Tag: Netherlands

Netherlands

  • Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    Hockey Pro League: ভুবনেশ্বরে পৌঁছল নেদারল্যান্ডস পুরুষ হকি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুবনেশ্বরে পৌঁছল বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডস পুরুষ হকি (Hockey Pro League) দল। রবিবার ওড়িশার বিজু পট্টনায়ক বিমানবন্দরে অবতরণ করে তারা। ভারতে রয়েছে এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪। ভুবনেশ্বরের কলিঙ্গ হকি স্টেডিয়ামে খেলা হবে। ১০ ফেব্রুয়ারি থেকে খেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

    কাদের মুখোমুখি কারা?

    এর পরে ওই হকি দলটি চলে যাবে রৌরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে। ১৯ ফেব্রুয়ারি থেকে সেখানে খেলা হবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এফআইএইচ হকি প্রো-লিগ ২০২৩-২৪-এ খেলবে পাঁচটি জাতীয় দল। এগুলি হল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইন্ডিয়া, স্পেন এবং অস্ট্রেলিয়া। প্রতিটি দলই মুখোমুখি হবে একবার ভুবনেশ্বরে, পরে ফের রৌরকেল্লায়। ভুবনেশ্বরে ১০ ফেব্রুয়ারি প্রথম খেলবে নেদারল্যান্ডস। প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ড। পরের দিন নেদারল্যান্ডসের সঙ্গে খেলা রয়েছে পরের দিন। ১৩ তারিখ তারা মুখোমুখি হবে স্পেনের সঙ্গে।

    কারা খেলবে জানেন?

    ১৬ তারিখ তারা (Hockey) খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর পরেই টিমগুলি চলে যাবে রৌরকেল্লায়। সেখানেও প্রতিটি দল পরস্পরের মুখোমুখি হবে। নেদারল্যান্ডস হকি দলের ক্যাপ্টেন থিয়েরি ব্রিংকম্যান বলেন, “আমাদের প্রস্তুতি ভালোই চলছে। অনুশীলন-পর্বে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। ছেলেগুলো ভালো কাজ করেছে। ভারতে আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের সকলের মধ্যে টিম স্পিরিটও খুব ভালো। খেলা কবে শুরু হবে সেদিকেই মুখিয়ে রয়েছি।”

    আরও পড়ুুন: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে আমরা উদগ্রীব। তারা আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বী। ভারতের মোকাবিলা করাটাও চ্যালেঞ্জিং হবে। কারণ দর্শকরা ওদের পক্ষে থাকবেন। বিশেষত ভুবনেশ্বর ও রৌরকেল্লায়। তাই এই দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলতে আমরা মুখিয়ে রয়েছি।” তিনি বলেন, “২০২৪ সালে প্যারিস অলিম্পিক্স। দুই শক্ত দলগুলির সঙ্গে খেলার এই সুযোগ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ভালোই খেলা হবে।”

    প্রসঙ্গত, দিন কয়েক আগে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপে বড় সাফল্য পেয়েছে নেদারল্যন্ডস। ভারতীয় মহিলাদের টিমকে তারা দুরমুশ করল ৭-২ ফলে। ভারতকে হারানোয় প্রথম মহিলা হকি বিশ্বকাপে বিজয়ী দল হয়েছে নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টের ফাইনালে জয় (Hockey Pro League) পেয়েছিল ডাচরাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Netherlands Elections: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    Netherlands Elections: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    মাধ্যম নিউজ ডেস্ক: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিশ্বে তাঁর পরিচিতি উগ্র দক্ষিণপন্থী ও ইসলাম বিরোধী রাজনীতিবিদ হিসেবে। ইসলামের কড়া সমালোচনা ও কঠোর অভিবাসন নীতির কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এই ডাচ রাজনীতিবিদ। এহেন গির্ট ওয়াইল্ডার্সই হতে চলেছেন নেদারল্যান্ডসের (Netherlands Elections) পরবর্তী প্রধানমন্ত্রী।

    কী বলছে এক্সিট পোল?

