Tag: NCB

NCB

  • Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী মাদক মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে অসফল হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় (Drug case) তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) বদলি করা হল তামিলনাড়ুর চেন্নাইয়ে।

    প্রমোদতরী ‘ক্রুজ কর্ডেলিয়া’ (Cordelia cruise) থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্রকে গ্রেফতারের নেপথ্যে ছিলেন এই প্রাক্তন এনসিবি আধিকারিক। ঘটনার তদন্তের গাফিলতি অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। আরিয়ানের বিরুদ্ধে চার্জশিটে কোনও প্রমাণই দেখাতে পারেনি এনসিবি। আরিয়ান মাদক কিনেছিলেন বা পাচার করেছিলেন এরকম কোনও প্রমাণ মেলেনি। এমনকি সে মাদক সেবন করেছিলেন কি না তাও জানা যায়নি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    কারণ, এনসিবির কর্তারা গ্রেফতারের পর তাঁর কোনও মেডিক্যাল টেস্ট করাননি। সেই গাফিলতির মাশুলই কি দিতে হল সমীর ওয়াংখেড়েকে? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরেই মুম্বাই থেকে চেন্নাইয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই আইআরএস (IRS) অফিসার।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে এনডিপিএস আইনের (NDPS Act) ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজও হয় বাদশা-পুত্রের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হলেও নিয়মিত এনসিবি দফতরের ডেকে জেরা করা হয়েছে তাঁকে।

    অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় এনসিবি। আর এর পরই সমীরের বদলিতে অনেকেই মনে করছেন দুটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

     

     

  • Aryan Khan Drugs Case: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    Aryan Khan Drugs Case: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক মামলার (Drugs case) যখন স্বস্তিতে খান পরিবার তখনই বিড়ম্বনা বাড়ল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র চোখে নির্দোষ আরিয়ান খান (Aryan Khan)। শাহরুখ (Shah Rukh Khan)-পুত্রের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

    চার্জশিট পেশ হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। এনসিবি-র (NCB) প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিল সরকার। সূত্রের খবর ভুয়ো মামলা সাজানোর জন্য এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

    গত বছর অক্টোবর মাসে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) এনসিবি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীরই। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর বন্ধুদের। একাধিকবার তাঁর জামিন না-মঞ্জুর করে আদালত। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান বলিউড-বাদশার ছেলে। তার পরেও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হত তাঁকে। অবশেষে শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস শাহরুখ পুত্র, আমেরিকার পথে আরিয়ান

    সূত্রের খবর, এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে নির্দেশ গিয়েছে অর্থ মন্ত্রকের (Ministry of Finance) কাছে। শাহরুখ-পুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে এই মাদক-কাণ্ডে জিজ্ঞাসাবাদ-সহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বই শাখার উপরে। তার নেতৃত্বে ছিলেন সমীরই।

    পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে। ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব খাটানো-সহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয় সমীরকে। আরিয়ান নির্দোষ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির মুখে প্রাক্তন এনসিবি কর্তা।

    মুম্বইয়ের এই মাদক মামলায় প্রথম থেকেই ব্যাকফুটে ছিলেন সমীর। এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik) আগেই অভিযোগ করেছিলেন, ‘বলিউড বাদশা’র থেকে অবৈধভাবে টাকা নেওয়ার জন্যই এই মামলা সাজিয়েছেন সমীর। তাঁর বিরুদ্ধে জাল সার্টিফিটেক দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগও ওঠে। 

    এভাবে মাদক মামলার ফাঁসিয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকেই টাকা তুলতেন সমীর, বলে অভিযোগ। অনেকের দাবি, নভি মুম্বাইয়ে জাল লাইসেন্স নিয়ে বার এবং রেস্তোঁরা চালাতেন সমীর। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

LinkedIn
Share