Tag: pakistan

pakistan

  • Shehbaz Sharif: ফের মুখ পুড়ল পাকিস্তানের, পাক প্রধানমন্ত্রীকে সে দেশে যেতে না তুরস্ক সরকারের

    Shehbaz Sharif: ফের মুখ পুড়ল পাকিস্তানের, পাক প্রধানমন্ত্রীকে সে দেশে যেতে না তুরস্ক সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)! ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে (Turkey) যেতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। যদিও পাক প্রধানমন্ত্রীকে মুখের ওপর না বলে দিয়েছে তুরস্কের সরকার। তারা সাফ জানিয়ে দিয়েছে, অতিথি আপ্যায়ণের মতো সময় এবং সুযোগ তাদের এখন নেই। তারা কেবলমাত্র উদ্ধারকারী দলকেই চায়।

    ভূমিকম্প…

    সোমবার কাকভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ। কম্পন অনুভূত হয় তিনবার। তার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হাজার হাজার বাড়ি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহুতল। মৃত্যু হয় হাজার হাজার মানুষের। কনকনে ঠান্ডায়ই উদ্ধারকার্য চালাতে শুরু করে তুরস্ক ও সিরিয়ার উদ্ধারকারী দল। তুরস্কের এহেন বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারত থেকে ইতিমধ্যেই উদ্ধারকারী দল, ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছে গিয়েছে ছ টি বিমান। ভ্রাম্যমান একটি হাসপাতালও পাঠানো হয়েছে ভারতের তরফে। সেখানে কেবলই ভূমিকম্পের জেরে জখম মানুষেরই চিকিৎসা হবে।

    তুরস্কের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে পাকিস্তানও। ৫১ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে ইসলামাবাদ। তুরস্ক ও সিরিয়ায় তারা পাঠিয়েছে ২১ টন ত্রাণ সামগ্রীও। জানা গিয়েছে, বুধবারই পাকিস্তানের দুটি বিমান রওনা দিয়েছে ইস্তানবুল ও দামাস্কাসের উদ্দেশে।

    আরও পড়ুুন: ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরল ১৫ হাজার, তুরস্ক-সিরিয়ার পাশে ইউরোপীয় ইউনিয়নও

    তুরস্কের এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়াতে সশরীরে তুরস্কে যেতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা ঘোষণা করেছিলেন শেহবাজ। শাহবাজের তরফে এহেন ঘোষণার পরে পরেই তুরস্কের তরফে শাহবাজ শরিফকে সে দেশে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রীর ভূতপূর্ব বিশেষ সহকারী আজম জামিল ট্যুইট-বার্তায় বলেন, রাষ্ট্রের অতিথির দেখভাল করার সময় এখন নেই। দয়া করে কেবল উদ্ধারকারী দলই পাঠান। তুরস্কের তরফে এই প্রতিক্রিয়ায় যারপরনাই অস্বস্তিতে পাক সরকার। মুখ বাঁচাতে ইসলামাবাদের তরফে অবশ্য চেষ্টার কম কসুর করা হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেব জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের তুরস্ক সফর পিছিয়ে গিয়েছে। তিনি জানান, তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভোরের ভয়াবহ ভূমিকম্পের জেরে উদ্ধারকাজ চলছে। সেজন্য পিছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর (Shehbaz Sharif) সফর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Asia Cup: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    Asia Cup: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ (Asia Cup)। তবে এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান জয় শাহ সাফ জানিয়ে দেন, পাকিস্তানে যাবে না ভারত। জানা গিয়েছে, পাকিস্তানে এবার হচ্ছে না এশিয়া কাপ। এশিয়া কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশারি। যদিও সূত্রের খবর, আয়োজক দেশের নাম চূড়ান্ত হবে মার্চে। শনিবার বাহরিনে জয় শাহ এবং পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি দেখা করেন। তার পরেই জানা যায়, এবারের এশিয়া কাপ হচ্ছে না পাকিস্তানে।