    সে দেশের সবকটি এক্সিট পোল বলছে, ওয়াইল্ডার্সের ‘পার্টি ফর ফ্রিডম’ই ডাচ পার্লামেন্ট নির্বাচনে সব চেয়ে বেশি আসন পেতে পারে। নেদারল্যান্ডস পার্লামেন্টের নিম্নকক্ষে আসন রয়েছে ১৫০। এর মধ্যে ওয়াইল্ডার্সের দল এবার ৩৫টি আসন পেতে পারে। যেহেতু তাঁর দলই হতে চলেছে একক বৃহত্তম দল, তাই ওয়াইল্ডার্সের নেতৃত্বেই হতে পারে জোট সরকার। ওয়াইল্ডার্স বলেন, “ফ্রিডম পার্টিকে এখন আর অবহেলা করা যাবে না। এখন আমরা দেশ চালাব। আমরা দেশ শাসন করতে চাই। ৩৫টি আসন দিয়েই আমরা দেশ শাসন করব। ৩৫টি আসন অনেক বড় বিষয় এবং অনেক বড় দায়িত্বও।” তিনি বলেন, ডাচ (Netherlands Elections) ভোটাররা তাঁদের আশার পূরণের পক্ষে কথা বলেছেন।”

    দ্বিতীয় স্থানে বামপন্থী জোট

    ওয়াইল্ডার্সের দলের পরেই থাকতে পারে বামপন্থী জোট। তারা পেতে পারে ২৫টি আসন। তৃতীয় স্থানে থাকতে পারে দিলান ইয়েলিসগোজের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী দল। আর চতুর্থ স্থানটি পেতে চলেছে পিটার ওমটজিগটের নয়া রাজনৈতিক দল। এই তৃতীয় ও চতুর্থ দলের সমর্থন নিয়েই সরকার গড়তে পারেন ওয়াইল্ডার্স। কারণ বামপন্থী জোটের নেতা ফ্রাঁ টিমারম্যানস সাফ জানিয়েছেন, ফ্রিডম পার্টির সঙ্গে কোনও সমঝোতায় যাব না।

    ওয়াইল্ডার্স ঘোরতর ইসলাম বিরোধী হিসেবে পরিচিত। নেদারল্যান্ডসে বসবাসকারী মরক্কোর নাগরিকদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করায় ২০১৬ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ইসলামের ধর্মগ্রন্থ কোরানকে তিনি হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থের সঙ্গে তুলনা করে সমালোচিত হন। ২০১৮ সালে হজরত মহম্মদকে নিয়ে কার্টুন প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিলেন তিনি। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করেন। সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচারে গিয়েও মসজিদ এবং মাথার স্কার্ফ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিলেন ওয়াইল্ডার্স।

    আরও পড়ুুন: “স্বার্থসিদ্ধি করতেই আদানিদের সঙ্গে সমঝোতা হয়েছিল রাজ্যের”, ট্যুইট-বাণ শুভেন্দুর

    তিনি অবশ্য এও বলেছিলেন, “নেদারল্যান্ডসে ইসলাম নিষিদ্ধ করার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। জীবনযাপনের উচ্চ ব্যয় মোকাবিলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।” প্রসঙ্গত, ইসলাম বিরোধী মন্তব্য করার পর যখন ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছিলেন নূপুর, তখন তাঁকে সমর্থন করেছিলেন এই ডাচ রাজনীতিবিদ (Netherlands Elections)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: ভারতের কাছে ১৬০ রানে হারল নেদারল্যান্ডস, চিন্নাস্বামী দেখল অন্য রোহিতদের

    ICC World Cup 2023: ভারতের কাছে ১৬০ রানে হারল নেদারল্যান্ডস, চিন্নাস্বামী দেখল অন্য রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬০ রানে ভারতের কাছে হারল (ICC World Cup 2023) নেদারল্যান্ডস। রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। মাঠে নামেন পাঁচজন ব্যাটার। এঁদের মধ্যে দুজন হাঁকিয়েছেন সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন তিনজন। বুধবার রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। সেদিন ভারতকে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে এদিন রোহিত শর্মাদের ভারত দেশকে উপহার দিলেন আরও একটি জয়।

    দাপিয়ে খেলল ভারত

    ভারত-নেদারল্যান্ডস ম্যাচটি ছিল বেঙ্গালুরুতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু থেকেই দাপিয়ে ব্যাট করতে থাকেন রোহিত ও শুভমন গিল। শুভমনের একটি ছক্কায় বল গিয়ে পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে গিয়ে। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত (ICC World Cup 2023)। তিনি করেছেন ৬১ রান। হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান শুভমন। হাত খুলে খেলেছেন বিরাট কোহলিও। হাফ সেঞ্চুরি করেন তিনিও। বোল্ড আউট হয়ে যান ৫১ রান করে।

