Tag: New Zealand

New Zealand

  • Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে। জারি করা হল সুনামির সতর্কতা। ভারতীয় সময় সোমবার ভোর ৬টা ১১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের কম্পনের তীব্রতা ছিল ৭.২। সঙ্গে সঙ্গেই ওই দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দফতর। 

    সুনামি সতর্কতা

    নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। গতকাল সকালে ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। আতঙ্কিত হয়েছিলেন বাসিন্দারা। যদিও হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ট্যুইট করে কম্পনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। 

    ক্ষয়ক্ষতির সম্ভাবনা

    ভোরবেলা ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ এর ফলে আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকার সুনামি সতর্কতা দফতর এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দ্বীপের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় সমুদ্রে তার প্রভাব পড়তে চলেছে। ফলে নিউজিল্যান্ডে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। স্বল্প সময়ের ব্যবধানে পর পর ৭-এর অধিক মাত্রার এমন ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: প্রথমবার ভারতে আসছেন জো বাইডেন, কেন জানেন?

    ভারতেও ভূমিকম্প

    এদিন ভারতের মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়েও অনুভূত হয়েছে মৃদু কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। সোমবার ভোর তিনটে নাগাদ অনুভূত হয় কম্পন। গত কয়েক মাস ধরেই এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ভূমিকম্প হয়ে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jacinda Ardern: “আমি সেরা মা হতে পারতাম”! রাজনীতি ছাড়লেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা

    Jacinda Ardern: “আমি সেরা মা হতে পারতাম”! রাজনীতি ছাড়লেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতিকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের  (New Zealand) প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (Jacinda Ardern)। ওয়েলিংটনে সংসদে তাঁর বিদায়ী ভাষণের সময় আবেগ তাড়িত হয়ে পড়েন জেসিন্ডা। সকলের উদ্দেশে তিনি বলেন, “দেশকে, দলকে, সমাজকে নেতৃত্ব দেওয়ার সময় কোনও কিছু যেন বাধা না হয়।ক্লান্ত বোধ করলে, নিজের সেরাটা দিতে না পারলে সেই পথ ত্যাগ করা উচিত।”

    মহিলাদের প্রতি আহ্বান

    মহিলাদের প্রতি তাঁর আহ্বান, নেতৃত্ব দেওয়ার পথে মাতৃত্বকে বাধা করবেন না। জেসিন্ডা আরডার্ন  বলেন, ‘আমি জেনেছি যে আমি সেরা মা হতে পারতাম।’ ৪২ বছর বয়সী আর্ডার্ন বলেন, ‘আমি যখন লেবার পার্টির নেতা হয়েছিলাম তখন আইভিএফ ব্যর্থ হওয়ার কোনও অভিজ্ঞতা লাভ করিনি।’ তাঁর সংযোজন, ‘আমি ভেবেছিলাম আমি নিজেকে এমন একটি পথে খুঁজে পেয়েছি যার অর্থ আমি মা হতে পারব না। কয়েক মাস পরে যখন আমি আবিষ্কার করলাম যে আমি গর্ভবতী ছিলাম, তখন আমার বিস্ময়ের কথা কল্পনা করুন।’ 

    জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতি নয়

    পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের জলবায়ু পরিবর্তনের সমস্যা থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান জানান। উল্লেখ্য গত জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের কথা ঘোষণা করেন। কারণ হিসেবে তিনি জানান, তিনি পরিশ্রান্ত এবং নেতৃত্ব দেবার মতো তাঁর “যথেষ্ট শক্তি নেই।” জেসিন্ডা আরডার্ন বলেছিলেন,  প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি গত ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীত্ব ছাড়েন। তিনি  বলেছিলেন, “আমি ভেবেছিলাম শুধু এক বছরের জন্য নয়, আরও একটি মেয়াদ পূরণ করার জন্য প্রস্তুতি নেব। কিন্তু আমি আর পারছি না। আগামী চার বছর এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। নেতৃত্ব দেওয়ার জন্য কে সঠিক ব্যক্তি আর কে নয়, তা বোঝার দায়িত্বও নিজেরেই।”

