক তা নয়। গ্লোবাল ইননোভেশন ইনডেক্সের দিকে তাকানো যাক। এটা কোনও সরকারি ডেটা নয়। এটা ইন্টারন্যাশনাল ডেটা। ২০১৫ সালে আমাদের জায়গা ছিল গ্লোবাল ইননোভেশন ইনডেক্সের তালিকার ৭৮ নম্বরে। আর আজ আমাদের ঠাঁই হয়েছে ৪০ নম্বরে। আমি মনে করি ইননোভেশনের ক্ষেত্রে মুক্ত চিন্তা খুবই জরুরি। এনিয়ে বিতর্কের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কিন্তু গণতন্ত্রের পরিমাপ অথবা এর অভাব, যা আমাদের আছে বলে বলা হচ্ছে, তা নিয়ে গবেষণা হতে পারে নিউ ইয়র্কের কোনও বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টোরাল কোর্সে।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিতে ফের পার্থর জামিন খারিজ করল হাইকোর্ট, কেন জানেন?

    তখনই রাজন বলেন, “আজ ভারতে গণতন্ত্রের ভিত মজবুত, একথা আপনি বলতে পারেন না। এই সককার সমালোচনা পছন্দ করে না। তাদের একটাই বক্তব্য, হয় আমাদের সঙ্গে থাক, নয় জেলে যাও।” এর প্রেক্ষিতেই সুব্রহ্মণ্যম বলেন, “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা।” পিউ রিসার্চ সেন্টারের করা এক সমীক্ষার রিপোর্ট তুলে ধরে সুব্রহ্মণ্যম জানান, ভারতের ৯০ শতাংশ সংখ্যালঘুই স্বীকার করেছেন, তাঁরা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন (K Subramanian)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Murshidabad: সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভা, বিতর্ক

    Murshidabad: সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভা, বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমানের গোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অনুমতি দেয়নি প্রশাসন। আর সেখানে জমির ফসল কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন। আর কৃষি দফতরের চাষের ফার্মে জনসভা করাকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে জনসভা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। আর সেই জনসভা ঘিরেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।

    সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর সভা (Murshidabad)

    বিজেপি নেতৃত্বের বক্তব্য,”মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে কৃষির খেত-খামার। ওটা একটা ফার্ম। সেখানে তিলের চাষ হচ্ছে। সেই তিল নষ্ট করে, জনসভা হল। যে জায়গায় সভা হয়েছে, সেই জায়গাটি কৃষি দফতর বিভিন্ন বীজ শস্য পরীক্ষা- নিরীক্ষণের জন্য ব্যবহার করে। সেখানে বেশ কিছুটা জায়গায় তিল চাষও করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সভার জন্য সেই ফসল কেটে নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সভার জন্য জমির ফসলও নষ্ট করা হল। আর এই ফসল নষ্ট করার জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।” কংগ্রেস নেতৃত্বও সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর সভার করার নিন্দা জানিয়েছেন। তবে, এই বিষয়ে খড়গ্রামের ব্লকের কৃষি আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। ফলে, জোর করে এই জমি তৃণমূল নিয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: বুধবারও তীব্র তাপপ্রবাহ দক্ষিণের ৮ জেলায়, জনশূন্য রাস্তাঘাট, ফুটিফাটা জমি

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও জমি বিতর্কে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। খড়গ্রামের (Murshidabad) তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন, “ফসল নষ্ট হয়নি। ওই জমিতে সামান্য জায়গায় ফসল ছিল। খুব বেশি ফসল ছিল না। যেগুলি ছিল, সেগুলিও প্রায় মরেই গিয়েছিল। আর আমরা বিনা পয়সায় জমি নিয়েছি, এমন নয়। আমরা তার ক্ষতিপূরণ দিয়েই সভা করেছি। সামান্য যে ফসল ছিল, তার অনেক গুণ বেশি ক্ষতিপূরণ দিয়েই সভা হয়েছে। “লোকসভা ভোটের আবহে এই সভাস্থলের জমি ইস্যু আরও চর্চায় উঠে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi:  “মুখ্যমন্ত্রী সভা করলে প্রধানমন্ত্রী পারবেন না কেন?” প্রশ্ন দিলীপ ঘোষের

    Narendra Modi: “মুখ্যমন্ত্রী সভা করলে প্রধানমন্ত্রী পারবেন না কেন?” প্রশ্ন দিলীপ ঘোষের

