Tag: Operation Sindoor

  • Operation Sindoor: বয়কট তুরস্ক! এবার পাক-বন্ধুর সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে দিল্লি

    Operation Sindoor: বয়কট তুরস্ক! এবার পাক-বন্ধুর সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনার কথা ভাবছে দিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক যুদ্ধের পরিস্থিতিতে (Operation Sindoor) পাকিস্তানকে (Pakistan) সরাসরি সমর্থন করেছে তুরস্ক। এই আবহাওয়া এ দেশে তুরস্কের পণ্য বর্জনের দাবি জোরদার হয়েছে। এই আবহে তুরস্কের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করার কথা ভাবছে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জানা যাচ্ছে, ২০২৪-২৫ সালে তুরস্কে ভারতের রফতানির পরিমাণ ছিল ৫.২ বিলিয়ন ডলারের পণ্য যা এদেশের মোট রফতানির দেড় শতাংশ। অন্যদিকে তুরস্ক থেকে ভারত আমদানি করেছিল ২.৪ বিলিয়ন ডলার যা মোট আমদানির ০.৫%।

    তুরস্কে আমদানি ও রফতানি কী কী হয়?

    অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তুরস্কে ভারতের (Operation Sindoor) রফতানি করে তেল, খনিজ জ্বালানি, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক, ওষুধ, ট্যানিং এবং ডাইং আইটেম, প্লাস্টিক, রাবার, তুলা, কৃত্রিম তন্তু এবং ফিলামেন্ট, লোহা, ইস্পাত, অটো এবং এর উপাদান। অন্যদিকে ভারত তুরস্ক থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে রয়েছে মার্বেল, তাজা আপেল, সোনা, শাকসবজি, চুন, সিমেন্ট, খনিজ তেল, রাসায়নিক, প্রাকৃতিক মুক্তা, লোহা এবং ইস্পাত। তুরস্ক কোম্পানিগুলি মেট্রো রেল, টানেল নির্মাণ, বিমানবন্দর পরিষেবা, শিক্ষা, মিডিয়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির সঙ্গে অংশীদারিত্বে কাজ করেছে বলে জানা যাচ্ছে।

    বুধবার জেএনইউ তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে

    কিন্তু এই পুরো চিত্রটি এবার বদলে যেতে পারে (Operation Sindoor) বলে মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষত পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানকে যেভাবে তুরস্ক সেনা এবং ড্রোন সরবরাহ করেছে, তাতেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ফের একবার পুনর্বিবেচনার জায়গাতে চলে এসেছে। গতকাল অর্থাৎ ১৪ মে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে। একই সঙ্গে বাতিল হয়েছে চলচ্চিত্রে শ্যুটিংও। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের ফল বিক্রেতারাও তুরস্ক থেকে আপেল আমদানি করছেন না। ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সময় ভারত সেখানে ত্রাণ সরবরাহ করে, অপারেশন দোস্ত নামে। তারই প্রতিদান স্বরূপ অকৃতজ্ঞ তুরস্ক পাকিস্তানকে সেনা ও ড্রোন সরবরাহ করল (Operation Sindoor)।

  • Operation Sindoor: আইএনএস বিক্রান্তের অবস্থান জানতে চেয়ে গ্রেফতার হওয়া মুজিবের পাক যোগ প্রমাণিত

    Operation Sindoor: আইএনএস বিক্রান্তের অবস্থান জানতে চেয়ে গ্রেফতার হওয়া মুজিবের পাক যোগ প্রমাণিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএনএস বিক্রান্তের অবস্থান জানতে চেয়ে গ্রেফতার হয়েছিল মুজিব। এবার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য (Operation Sindoor) । ধরা পড়ল তার পাকিস্তানি যোগ। মুজিবের সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট ঘেঁটে তদন্তকারীরা একাধিক পাকিস্তানি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের সঙ্গে তার যোগ পেয়েছেন (Pak Extremist)। এই প্রোফাইলগুলিতে সর্বদাই ভারত বিরোধী প্রচার চালানো হয় বলে দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, instagram-এর একাধিক পাকিস্তানি অ্যাকাউন্টকে মুজিব ফলো করে, যেগুলি পাকিস্তানি উগ্রপন্থীরা চালায়। এর পাশাপাশি তদন্তকারীরা জানতে পেরেছেন সে মাদকাসক্তও বটে। তাকে ফের একবার হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তী তদন্তের (Pak Extremist) জন্য।

    সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড দিতে অস্বীকার করে মুজিব (Operation Sindoor)

    পুলিশ জানিয়েছে যখনই তাকে গ্রেফতার করা হয়, তখনই মুজিব অস্বীকার করে তার সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড দিতে। এতেই সন্দেহ আরও তীব্র হয় প্রশাসনের। এরপরেই তার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ঘেঁটে একাধিক পাকিস্তানি উগ্রপন্থী প্রোফাইলের সন্ধান পান তদন্তকারীরা। বর্তমানে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই পাকিস্তানি উগ্রপন্থীদের সঙ্গে সে কীভাবে যোগাযোগ রাখত।

    আদতে কোঝিকোড়ের বাসিন্দা হল এই মুজিব রহমান 

    প্রসঙ্গত, কোচি হারবার পুলিশ স্টেশন মুজিবকে আগেই গ্রেফতার করে। কারণ সে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) আবহে কোচি নৌ ঘাঁটিতে ফোন করে আইএনএস বিক্রান্তের অবস্থান ঠিক কোন জায়গায় সেটা জানতে চেয়েছিল। এক্ষেত্রে সে নিজের পরিচয় দিয়েছিল যে সে প্রধানমন্ত্রী অফিস থেকে ফোন করছে এবং নিজের নাম বলেছিল রাঘবন। ফোন কল ভুয়ো জানতে পেরে তদন্ত শুরু করে প্রশাসন। অপারেশন সিঁদুরের আবহে এমন ফোন কল আসায় বিষয়টি যথেষ্ঠ গুরুত্ব দেয় প্রশাসন। মুজিবকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯ (২) ধারা অনুসারে মামলা দায়ের করে কোচি পুলিশ। এরপরেই মুজিবের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আদতে কোঝিকোড়ের বাসিন্দা হল এই মুজিব রহমান।

  • Rajnath Singh: পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র কি আদৌ নিরাপদ! কাশ্মীরে দাঁড়িয়ে প্রশ্ন রাজনাথের