    আরও পড়ুন: ডুবিয়েছে একসন্তান নীতি, জনসংখ্যা হ্রাসে সংকটে চিন

    জেসিন্ডার পরিচয়

    আগামী বছর অক্টোবর মাসে নিউজিল্যান্ডে নির্বাচন হওয়ার কথা রয়েছে। লেবার পার্টির সঙ্গে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির কড়া টক্কর হতে পারে বলে রাজনৈতিক মহলের মত। তার আগে জেসিন্ডার এই ঘোষণা যথেষ্টই বড় এফেক্ট বলে মনে করছে লেবার পার্টির নেতৃত্বরা। ২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জেসিন্ডা। সে সময় তিনি ছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা। ২০২০ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসে লেবার পার্টি। এর আগে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs NZ: ফের কিউইদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল ভারত, শুভমন-রোহিতের জোড়া শতরানে বাজিমাৎ

    IND vs NZ: ফের কিউইদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল ভারত, শুভমন-রোহিতের জোড়া শতরানে বাজিমাৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কিউইদের (IND vs NZ) বিরুদ্ধে শেষ হাসিটি হাসল ভারতই। ভারতের বেঁধে দেওয়া টার্গেট যে নিউজিল্যান্ড চেজ করতে পারবে না, তা আগে থেকেই জানা ছিল। আর হলও ঠিক তাই। কিউইদের ২৯৫ রানে অল আউট করল মেন ইন ব্লু। আর এরই সঙ্গে আইসিসি একদিনের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেল ভারত। প্রথমে শুভমন গিল-রোহিত শর্মার জোড়া সেঞ্চুরির পর, শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদবের আগ্রাসী বোলিং জয়কে আরও সহজ করে তোলে। আর এই দুই বোলারকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া এবং উমরান মালিক। চার বোলারের দাপুটে বোলিং- এর সামনে ছিটকে গেল টম ল্যাথামের দল। ৯০ রানে ভারতের কাছে হেরে গেল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সেঞ্চুরিতেও শেষ রক্ষা হল না।

    আগ্রাসী মেজাজে ভারত    

    চলতি বছর নিউজিল্যান্ডের আগে শ্রীলঙ্কাকেও (IND vs NZ) এভাবেই চুনকাম করেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু খানিকটা হলেও অনিশ্চয়তা এনে দিয়েছে। বিস্ফোরক মেজাজে প্রথম উইকেটে ২১২ রান তুলে দেন রোহিত ও শুভমন। মনে করা হয়েছিল ফের একবার স্কোরবোর্ডে বড় রান তোলা সময়ের অপেক্ষা। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হল ভারতের তারকাখচিত মিডল অর্ডার। ফলে শেষ ১৭৩ রান তুলতে ৮ উইকেট হারায় ভারতীয় দল। শেষে রুখে দাঁড়ান হার্দিক। আর তাই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান তুলতে পারল নীল জার্সি।     

    কিউইদের (IND vs NZ) বিরুদ্ধে আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। নিয়ম রক্ষার এই ম্যাচেও ঝড়ের বেগে ব্যাট করলেন রোহিত ও শুভমন। সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান হাঁকানোর পরে আবারও চেনা ছন্দে শুভমান। শেষ চারটি ম্যাচের তিনটিতেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলির নজির ভাঙলেন শুভমন। তবে সামান্য সময়ের ব্যবধানে আউট হয়ে যান দুই ব্যাটারই।

    আরও পড়ুন: ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!   

    মঙ্গলবার টস জিতে ব্যাট (IND vs NZ) করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজ ব্যাটিং শুরু করেন রোহিতরা। ২০২০ সালে শেষবার শতরান করেছিলেন রোহিত। আর এবার  তিন বছর ও ১৬ ইনিংস পর ফের ৫০ ওভারের ফরম্যাটে শতরান করলেন তিনি। মাত্র ৮৪ বলে শতরান করেন তিনি। এই নিয়ে রোহিতের ঝুলিতে এল ৩০তম শতরান। কিন্তু তারপরেই তাল কাটল। ৮৫ বলে ১০১ রানে আউট হন রোহিত। ৩০তম শতরানে ছুঁলেন রিকি পন্টিং- এর রেকর্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • New Zealand: শপথ নিলেন নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী, চোখের জলে বিদায় প্রাক্তনকে

