Tag: Nijjar

Nijjar

  • Justin Trudeau: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

    Justin Trudeau: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে (Justin Trudeau) নিশানা ভারতের। বুধবার ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল, এতদিন ধরে নয়াদিল্লি যে কথাটা বলে আসছে, শেষমেশ (Hardeep Singh Nijjar) সেটাই স্বীকার করে নিলেন ট্রুডো। তাঁর দাম্ভিক আচরণের কারণেই ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।

    ট্রুডোর ‘স্বীকারোক্তি’ (Justin Trudeau)

    ঘঠনার সূত্রপাত বুধবার। এদিন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো স্বীকার করে নেন, গত বছর খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের যোগ থাকতে পারে বলে যে অভিযোগ তিনি তুলেছিলেন, সেই সময় তাঁর কাছে কোনও প্রমাণই ছিল না। কানাডিয়ান প্রধানমন্ত্রীর এহেন স্বীকারোক্তির পরেই তাঁকে নিশানা করে ভারত।

    বিদেশমন্ত্রকের তোপ 

    জারি করা বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আজ যেটা শুনতে পেলাম, সেটা আমরা এতদিন ধরে লাগাতারভাবে বলে আসছি। ভারত ও ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ কানাডা তুলেছিল, তার স্বপক্ষে আমাদের ছিটেফোঁটা কোনও প্রমাণ দিতে পারেনি।” তিনি বলেন, “এই দাম্ভিক ব্যবহারের কারণেই ভারত ও কানাডার সম্পর্কে যে ক্ষতি হয়েছে, তার দায় একমাত্র বর্তায় ট্রুডোর ওপরই।”

    এদিন কানাডার বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত কমিটির সামনে হাজির হয়ে ট্রুডো বলেন, “ভারতকে সহযোগিতা করতে বলেছে কানাডা। ভারত প্রমাণ চেয়েছিল। আমরা বলেছিলাম, ভারতের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি তদন্ত করুক এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুক। কারণ, এক সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।” যদিও কোনও প্রমাণ ছিল না বলেই কবুল করেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। কোনও প্রমাণ ছাড়াই কীভাবে ভারতের বিরুদ্ধে নিজ্জর হত্যায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল, তার কোনও সদুত্তর দিতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: এনএসজির বদলে এবার ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সামলাবে সিআরপিএফের বিশেষ দল

    গত বছর ১৮ জুন খালিস্তানপন্থী জঙ্গি নিজ্জরকে প্রকাশ্যে খুন করে আততায়ীরা। সেই সময় তিনি ছিলেন কানাডার (Justin Trudeau) একটি গুরুদ্বারের সামনে। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীকে প্রমাণ দিতে বলে ভারত। প্রমাণ দিতে না পারলেও, লাগাতার অভিযোগ করে যেতে থাকেন (Hardeep Singh Nijjar) কানাডার প্রধানমন্ত্রী। ঘটনার জেরে তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক (Justin Trudeau)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Khalistani Leader: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    Khalistani Leader: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের (Khalistani Leader) মৃত্যুকে ঘিরে কূটনৈতিক বিবাদ চরমে পৌঁছেছে ভারত এবং কানাডার মধ্যে। এরই মাঝে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। কানাডার গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত বৈঠক হতো নিজ্জরের (Khalistani Leader) এমন দাবি শনিবারই তাঁর ছেলে করেছেন। এবার সামনে এল পাঞ্জাব থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া এই খালিস্থানি জঙ্গি পাকিস্তান থেকে প্রশিক্ষণ নেওয়ার ঘটনা। শুধু তাই নয় পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য আর্থিক ফান্ড জোগাড় করার দায়িত্বও নিয়েছিলেন নিজ্জর। কানাডায় তৈরি করেছিলেন টের্নিং ক্যাম্পও। সেখানে একে ৪৭, পিস্তল চালানো শেখানো হতো।

    কী জানা গেল গোয়েন্দা সূত্রে 

    জাতীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে জানিয়েছে যে নিজ্জর (Khalistani Leader) ছিল খালিস্তানি টাইগার ফোর্সের প্রধান। ২০১২ সালের এপ্রিল মাসে কানাডা থেকে পাকিস্তানে গিয়েছিল নিজ্জর। জানা গিয়েছে মোট ১ সপ্তাহ পাকিস্তানে ছিল সে। কানাডায় ফেরার পর নিজ্জরের প্রধান কাজ হয় ড্রাগ এবং অস্ত্রপাচার। ২০১৪ সালে হরিয়ানার সিরসায় ডেরা সাচ্চা সৌদার সদর দফতরে হামলার পরিকল্পনাও ছিল নিজ্জরের। কিন্তু ভিসা বাতিল হওয়ায় শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সে। গোয়েন্দা সূত্রে মিলেছে এমনই খবর। জানা গিয়েছে, একাধিক খালিস্তানি নেতাদের নিয়ে কানাডায় একটি গ্যাং তৈরির পরিকল্পনা করেছিলেন নিজ্জর। ২০১৫ সালের ডিসেম্বরে ব্রিটিশ কলম্বিয়ায় তাঁদের অস্ত্র প্রশিক্ষণও হয়।

    ১৯৯৬ সালে কানাডায় পালায় নিজ্জর

    জানা গিয়েছে ১৯৯৬ সালে জাল নথি বানিয়ে কানাডায় পালায় সে। ওই সময়ই তার বিরুদ্ধে খুন, তোলাবাজি, সহ জঙ্গি কার্যকলাপ (Khalistani Leader) মিলিয়ে প্রায় ১২টিরও বেশি মামলা ছিল। কানাডায় পৌঁছে কিছুদিন ট্রাক চালানোর কাজও করতে হয় নিজ্জরকে। এর রেই তার সঙ্গে আলাপ হয় জগতার সিং তারার। তারই মদতে পাকিস্তানের যায় নিজ্জর। বছর কয়েক আগে নিজ্জরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয়েছিল ইন্টারপোলের তরফে। চলতি বছরের ১৮ জুন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় নিজ্জরের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share