    Rajnath Singh: পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র কি আদৌ নিরাপদ! কাশ্মীরে দাঁড়িয়ে প্রশ্ন রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের মতো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কি আদৌ নিরাপদ? শ্রীনগরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৃহস্পতিবার বেলার দিকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে যান তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর রাজনাথ এই প্রথম উপত্যকায় গেলেন। ভারতীয় সেনার চিনার কর্পসের সদর দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি এই প্রশ্ন তোলেন।

    পাকিস্তানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন

    জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আজ শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে একটা প্রশ্ন করতে চাই। দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত মানসিকতাসম্পন্ন কোনও দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা কি আদৌ নিরাপদ? আমার মনে হয় আইএইএ (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি)র উচিত পাকিস্তানের সমস্ত পারমাণবিক অস্ত্রের উপর নজর রাখা।” প্রসঙ্গত, আন্তর্জাতিক এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে থাকে। উল্লেখ্য, দিনকয়েক আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি আর মোটেও মেনে নেবে না ভারত। উল্লেখ্য, পাক সেনাবাহিনী ভেঙে পড়লে পারমাণবিক অস্ত্রের অপব্যবহার হওয়া খুবই স্বাভাবিক। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা দুনিয়া। তাই রাজনাথের দাবি, পরমাণু ভাণ্ডারের উপর নজরদারি চালানো সংস্থা বিশেষ করে সতর্ক হোক পাকিস্তানকে নিয়ে।

    সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা

    এদিন সেনাবাহিনীর সাহসিকতারও ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। সেনার উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশ গর্বিত।” বৃহস্পতিবার কাশ্মীরের বাদামিবাগ সেনাছাউনি ঘুরে দেখেন রাজনাথ। এই সেনাছাউনিতেই ধেয়ে এসেছিল পাকিস্তানের গোলা। সেই গোলার অংশ দেখেন প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীরকে ভারতের মাথা বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মাথায় মেরেছিল, আমরা ওদের ছাতি ফালাফালা করে দিয়েছি।”

    সন্ত্রাসবাদকে নির্মূল করাই লক্ষ্য

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বীর জওয়ানদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে রাজনাথ বলেন, “পহেলগাঁওয়ে নিহত সাধারণ নাগরিকদের প্রতি আমি শ্রদ্ধাজ্ঞাপন করি। অপারেশন সিঁদুর (Operation Sindoor) একটা অঙ্গীকার। ওরা ধর্ম দেখে নিরীহ মানুষদের মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে জঙ্গিদের মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।” ইসলামাবাদের দাবি মোতাবেক, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ক‌োনও আলোচনা হবে না বলেও স্পষ্ট করে দেন রাজনাথ। বলেন, “কথা হবে সন্ত্রাসবাদ আর পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে।”

  • Operation Sindoor: ‘‘লেজ গোটানো ভীতু কুকুরের মতো ভারতের কাছে যুদ্ধ বিরতি চায় পাকিস্তান’’! বড় দাবি প্রাক্তন পেন্টাগন কর্তার

    Operation Sindoor: ‘‘লেজ গোটানো ভীতু কুকুরের মতো ভারতের কাছে যুদ্ধ বিরতি চায় পাকিস্তান’’! বড় দাবি প্রাক্তন পেন্টাগন কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা ভীত-সন্ত্রস্ত কুকুর যেমন লেজ গুটিয়ে নেয়, পাকিস্তানও যুদ্ধবিরতি চেয়ে সেভাবেই ভারতের কাছে আর্জি জানিয়েছিল। একথা বললেন পেন্টাগনের একজন প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন (Michael Rubin)। বর্তমানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পাকিস্তানের সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে এবং এটাই বাস্তবতা। এটা তারা অস্বীকার করতে পারে না।’’ তিনি আরও বলেন, ‘‘ভারত কূটনৈতিক এবং সামরিক সবদিক থেকেই বিজয়ী হয়েছে।’’ তাঁকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ৭ মে ভারতের অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) তিনি কী চোখে দেখেন? তখন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা বলেন, ‘‘ভারত কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই জিতেছে এই যুদ্ধ। ভারতের কূটনৈতিক জয় এটা এই কারণেই যে সারা বিশ্বের এখন দৃষ্টি রয়েছে পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা এদিকেই।’’

    পাকিস্তানে জঙ্গি-আইএসআই-সেনার মধ্যে কোনও পার্থক্য নেই, মত রুবিনের

    এরপর তিনি (Michael Rubin) এই সাক্ষাৎকারে বলেন, ‘‘পাকিস্তানের সেনা ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জঙ্গিদের শেষকৃত্য অংশগ্রহণ করেছে। এখানেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের জঙ্গি, আইএসআই এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কোনও পার্থক্য নেই। এখন সারা বিশ্ব দাবি জানাচ্ছে, পাকিস্তান যেন তাদের নিজস্ব ব্যবস্থা থেকে সন্ত্রাসকে বাদ দেয়। একটা জিনিস আমরা নিশ্চিত ভাবে বলতে পারি, তা হল ভারতের সঙ্গে প্রতিটা যুদ্ধ পাকিস্তানই শুরু করে।’’

    পাকিস্তান শুধু হেরেছে তা নয়, খুব খারাপ ভাবে হেরেছে

    পেন্টাগণের এই প্রাক্তন কর্মকর্তা আরও বলেন, ‘‘পাকিস্তান যখন পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে ভারত তা রুখে দেয় এবং প্রত্যাঘাত করে। প্রত্যাঘাতে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিকে ভারত অকেজো করে দিতে সক্ষম হয়। এই সময়েই পাকিস্তান একটি ভীত কুকুরের মতো লেজ গুটিয়ে যুদ্ধবিরতির জন্য ছুটতে শুরু করে। তার কারণ হল ভারতের এমন প্রত্যাঘাতে পাকিস্তান সেনাবাহিনীর পদক্ষেপ করার মত কিছুই ছিল না। তারা কেবল শুধু হেরেছে তা নয়, খুব খারাপ ভাবে হেরেছে (Operation Sindoor)।’’ এখন প্রশ্ন উঠছে যে পাকিস্তান কী করবে! তাদের সেনাবাহিনীর মধ্যেও সমস্যা রয়েছে। বিতর্ক রয়েছে। তাদের সেনা প্রধান আসিফ মুনিরকে নিয়েও সমস্যা কম নয়!’’