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে। এবার দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আসছেন বর্ধমানে। আর নিয়ম মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য বর্ধমান উন্নয়ন সংস্থার (বিডিএ) কাছে গোদার মাঠের অনুমোদন চেয়েছিল বিজেপি। কিন্তু, মঙ্গলবার পর্যন্ত সেই অনুমোদন মেলেনি। ফলে, গোদার মাঠে প্রধানমন্ত্রীর সভা হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    মুখ্যমন্ত্রী সভা করলে প্রধানমন্ত্রী পারবেন না কেন? (Narendra Modi)

    ৩ মে সকাল ১০টায় বর্ধমানে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সভা করার কথা। জানা গিয়েছে, সোমবার রাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র একটি দল বর্ধমানে এসেছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গোদার মাঠে অনুমতি না পেলে বিকল্প হিলেবে সাইয়ের মাঠে ঠিক করে রাখা হয়েছে। গোদার মাঠে অনুমতি না মিললেও পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যান। তিনি বলেন, “লক্ষাধিক মানুষ আসার মতো ব্যবস্থা আছে। চারদিকে জনবসতি নেই। গাড়ি রাখার সুবিধা আছে। হেলিকপ্টার রাখা যাবে। তাহলে এই মাঠ কেন দেওয়া যাবে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে এই মাঠেই প্রশাসনিক সভা করেন। দিলীপের প্রশ্ন, মুখ্যমন্ত্রী সভা করতে পারলে প্রধানমন্ত্রী পারবেন না কেন? মুখ্যমন্ত্রীর সভায় লেখা হয় প্রশাসনিক, আর সেখানে উনি প্রধানমন্ত্রীকে গালাগালি দেন। এটা কী ধরনের প্রশাসনিক সভা! বিডিএ-র মাথায় কে বসে আছেন? আপনাদের রাজনীতি, আর আমাদের বেলায় আইন দেখাবেন? আমরাও এর জবাব দেব। প্রয়োজনে আদালতে যাব।”

    আরও পড়ুন: বুধবারও তীব্র তাপপ্রবাহ দক্ষিণের ৮ জেলায়, জনশূন্য রাস্তাঘাট, ফুটিফাটা জমি

    বিডিএ-র চেয়ারম্যান কী সাফাই দিলেন?

    বিডিএ-র চেয়ারম্যান কাকলি তা গুপ্ত অবশ্য বলেন, ওই মাঠ স্বাস্থ্যনগরীর জন্য উন্নীত করা হবে। সরকারি মাঠ সরকারের অনুষ্ঠানের জন্য দেওয়া যেতেই পারে। সেই কারণে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা হয়। কিন্তু যে মাঠের কাছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই মাঠকে কী ভাবে রাজনৈতিক কর্মসূচির জন্য দেব?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan Leader: ‘‘ভারত সুপারপাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, আমরা ভিক্ষা করছি’’! উষ্মা পাক বিরোধী নেতার

    Pakistan Leader: ‘‘ভারত সুপারপাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, আমরা ভিক্ষা করছি’’! উষ্মা পাক বিরোধী নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাজনৈতিক তর্কাতর্কির মাঝে ফের একবার উঠে এল মোদি জমানার বিকশিত ভারতের উদাহরণ (Pakistan leader)। সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সম্প্রতি বেশ খানিকক্ষণ বক্তব্য রাখেন জমিয়তে-উলেমা-ই-ফজল এর প্রধান মওলানা ফজলুর রহমান (Pakistan leader)। পাকিস্তানের রাজনীতিতে কট্টরপন্থী বলে পরিচিত এই নেতা শাহবাজ সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “ভারতের সঙ্গে আমাদের তুলনা করে দেখুন। আজ ওরা (ভারত) সুপার পাওয়ার (বড় শক্তি) হওয়ার স্বপ্ন দেখছে। আর আমরা দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ভিক্ষা করছি।”

    অর্থনৈতিক সংকট পাকিস্তানে

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছে পাকিস্তানে। সম্প্রতি সে দেশের এই নেতার (Pakistan leader) বক্তব্য পাকিস্তানের দেউলিয়া অবস্থাকে ফের একবার বিশ্বের সামনে তুলে ধরল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ওই নেতার বক্তব্যেই পরিষ্কার ভারতকে সুপার পাওয়ার মানছে পাকিস্তান। তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তানের রাজনীতিতে ফজলুরের বিরোধী বলেই পরিচিত ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলকে অকুণ্ঠ ভাষায় সমর্থনও করেন ওই নেতা। প্রসঙ্গত ইমরান খান যখন প্রধানমন্ত্রীত্ব হারান তখন তিনি যে সমস্ত ব্যক্তিদের তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা বলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ফজলুরও।