    ঝলসে উঠল শ্রেয়স-লোকেশের ব্যাট

    এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝলসে উঠেছিল শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুলের ব্যাটও। দ্বিশতরানের জুটি গড়েছেন তাঁরা। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকান শ্রেয়স। ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। ছয় মেরে সেঞ্চুরি করেন রাহুলও। ভারত খেলেছে ৫০ ওভারই। চার উইকেটে রোহিতের দল করে ৪১০ রান। এদিন একটি রেকর্ডও গড়ে ফেলেছে রোহিতের দল। এক দিনের ক্রিকেটে এই প্রথম কোনও ম্যাচে পাঁচজন ব্যাটারের মধ্যে দুজন হাঁকালেন সেঞ্চুরি, তিনজন করলেন হাফ সেঞ্চুরি।

    আরও পড়ুুন: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    ভারত ৫০ ওভার করলেও, সব ওভার খেলতে পারেনি নেদারল্যান্ডস। ৪৭.৫ ওভারে ২৫০ রানে অল আউট হয়ে যায় তারা। এদিন বুমরা, সিরাজ, কুলদীপ ও জাডেজা দুটি করে উইকেট নেন। বিরাট নেন একটি উইকেট। শেষ উইকেটটি নেন রোহিত। প্রথমে উইকেট খোয়ান ওয়েসলি বারেসি। তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। একারম্যানকে আউট করেন কুলদীপ। ও’ডয়েডের উইকেটটি তুলে নেন জাডেজা। স্কট এডওয়ার্ডসকে সাজঘরে পাঠিয়ে দেন কোহলি। দীর্ঘদিন পরে উইকেট পেয়ে অবাক হয়ে যান কোহলি নিজেই। হাসতে থাকেন সতীর্থরাও (ICC World Cup 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

     
     
  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • South Africa vs Netherlands: ধর্মশালায় ডাচ রূপকথা! দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

    South Africa vs Netherlands: ধর্মশালায় ডাচ রূপকথা! দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস

    মাধ্যম নিউজ ডেস্ক: তেইশের বিশ্বকাপে আরও একটা অঘটন। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল নেদারল্যান্ডস। খাতায় কলমে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও ধর্মশালায় ডাচ রূপকথার দেখা মিলল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে বলে বলে হারালেও এই ম্যাচে হঠাতই মুখ থুবড়ে পড়ল প্রোটিয়াসদের ব্যাটিং। এর আগে ইংল্যান্ডকে হারায় আফগানিস্তান।

    এদিন টস জিতে ডাচদের ব্যাটিং করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। যদিও এই ম্যাচ ৫০ ওভারের হয়নি। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে এদিন। সেই কারণে ওভার কমিয়ে ৪৩ করা হয়। এই ৪৩ ওভারেই ২৪৫ রান করেন ডাচরা। দুর্দান্ত ব্যাটিং করেন স্কট এডওয়ার্ডস। মাত্র ৬৯ বলে ৭৮ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বল করেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং রাবাডা। এই তিন বোলারই ২টি করে উইকেট নেন।

    জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের প্রথম উইকেটটি তুলে নেন অ্যাকারম্যান। ৯.১ ওভারের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। এবার বাভুমাকে তুলে নেন ভ্যান ডের মেরওয়ে। এখানেই থেমে থাকেননি ডাচ বোলাররা। এডেন মার্করামকে তুলে নেন মিকেরেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের মাথায় ৪ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক:  রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকের পর নাটক।  কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা (NED vs ARG)। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা।  ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। 

    মেসি নির্ভরতা

    এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। কিন্তু এটাই তো শেষ বিশ্বকাপ! তাই মেসি ম্যাজিক দেখার আশায় ভক্তরা। মেসির বাড়ানো পাস থেকেই প্রথম গোল। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মোলিনার দিকে। বল ধরে আগুয়ান গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেন মোলিনা। ৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ফস্কালেও এ বার গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    টাইব্রেকারে রক্ষাকর্তা মার্টিনেজ