    কৃতিত্ব দাবি করার প্রবণতা ট্রাম্পের বরাবরের অভ্যাস

    অন্যদিকে, ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে (Operation Sindoor) নিজের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়েই মাইকেল রুবিন বলেন, ‘‘কৃতিত্ব দাবি করার প্রবণতা ট্রাম্পের বরাবরের অভ্যাস। তাঁর কাছে ডানতে চাওয়া হলে, তিনি ইন্টারনেট আবিষ্কারেরও কৃতিত্ব নেবেন। তিনি বলে দিতে পারেন বিশ্বকাপ জয় করেছেন তিনিই। আবার তিনি ক্যান্সার নিরাময় করতেও সক্ষম, এমন দাবিও করে দিতে পারেন।’’ এ নিয়েই প্রাক্তন মার্কিন আমলার বক্তব্য যে, ভারতীয়রা ট্রাম্পকে যেন আক্ষরিক অর্থে কোনও গুরুত্ব না দেয়।

    ভারত-পাক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার চেষ্টা করে

    একইসঙ্গে রুবিন ভারত-পাকিস্তানের সংঘাতে (Operation Sindoor) মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ যাতে না হয়, সেইই কারণে ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘‘যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার চেষ্টা করে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হল অবাধ যুদ্ধ রোধ করা এবং যেকোনও ধরনের পারমাণবিক যুদ্ধকে আটকানো। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবিষয়ে নয়া দিল্লি ও ইসলামাবাদ– দুজনের সঙ্গেই যোগাযোগ রাখবে, এটাই স্বাভাবিক।’’

    অপারেশন সিঁদুরে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়

    পহেলগাঁও হামলার জবাবে, ভারতীয় সশস্ত্র বাহিনী ৭ মে অপারেশন সিঁদুর প্রয়োগ করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারত। এই অভিযানের ফলে জৈশ-ই-মহম্মদ (জেইএম), লস্কর-ই-তৈবা (এলইটি) এবং হিজবুল মুজাহিদিন (এইচএম) এর মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয় বলে জানা যায়। ভারতের এমন অভিযানের পরেই পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। কিন্তু ভারতের উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থা সেসব কিছুকে প্রতিহত করতে সক্ষম হয়। পাল্টা প্রত্যাঘাতে ভারত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে রেডার পরিকাঠামো, বেশ কয়েকটি বিমানঘাঁটি ধ্বংস করে দেয়। গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি হয়।

  • BrahMos Missile: ‘অপারেশন সিঁদুরে’ বাজিমাত, কীভাবে বিশ্বের নয়নের মণি হয়ে উঠল বাজপেয়ী-কালামের ‘মানসপুত্র’ ব্রহ্মোস

    BrahMos Missile: ‘অপারেশন সিঁদুরে’ বাজিমাত, কীভাবে বিশ্বের নয়নের মণি হয়ে উঠল বাজপেয়ী-কালামের ‘মানসপুত্র’ ব্রহ্মোস

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ মে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের ১৬টি জায়গায় হামলার চেষ্টা চালায় পাক সেনা। এর প্রত্যাঘাত হিসেবে ১০ মে ভোররাতে পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আকাশপথে পিন-পয়েন্ট অভিযান চালায় ভারত (Operation Sindoor)। প্রতিবেদন অনুসারে, ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের গভীরে ঢুকে রফিকি, মুরিদ, নূর খান, রহিম ইয়ার খান, সুক্কুর, সারগোধা এবং চুনিয়ান বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো লক্ষ্য করে অভিযান চালায়। অভিযান চালানো হয় স্কার্দু, ভোলারি, জাকোবাবাদ এয়ারবেস এবং সিয়ালকোট ও পারসুরে অবস্থিত রেডার স্টেশনেও।

    প্রথমবার লড়াইতেই বাজিমাত ব্রহ্মোসের

    একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্কার্দু থেকে শুরু করে ভোলারি, জাকোবাবাদ এবং সারগোধার এয়ারবেসগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদনগুলিতে এও দাবি করা হয়, ওই ক্ষতির নেপথ্যে ছিল নাকি ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile)। সেখানে বলা হয়, প্রথমবারের মতো ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সরাসরি যুদ্ধে ব্যবহার করেছে ভারতীয় সামরিক বাহিনী। যদিও, ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে খোলসা করা হয়নি। কিন্তু, ১১ তারিখ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি জানান, ব্রহ্মোসের ক্ষমতা টের পেয়েছে পাকিস্তান। এর পরই, একাধিক সংবাদমাধ্যমে জোরালো হতে শুরু করে ‘অপারেশন সিঁদুরে’ সাফল্যের নেপথ্যে ব্রহ্মোসের ভূমিকার কথা।

    আলোচনার কেন্দ্রবিন্দু ‘শব্দভেদী’ ব্রহ্মোস

    পাকিস্তানে মোতায়েন চিনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এইচকিউ-০৯’ এবং ‘এইচকিউ-১৬’ ব্রহ্মোসের উপস্থিতি টেরই পায়নি। যদিও এই প্রথম নয়। মিয়াঁ চান্নুর কথা অনেকেরই মনে থাকার কথা। ২০২২ সালে ভারতের ব্রহ্মোস ভুলবশতঃ পাকিস্তানে গিয়ে আছড়ে পড়ে। ভারত জানিয়েছিল, ওটা ‘মিসফায়ার’ হয়েছে। পাকিস্তানের আকাশসীমার ভিতরে মিসাইলটি প্রায় দেড় মিনিট ছিল। কিন্তু, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) কোনও মিসফায়ার নয়। উল্টে এটা ছিল একেবারে ক্যালকুলেটেড, প্রিশিসন স্ট্রাইক। নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত। যাতে সম্পূর্ণ সফল ভারতের ব্রহ্মোস। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে একদিকে বিশ্বে চিনা প্রতিরক্ষা সিস্টেমের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে, চিনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যেমন বিশ্বে হাসির পাত্র হয়ে উঠেছে। তেমন উল্টোদিকে, এখন তামাম বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতের ‘শব্দভেদী’ ব্রহ্মোস (BrahMos Missile)। চিনা এয়ার ডিফেন্সকে ভূপতিত করে রাতারাতি জায়ান্ট-কিলার হয়ে উঠে এসেছে ভারত-রাশিয়ার যৌথ সহযোগিতায় তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতদিন বিশ্ববাসী শুধু ব্রহ্মোসের গুণগান শুনেছিল। এবার প্রথমবার তারা এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রত্যক্ষ করল। আর হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এও বলা হচ্ছে, ব্রহ্মোসে ঘায়েল হয়েই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুঝে যান, ভারতকে রোখা অসম্ভব। আর কোনও উপায় নেই দেখে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস নিবাসীকে ফোন করেন।

