Tag: Opposition

Opposition

  • PM Modi: সরকার গড়ার আগে নীতীশ-নাইডুর কাছে লিখিত সমর্থন নিল এনডিএ  

    PM Modi: সরকার গড়ার আগে নীতীশ-নাইডুর কাছে লিখিত সমর্থন নিল এনডিএ  

    মাধ্যম নিউজ ডেস্ক: শরিক-কাঁটার ঘায়ে যাতে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার পড়ে না যায়, তাই আটঘাট বেঁধে মাঠে নামছে বিজেপি (PM Modi)। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। এনডিএ সম্মিলিতভাবে পেয়েছে ২৯৩টি কেন্দ্রের রাশ। প্রত্যাশিতভাবেই সরকার গড়ার দাবিদার এনডিএ। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবির ভাঙাতে না পেরে বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছেন ‘ইন্ডি’ জোটের (বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট) নেতারা।

    শনিবার মোদির শপথ (PM Modi)

    জানা গিয়েছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে শপথ নেবে নয়া সরকার। তার আগের দিন সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে যাবেন এনডিএ নেতারা। এনডিএর জয়জয়কারের খবর পাওয়ার পর বুধবারই বৈঠকে বসেছিলেন এনডিএ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো নেতারাও। তবে যেহেতু না আঁচালে বিশ্বাস নেই, তাই রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানাতে যাওয়ার আগে ফের একপ্রস্ত বৈঠকে বসছেন এনডিএ নেতারা। এই বৈঠকে এনডিএর নবনির্বাচিত সব সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এজন্য বৃহস্পতিবার বিকেলের মধ্যেই তাঁদের চলে আসতে বলা হয়েছে দিল্লিতে।

    সমর্থনের লিখিত আশ্বাস

    জানা গিয়েছে, এবার বিজেপির তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। কারণ, বিজেপি বাদে এনডিএর শরিকদলগুলির মধ্যে সব চেয়ে বেশি সাংসদ রয়েছেন এই দুই দলের। জেডিইউয়ের সাংসদ সংখ্যা ১২, টিডিপির ১৬। এদের সম্মিলিত সাংসদ সংখ্যা ২৮। এই সাংসদরা যাতে শিবির-ছাড়া না হন, তাই এই দুই দলের কাছ থেকে বিজেপি নেতৃ্ত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের নিশ্চিত আশ্বাস পেতে চেয়েছে পদ্ম পার্টি। সেজন্য সমর্থন প্রদানের কথা লিখিত আকারে দিতে বলা হয় টিডিপি এবং জেডিইউ নেতৃত্বকে।

    আর পড়ুন: এনডিএ শিবিরে তৎপরতা, সরকার গড়ার প্রস্তুতি সারা, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দাবি পেশ?

    এর কারণও রয়েছে। আগে একাধিকবার শিবির বদলে বিহারের মুখ্যমন্ত্রী পদে থেকে গিয়েছেন নীতীশ। আর বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেও মাঝ পথে গেরুয়া-হাত ছাড়ার রেকর্ড রয়েছে চন্দ্রবাবুর। সেই কারণেই এবার আটঘাট বেঁধে সরকার গড়ার দাবি জানাতে চাইছেন বিজেপি নেতৃত্ব (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘ইন্ডিয়া’ ব্লক আপাতত সরকার গড়ার চেষ্টা করবে না।” বুধবার ‘ইন্ডি’ জোটের (Indi Alliance) তরফে কথাগুলি বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিকে, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতারা। সেখানে ঠিক হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা (Lok Sabha Election Result)।

    বৈঠকে ‘ইন্ডি’ ব্লক

    এদিন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডি’ জোটের নেতারা। উপস্থিত ছিলেন ‘ইন্ডি’-র প্রায় সব দলের নেতাই। সেখানেই ঠিক হয়, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনে। তবে লড়াই চালিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ‘ইন্ডি’ জোটের (Lok Sabha Election Result) সব শরিকের মধ্যে সব চেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেস। তারা পেয়েছে ৯৯টি আসন। বৈঠক শেষে খাড়্গে বলেন, “আমাদের বিপুলভাবে সমর্থনের জন্য জোট শরিকদের তরফে দেশবাসীকে ধন্যবাদ জানাই। মানুষ তাঁদের রায়ে বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ধুর্ত পুঁজিবাদের বিরুদ্ধে ভারতের সংবিধান রক্ষা ও গণতন্ত্র বাঁচানোর জন্য এই রায় দেওয়া হয়েছে।” তিনি বলেন, “মোদির নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাখবে।”

    কী বললেন খাড়্গে?