    টাইব্রেকারে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নেপথ্যেও যাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে টাইব্রেকারে নায়ক ছিলেন ‘দিবু’। ভারতীয় সময় শনিবার ভোরেও টাইব্রেকারে অনবদ্য পারফরম্যান্স। প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্ডেজ ছাড়া আর্জেন্টিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Indonesia: বিয়ের আগে সঙ্গম নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়! সরকারের নয়া আইন নিয়ে ক্ষোভ জনগণের

    Indonesia: বিয়ের আগে সঙ্গম নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়! সরকারের নয়া আইন নিয়ে ক্ষোভ জনগণের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার (Indonesia) নয়া আইনে বিয়ের আগে সঙ্গম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার এই মর্মে একটি নতুন ফৌজদারি আইন পাশ হল ইন্দোনেশিয়ার আইনসভায়। এর মাধ্যমে নেদারল্যান্ডসের অধীনে থাকাকালীন আনা বিধিতে কিছু পরিবর্তন করা হয়েছে৷ তিন বছরের মধ্যে নতুন এই বিধি কার্যকর হওয়ার কথা রয়েছে৷

    নয়া আইনে যা রয়েছে

     নয়া আইন অনুযায়ী,বিয়ের আগে সঙ্গম শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের শাস্তি হিসাবে এক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে। নয়া এই আইন ইন্দোনেশিয়ার নাগরিক এবং বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসোনা লাওলি এই আইনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।  এই ধরনের আইনে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলে যে অভিযোগ উঠছে, তাতে কান দিতে নারাজ সরকার। এত দিন দেশে যে ফৌজদারি বিধি প্রচলিত ছিল, সেটিকে ঔপনিবেশিক বলেও কটাক্ষ করেন ইয়াসোনা লাওলি। নতুন আইনে অভিযুক্তের স্বামী, স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়রা প্রশাসনে অভিযোগ জানাতে পারবেন। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। ইন্দোনেশিয়াতে সমকামী বিবাহ নিষিদ্ধ, তাই নতুন আইন আসার পর সমকামীরাও চরম সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    নয়া আইনের বিরোধিতা

    বিয়ে-বহির্ভূত যৌন সম্পর্কের কারণে শাস্তির বিধান পর্যটন শিল্পে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা। তবে কর্তৃপক্ষ বলছে, বালিতে যাওয়া পর্যটকদের কোনও সমস্যা হবে না৷ এই আইনের একটি খসড়া ২০১৯ সালে পাস হওয়ার সময় সে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। শুধু সঙ্গমই নয়, এই আইনে অবিবাহিত নারী-পুরুষদের একত্রবাসও নিষিদ্ধ হবে। সব রাজনৈতিক দলের সমর্থনে আজ মঙ্গলবার আইনটি পাস হয়। ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে বলে জানা গেছে। আইনটি ব্যক্তিস্বাধীনতার উপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে। দেশের অর্থনীতিতে নতুন এ আইনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন অনেকেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েলসেক হারিয়ে গ্রুপ বি থেকে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল ইংল্যান্ড। ইরানকে হারিয়ে একই গ্রুপ থেকে পরের রাউন্ডে গিয়েছে আমেরিকা। অন্য দিকে গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল। বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ ও বি-কে নিজেদের মধ্যে খেলতে হবে। গ্রুপ এ-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দল। সেই হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেনেগাল। অন্য দিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা।

    ইরানের স্বপ্নভঙ্গ

    এ বারের বিশ্বকাপে এশিয়ার প্রথম দেশ হিসাবে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ইরানের কাছে। কিন্তু আমেরিকার ফুটবলাররা ভেঙে দিল ইরানের স্বপ্ন। ১-০ গোলে ইরানকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে গেল আমেরিকা। বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে আমেরিকার বিরুদ্ধে ড্র করলেই হত ইরানকে। সেই কারণেই হয়তো প্রথম থেকে একটু রক্ষণাত্মক ফুটবল খেলছিল ইরান। তারই ফায়দা তুলল আমেরিকা।

    দাপুটে জয় ব্রিটিশদের

    ওয়েলসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। গ্রুপ বি-র শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ৩-০ গোলে ওয়েলসকে হারাল ইংল্যান্ড। নায়ক হতে পারলেন না গ্যারেথ বেল। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে বেলের উপরেই ভরসা করেছিল ওয়েলস। কিন্তু গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। খেলার শুরু থেকেই দাপট দেখায় ব্রিটিশ ফুটবলাররা। তারই ফল এই জয়।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    দুই দশকের অপেক্ষার পর