    ১৭টি দেশ কিনতে চায় ব্রহ্মোস

    ব্রহ্মোস নিয়ে যে বিশ্বের তাবড় তাবড় দেশ মেতে উঠেছে, তা নিছক কল্পনা নয়, ঘোর বাস্তব। এর প্রমাণ মিলতে শুরু করে দিয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের অন্তত ১৭টি দেশ ব্রহ্মোস কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। তারা সকলেই ব্রহ্মোসকে ঘরে তুলতে চায়। লক্ষ্যণীয় বিষয় হল, এদের অনেককেই চিনের মোকাবিলা করতে হয়। ফলে, বিশ্বে স্পষ্ট বার্তা চলে গিয়েছে— চিনের মোকাবিলা করতে একমাত্র ভরসা ভারত, মায় ভারতের ব্রহ্মোস (BrahMos Missile)। ইতিমধ্যেই ফিলিপিন্সের মতো দেশকে ৩৭.৫ কোটি ডলারে ব্রহ্মোস বিক্রি করেছে ভারত। এবার দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ-আফ্রিকা থেকে লাতিন আমেরিকা— সকলেই ব্রহ্মোস কেনার বিষয়ে বিপুল উৎসাহ প্রকাশ করেছে। কে নেই সেই তালিকায়— ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, মিশর, সৌদি আরব, আমিরশাহি, কাতার, ওমান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, ও বুলেগেরিয়া।

    উপসাগরীয় যুদ্ধ দেখায় প্রয়োজনীয়তা

    তবে, ব্রহ্মোসের এই বিশ্ব-জয় একদিনে আসেনি। আজকের এই সাফল্য ভারতের দুই ভবিষ্যৎদ্রষ্টার চিন্তাভাবনা এবং কয়েক দশকের প্রচেষ্টার ফসল। ব্রহ্মোসের (BrahMos Missile) ভাবনার পত্তন হয়েছিল ১৯৮৩ সালে। সে বছর শুরু হয় ভারতের উচ্চাকাঙ্ক্ষী ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের নেতৃত্বে এই প্রোগ্রাম চলাকালীন, ভারতীয় রকেট বিজ্ঞানী এবং প্রকৌশলীরা পৃথ্বী এবং অগ্নি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছিলেন, যা বর্তমানে দেশের পারমাণবিক-ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অবদান রাখে। তবে, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ, ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি অস্ত্রাগারে ক্রুজ মিসাইল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে। ভারতীয় নৌসেনা এই প্রয়োজনীয়তা সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিল। ভারত মহাসাগীয় অঞ্চলে সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য অর্জন করা ভারতের মতো দ্রুত উন্নয়নশীল নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। সেই সময়ে, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করাকে পাখির চোখ করেছিল, অবশ্যই তৎকালীন জোটনিরপেক্ষ নীতির সুক্ষ্ম ভারসাম্যকে ভেঙে না ফেলে।

    বাজপেয়ী-কালামের মানসপুত্র ব্রহ্মোস

    অতঃপর, ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি, ভারত ও রাশিয়ার সরকার যৌথ সংস্থা ব্রহ্মোস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ব্রহ্মোস হল দুই দেশের দুটি গুরুত্বপূর্ণ নদী, ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোর নামের প্রাথমিক অক্ষরের সংমিশ্রণ। রাশিয়ার এনপিও মাশিনোস্ত্রোয়েনিয়া এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির জন্য একটি সমবায় সংস্থা গঠন হয় এবং ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড (বিএপিএল) প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ৯ জুলাই, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে ব্রহ্মোস (BrahMos Missile) প্রকল্পের জন্য প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশিষ্ট ভারতীয় রকেট বিজ্ঞানী ডঃ এপিজে আবদুল কালাম, যিনি তখন ডিআরডিও-র দায়িত্বে ছিলেন।

    ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ

    সেই সময় এই সংস্থার মূলধন হিসেবে ২৫ কোটি ডলার অনুমোদিত হয়েছিল, যার বর্তমান মূল্য ২,১৩৫ কোটি টাকারও বেশি। গবেষণার জন্য অনুমোদিত অর্থের ৫০.৫ শতাংশ ভারত থেকে এসেছিল, বাকি ৪৯.৫ শতাংশ রাশিয়া সরবরাহ করেছিল। অর্থাৎ, রুশ এবং ভারত সরকার যথাক্রমে ১২.৩৭৫ কোটি ডলার এবং ১২.৬২৫ কোটি ডলার অনুদান দেয়। প্রকল্পটি সেই বছরই একাধিক ডিআরডিও এবং এনপিওএম ল্যাবে শুরু হয়েছিল। ঠিক ২ বছর পর, ২০০১ সালের ১২ জুন, প্রথমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ব্রহ্মোসের (BrahMos Missile)। ওড়িশার চাঁদিপুরের মিসাইল টেস্ট রেঞ্জের একটি ফিক্সড লঞ্চার থেকে এই উৎক্ষেপণ করা হয়েছিল। সেই বছরের অগাস্ট মাসে মস্কোর আন্তর্জাতিক এভিয়েশন শোয়ে আত্মপ্রকাশ করে ব্রহ্মোস। আরও ২ বছর পর, ২০০৩ সালে বঙ্গোপসাগরে একটি জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্রের নৌ-সংস্করণের প্রথম পরীক্ষা হয়। পরের বছর, অর্থাৎ ২০০৪ সালে, মোবাইল গ্রাউন্ড লঞ্চার থেকে প্রথমবার উৎক্ষেপণ করা হয় ব্রহ্মোস।

    আর ফিরে তাকাতে হয়নি…

    ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বাজপেয়ীর নেতৃত্বে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও মোতায়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজ। ভারতীয় সেনাবাহিনী ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) প্রথম অর্ডার দিয়েছিল। ২০০৮ সালে প্রথমবারের মতো আইএনএস রণবীর থেকে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উল্লম্বভাবে (ভার্টিক্যাল লঞ্চ) উৎক্ষেপণ করা হয়েছিল। আর ফিরে তাকাতে হয়নি ব্রহ্মোসকে। ২০০৫ সালে ভারতীয় নৌবাহিনীতে, ২০০৭ সালে ভারতীয় সেনাবাহিনীতে এবং ২০১২ সালে ক্ষেপণাস্ত্রের বিমান থেকে উৎক্ষেপণযোগ্য (এয়ার-লঞ্চ) সংস্করণটি অন্তর্ভুক্ত হয় বায়ুসেনায়।

  • India Pakistan War: ‘‘পাকিস্তান একে এখনও জয় বলবে?’’ ইসলামাবাদের দাবি খারিজ মার্কিন সংবাদমাধ্যমের

