Tag: Overseas Indian academics alarm

  • India: ২৭ দেশের ৪০০ শিক্ষাবিদের আবেদন, বিশৃঙ্খলা থেকে ভারতকে রক্ষা করুন

    India: ২৭ দেশের ৪০০ শিক্ষাবিদের আবেদন, বিশৃঙ্খলা থেকে ভারতকে রক্ষা করুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের ২৭টি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর চারশোর বেশি ভারতীয় (India) বংশোদ্ভূত শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থী একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। “স্পেয়ার ইন্ডিয়া ফ্রম অ্যানার্জি” বা বিশৃঙ্খলা থেকে ভারতকে রক্ষা করুন শীর্ষক এই বিবৃতিতে তারা ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নির্বাচন প্রক্রিয়ায় হার স্বীকার না করে বা আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করে রাস্তায় বিশৃঙ্খল আন্দোলন গড়ে তোলার প্রবণতা দেশের গণতান্ত্রিক কাঠামোর (India) জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই স্বাক্ষরকারীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশের এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, প্রিন্সটন ও হার্ভার্ডের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

    সংবিধান বনাম রাজপথের রাজনীতি

    বিবৃতিতে বলা হয়েছে যে স্বাধীনতার পর থেকে গত সাত দশকে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কাজ করে আসছে। কিন্তু সম্প্রতি নির্বাচনে পরাজয়ের পর ফলাফলকে প্রশ্নবিদ্ধ করা এবং বিচার বিভাগের রায়ের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করার সংস্কৃতি তৈরি হয়েছে। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। শিক্ষাবিদরা ড. বি আর আম্বেদকরের সেই পুরনো সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে তিনি সাংবিধানিক পথ ছেড়ে বিপ্লব বা রাজপথের ধ্বংসাত্মক পথ বেছে নেওয়াকে ‘অরাজকতার ব্যাকরণ’ বলে অভিহিত করেছিলেন। তারা জোর দিয়ে বলেছেন যে রাজনৈতিক মতপার্থক্য ও ক্ষোভ থাকতেই পারে, তবে তা কোনোভাবেই সংসদীয় প্রক্রিয়া বা সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে হিংসাত্মক উপায়ে সমাধান করা উচিত নয়।

    সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট

    এই বিবৃতিটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারতের (India) নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে পরিকল্পিত রাজনৈতিক উত্তেজনা শুরু করেছে বিরোধীরা। বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই সংশোধনের প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল, সুপ্রিম কোর্টে মামলা এবং যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের নামে বিশঙ্খলা করা হচ্ছে।প্রসঙ্গত, নির্বাচন কমিশন এটিকে একটি রুটিন প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। এই উত্তাল পরিস্থিতির মাঝেই দেশের বাইরে থাকা বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদরা বিতর্কিত রাজপথের আন্দোলনের বদলে আলাপ-আলোচনা ও সাংবিধানিক উপায়ে দেশ পরিচালনার ওপর বিশেষ জোর দিয়েছেন।

LinkedIn
Share