Tag: National Consciousness

  • Mohan Bhagwat: সমাজের প্রকৃত পরিবর্তনে জাতীয় চেতনা-সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান ভাগবতের

    Mohan Bhagwat: সমাজের প্রকৃত পরিবর্তনে জাতীয় চেতনা-সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে জাতীয় চেতনা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হলেই প্রকৃত সামাজিক পরিবর্তন (National Consciousness) সম্ভব। এমনই মন্তব্য করেছেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। অসমের শিলচরে এক সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। পাঁচ দিনের উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন তিনি।

    দক্ষিণ অসম ও ত্রিপুরা প্রান্তের কার্যকারিণী এবং বিভাগীয় তোলির বৈঠক তিনটি পর্বে অনুষ্ঠিত হয় ভাগবতের দক্ষিণ অসম সফরকে কেন্দ্র করে। এরপর ১৭ নভেম্বর শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে খণ্ড, নগর এবং তার ঊর্ধ্বতন স্তরের কর্মীদের নিয়ে একটি বৌদ্ধিক অধিবেশনের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, স্বয়ংসেবকদের দায়িত্ব এবং সমাজে তাঁদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ভাগবত।

    সংগঠনের আদর্শ-কর্মপদ্ধতিতে গুরুত্ব (Mohan Bhagwat)

    তিনটি অধিবেশনে সংঘের মূল আদর্শ, মতাদর্শ, কর্মপদ্ধতি এবং আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরসংঘচালক। অনুকূল পরিস্থিতিতেও সংগঠনের কাজ যাতে নিষ্ঠা, সতর্কতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালিত হয়, সে জন্য প্রতিটি স্তরের কর্মীকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

    ভাগবত বলেন, ইতিহাসে শুধুমাত্র আন্দোলন কিংবা বিপ্লবের মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আসেনি। সমাজের সব স্তরের মানুষের মধ্যে জাতীয় চেতনা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব হয়েছে।

    সংঘের শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, এই উদ্যোগগুলি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বহু মানুষ সংঘের কাজের সঙ্গে যুক্ত হতে এবং স্বেচ্ছায় দেশ গঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। এই পাঁচটি আদর্শের ভিত্তিতে পরিচালিত উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যেতে স্বয়ংসেবকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

    দৈনিক শাখাকে আরও কার্যকর করার আহ্বান

    বৌদ্ধিক অধিবেশনে দৈনিক শাখাকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত ও কার্যকর করে তোলার উপর জোর দেন ভাগবত। সংঘের সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি এই দৈনিক শাখা।

    তাঁর বক্তব্য, সংঘ এবং স্বয়ংসেবকদের মধ্যে আলাদা কোনও পরিচয় নেই। স্বয়ংসেবকরাই সংগঠনের প্রকৃত (National Consciousness) পরিচয়। প্রত্যেক স্বয়ংসেবককে সক্রিয় থেকে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

    তিনি (Mohan Bhagwat) আরও বলেন, সংঘের কাজ শুধু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি প্রতিফলিত হয়। সামাজিক কল্যাণে প্রত্যেককে নিষ্ঠা, শৃঙ্খলা, সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।

    সামাজিক রূপান্তরের ডাক

    সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ‘পঞ্চ পরিবর্তনে’র ধারণার উপর বিশেষ গুরুত্ব দেন ভাগবত। এই পাঁচটি বিষয় হল নাগরিক কর্তব্য পালন, স্বদেশি ভাবনার প্রসার ও দেশীয় পণ্যের ব্যবহার, ভারতীয় পরিবারব্যবস্থা ও পারিবারিক মূল্যবোধের সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা।

    এ প্রসঙ্গে স্বয়ংসেবকদের চারটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। সেগুলি হল আত্মনিয়োগ ও তপস্যার মনোভাব, সংঘের নির্দেশনা অনুযায়ী কাজ করা, সংস্কার অর্জন ও তার অনুশীলন এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাঁদের স্বয়ংসেবক হিসেবে গড়ে তোলা। তিনি জানান, নির্দিষ্ট মতাদর্শ ও আদর্শের ভিত্তিতেই সংঘের কার্যক্রম পরিচালিত হয়।

    দেশজুড়ে সাংগঠনিক বিস্তার

    শতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক বিস্তারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে ৬৩ হাজার ২০৮টি জায়গায় ৯৯ হাজার ৪২৩টি দৈনিক শাখা পরিচালিত হচ্ছে। চলতি বছরে দৈনিক শাখার সংখ্যা বেড়েছে ১২ হাজার ২৫টি এবং শাখা পরিচালনার জায়গা বেড়েছে ৮ হাজার ১৫৬টি। এছাড়াও ২৬ হাজার ৮২৬টি জায়গায় ৩৪ হাজার ৯৮২টি সাপ্তাহিক মিলন কর্মসূচি চলছে। পাশাপাশি ১৩ হাজার ৩৬৩টি জায়গায় ১৪ হাজার ৯৬টি মাসিক সংঘ মণ্ডলীর আয়োজন করা হচ্ছে (National Consciousness)। সংঘের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশের গ্রাম ও শহরাঞ্চলে মোট ৬৫ হাজার ৬৬৪টি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত (Mohan Bhagwat) হয়েছে। এই সম্মেলনগুলিতে অংশগ্রহণ করেছেন নারী-পুরুষ মিলিয়ে ৪ কোটি ৯৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মানুষ।

     

LinkedIn
Share