    জয় শাহ…

    গত অক্টোবরেই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ (Asia Cup) খেলতে ভারত পাকিস্তানে যাবে না। নিরপেক্ষ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার পরেও এশিয়া কাপ আয়োজনের জেদ ধরে বসে থাকেন পার বোর্ডের চেয়ারম্যান। জয়ের সেই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার জরুরি বৈঠকে ডাকেন তিনি। এশীয় ক্রিকেট কাউন্সিলের সব দেশই উপস্থিত ছিল সেখানে। তখনই সিদ্ধান্ত হয়, এশিয়া কাপ এবার হচ্ছে না পাকিস্তানে।

    বোর্ডের এক কর্তা বলেন, সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায়, ভারত কোনওভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা এ ধরনের প্রতিযোগিতায় না খেললে স্পনসররা কেউ এগিয়ে আসবে না।

    আরও পড়ুুন: বাজেটে রেকর্ড বরাদ্দ, অথচ জমি জটে আটকে রেল প্রকল্প, খরচ কীভাবে?

    বৈঠকের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এসিসি আসন্ন এশিয়া কাপ (Asia Cup) ২০২৩ নিয়ে একটি গঠনমূলক আলোচনা করেছে। বোর্ড টুর্নামেন্টের সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন, টাইমলাইন এবং অন্য যে কোনও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে একটি আপডেট নেওয়া হবে। কাউন্সিলের সভা মার্চ মাসে অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেটের জন্য ফিক্সচার নিশ্চিত করেছিল এসিসি এবং তারা বলেছিল যে এশিয়া কাপ ২০২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের টুর্নামেন্টের হোস্টিং রাইটস রয়েছে পাকিস্তানের কাছে। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, ভারতীয় দল কোনওভাবেই পাকিস্তানে যাবে না। তাই এশিয়া কাপই সরাতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pervez Musharraf Death: দুবাইয়ের হাসপাতালেই প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ

    Pervez Musharraf Death: দুবাইয়ের হাসপাতালেই প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ

    মাধ্যম নিউজ ডেস্ক: মৃত্যুর গুজব ছড়িয়েছিল আগেও একবার। তবে সেটা ছিল নিছকই গুজব। এবার আর গুজব নয়, নিখাদ সত্য। ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ (Pervez Musharraf Death)। মাস কয়েক ধরে ভর্তি ছিলেন দুবাইয়ের একটি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট।

    পারভেজ…

    ১৯৪৩ সালের ১১ অগাস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে (Delhi) জন্ম পারভেজের। পরে পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার। করাচির সেন্ট প্যাট্রিকস হাইস্কুলে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার পাঠ নিতে যান লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে। কলেজের পাঠ চুকিয়ে পারভেজ যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। পরে হন সেনা প্রধান এবং শেষমেশ দেশের ক্ষমতা দখল। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের শাসক। ২০১৯ সালে দেশদ্রোহিতার দায়ে প্রাণদণ্ড দেওয়া হয় তাঁকে। পরবর্তীকালে অবশ্য বাতিল হয় মৃত্যুদণ্ড।

    পাকিস্তানের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুবাইয়ের হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন পাক রাষ্ট্রপতি (Pervez Musharraf Death)। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের অন্যতম মাথা ছিলেন তিনি। ১৯৯৮ সালে পারভেজকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি সেনা প্রধান হওয়ার কয়েক সপ্তাহ পরেই বাসে করে লাহোরে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তিনি যখন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা করছিলেন, সেই সময়ই কার্গিল সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পাক সেনারা।