    India Pakistan War: ‘‘পাকিস্তান একে এখনও জয় বলবে?’’ ইসলামাবাদের দাবি খারিজ মার্কিন সংবাদমাধ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয় ২৬ জনের। তারই পাল্টা হিসেবে কৌশলগত সামরিক অভিযান অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। একশো জঙ্গি নিকেশ করা হয়। বে এই ঘটনার প্রেক্ষিতে চারদিন ধরে চলা ভারত-পাকিস্তান (India Pakistan War) সীমান্ত সংঘর্ষ ঘিরে তথ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কে ‘জিতল’ ভারত-পাক সংঘাত? উল্লেখ্য, সংঘর্ষবিরতির পর থেকেই পাকিস্তানে উল্লাসের আমেজ। এমনকী জয় ঘোষণা করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তবে এবার স্যাটেলাইট ছবি তুলে ধরে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের যে সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি লক্ষ্য করেছে ভারত, তার ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গিয়েছে। কিন্তু পাকিস্তান যে দাবি করছে, তার কোনও স্যাটেলাইট চিত্র নেই। এরপরই বিশেষজ্ঞদের দাবি, ইসলামাবাদ যা দাবি করছে, তার অধিকাংশই ভুয়ো।

    উপগ্রহ চিত্রের বিশ্লেষণ

    নিউইয়র্ক টাইমস-এর এক সাংবাদিক টুইটে উপহাসের সুরে লেখেন, “ভারতে কোনও ক্ষয়ক্ষতি না করে পাকিস্তান কি এখনও একে জয় বলবে?” মার্কিন সংবাদমাধ্যমের উপগ্রহ চিত্রে দেখা যায়, ভারতীয় বাহিনীর আঘাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হলেও, পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের বিভিন্ন স্থানে তাদের হামলার তেমন কোনও প্রমাণ মেলেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ যেসব আক্রমণের দাবি করেছেন, সেগুলির অনেকটাই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অপ্রমাণিত ফুটেজের উপর ভিত্তি করে। এমনকি পাকিস্তান (India Pakistan War) দাবি করেছিল তারা আদমপুর বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, যা উপগ্রহ চিত্রে প্রমাণিত হয়নি। বরং, ভারতীয় বায়ুসেনার আধিকারিক এয়ার মার্শাল একে ভারতী জানিয়েছেন, “পাকিস্তানের বহু ড্রোন এবং বিমান আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে, কোনও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হয়নি।” যার প্রমাণ মিলেছে উপগ্রহ চিত্রে।

    আকাশপথে হানা ও অসামরিক উড়ান ব্যাহত

    ভারতের (India Pakistan War) একাধিক শহর – জম্মু, উধমপুর, পাঠানকোট, অমৃতসর, ভাতিন্ডা, জয়সলমীর সহ ১২টিরও বেশি অঞ্চলে ব্ল্যাক আউট ঘোষণা করা হয় ড্রোন ও যুদ্ধবিমানের হানার আশঙ্কায়। মে ৭ থেকে মে ১০ পর্যন্ত ওই অঞ্চলে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়। ২০০-র বেশি অভ্যন্তরীণ উড়ান বাতিল ও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু হয়। কিন্তু সন্ত্রাস দমনের জন্যেই লড়ছে ভারত। জঙ্গিদের খতম করার জন্যেই করা হয়েছিল অপারেশন সিঁদুর। কোনও নির্দিষ্ট দেশের সেনা বা জনবসতি লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী কোনও আক্রমণ করেনি। তবে, সামরিক ঘাঁটি ও জনবসতি এলাকা লক্ষ্য করে পাকিস্তান আক্রমণ করার কারণে হাত গুটিয়ে বসে ছিল না ভারতীয় সেনা বাহিনী। এয়ার মার্শাল এ কে ভারতী জানান, নির্দিষ্ট কিছু পাকিস্তানি এয়ারফিল্ড উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যার স্যাটেলাইট চিত্রও তুলে ধরেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘‘যুদ্ধের আগে ও পরে উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট চিত্রে ভারতীয় হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোর ‘স্পষ্ট ক্ষতি’ দেখা গিয়েছে।’’ ওই প্রতিবেদন অনুযায়ী, ‘‘স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ভারতের হামলা ব্যাপক ছিল। ভারতের হামলায় বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের সামরিক কেন্দ্রগুলোতে। হাই-টেক যুদ্ধের নতুন যুগে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করে আক্রমণ চালিয়েছিল ভারতীয় সেনা। স্যাটেলাইট চিত্রে তারই প্রমাণ মিলেছে।’’

    পাকিস্তানি হামলায় ক্ষয়ক্ষতির স্পষ্ট কোনও চিত্র নেই

    ওই রিপোর্টে বলা হয়েছে, ‘‘দ্বিতীয় দফার লড়াইয়ে প্রতীকী হামলা ও শক্তি প্রদর্শনের মাধ্যমে একে অপরের প্রতিরক্ষা কেন্দ্রগুলির ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল ভারত ও পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সামরিক স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলা চালানোর ক্ষেত্রে ভারত স্পষ্টতই এগিয়ে রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাকিস্তানের করাচি বন্দরের কাছে ভোলারি বিমান ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছেন।’’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘‘ভারতের দাবি অনুযায়ী দেখা গিয়েছে, ভোলারি সত্যিই ক্ষতিগ্রস্ত। এছাড়া, নূর খান বিমান ঘাঁটিকেও নিশানা করেছিল ভারত। নূর খান বিমান ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের তত্ত্বাবধান ও সুরক্ষা ইউনিটেরও কাছেই অবস্থিত।’’ ভারতীয় সেনাবাহিনী বলেছে যে, তারা পাকিস্তানের কয়েকটি প্রধান বিমানবন্দরের রানওয়েকে নিশানা করেছিল। প্রতিবেদনে জানানো হয়েছে, সেই দাবি অনুযায়ী উপগ্রহ চিত্রে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। এদিকে ১০ মে রহিম ইয়ার খান বিমানবন্দরে রানওয়ে চালু না থাকার কথা জানিয়ে নোটিশও জারি করেছিল পাকিস্তান। এছাড়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা বিমানবন্দরের রানওয়ের দুটি অংশে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনা। এদিকে রিপোর্টে বলা হয়েছে, ‘‘যেসব জায়গায় পাকিস্তান (India Pakistan War) আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে সেসব স্থানের স্যাটেলাইট ইমেজে সীমিত এবং পাকিস্তানি হামলায় ক্ষয়ক্ষতির স্পষ্ট কোনও চিত্র এখনও দেখা যায়নি।’’

  • Operation Sindoor: মাত্র ২৩ মিনিটেই সফল ‘অপারেশন সিঁদুর’, কীভাবে চিনা প্রতিরক্ষা ধ্বংস করা হয়, জানাল কেন্দ্র

    Operation Sindoor: মাত্র ২৩ মিনিটেই সফল ‘অপারেশন সিঁদুর’, কীভাবে চিনা প্রতিরক্ষা ধ্বংস করা হয়, জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ২৩ মিনিটেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সফল করতে সক্ষম হয়েছে। বুধবারই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবিষয়ে জানিয়েছে। পাকিস্তানের চিনা প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করেই এই হামলা চালিয়েছে ভারত। এই ভাবেই ধ্বংস করা হয়েছে একের পর এক জঙ্গিঘাঁটি। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, সম্পূর্ণ অভিযানে ভারতের কোনও সম্পত্তির কোনও ক্ষতি হয়নি।

    কী বলা হল প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে?