    ইমরানের প্রশংসা একদা তাঁরই বিরোধী নেতার গলায়

    ফজলুরের ভাষণে সে দেশের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগও উঠে এসেছে। প্রসঙ্গত, বর্তমানে জেল বন্দি রয়েছেন ইমরান খান এবং তাঁর দলকে সভা সমাবেশ করার অনুমতিও (Pakistan leader) দেয়নি পাকিস্তানের সরকার। এ নিয়েও সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রতিবাদ জানিয়েছেন ফজলুর। নির্বাচনের কারচুপি নিয়ে তাঁর প্রশ্ন, ‘‘২০১৮ নির্বাচন নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে ২০২৪ সালে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না কেন!’’ গণতন্ত্রের কথা বলতে গিয়ে ফজলুর পাকিস্তানের শাসক জোটকে উদ্দেশ্যে করে বলেন, “ক্ষমতা ছেড়ে দিন। বিরোধী বেঞ্চে এসে বসুন। যদি পিটিআই একক সংখ্যাগরিষ্ঠ দল হয়, তবে তাদের সরকার গড়তে দিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Debashis Dhar: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন দেবাশিস ধর

    Debashis Dhar: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন দেবাশিস ধর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট না মেলায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। সরকারের বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর (Debashis Dhar)। রাজ্য প্রশাসনের অঙ্গুলিহেলনে পুলিশের দীর্ঘদিন কোনঠাসা ছিলেন। পুলিশের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। অভিযোগ ছিল শীতলখুচিকান্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই তাঁকে পুলিশে কোণঠাসা করে রাখা হয়।

    একাধিক মামলায় ফাঁসানোর অভিযোগ (Debashis Dhar)

    দেবাশিস (Debashis Dhar) আগেই জানিয়েছেন শীতলখুচি (Sitalkuchi) কান্ডর পর বিভিন্ন মামলায় সাক্ষী করা হলেও আসামীর মত ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। একাধিক অনিয়মের মামলায় ফাঁসানো হয় তাঁকে। যদিও সাজানো মামলা ঠান্ডা ঘরে চলে গিয়েছে। চাকরি থেকে সাসপেন্ড ছিলেন দীর্ঘকাল। রাজনৈতিক জীবনেও তাঁর পথে কাঁটা বিছিয়ে রেখেছে রাজ্য। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন দিয়েছিলেন দেবাশীষ ধর (Debashis Dhar)। পুলিশের চাকরি ছেড়ে দলে আসা দেবাশিসকে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। ভয় না পেয়ে তিনি কার্যত জোর কদমে লড়াই শুরু করেছিলেন। গত সপ্তাহে তিনি মনোনয়ন জমা দেন। কিন্তু সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট তাঁকে না দেওয়ায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে (Debtanu Bhattacharya) এই কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে গেরুয়া শিবির।

    আরও পড়ুনঃ “টানা ৬দিন পানীয় জল নেই,” সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ মহিলাদের

    বিজেপির বক্তব্য

    প্রসঙ্গত বীরভূমের প্রার্থীর (Debashis Dhar) মনোনয়ন বাতিল হওয়ার পর বিজেপির (BJP) রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের (Supreme Court)) চ্যালেঞ্জ জানানো হবে। এরপরই সোমবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশীষ বাবু। বিজেপি নেতার আইনজীবী জানিয়েছেন, “লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন। তাই এই মামলার যাতে দ্রুত শুনানি হয় এবং আদালত যাতে মক্কেলকে রাজ্য সরকারকে দ্রুত নো ডিউ সার্টিফিকেট প্রদান করে সেই আবেদন করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi News: ‘‘রাজনীতির জন্য নষ্ট হয়ে গিয়েছে কলকাতা’’, বাংলা নিয়ে উদ্বেগপ্রকাশ মোদির