    কংগ্রেস সভাপতি বলেন, “মানুষ চান না যে বিজেপি আর দেশ শাসন করুক। এই বিষয়টি মাথায় রেখে জনগণের ইচ্ছে পূরণে আমরা ঠিক সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এটি আমাদের সিদ্ধান্ত এবং আমরা এই বিষয়গুলিতে সম্পূর্ণ এক মত। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব আমরা।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী এবং জেএমএম বিধায়ক কল্পনা সোরেন, এনকে প্রেমচন্দ্রন।

    আর পড়ুন: প্রেমের ফাঁদ পাতা বাংলাদেশে! হিন্দুদের নিয়ে গিয়ে চলছে ইসলামে দীক্ষিতকরণ

    ছিলেন এএপি সাংসদ রাঘব চাড্ডা, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। প্রসঙ্গত, এনডিএ যেখানে ২৯২টি আসন পেয়েছে, সেখানে ‘ইন্ডি’ জোটের সাংসদ সংখ্যা মাত্র ২৩৪ (Lok Sabha Election Result)। এনডিএ থেকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ভাঙানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ম্যাজিক ফিগারে (২৭২) পৌঁছানো সম্ভব নয় জেনেই ‘ইন্ডি’ জোট-বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নেয় বলে ধারণা রাজনৈতিক মহলের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Murshidabad: এবার বিরোধীদের বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগ! ইসলামপুরে শোরগোল

    Murshidabad: এবার বিরোধীদের বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগ! ইসলামপুরে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার নানা ঘটনার কথা শোনা গেলেও এবারের ছবিটা অন্য রকম। বাড়ি ভাঙচুর ও মহিলাদের গালিগালাজের অভিযোগ এবার পুলিশের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুর থানার হেরামপুর নতুনপাড়া গ্রামে।

    মূল অভিযোগ কী (Murshidabad)?

    গ্রামবাসীদের (Murshidabad) অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কংগ্রেস হেরামপুর নতুনপাড়া বুথ দখল করতে গিয়ে বোম ও গুলি চালিয়েছিল। আর তাতেই জখম হয় সিপিএমের বেশ কয়েকজন কর্মী-সমর্থক। অথচ সিপিএমের নামেই এফআইআর দায়ের করে পুলিশ। আর তার ফলে আসামি তুলতে গিয়ে তাঁকে বাড়িতে না পেয়ে বাড়িঘর ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাড়িতে থাকা প্রতিবন্ধী মহিলার উপরও অত্যাচার চালায় পুলিশ। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পুলিশের অত্যাচারে সাধারণ মানুষ নাজেহাল।

    আক্রান্ত মহিলার বক্তব্য

    আক্রান্ত মহিলা রোশনা বিবি বলেন, পুলিশ আমাদের বাড়িতে (Murshidabad) এসে বোমা, গুলি, বন্দুক উদ্ধারের নামে প্রচুর অত্যাচার চালায়। তৃণমূল না করে কেন সিপিএম করি! সেই জন্য আমাদের উপর চড়াও হয় পুলিশ। তিনি আরও বলেন, ‘পুলিশ এসে হুমকি দিয়ে বলে মহিলা হয়ে কেন রাজনীতি করছিস? রাজনীতি বার করে দেবো!’ এই প্রসঙ্গে রোশনা বিবি বলেন, পুলিশের পাশাপাশি সিভিকদেরও প্রচুর দৌরাত্ম্য! বাড়িতে এসে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়িতে থাকতে পারছি না আমরা।

    সিপিএমের বক্তব্য

    এলাকার (Murshidabad) সিপিএম নেতা নাসিরুদ্দিন শেখ বলেন, আমরা মনোনয়নের দিনে মনোনয়ন করতে গেলে আমাদের বোমা মেরে ভয় দেখিয়ে বের করে দেয়। এরপর তৃণমূলের কথায় পুলিশ আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। গতকাল রাতে থানার ওসি সঞ্জীববাবু এবং বাকি আরও ৫ জন সিভিক এসে রীতিমতো তাণ্ডব চালায়। একটা বাক্স, চেয়ার, আলমারি, দরজা, জানালা ভাঙচুর করে। শুধু তাই নয়, বাড়ির গয়না, টাকা, দলিল পর্যন্ত নিয়ে চলে যায়। কেন তাঁরা সিপিএম পার্টি করেন! এটাই তাদের মূল আক্রোশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: তৃণমূলের হুমকিতে বাড়িছাড়া, এলাকায় গেলেই দেখে নেওয়ার হুঁশিয়ারি