    New Zealand: শপথ নিলেন নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী, চোখের জলে বিদায় প্রাক্তনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (New Zealand) নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন লেবার পার্টির (Labour Party) নেতা ক্রিস হিপকিন্স (Chris Hipkins)। গত সপ্তাহেই জাসিন্ডা আর্ডের্ন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছিলেন। সেই মতো মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন। তার পর বুধবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিন্স। তিনি হলেন নিউজল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো নয়া প্রধানমন্ত্রী হিসেবে হিপকিন্সকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে নয়া প্রধানমন্ত্রী বলেন, এবার সত্যিই আমি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছি। এটা আমার জীবনের সব থেকে বড় সুযোগ এবং দায়িত্ব। আগামিদিনে আমার সামনে যা যা চ্যালেঞ্জ রয়েছে, তার সম্মুখীন হতে আমি প্রস্তুত।

    আর্ডের্ন…

    এদিকে, বুধবার আর্ডের্নকে পার্লামেন্ট (New Zealand)  ছেড়ে চলে যেতে দেখা যায়। দর্শক, সাংসদ এবং পার্লামেন্টের কর্মীরা হাততালি দিয়ে তাঁকে বিদায় জানান। মঙ্গলবার হিপকিন্সের সঙ্গে আর্ডের্ন প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো মাওরি নামের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকার সময় আমি মানুষের প্রচুর ভালবাসা, দয়া, প্রীতি ও শুভেচ্ছা পেয়েছি। এত বছর ধরে এই ভূমিকায় কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। যাঁরা আমার বিদায়কে নঞর্থক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছেন, তাঁদের আমি ঘৃণা করি। হিপকিন্সকে উপদেশও দিয়েছেন তিনি। বলেন, তুমিই কর, তুমি। নিউজিল্যান্ডের (New Zealand)  সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এটা এখন তাঁর সময়। নিজের জায়গা খুঁজে নেওয়ার জন্য এটাই তাঁর সময়। তিনি তাঁর নিজের মতোই নেতা হোন। তাঁকে দেওয়ার মতো কোনও উপদেশ আমার নেই। আমি তাঁকে কেবল তথ্য দিতে পারি। প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার অভিজ্ঞতা তাঁর সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু এটা এখন তাঁর সময়। আর্ডের্ন বলেন, আমি এখন পিছনের সারির সাংসদ হতে প্রস্তুত। আমি মা এবং বোন হতেও প্রস্তুত।

    আরও পড়ুুন: মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভীষণভাবে একপেশে’, বিবিসিকে চিঠি দিলেন ব্রিটেনের সাংসদ

    প্রসঙ্গত, আর্ডের্ন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর শাসক দল লেবার পার্টির তরফে রবিবারই হিপকিন্সকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। করোনা অতিমারির সয়ম তিনি ছিলেন কোভিড রেসপন্স ও পুলিশ মন্ত্রী। করোনা মন্ত্রী হিসেবে তাঁর কাজ উচ্চ প্রশংসিত হয়। শপথ নেওয়ার পর বছর চুয়াল্লিশের প্রধানমন্ত্রী হিপকিন্স জানান, দেশের অর্থনীতির উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন তিনি। করোনার সময় অর্থনীতিতে যে মন্দা ও মূল্যবৃদ্ধি হয়েছিল, তা সামাল দিয়ে দেশের অর্থনীতিকে পুরানো অবস্থায় ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    India vs New Zealand: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠ ভর্তি দর্শক। খেলা শুরুর প্রথম দিকে টান টান উত্তেজনাও ছিল। তার পরেই ম্যাচ হয়ে গেল এক পেশে। আট ঘণ্টার খেলা খতম হয়ে গেল মাত্র পাঁচ ঘণ্টায়। শামি, হার্দিকদের দাপটে নিউজিল্যান্ড (New Zealand) সিরিজ জয় করল ভারত (India)। প্রথমে বল হাতে মহম্মদ শামিরা নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর রোলার চালিয়ে দেন। মাত্র ১০৮ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ২০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রোহিত শর্মা (India vs New Zealand)।