    PM Modi News: ‘‘রাজনীতির জন্য নষ্ট হয়ে গিয়েছে কলকাতা’’, বাংলা নিয়ে উদ্বেগপ্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘বাংলা ধ্বংস হয়ে গিয়েছে। কলকাতা একটা সময় দেশের অর্থনৈতিক উন্নতির নিরিখে সর্বাগ্রে থাকত। রাজনীতির জন্য তা নষ্ট হয়ে গিয়েছে। মহারাষ্ট্রকে অন্তত সেই পথে যেতে দেওয়া যাবে না।’’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এই ভাষাতেই বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News)। রাজ্যে বেড়ে চলা দুর্নীতি, বেকারত্ব, দারিদ্রতা, হিংসা এই সমস্ত কিছুর কারণেই বাংলা যে ক্রমশ পিছিয়ে পড়ছে তাই এদিন প্রতিফলিত হল প্রধানমন্ত্রীর মন্তব্যে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    মহারাষ্ট্র নিয়ে কী বললেন? 

    মহারাষ্ট্রকে নিয়ে নরেন্দ্র মোদির (PM Modi News) সংযোজন, ‘‘মুম্বই দেশের বাণিজ্যিক রাজধানী। মহারাষ্ট্রে আমাদের আরও শক্তিশালী হতে হবে যাতে দেশের উন্নতিতে সে রাজ্যের যথেষ্ট অবদান থাকে। মহারাষ্ট্রের মানুষের আবেগ বোঝার চেষ্টা করছি আমরা। আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি তাদের। অত্যন্ত ইতিবাচক ফলও পাচ্ছি সেখান থেকে।’’

    বিষয় পরিবারতান্ত্রিকতা

    অন্যদিকে এদিনই পরিবারতান্ত্রিকতা ইস্যুতে আঞ্চলিক দলগুলিকে তোপ দাগেন প্রধানমন্ত্রী (PM Modi News) এবং তিনি সাফ বলেন, ‘‘শিবসেনা এবং এনসিপির মধ্যে যে ঝড় উঠেছে তা থেকে স্পষ্ট বোঝা যায়, অন্য নেতাদের চেয়ে শুধু পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দিলে শুধু সমস্যাই তৈরি হয়, আর কিছু নয়। শরদ পওয়ারের সমস্যা একেবারে পারিবারিক বিবাদ। দলের লাগাম মেয়ের হাতে থাকবে না কি ভাইপোর হাতে? শিবসেনার কোন্দলও কংগ্রেসের মতো, যোগ্য নেতাকে পদোন্নতি দেওয়া উচিত না কি ছেলেকে?’’

    পারিবারিক বিবাদে মহারাষ্ট্র কেন ভুগবে?

    প্রধানমন্ত্রী মোদির (PM Modi News) কথায়, ‘‘এসব ওদের ঝগড়া বিবাদ। আমি বিশ্বাস করি, দেশ এই ধরনের পারিবারিক রাজনীতিকে ঘৃণা করে। যদি কেউ ‘সহানুভূতি’ শব্দ ব্যবহার করে মানুষের মধ্যে সহানুভূতি জাগানোর চেষ্টা করে, আমি বলব, সেই চেষ্টাও ব্যর্থ হবে। মানুষ এই ধরনের রাজনীতিকে ঘৃণা করে। এই ধরনের আচরণ মেনে নিতে পারে না। এসব আপনাদের পারিবারিক বিবাদ, আপনারা ঘরেই এর সমাধান করুন। এর জন্য মহারাষ্ট্র ভুগবে কেন?’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: তৃতীয় দফা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদি-যোগী

    BJP: তৃতীয় দফা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন মোদি-যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় দফা ভোটের আগে বাংলায় প্রচারের তীব্রতা আরও বাড়াচ্ছে বিজেপি (BJP)। ফের বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও প্রচারে ঝড় তুলতে আসছেন বাংলায়। এর আগে মোদি উত্তরবঙ্গে একাধিক লোকসভায় জনসভা করে গিয়েছেন। এবার তিনদিনের ব্যবধানে রাজ্যে মোদি-যোগী আসায় বিজেপি কর্মীরা চাঙা।

    কবে, কোথায় আসছেন মোদি-যোগী? (BJP)