    Nadia: তৃণমূলের হুমকিতে বাড়িছাড়া, এলাকায় গেলেই দেখে নেওয়ার হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: শাসক দল তৃণমূলের ভয়ে বাড়িতে ঢুকতে পারছেন না, এমন অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়েছেন কংগ্রেস কর্মীরা। এমনই ঘটনা ঘটেছে নদিয়া ধুবুলিয়ায় (Nadia)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মনোনয়নের পর থেকেই একমাত্র শাসক দলের বিরোধী প্রার্থী হওয়ায় এইরকম অতাচারের সম্মুখীন হতে হয়েছে। 

    কী ঘটেছে (Nadia)?

    বেশ কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিথ্যা মোকদ্দমায় ফাঁসানো হয় ধুবুলিয়া থানার অন্তর্গত খাজুরি পুকুরপাড় এলাকার কয়েকজন বিরোধী রাজনৈতিক কর্মীদের। ভোটের আগে বাড়িতে ফিরতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠিও লিখেছেন এই বিরোধী কর্মীরা। কিন্তু কিছু ফল হয়নি। গত বুধবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ কৃষ্ণনগর (Nadia) ২ নম্বর ব্লকের বিডিওর কাছে উপস্থিত হন তাঁরা। এলাকার বিরোধী কর্মীদের দাবি, আমরা কংগ্রেস করি। তাই আমাদের উপর অত্যাচার করছে শাসক দলের লোকেরা। এখন আমরা বাড়িতে ফিরতে চাই। তাই প্রশাসন এবং বিডিওর কাছে নিরাপত্তা চেয়ে, একটা মীমাংসা করে বাড়ি ফিরতে চাইছি।

    আক্রান্তদের বক্তব্য

    এলাকায় (Nadia) কংগ্রেস করেন সুনিতা বিবি। তিনি বলেন, আমরা গত এক মাস ধরে ঘরছাড়া। কংগ্রেস দল করার জন্য আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এলাকায় গেলেই বলে, দেখে নেব, খুন করে দেব এবং বাড়িঘর লুটপাটেরও ভয় দেখানো হচ্ছে। বাড়ির পুরুষদের খুনের হুমকি মিলছে রোজ। শুধু তাই নই, প্রথমে শাসক দল আমদের বিরুদ্ধে মিথ্যা কেস দেয় এবং এর পর আমদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। পরিস্থিতি বুঝে আমরা জামিন নিয়ে জেল থেকে বের হই। কিন্তু তাতেও শান্তি নেই। বাড়িতে গেলেই রোজ মিলছে খুনের হুমকি। পুলিশের কাছে আমাদের কোনও অভিযোগের গুরুত্ব নেই। তিনি আরও বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবো! নিজের বাড়ি থাকতেই আমরা আজ গৃহহীন! এই প্রসঙ্গে সুনীতা বিবি পুলিশের থেকে কোনও রকম সহযোগিতা পাচ্ছেন না বলে জানান। অবশেষে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাড়িতে ভয়মুক্ত হয়ে শান্তিতে বসবাস করার জন্য বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: বুথে বাহিনী চেয়ে বারাসত জেলা শাসকের দফতরে বিরোধীদের বিক্ষোভ

    North 24 Parganas: বুথে বাহিনী চেয়ে বারাসত জেলা শাসকের দফতরে বিরোধীদের বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই রাজ্যে অর্ধেক আধা সেনা ও অর্ধেক রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। কিন্তু এখনও পর্যন্ত বারাসত (North 24 Parganas) জেলা শাসকের দফতর এবং এক নম্বর বিডিও অফিসের আওতায় যেসব বুথগুলি রয়েছে তাতে কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। তাই শুক্রবার সাতসকালে বারাসাত জেলাশাসকের অফিস এবং এক নম্বর বিডিও অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিআইএম প্রার্থীরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা জেলায়।

    অভিযোগ কী (North 24 Parganas)?