    দুই দশক আগে যাঁর নেতৃত্বে বিশ্ব মঞ্চের শেষ ষোলোয় উঠেছিল আফ্রিকার দেশটি, এবার তাঁর কোচিংয়েই আবার শেষ ষোলোয় খেলার টিকিট পেল সেনেগাল। ইকুয়েডরকে এদিন ২-১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চের নক আউট পর্ব নিশ্চিত করল সেনেগাল। দলের হয়ে গোল করেছেন ইয়ান সার ও কোলিবালি। ইকুয়েডরের একমাত্র গোলটি করেছেন কাইসেডো। 

    আয়োজক দেশের বিদায়

    ২টি ম্যাচের ২টিতেই হেরে এদিন খেলা শুরু করেছিল আয়োজক দেশ কাতার। গোড়া থেকেই নেদারল্যান্ডস চেপে ধরে কাতারকে। নিজেদের বাঁচানোর জন্য কাতারের খেলোয়াড়রা পেনাল্টি বক্সেই ভিড় করে থাকে। তার মধ্যেই গোল করার সুযোগ পেয়ে যায় নেদারল্যান্ডস। ২-০ গোলে মানসিক ভাবে দুর্বল কাতারকে হারায় ডাচরা। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে থাকল নেদারল্যান্ডস। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    সেনেগাল ২ : ইকুয়েডর ১

    নেদারল্যান্ডস ২ : কাতার ০

    মার্কিন যুক্তরাষ্ট্র ১ : ইরান ০

    ইংল্যান্ড ৩ : ওয়েলস ০

    আজকের ম্যাচ:

    তিউনিশিয়া-ফ্রান্স (রাত সাড়ে ৮টা)

    অস্ট্রেলিয়া-ডেনমার্ক (রাত সাড়ে ৮টা)

    পোল্যান্ড-আর্জেন্টিনা (রাত সাড়ে ১২টা)

    সৌদি আরব-মেক্সিকো (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India beat Netherlands: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    India beat Netherlands: ফের দুর্দান্ত ইনিংস কোহলির, ৫৬ রানে নেদারল্যান্ডকে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরু করার পর আজ নেদারল্যান্ডের বিরুদ্ধেও দ্বিতীয় ম্যাচ জিতে জয়ের ধারা অব্যহত রাখল মেন ইন ব্লু। যদিও এই ম্যাচের ফলাফল সম্পর্কে সকলেই প্রায় নিশ্চিত ছিল। নেদারল্যান্ডকে এই ম্যাচ হারানোর ফলে গ্রুপ ২ এর শীর্ষ স্থানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ভারতীয় দল আর দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে। আজ ম্যাচের শুরুতেই ভারত টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

    সিডনির একই মাঠে পরপর দুটো ম্যাচ।ফলে ২০ ওভারের ক্রিকেটের প্রত্যাশিত ছন্দে শুরু করতে পারেননি রোহিত, লোকেশ রাহুলরা। তার উপর রাহুল আউট হলেন ৯ রানে। ভারতীয় দলের সহ-অধিনায়ক অবশ্য আউট ছিলেন না। আম্পায়ার আউট দিলেও অধিনায়ক রোহিতের পরামর্শে রিভিউ না নিয়েই সাজঘরে ফিরে যান রাহুল। পরে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে ছিল।ভারতীয় ইনিংসের প্রথম কয়েক ওভার তেমন রান ওঠেনি। আট-নয় ওভার থেকে হাত খুলতে শুরু করেন ভারতীয় ব্যাটাররা। মন্থর উইকেটের সুবিধা কাজে লাগাতে পারলেন না নেদারল্যান্ডসের বোলাররা।

    [tw]


    [/tw]

    রোহিত, কোহলিরা চেনা মেজাজে ব্যাট করলেন। তাঁরা দু’জন ছাড়াও অর্ধশতরান এল সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও। রোহিত করলেন ৩৯ বলে ৫৩ রান। তাঁর ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে যে মেজাজে ছিলেন, সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও সেই মেজাজে দেখা গেল প্রাক্তন অধিনায়ককে। এই ম্যাচেও শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন কোহলি। ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলার পথে মারলেন তিনটি চার এবং দু’টি ছক্কা। প্রতিপক্ষ তুলনায় দুর্বল হলেও কোহলির চোখে-মুখে ছিল চেনা সংকল্পের ছাপ।