    প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে (Operation Sindoor) বলা হয়েছে, ‘‘অপারেশন সিঁদুরে পেচোরা, ওএসএ-একে এবং এলএলএডি বন্দুকের মতো যুদ্ধ-প্রমাণিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ব্যাট্‌ল প্রোভেন এডি) ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ব্যবহৃত হয়েছে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র। ‘আকাশ’ একটি স্বল্প দৈর্ঘ্যের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, যা সংবেদনশীল এলাকাগুলিকে আকাশপথে হামলার হাত থেকে রক্ষা করে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থলবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার সম্মিলিত সম্পদের মাধ্যমে গঠিত, যা দেশের আকাশে অভেদ্য দেওয়াল তৈরি করে দিয়েছিল। পাকিস্তান এর ফলে পিছু হটতে বাধ্য হয়েছে।’’

    দেশের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দেয় পাক হামলার প্রচেষ্টা

    প্রসঙ্গত, ৭ এবং ৮ মে রাতে পাকিস্তান ভারতে হামলা চালানোর চেষ্টা করে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র (Operation Sindoor) ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরে এই হামলার চেষ্টা করা হয়। অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজ সহ বেশ কয়েকটি শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে আক্রমণ করার চেষ্টা করেছিল। ভারতের (India) উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এগুলিকে অকেজো করে দেয়।

    ‘লয়টারিং মিউনিশনস্‌’ বা আত্মঘাতী ড্রোন হামলা চালায় ভারত

    ভারত (India) প্রত্যাঘাত চালানোর জন্য নিশানা করে পাকিস্তানের নূর খান এবং রহিমইয়ার খান বায়ুসেনা ঘাঁটিকে। প্রতিরক্ষামন্ত্রক (Operation Sindoor) জানিয়েছে, এই ঘাঁটিগুলিতে হামলার জন্য ‘লয়টারিং মিউনিশনস্‌’ ব্যবহার করা হয়েছে। এটি কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘লয়টারিং মিউনিশনস্‌’ এক ধরনের আত্মঘাতী বা কামিকাজে ড্রোন, যা নির্দিষ্ট এলাকায় পৌঁছায়। এরপর আকাশে বেশ কিছু ক্ষণ ঘুরে বেড়ায়। তারপরেই হামলার উপযুক্ত জায়গা চিহ্নিত করে এবং আঘাত হানে।

    কোনও হামলাতেই ভারতের কোনও সম্পত্তির ক্ষতি হয়নি

    প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘কোনও হামলাতেই (Operation Sindoor) ভারতের সম্পত্তি ধ্বংস হয়নি। আমাদের প্রযুক্তি, পরিকল্পনা এবং নজরদারির কার্যকারিতা এর থেকেই প্রমাণিত হয়। ভারতের বায়ুসেনা চিনের দেওয়া পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা পাশ কাটিয়েছে এবং অকেজো করে দিয়েছে। সমগ্র মিশন ২৩ মিনিটে সম্পন্ন হয়েছে। ভারতের প্রযুক্তিগত উৎকর্ষ এর থেকে প্রমাণিত হয়।’’

    চিনা ক্ষেপণাস্ত্র ও তুরস্কের ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার

    একইসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) পাকিস্তানের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে। প্রমাণ সহ তুলে ধরেছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানের হামলার চেষ্টার পরেই ভারতের মাটি থেকে উদ্ধার করা হয়েছে চিনে তৈরি পিএল-১৫ মিসাইলের টুকরো। একইসঙ্গে তুরস্কের ইউএভি ‘ইহা’ এবং একাধিক রকেটও উদ্ধার হয়েছে। ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে কোয়াডকপ্টার ও ড্রোনেরও। এগুলি পাকিস্তান থেকে ছোড়া হয়েছে বলে প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

    বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয় পাকিস্তান

    ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান যে প্রত্যাঘাতের চেষ্টা চালাবে তা আগেই আন্দাজ করেছিল ভারতীয় সেনা। সেই অনুযায়ীই বন্দোবস্ত করে রাখা হয়েছিল সমস্ত যুদ্ধ সরঞ্জাম। ভারতের সীমান্তের আকাশজুড়ে তৈরি ছিল ‘কাউন্টার আনম্যান্‌ড এরিয়াল সিস্টেম’, ‘শোল্ডার-ফায়ার্‌ড অস্ত্র, লিগ্যাসি এয়ার ডিফেন্স অস্ত্র এবং মডার্ন এয়ার ডিফেন্স অস্ত্র। এমন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয় পাকিস্তান।

    সাহায্য করেছে ইসরোর উপগ্রহ

    এক্ষেত্রে উল্লেখ করা দরকার, ‘অপারেশন সিঁদুর’ এবং পরবর্তী পরিস্থিতিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একথাও নিজেদের বিবৃতিতে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরোর ১০টি কৃত্রিম উপগ্রহ অনবরত কাজ করছে ‘অপারেশন সিঁদুর’-কে সফল করতে। তাদের সাহায্যেই সমুদ্র ও ভারতের বিস্তীর্ণ উত্তর ভাগে নজরদারি চালানো হয়।

    আকাশের মতো দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহার করা হয়

    ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে, পেচোরা, ওএসএ-একে এবং এলএলএডি বন্দুক এর মতো যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। এর ফলেই ভারত রুখে দেয় পাকিস্তানের বিমান, ড্রোন ও মিসাইল হামলা। আকাশের মতো দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতেই কুপোকাত হয় পাকিস্তানের হামলার প্রচেষ্টা। প্রসঙ্গত, আকাশ হল একটি স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। বিমান হামলা থেকে স্থানগুলিকে রক্ষা করে এই এয়ার ডিফেন্স সিস্টেম। এতে ইলেকট্রনিক কাউন্টার-কাউন্টার মেজারস (ECCM) বৈশিষ্ট্য রয়েছে।

  • Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার! চিন-তুরস্কের সোশ্যাল হ্যান্ডল নিষিদ্ধ করল ভারত, কোপ বাংলাদেশের ৬টিতেও

    Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার! চিন-তুরস্কের সোশ্যাল হ্যান্ডল নিষিদ্ধ করল ভারত, কোপ বাংলাদেশের ৬টিতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের পর এবার চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক করল ভারত। ভারতীয় সেনা এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে, চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস (Global Times) এবং শিনহুয়া সংবাদ সংস্থার এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এর আগেও বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে গ্লোবাল টাইমস-কে সতর্ক করে বলা হয়েছিল, ভুল তথ্য ছড়ানোর আগে যাচাই করে নিতে। বেশকিছু পাকিস্তান সমর্থিত প্রচারমাধ্যম লাগাতার অপারেশন সিঁদুর নিয়ে জনগনের সামনে ভুল তথ্য পরিবেশন করছে এবং জনমানসে ভুল ধারণা তৈরি করছে বলে অভিযোগ। চিনের প্রচারমাধ্যমের সঙ্গেই তুরস্কের প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স হ্যান্ডেলও নিষিদ্ধ হয়েছে ভারতে।

    কেন নিষিদ্ধ

    ‘গ্লোবাল টাইমস’ ভারতীয় সেনার অভিযান ‘অপরেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত। এই হামলা নিয়েই চিনা মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছে দিল্লি। ‘গ্লোবাল টাইমস’-এর মতোই অভিযুক্ত সংবাদসংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডল। সেটিকেও ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

    চিনের ‘ইগো হার্ট’ 

    চলতি সপ্তাহের শুরুতে বেজিংয়ের ভারতীয় দূতাবাস নিন্দা করেছিল গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে। পাশাপাশি তাদের সম্প্রচার নিয়ে সতর্কও করা হয়েছিল। দূতাবাসের বার্তায় বলা হয়, “প্রিয় গ্লোবালটাইমস আমাদের সুপারিশ হল বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে তথ্য যাচাই করুন এবং তথ্যের উৎসগুলি যাচাই করুন।” পাশাপাশি দূতাবাসের এক্স হ্যান্ডেলে আরও জানানো হয়, পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্বের কথা এখন আট থেকে আশি সকলেরই জানা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে একাধিক চিনা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে সেসবই ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। তাতেই চিনের ‘ইগো হার্ট’ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তাই এমন প্রচার বলে মনে করা হচ্ছে।

    নিষিদ্ধ বাংলাদেশের ৬টি ইউটিউব চ্যানেল

    এদিকে, কেন্দ্রীয় সরকারের অনুরোধে ভারতে ছয়টি বাংলাদেশি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে ইউচিউব। সেগুলি হল— যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল। সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। চ্যালেনগুলি ওপেন করা হলে বলা হচ্ছে, ভারতে এগুলি দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশে প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। এর আগে পাকিস্তানের বহু অভিনেতা ও নেটপ্রভাবীদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়।

  • Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতে পাক বায়ুসেনার ২০ শতাংশ পরিকাঠামো ধ্বংস, নিহত ৫০

    Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতে পাক বায়ুসেনার ২০ শতাংশ পরিকাঠামো ধ্বংস, নিহত ৫০

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি দিতে এবং সন্ত্রাস দমনে পাক-ভূমে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালায় ভারত। সাধারণ পাকিস্তানিদের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে টার্গেট চিহ্নিত করে অপারেশন চালানো হয়েছে। খতম হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি। তবে এরপরই জঙ্গিদের হয়ে হাতিয়ার ধরে পাকিস্তানের সেনা। তারা ক্রমাগত সীমান্তে জনবসতি ও সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালাতে থাকে। ভারতীয় আকাশসীমার অভ্যন্তরে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রবেশ করায় পাকিস্তান। ভারতের ডিফেন্স সিস্টেম সেগুলি নিষ্ক্রিয় করে। বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা হলেও সেগুলির মধ্যে বেশির ভাগই প্রতিহত করা হয়। কিছু আছড়ে পড়লেও সেগুলিতে বড় ক্ষতি এড়ানো গিয়েছে। এরপরই বাধ্য হয়ে পাক সেনা পরিকাঠামোয় হামলা চালায় ভারত, সেই হামলায় ৫০ জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। ধ্বংস হয় পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ও সামরিক ঘাঁটি। পাকিস্তানের ১২টিরও বেশি সামরিক ঘাঁটিতে ভারতের নির্ভুল স্ট্রাইক চালানোর ফলে পাকিস্তান বিমান বাহিনীর প্রায় ২০ শতাংশ পরিকাঠামো ধ্বংস হয়েছে।

    ক্ষতি, মানল পাকিস্তান

    ভারতের প্রত্যাঘাতে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। প্রয়োজনীয় নথি, ছবি এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে তা পরিষ্কার করেছে ভারত। ভারতীয় সেনার প্রত্যাঘাতে তাদের বিপুল ক্ষতি হয়েছে, এমনটা প্রথমে মানতে চায়নি পাকিস্তান। কিন্তু ক্ষতির বহর এতটাই বেশি যে, শেষ পর্যন্ত ঢোঁক গিলেও মানতে বাধ্য হয় পাকিস্তানের সেনা। পাক সেনা সূত্রে জানানো হয়েছে, অন্তত ১১ জন সেনা ভারতের প্রত্যাঘাতে প্রাণ হারিয়েছেন। পাকিস্তান সেনা ও বায়ুসেনার অন্তত ৭৮ জন জওয়ান আহত হয়েছেন। পাকিস্তানের বায়ুসেনার ৫ জন মারা গিয়েছেন। তাঁদের নাম স্কোয়া়ড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান ঔরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুখ এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির। ভারতের প্রত্যাঘাতে পাক সেনার ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের নাম, নায়েক আব্দুল রহমান, ল্যান্স নায়েক দিলওয়ার খান, ল্যান্স নায়েক ইক্রামুল্লা, নায়েক ওয়াকার খালিদ, সিপাই মুহাম্মদ আদিল আকবর এবং সিপাই নিসার।