    এক দিনের ক্রিকেট…

    রায়পুরে এই প্রথমবার হল এক দিনের ক্রিকেট ম্যাচ। তাই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। জনগণের উৎসাহ এতটাই ছিল যে টিকিট ব্ল্যাক করছিলেন অনেকে। যদিও কালোবাজারি রুখতে তৎপর ছিল পুলিশ। টিকিট ব্ল্যাক করার অভিযোগে ন জনকে গ্রেফতারও করে পুলিশ। এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক বলেন, দলের মধ্যে টস নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তাই কী ঠিক করেছিলাম, সেটা মনে করতে পারছিলাম না। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেছি। তাই এই ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম।

    আরও পড়ুুন: আইএসএফের তাণ্ডবের জেরে রণক্ষেত্র ধর্মতলা, বাঁশ নিয়ে তাড়া পুলিশকে

    এদিন খেলা (India vs New Zealand) শুরুর পর থেকেই পেসাররা দেখাতে থাকেন সুইংয়ের দাপট। নতুন সাদা বলের সুইং খুব বেশিক্ষণ থাকে না। তবে সে সময় পাননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ভারতীয় বোলাররাই তাঁদের সে সময় দেননি। বল এতই সুইং করতে থাকে যে ১৫ রানের মধ্যেই পাঁচ উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেনদের প্রথম পাঁচ ব্যাটারের কেউ পেরোননি ১০ রানের চৌকাঠ। হার্দিক নিজের বলে নিজেই ক্যাচ নেন। আউট হয়ে যান ডেভন কনওয়ে। পাঁচ উইকেট চলে যাওয়ার পর ধরে খেলার চেষ্টা করেন মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপ্স। গত ম্যাচে শতরান করলেও, এবার মুখ থুবড়ে পড়েন ব্রেসওয়েল। মাত্র ২২ রানেই থমকে যায় তাঁর ঘোড়া। শামির বলে আউট হন তিনি। ক্যাচটি নেন ঈশান কিষন। ব্রেসওয়েল ২২ রানে আউট হলেও, ৩৬ রান করেন ফিলিপ্স। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। পঞ্চাশ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০৯ রান। ২০.১ ওভারে (India vs New Zealand) সেই রান তুলে নেয় ভারত। শুভমন গিল করেন ৪০ রান। কোহলি মাত্র ১১। ৫১ রান করেন রোহিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • New Zealand: নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন ক্রিস হিপকিনস, কেন জানেন?

    New Zealand: নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন ক্রিস হিপকিনস, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের (New Zealand) নয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন ক্রিস হিপকিনস (Chris Hipkins)। ২০২০ সালের নভেম্বর মাসে তাঁকে কোভিড ১৯ (Covid 19) মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। করোনা মোকাবিলায় তাঁর পদক্ষেপ উচ্চ প্রশংসিত হয়। তার জেরেই দলের মনোনয়ন পেয়েছেন তিনি। লেবার পার্টির ৬৪ জন সাংসদের সমর্থন পেয়েছেন তিনি। তবে এখনই প্রধানমন্ত্রী হতে পারছেন না ক্রিস। কারণ ৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের গভর্নর জেনারেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন (Jacinda Ardern)। তার পরেই দায়িত্বভার গ্রহণ করবেন বছর চুয়াল্লিশের হিপকিনস। দলের মনোনয়ন পেয়ে দৃশ্যতই খুশি হিপকিনস। বলেন, আমরা অবিশ্বাস্যভাবে একটা শক্ত দল। তিনি বলেন, আমরা ঐক্যের ভিত্তিতে এই জায়গায় এসেছি। এবং আমরা সেটা চালিয়ে যাব। আমি সত্যিকারের ভাগ্যবান। কারণ এই সব (মন্ত্রিসভার সদস্য) মানুষদের সঙ্গে কাজ করতে পারব। এই মানুষগুলি নিজেদের উৎসর্গ করেছেন নিউজিল্যান্ডের বাসিন্দাদের স্বার্থে।

    চিপ্পি…

    হিপকিনস দলে চিপ্পি নামে পরিচিত। জনপ্রিয়ও বটে। কোভিড-১৯ মন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী। তবে এই দফতরের চেয়ে তাঁকে বেশি মাইলেজ দিয়েছে কোভিড মন্ত্রিত্বের পদ। বিশেষজ্ঞ মহলের মতে, সেই কারণেই প্রধানমন্ত্রিত্বের পদে তাঁর মনোনয়ন হয়েছে অনায়াস। অথচ দৌড়ে এগিয়েছিলেন সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী গ্যান্ট রবার্টসন। তবে জেসিন্ডা পদত্যাগ করার পরে পরেই রাবার্টসন জানিয়ে দিয়েছিলেন লেবার পার্টির দলনেতা হওয়ার কোনও বাসনাই নেই তাঁর।

    আরও পড়ুুন: ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায় পিএফআই! কী বলছে এনআইএ-এর চার্জশিট?