    রোহিত আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। প্রত্যাশা মতো প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করলেন সূর্যকুমার। তিনি নামার পর বেশ খানিকটা বাড়ল ভারতের রান তোলার গতিও। সূর্যকুমারও শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে।ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে নেদারল্যান্ডসের বোলারদের কেউই তেমন সুবিধা করতে পারলেন না। নেদারল্যান্ডসের সফলতম বোলার পল ভ্যান মিকিরেন ৩২ রানে ১ উইকেট নিলেন। ফ্রেড ক্লাসেন ১ উইকেট পেলেন ৩৩ রান দিয়ে।

    [tw]


    [/tw] 

    জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাধ্য মতো লড়াই করল স্কট এডওয়ার্ডসের দল।তবে, প্রথমে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করলেন ৫ রান। সর্বোচ্চ ২০ রান টিম প্রিঙ্গলের। ১৭তম ওভারে পরপর দুই বলে উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট ভাগ করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং। একটি উইকেট নেন মহম্মদ সামির। অবশেষে ভারতের দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে গেল ডাচরা।

    গত মঙ্গলবার অনুশীলনের পর খাবার ‘অযোগ্য’ এবং ‘অপর্যাপ্ত’ মধ্যহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল সিডনির আয়োজকদের পক্ষে। না খেয়েই মাঠ ছাড়তে বাধ্য হন রোহিত, কোহলিরা। তাতেও যে ভারতকে দমানো যায় না, তা মাঠে নেমে প্রমাণ করে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

    তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও কোনও পরীক্ষা নিরীক্ষার পথে যায়নি ভারতীয় দল। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি কোচ রাহুল দ্রাবিড়। ভারতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ ঘিরেও ছিল টানটান উত্তেজনা। আজ এক ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) মূলপর্বে উঠে এই প্রথমবার কোনও ম্যাচ জিতল শাকিব আলা হাসানের দল। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল বাংলাদেশ। টানা চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল বাংলা টাইগার্সরা। এদিন ৯ রানে ডাচদের হারাল বাংলাদেশ। ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে শাকিব আল হাসানের দল। এর উত্তরে ১৩৫ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। তবে আজকের ম্যাচের সেরা ছিল তাসকিন আহমেদ।

    আজকের ম্যাচে (T-20 World Cup) প্রথমেই টসে হেরে ব্যাট করতে নেমে তেমন কোনও রান করতে পারেনি বাংলাদেশ। আট উইকেটে ১৪৪ রান তোলে তারা। তবে পরে বোলিং করে সেই খামতিটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে তাঁরা। আর এই জয়ের ক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব রয়েছে তাসকিনের। আজকের ম্যাচে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজিমুল হোসেন। প্রথম ওভারে ২টি চার মারেন সৌম্য। ওভারে মোট ১২ রান ওঠে। ৯ রান করেছেন সৌম্য। জুটিতে মোট ৪৩ রান করেন তাঁরা। অন্যদিকে, অধিনায়ক শাকি আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা বড় রান করতে ব্যর্থ হন। লিটন দাস ও অধিনায়ক শাকিব আল হাসান যথাক্রমে ৯ ও ৭ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া ২৫ রান করেন নাজিমুল ও ২০ রান করেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানই করতে সক্ষম হয় শাকিব আল হাসানের দল।

    আরও পড়ুন: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

    এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ২ বলেই পরপর ২ উইকেট নিয়ে নেন তাসকিন। এবং এরপরেও আরও দুই উইকেট হারান তাসকিনের জন্যই। দলের হয়ে অর্ধশতরান করেন কলিন আকারম্যান। ৬২ রানের ইনিংস খেললেও তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি। ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের রানের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষ দলের ১৩৫ রানে আউট হন মিকেন। আর ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। তবে আজ তাসকিন বল হাতে দুরন্ত থাকলেও ব্যাটারদের ব্যাটিং নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে ২৭ অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে (T-20 World Cup) । আর নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে খেলবে।

LinkedIn
Share