    ভোট কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, তাই এখন তাঁদের কাছে হয়ে দাঁড়িয়েছে সবথেকে বড় কঠিন চ্যালেঞ্জ। পাশাপাশি তাঁদের আরও বক্তব্য, বারাসত (North 24 Parganas) এক নম্বর বিডিও অফিসের বিডিও সৌগত পাত্র তৃণমূলের হয়েই কাজ করছেন। আগেও একাধিকবার অভিযোগ জানিয়ে কোনও কাজ হয়নি। পুলিশ প্রশাসন বলেছে, তাঁদের কাছে এখনও পর্যন্ত সেভাবে কোনও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়নি। তাই এদিন বারাসত জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিআইএম প্রার্থীরা। এছাড়াও এক নম্বর বিডিও অফিসে বিডিওকে ঘিরেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ব্যাপক বিক্ষোভ করে ভোট কর্মীরা।

    সিপিআইএম বক্তব্য

    জেলার নেতা হাবিব আলি বলেন, মহামান্য কোর্টের আদেশকে মান্যতা দেওয়া হচ্ছে না। বাংলায় আর যেন কোন মায়ের কোল যেন খালি না হয়, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী একান্ত প্রয়োজন। আমাদের দাবি বিডিও (North 24 Parganas) সাহেবের কাছে নিয়ে গেলে, উনি আইসির কাছে পাঠান আবার আইসি, বিডিওর কাছে যেতে বলেন। এভাবেই ঘুরতে থাকে দাবি গুলি, যার কোনও সমাধান হচ্ছে না। আমাদের অভাব অভিযোগের কথা কেউ শুনছেন না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Presidential Election: সন্ধ্যায় বৈঠকে বিজেপি, মঙ্গলেই চূড়ান্ত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম?  

    Presidential Election: সন্ধ্যায় বৈঠকে বিজেপি, মঙ্গলেই চূড়ান্ত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম?  

    মাধ্যম নিউজ ডেস্ক: সব কিছু ঠিকঠাক থাকলে আজ, মঙ্গলবারই রাষ্ট্রপতি (President) পদপ্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি (BJP)। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় বৈঠকে বসবেন বিজেপি নেতৃত্ব। তার পরেই চূড়ান্ত হবে প্রার্থীর নাম। ইতিমধ্যেই এনিয়ে ১৪ জনের একটি কমিটি তৈরি করেছে পদ্ম শিবির।এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

    জুলাই মাসের ১৮ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন। নির্বাচন হলে ভোট গণনা হবে ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে জুলাই মাসের ২৪ তারিখে। তার মধ্যেই সেরে ফেলতে হবে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় ভোট এনডিএ-র নেই। তাই বিজু জনতা দল ও ওয়াইএসআরসিপির ভূমিকা গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন : রাষ্ট্রপতি পদের লড়াইয়ে মুখ ফেরালেন মমতার তিন প্রার্থীই

    এদিকে, একটি সূত্রের খবর, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সংঘ পরিবারের ইচ্ছেতেই তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে চলেছে পদ্ম নেতৃত্ব। উপরাষ্ট্রপতিকে আপাতত কয়েক দিনের জন্য সমস্ত কর্মসূচি বাতিল করে দিল্লিতেই থাকতে বলা হয়েছে। নাইডু রাষ্ট্রপতি পদপ্রার্থী হলে তাঁকে সমর্থন করবে কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। কারণ নাইডু অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র। তাছাড়া নাইডুর সঙ্গে কেসিআরের ব্যক্তিগত সম্পর্কও ভাল। বিজেপির এক দিল্লির নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের ভোটের যে খামতি রয়েছে, তা তো পূরণ হবেই, প্রয়োজনের থেকে অনেক বেশি সংখ্যক ভোট আমাদের ঝুলিতে আসবে। তিনি বলেন, এনডিএর বাইরে বিজেপি, ওয়াইএসআর কংগ্রেসের পাশাপাশি টিআরএসও আমাদের প্রার্থীকেই সমর্থন করবে। অন্য বিরোধী কয়েকটি দলের থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন : রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব নাড্ডা, রাজনাথকে

    এদিকে, নাইডুর নাম এক প্রকার ঠিক হতেই তাঁর  পক্ষে সমর্থন জোগাড়ে নেমে পড়েছে বিজেপি। ঠিক হয়েছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। দেশের আইআইটি, আইআইএমের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আধিকারিক, ন্যাটো, রাষ্ট্রসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং সমাজের পিছিয়ে পড়া মহিলাদের প্রতিনিধি দলের সঙ্গেও করবেন ভার্চুয়াল বৈঠক।

    এদিকে, এদিনই সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছেন বিজেপি বিরোধী ১৭টি রাজনৈতিক দল। বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদে শোনা যাচ্ছে এনসিপি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, মাহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীর নাম। তবে পাওয়ার এবং ফারুক দুজনেই জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি নন তাঁরা।

     

LinkedIn
Share