    আগামী ৩ মে কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দলীয় প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করবেন তিনি। নদিয়া উত্তর বিজেপির (BJP) সাংগঠনিক জেলার আয়োজিত ওই সভা হওয়ার কথা তেহট্ট শ্যামনগর ফুটবল প্লে-গ্রাউন্ডে। ২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২ আসনের মধ্যে অন্যতম ‘হেভিওয়েট’ কেন্দ্র কৃষ্ণনগর। শুধু রাজ্যের নিরিখেই নয়, গোটা দেশের নিরিখেও এবার কৃষ্ণনগর কেন্দ্রটি তাৎপর্যপূর্ণ। এ কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে, ৩০ এপ্রিল কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ৩ মে কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদির। এর আগে গত ২৬ এপ্রিল মালদায় সভা করেছিলেন নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিল বাংলায় তিনটি সভা করার কথা রয়েছে যোগীর। বহরমপুর, আসানসোল এবং বীরভূম, তিনটি জেলায় সভা করবেন যোগী। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার বহরমপুরের শক্তিপুরে, বীরভূমের বেণীমাধব স্কুল মাঠে এবং আসানসোলের নিনঘহ মাঠে সভা করবেন যোগী। জানা গিয়েছে, রাম নবমীর দিন শক্তিপুরে রামভক্তদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধ। একাধিক রামভক্তদের বাড়ি ভাঙচুর করা হয়। বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। এবার সেই শক্তিপুরে যোগী আসায় এলাকায় বিজেপি কর্মীরা চাঙা হয়ে উঠেছেন। এলাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যে লোকসভা নির্বাচনী প্রচারে এই প্রথম আসছেন যোগী।

    আরও পড়ুন: “আভি তো পিএসসি, মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়”, তৃণমূলকে তোপ শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JP Nadda: “শাহজাহানকে আড়াল করেছেন মমতা”, বহরমপুরে তোপ জেপি নাড্ডার

    JP Nadda: “শাহজাহানকে আড়াল করেছেন মমতা”, বহরমপুরে তোপ জেপি নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৩ এপ্রিল বহরমপুরে (Beharampur) লোকসভা ভোট। আর তার আগে শেষ মুহূর্তের প্রচারে অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। রবিবার দুপুর ১২ টা নাগাদ প্রখর তাপদাহের মধ্যে বিধায়কহীন বড়ঞা বিধানসভায় বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহার সমর্থনে সভা করেন তিনি।

    কী বললেন নাড্ডা (JP Nadda)?

    বড়ঞার জালিবাগানের জনসভায় বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহার সমর্থনে ভোট দিয়ে তাঁকে জয়ী করার আহ্বান জানালেন জেপি নাড্ডা। এদিন প্রচারের পাশাপাশি ফের একবার সন্দেশখালির (Sandeshkhali) প্রসঙ্গ উঠে এল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে। সন্দেশখালিতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে তার তীব্র নিন্দা করেন নাড্ডা। তিনি বলেন,”শেখ শাহজাহানকে (Sheikh shahjahan) আড়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার একেবারে অনুচিত। সন্দেশখালির মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলার মায়েদের উপর অত্যাচার করেছে তৃণমূলের নেতা।” এদিন নির্বাচনী জনসভায় (Lok Sabha Election Campaign) জেপি নাড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা, বহরমপুর সংগঠনিক জেলা সভাপতি সহ বিজেপি নেতৃত্বরা ও প্রায় হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।

    আরও পড়ুন: তৃণমূল দুষ্কৃতীর কোপে মাথা ফাটল মহিলা বিজেপি কর্মীর! থানায় বিক্ষোভ দেবশ্রীর

    দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ

    এই লোকসভায় এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে। আর এই সভা থেকেই এদিন জেপি নাড্ডা (JP Nadda) তৃণমূলের (TMC)বিরুদ্ধে চালচোর থেকে শুরু করে সন্দেশখালির ঘটনা, কাটমানি, শিক্ষক দুর্নীতি, জমি মাফিয়া সহ বিভিন্ন দুর্নীতির জন্য ক্ষোভ উগরে তীব্র কটাক্ষ করেন, এবং একই সঙ্গে বাংলার এই সরকারকে উচ্ছেদ করার ডাক দেন। উল্লেখ্য লোকসভা ভোটের মরশুমে এই প্রথমবার রাজ্যে এলেন বিজেপি নেতা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ একাধিকবার বঙ্গে এলেও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এলেন প্রথম। আর সব শেষে এদিনের সভায় নাড্ডা এও বলেন যে, বিজেপি এখানে ৩৫ টির বেশি আসনে জিতবে। কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছে তা বঙ্গে হতে দিচ্ছে না মমতার সরকার। ফলে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্বাচন শান্তিপূর্ণ, “দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ”, অভিমত মোদির