    আরও পড়ুুন: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    গত বছরের ১০ জুন পারভেজের (Pervez Musharraf Death) পরিবারের তরফে জানানো হয়েছিল, তিনি এমন রোগে ভুগছেন ও ভোগান্তির এমন স্তরে এসে পৌঁছেছেন যে তাঁর পক্ষে পুরোপুরি আরোগ্য লাভ করা আর সম্ভব নয়। তাঁর অর্গ্যান ম্যালফাংশন করছে। ভেন্টিলেশনেও সব সময় কাজ হচ্ছে না। সেই কারণে পারভেজের পরিবারের তরফে শুভাকাঙ্খীদের কাছে আবেদন করা হয়েছিল এই বলে যে পারভেজ দুরারোগ্য রোগে ভুগলেও, তিনি যেন বাকি জীবনটুকু যন্ত্রণাবিহীনভাবে বেঁচে থাকতে পারেন, তাঁরা যেন সেই প্রার্থনা করেন ভগবানের কাছে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের এক প্রবীণ নেতা ফাওয়াদ হুসেন ট্যুইট-বার্তায় লেখেন, মুশারফের মনে সব ক্ষেত্রে পাকিস্তানই ছিল অগ্রাধিকার। তাঁর চিন্তা ও দর্শন ছিল পাকিস্তানকেন্দ্রিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
  • Wikipedia: পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া! কেন জানেন?

    Wikipedia: পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মদ্রোহী বিষয় তুলে না নেওয়ায় অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সে দেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে। ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। 

    কেন নিষিদ্ধ

    এদিন ট্যুইট করে পিটিএ বলে, “উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএর নির্দেশকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।” পিটিএ আরও জানিয়েছে যে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

    আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    সম্প্রতি বিভিন্ন সামজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পাক প্রশাসন। বেশ কিছু সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ৭০০-র বেশি YouTube লিঙ্ক ব্লক করে দেয় পাক সরকার। এই লিঙ্কগুলির মাধ্যমে ‘ইসলাম বিরোধী’ মত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ শাহবাজ শরিফ সরকারের।অন্যদিকে Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করতেই পাকিস্তান জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ডিজিটাল রাইটস-র কর্মীরা। পাক সরকারের এই সিদ্ধান্তের জেরে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষকদের ক্ষতি হবে বলেই দাবি করেছেন তাঁরা।আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indus Water Treaty: সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিল ভারত

    Indus Water Treaty: সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) মধ্যে আলোচনায় মধ্যস্ততা করার আগ্রহ দেখিয়েছিল বিশ্বব্যাঙ্ক (World Bank)। বৃহস্পতিবার তারই কড়া প্রতিক্রিয়া দিল ভারত। নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হল সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটানোর জন্য তৃতীয় কোনও পক্ষের প্রয়োজন নেই।এদিন ভারতের তরফে কোর্ট অফ আরবিট্রেশনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু-কাশ্মীরে কিষানগঙ্গা ও রাতলে হাইড্রো ইলেকট্রিক প্রকল্প নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে আলোচনার বিষয়টি সম্পূর্ণ আলাদা। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আমাদের মনে হয় না দেশের হয়ে কোনও চুক্তিকে ব্যাখ্যা করার অবস্থানে রয়েছে বিশ্বব্যাঙ্ক। ওটা দুই দেশের মধ্যে চুক্তি।

    নয়াদিল্লি…

    নয়াদিল্লির তরফে এদিন জানিয়ে দেওয়া হয়, বিশ্বব্যাঙ্ক কোর্ট অফ অর্বিট্রেশনে যাওয়ায় ভারত অত্যন্ত ক্ষুণ্ণ। অরিন্দম বাগচি বলেন, ভারতের তরফে সিন্ধু জল চুক্তির (Indus Water Treaty) কমিশনার ২৫ জানুয়ারি নোটিশ জারি করেছে। এই নোটিশে পাকিস্তানকে সরাসরি সরকারের সঙ্গে চুক্তিভঙ্গের বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। ৯০ দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান, পাকিস্তানের তরফে ভারতের দেওয়া নোটিশের এখনও কোনও জবাব দেওয়া হয়নি। বিশ্ব ব্যাঙ্কের তরফে কী বলা হয়েছে বা এই চুক্তি নিয়ে তাদের প্রতিক্রিয়া কী, সে বিষয়েও অবগত নন তিনি।