    কী কী ধ্বংস করা হয়েছে, জানাল ভারত

    তবে পাকিস্তান যাই বলুক ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, এই সংঘর্ষে পাকিস্তানের ৫০ জন সেনা নিহত হয়েছে এবং ভারত তার লক্ষ্য পূরণে সম্পূর্ণ সফল হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “পাকিস্তান যদি ভবিষ্যতে কোনও ধরনের দুঃসাহস দেখায়, তবে তাকে তার জন্যও চরম মূল্য দিতে হবে।” তিনি জানান, সামরিক ঘাঁটি ও জনবসতি এলাকা লক্ষ্য করে পাকিস্তান আক্রমণ করার কারণে হাত গুটিয়ে বসে ছিল না ভারতীয় সেনা বাহিনী। এয়ার মার্শাল এ কে ভারতী জানান, নির্দিষ্ট কিছু পাকিস্তানি ডিফেন্স সিস্টেমের ঘাঁটি, এয়ারফিল্ড উড়িয়ে দিয়েছে সেনা। তিনি জানান, এই আক্রমণের কারণে পাকিস্তানের এয়ারফোর্সের ২০ শতাংশ পরিকাঠামো ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি এফ-১৬ এবং জেএফ-১৭ যুদ্ধবিমান। উল্লেখযোগ্যভাবে, সারগোধা এবং ভোলারি বিমান ঘাঁটি এই হামলার মূল লক্ষ্য ছিল। ভোলারি এয়ার বেসে চালানো হামলায় স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফসহ চারজন পাক বায়ুসেনা নিহত হন। সূত্র মতে, এই আক্রমণে একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

    ভারতীয় বায়ুসেনা ৯০ মিনিটের মধ্যে ১২টি ঘাঁটিতে হামলা করেছে। যার মধ্যে অন্যতম —

    ১) পাসরুর এয়ার ডিফেন্স রেডার স্টেশন
    ২) চুনিয়া এয়ার ডিফেন্স রেডার স্টেশন
    ৩) আরিফওয়ালা এয়ার ডিফেন্স রেডার স্টেশন
    ৪) সারগোদা এয়ার ফিল্ড (পাকিস্তানি সেনার অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড)
    ৫) রহিম ইয়ার খান এয়ারফিল্ড
    ৬) চাকলালা এয়ারফিল্ড
    ৭) সাক্কার এয়ারফিল্ড
    ৮) ভোলারি এয়ারফিল্ড
    ৯) জাকোবাবাদ এয়ারফিল্ড

    ভারতের সংযম প্রদর্শন

    এই প্রতিআক্রমণের অংশ হিসেবে ভারত চুনিয়ান, সিয়ালকোট, পাসরুর, মুরিদ (চকওয়াল), নূর খান (চাকলালা), রফিকি (শোরকোট), সুক্কুর, সারগোধা, স্কার্দু, ভোলারি ও জ্যাকবাবাদের মতো গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি এবং গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালায়। এয়ার মার্শাল একে ভারতী বলেন, “আমরা নিশ্চিতভাবেই পাকিস্তানের কয়েকটি বিমান ভূপাতিত করেছি, তবে সংখ্যাটি অনুমান করা কঠিন, কারণ তারা আমাদের সীমান্তের ভেতরে প্রবেশ করতে পারেনি।” তিনি যোগ করেন, “আমরা আমাদের সমস্ত লক্ষ্য পূরণ করেছি এবং আমাদের সমস্ত পাইলট নিরাপদে ফিরে এসেছেন।” তিনি বলেন, “আমরা এ পর্যন্ত অত্যন্ত সংযম প্রদর্শন করেছি। আমাদের পদক্ষেপ ছিল নির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাবর্জিত। কিন্তু ভারতের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা কিংবা নাগরিকদের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাব আমরা দৃঢ়ভাবে দেব।”

  • S-400: ‘সুদর্শন চক্রে’ কুপোকাত পাকিস্তান, রাশিয়া থেকে আরও এস-৪০০ রক্ষাকবচ কিনছে ভারত?

    S-400: ‘সুদর্শন চক্রে’ কুপোকাত পাকিস্তান, রাশিয়া থেকে আরও এস-৪০০ রক্ষাকবচ কিনছে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন পাকিস্তানের পাল্টা হানা প্রতিহত করেছে ভারতের ‘সুদর্শন চক্র’ এস-৪০০ ট্রায়াম্ফ সিস্টেম (S-400)। সুর্দশন চক্রের ঘায়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে পাক ড্রোন-ক্ষেপণাস্ত্র থেকে বিমান। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় সাফল্যের পর রাশিয়া থেকে আরও বেশ কয়েকটি এস-৪০০ কেনার ইচ্ছে প্রকাশ করেছে ভারত। রাশিয়ার কাছে এই বিষয়ে আবেদন করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে সবুজ সঙ্কেত দিতে পারে রাশিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদমপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করেন। পাকিস্তানের দাবি ছিল, তারা এই ঘাঁটিতে রাখা এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আদমপুরে বক্তব্য রাখার সময় মোদি এস-৪০০ ট্রায়াম্ফ-এর সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন।

    ‘সুদর্শন চক্র’ এস-৪০০ এর বিশেষত্ব

    মাটি থেকেই আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এস-৪০০ (S-400)। আকাশে বিভিন্ন ধরণের লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রয়েছে এটির। যার মধ্যে রয়েছে ফাইটার জেট, বোমারু বিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এমনকি ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম। এতে দু’টি ব়েডার সিস্টেম রয়েছে। যা আকাশে ৬০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং একসঙ্গে ৮০টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ৩৬টি টর্গেটকে একসঙ্গে ‘লক’ করতে পারে। যে কোনও স্থানে নিয়ে গিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সিস্টেমটিকে চূড়ান্ত রূপ দেওয়া যায়। মাত্র তিন মিনিটের মধ্যে সেটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়। লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য এতে একটি জ্যামার-রোধী প্যানোরামিক ব়েডার সিস্টেম রয়েছে। বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র সহ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ৪টি ব্যারেল বা স্টেশন রয়েছে এস-৪০০-এ। ভারত ও রাশিয়ার পাশাপাশি, চিন, তুরস্ক এবং বেলারুশও এই সিস্টেমটি ব্যবহার করে।

    রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তির খুঁটিনাটি

    ২০১৮-এর অক্টোবরে পাঁচটি এস- ৪০০ (S-400) স্কোয়াড্রনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরের সময় প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছিল। ইতিমধ্যেই রাশিয়া থেকে তিনটি এস-৪০০ ভারতে এসে পৌঁছেছে। বাকি দু’টি ২০২৬ সালের মধ্যেই চলে আসবে ভারতের হাতে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলার কারণে শেষ দুটি স্কোয়াড্রনের সরবরাহে দেরি হচ্ছে, বলে জানিয়েছে মস্কো। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে এস-৪০০। এছাড়াও রয়েছে রাজস্থান এবং গুজরাট সীমান্তে।

LinkedIn
Share