    প্রসঙ্গত, বৃহস্পতিবার আচমকাই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়ার কথা ঘোষণা করেন জেসিকা আর্ডের্ন। তিনি জানিয়েছিলেন, ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রিত্ব পদ ছাড়তে চলেছেন তিনি। অক্টোবর মাসে হতে চলেছে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়ে দেন। কারণ হিসেবে তিনি বলেন, ট্যাঙ্কে আর জ্বালানি নেই। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কঠিন সাড়ে পাঁচ বছর কাটিয়েছেন। কিন্তু তিনিও তো মানুষ। তাই তাঁকে সরে দাঁড়াতে হবে। আগামিকাল, রবিবার হিপকিনসকে আনুষ্ঠানিকভাবে সংসদে লেবার পার্টির সাংসদদের সমর্থন পেতে হবে। তার পরেই তিনি হতে পারবেন সে দেশের প্রধানমন্ত্রী। তবে তার আগে পদত্যাগপত্র জমা দিতে হবে আর্ডের্নকে। যা এখন কেবল স্রেফ সময়ের অপেক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Team India: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    Team India: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের শুরু থেকে তিন মাসের মধ্যে দেশের মাটিতে তিনটি দলের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। প্রথম শ্রীলঙ্কা পরে নিউজিল্যান্ডের ও সব শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। তিন দলের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলের আগে ঠাসা ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ ও একদিনের সিরিজ। এরপর তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড। এরপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আইপিএলের আগে রয়েছে ওডিআই সিরিজও। খেলা হবে ইডেনেও। আগামী ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

    কবে কার সঙ্গে খেলা

    ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টি ২০ আন্তর্জাতিক দিয়ে। মঙ্গলবার, ৩ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা প্রথম টি ২০ হবে মুম্বইয়ে। বৃহস্পতিবার, ৫ জানুয়ারি পুণেতে দ্বিতীয় টি ২০ ম্যাচ। ৭ জানুয়ারি, শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ টি ম্যাচ হবে রাজকোটে। ১০ জানুয়ারি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ১২ জানুয়ারি প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক যথাক্রমে গুয়াহাটি ও কলকাতায়। তৃতীয় ওডিআই হবে রবিবার, ১৫ জানুয়ারি ত্রিবান্দ্রমে।


    ১৮ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড সিরিজ। বুধবার, ১৮ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই হায়দ্রাবাদে। ২১ জানুয়ারি, শনিবার রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। মঙ্গলবার, ২৪ জানুয়ারি ইন্দোরে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। জানুয়ারির ২৭ তারিখ, শুক্রবার রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। রবিবার, ২৯ জানুয়ারি লখনউয়ে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের শেষ টি ২০ আন্তর্জাতিকটি হবে বুধবার, ১ ফেব্রুয়ারি আমেদাবাদে।

    আরও পড়ুন: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব করল বিসিসিআই

    ভারত-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজের পর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট হবে যথাক্রমে নাগপুর, দিল্লি, ধরমশালা ও আমেদাবাদে। ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট নাগপুরে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে দ্বিতীয় টেস্ট। মার্চের ১ তারিখ থেকে ধরমশালায় তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আমেদাবাদে চতুর্থ টেস্ট। এই সিরিজের পর ভারতে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৭ মার্চ, শুক্রবার মুম্বইয়ে হবে প্রথম ওডিআই, রবিবার, ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই। সিরিজের শেষ ওডিআই ২২ মার্চ, বুধবার চেন্নাইয়ে। মার্চের শেষ দিন বা এপ্রিলের ১ তারিখ থেকে আইপিএল শুরুর কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • INDIA vs NEW ZEALAND:  হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    INDIA vs NEW ZEALAND: হতাশাজনক ব্যাটিং! নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে গেল টিম ইন্ডিয়া (India vs New Zealand)। ফল ১-০। তিন ম্যাচের সিরিজে লিড নিয়েছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানের দল। অনেকেই মনে করেছিলেন, বুধবার অকল্যান্ড পার্কে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবে ভারত।