    Lok Sabha Election 2024: নির্বাচন শান্তিপূর্ণ, “দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ”, অভিমত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ১৩ রাজ্যের ৮৯ কেন্দ্রে শেষ হয়েছে ভোট গ্রহণ। সারা দেশে নির্বাচন (Lok Sabha Election 2024) মোটের উপর শান্তিপূর্ণ, বলে জানাল কমিশন। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পর দেশবাসীর উদ্দেশে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি জানান, দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।  লিখেছেন, বিরোধীরা আরও হতাশ হতে চলেছেন।

    মোদির মতামত

    নির্বাচন (Lok Sabha Election 2024) কমিশনের পরিসংখ্যান বেরোনোর পরেই শুক্রবার প্রধানমন্ত্রী মোদি পোস্ট করেন, দারুণ ভোট হয়েছে। সন্ধ্যা ৬.৫০ নাগাদ মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “দারুণভাবে শেষ হল দ্বিতীয় দফার নির্বাচন। দেশ জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় দফায় এনডিএ-র প্রতি জনগণের বিপুল সমর্থন বিরোধীদের আরও হতাশ করতে চলেছে। ভোটাররা চান দেশে এনডিএ-র সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেশের যুব ও মহিলা ভোটাররা এনডিএকে আরও শক্তিশালী করছে।”

    শান্তিপূর্ণ ভোটদান

    দেশে দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) সবকটি আসন মিলিয়ে মোট ভোটদানের হার ৬০. ৯শতাংশ। দেশের ১৩টি রাজ্যের মধ্যে মণিপুর, ছশত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। তৃতীয় দফায় ভোট হবে আগামী ৭ মে। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

    আরও পড়ুন:লক্ষ্য আন্তর্জাতিক ফ্লাইট! ৩০টি চওড়া এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান কিনছে ইন্ডিগো

    বাংলাতেও ভোট নির্বিঘ্নেই

    নির্বাচন (Lok Sabha Election 2024) কমিশন সূত্রে খবর, বিক্ষিপ্ত কয়েকটি ‘চোখ রাঙানি’র ঘটনা ছাড়া লোকসভার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রের ভোট ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। কয়েকটি জায়গায় অল্পবিস্তর ঝামেলা হলেও তা সাম্প্রতিক সময়ে ভোট হিংসার কাছে কিছুই না বলে মত রাজনৈতিক মহলের। তবে বিকেল পাঁচটা পর্যন্ত ৭১.৮৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যা প্রথম দফার তুলনায় কম। গরমের জন্যই ভোটারদের বুথে আসার হার কম বলে মনে করা হচ্ছে। ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল  প্রায় ৬১ শতাংশ। শুক্রবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গসহ দেশের ১৩টি রাজ্য এবং ৮৮ টি লোকসভা আসনে ভোট হয়। সাত দফার এই নির্বাচনের প্রথম পর্বের ভোট হয়েছিল ১৯ এপ্রিল। ওইদিন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে দ্বিতীয় দফার ভোট (Lok Sabha Election 2024) চলছে। সেই সময়ে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরাতন মালদায় সভা করলেন তিনি। মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁদের হয়ে শুক্রবার সভা করলেন মোদি। মঞ্চে মোদিকে উত্তরীয় পরিয়ে দিলেন মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দিলেন মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু। এদিন জনসভায় জনজোয়ার এবং কর্মীদের উচ্ছ্বাস দেখে কার্যত মুগ্ধ হয়ে যান মোদি।

     পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব (Narendra Modi)

    এদিন মোদি (Narendra Modi) বলেন,”আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। এত ভালবাসা নয়ত কখনও পেতাম না। এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু, আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না”। তিনি আরও বলেন,”হেলিপ্যাড থেকে দেখছিলাম প্রচুর মানুষ আশীর্বাদ দিচ্ছেন। আজ দেশে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে তাঁদের সকলকে বলছি ভোট (Lok Sabha Election 2024) দিন। তাই দেশের জন্য ভোট দিতে যান। আপনারা আজ আশীর্বাদ করছেন।”

    আরও পড়ুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে

    মোদি (Narendra Modi) বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তৃণমূল-কংগ্রেসের মতো দল শেষ হয়ে যাবে’তৃণমূল-কংগ্রেসের মতো দল আজ শেষ হয়ে যাবে। মালদা সব জায়গায় বলছেন সকলে আরও একবার মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share