    ভারতের ব্যাট

    টিম ইন্ডিয়া (India vs New Zealand) প্রথম ব্যাট করে ৪৭.৩ ওভারে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায়। এদিন পুরো ৫০ ওভার খেলতেই পারল না ভারতের বড় বড় ব্যাটসম্যানরা। শুরুটা ভালো হয়নি। ওপেনার ধাওয়ান (২৮) ও শুভমান গিল (১৩) দ্রুত সাজঘরে ফেরেন। শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর সংগ্রহ ৪৯। তবে হতাশ করলেন ঋশভ পন্থ। মাত্র ১০ রান করেই মাঠ ছাড়েন তিনি। সূর্য কুমার যাদব (৬), দীপক হুডা (১২) নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্রমাগত উইকেট পতনের ফলে ভারতের রানের গতি মন্থর হয়ে পড়ে। ৬৪ বলে ওয়াশিংটন সুন্দর অনবদ্য ৫১ রান না করলে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত।

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

    সিরিজ জয়ের গন্ধ

    টার্গেট কঠিন না হওয়ায় সিরিজ জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা বেশ ভালই হয় কিউইদের। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৯৭ রান যোগ করে জয়ের আশা জাগিয়ে তোলেন। সব দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। ফিন ৫৭ রানে উমরান মালিকের বলে আউট হন। কিউইদের স্কোর যখন ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ তখন বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা চালু করা যায়নি। ম্যাচটি ভেস্তে যায়। নিউজিল্যান্ড ১-০ তে একদিনের সিরিজ জিতে যায়। পরের বছর দেশের মাটিতে হবে ৫০-৫০ বিশ্বকাপ। এই সফর ছিল তারই প্রস্তুতির অঙ্গ। কিন্তু টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপের প্রস্তুতিতে বেশ ধাক্কা লাগল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    INDIA vs NEW ZEALAND: ঝড়ো ইনিংস ল্যাথামের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ সিরিজে হারের বদলা নিল নিউজিল্যান্ড। অকল্যান্ড পার্কে প্ৰথম ওয়ানডেতেই ভারতকে হারাল কিউইরা। ৩০০-এর উপরে রান তুলেও হতশ্রী বোলিংয়ের ফলে হারতে হল ভারতকে। ব্যাটে আগুন ঝড়ালেন টম ল্যাথাম ১০৪ বলে ১৪৫ করে ম্যাচের সেরা তিনি। ভারতের বিশাল রান তাড়া করতে নেমে ল্যাথামকে যোগ্য সহায়তা করেন কিউই নেতা কেন উইলিয়ামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন উইলিয়ামসন।

    ভারতের ব্যাট

    টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত। যা ব্ল্যাক ক্যাপসদের বেগ দিতে পারত। 

    আরও পড়ুন: নয়া তারকা রির্চালিসন, চোট নেইমারের! আশা-আশঙ্কায় ব্রাজিলের সমর্থকরা

    নিউজিল্যান্ডের ইনিংস

     ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বলে বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ সিং। এদিন তাঁর ওয়ানডে অভিষেক হল। তবে আগের দুই মেগা টুর্নামেন্টের দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলেন না তিনি। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। গতির ঝড় তোলা উমরান মালিকও এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি পরে ওয়ানডে ম্যাচ খেললেন। দু’টি উইকেট তুলে নিয়ে ফের উজ্জ্বল হয়ে উঠলেন জম্মু-কাশ্মীরের এই বোলার। উমরান ৬৬ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেছেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। 

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ৩০৬/৭ ( শ্রেয়স ৮০, শিখর ৭২, ফার্গুসন ৩/৫৯)
    নিউজিল্যান্ড: ৩০৯/৩ (ল্যাথাম ১৪৫ , উইলিয়ামসন ৯৪)
    নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। 

     

  • New island: অগ্ন্যুৎপাত, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি নয়া দ্বীপের

    New island: অগ্ন্যুৎপাত, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি নয়া দ্বীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৮ ঘণ্টায় আট বার অগ্ন্যুৎপাত। তার জেরে সৃষ্টি নয়া দ্বীপের। অগ্ন্যুৎপাত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় (Pacific Ocean) দেশ টোঙ্গার উত্তরে হোম রিফ আগ্নেয়গিরিতে। টোঙ্গা (Tonga) সরকার সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের নয়া দ্বীপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জানা গিয়েছে, গত ১০ দিনে আগ্নেয়গিরিটি (Volcano) অন্তত ৬০ বার অগ্ন্যুৎপাত করেছে। অগ্ন্যুৎপাতের জেরে নির্গত লাভা ও ছাই ছড়িয়ে পড়েছে প্রায় দু মাইল এলাকা জুড়ে। 

    দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে থাকা আগ্নেয়গিরি শ্রেণিটি পৃথিবীর সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরি শ্রেণি। এই আগ্নেয়গিরিশ্রেণির বিস্তৃতি নিউজিল্যান্ড (New Zealand) থেকে টোঙ্গা পর্যন্ত। এই আগ্নেয়গিরিশ্রেণির মধ্যে হোম রিফ ফের জেগে উঠেছে ১০ সেপ্টেম্বর থেকে। অগ্ন্যুৎপাত হওয়ার এগারো ঘণ্টা পরেই একটি নতুন দ্বীপ দেখা গিয়েছে। ১৪ সেপ্টেম্বর অপারেশনাল ল্যান্ড ইমেজার-2 (OLI-2)পদ্ধতির মাধ্যমে সদ্যজাত এই দ্বীপটির ছবি তোলা হয়েছে। টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, নয়া দ্বীপটির বিস্তৃতি প্রায় ১ একর এলাকা জুড়ে। সমুদ্রতল থেকে প্রায় ১০ মিটার উঁচুতে অবস্থান করছে দ্বীপটি। ২০ সেপ্টেম্বর ফের অগ্ন্যুৎপাত হয়। দ্বীপের বিস্তার বেড়েছে আরও ৬ একর। লেট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে, হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই (Hunga Tonga-Hunga Ha’apai) এর উত্তর-পূর্বে এবং মউঙ্গা’ওনের উত্তর-পশ্চিমে অবস্থান করছে এই দ্বীপটি। আরও স্পষ্টভাবে বললে বলতে হয়, টোঙ্গা-কারমাডকের কেন্দ্রস্থলে অবস্থান করছে এই দ্বীপ। এই জায়গায় থাকা তিনটি প্লেটের পরস্পরের সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষ হওয়ায় গভীরতম গর্তের সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের তলদেশে। অতিরিক্ত এই চাপই আগ্নেয়গিরিগুলিকে ফের জাগিয়ে তুলছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: পুতিনের সামরিক ঘোষণার পরই রাশিয়া ছাড়ার ধুম, ‘ওয়ান ওয়ে ফ্লাইট’ টিকিটের চাহিদা তুঙ্গে

    সচরাচর নব গঠিত এই দ্বীপগুলির আয়ু ক্ষণস্থায়ী। তবে কিছু কিছু দ্বীপ বছরের পর বছর টিকে রয়েছে। হোম রিফে এর আগেও চারবার  অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। ১৯৮৪ ও ২০০৬ সালে অগ্ন্যুৎপাতের জেরে সৃষ্টি হয়েছিল ক্ষণস্থায়ী দ্বীপের। কিছুদিনের মধ্যেই অবশ্য সমুদ্রে ডুবে যায় সেই দ্বীপগুলি। ২০২০ সালে লেটকি আগ্নেয়গিরির (Late’iki Volcano) টানা ১২ দিনের অগ্ন্যুৎপাতের (Eruption) জেরে সৃষ্টি হওয়া দ্বীপটি তলিয়ে গিয়েছিল দু মাসের মধ্যে। যদিও ১৯৯৫ সালে ওই আগ্নেয়গিরি দ্বারা গঠিত অন্য একটি দ্বীপ প্রায় টিকে ছিল ২৫ বছর ধরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share