    আরও পড়ুুন: ‘রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে বিজেপির কোনও বিরোধী নেই’, সাফ জানালেন শুভেন্দু

    দীর্ঘদিনের বিরোধ মেটাতে ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের ওপর পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ওই জল ব্যবহার করলেও, আটকাতে পারবে না। ২০১৫ সালে ভারতের কিষেনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি তোলে পাকিস্তান। তাতে তাদের ভাগের জল কমে যাবে বলে দাবি করে ইসলামাবাদ। যদিও ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, সিন্ধু জল চুক্তি মেনেই প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ জল ব্যবহার করবে ভারত। ভারতের এই আশ্বাস কানে তোলেনি পাকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan: ‘আমাদের তৈরি মুজাহিদিন এখন জঙ্গি হয়েছে’, স্বীকারোক্তি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর

    Pakistan: ‘আমাদের তৈরি মুজাহিদিন এখন জঙ্গি হয়েছে’, স্বীকারোক্তি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুজাহিদিন তৈরির কোনও প্রয়োজন আমাদের ছিল না। আমরা মুজাহিদিন সৃষ্টি করেছিলাম। তারাই এখন জঙ্গি হয়েছে। কথাগুলি যিনি বললেন, তিনি আর কেউ নন, পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ স্বয়ং। এবং বললেন পাক সংসদের উচ্চ কক্ষে। ঘটনার জন্য সানাউল্লাহ দুষছেন ইমরান খানের সরকারকে। তিনি বলেন, ইমরান খানের সরকার তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের কয়েকজনকে জেল থেকে মুক্ত করে দিয়েছিল। এদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

    বিস্ফোরণ…

    গত সোমবার পেশোয়ারে পাক (Pakistan) পুলিশের সদর দফতর লাগোয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই সময় এলাকায় অন্তত ৪০০ পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। নমাজ পড়ার সময় হওয়ায় আরও বহু পুলিশ কর্মী মসজিদে এসেছিলেন। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে মসজিদের দেওয়াল। ধসে পড়ে মসজিদের ছাদও। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান মোজাজ্জম জাহ আনসারি বলেন, শরীরের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ কেজি বিস্ফোরক বেঁধে অতিথির ছদ্মবেশে মসজিদে এসেছিলেন আত্মঘাতী জঙ্গি। নমাজ শুরু হতেই বিস্ফোরণ ঘটান তিনি। পাক পুলিশের দাবি, জঙ্গি দমন অভিযানে যাওয়া পুলিশ বাহিনীর মনোবল ভাঙতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে মসজিদে। পেশোয়ার পুলিশের প্রধান মহম্মদ ইজাজ খান বলেন, জঙ্গি দমন কার্যকলাপে আমরা প্রথম সারিতে রয়েছি। এই জন্যই আমাদের নিশানা করা হল। উদ্দেশ্য ছিল, বাহিনীর মনোবল ভেঙে দেওয়া।

    আরও পড়ুুন: এ কোন সংস্কৃতি! সুকান্ত-সুভাষকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan) ন্যাশনাল অ্যাসেম্বলিকে জানান, মৃতদের মধ্যে ৯৭ জনই পুলিশ আধিকারিক। বাকি তিনজন সাধারণ মানুষ। আহত ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্বীকার করেছেন, টিটিপি, আগে যে সংগঠন তেহেরিক-ই-তালিবান-ই পাকিস্তান একটি ছাতার মতো, যার তলায় রয়েছে একাধিক ইসলামিস্ট সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। এরাই আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে। এরা অস্ত্র সমর্পণ করে আইনের কাছে আত্মসমর্পণ করবে, এটা ভাবাই ভুল ছিল।

    প্রসঙ্গত, পেশোয়ারের ওই মসজিদে বিস্ফোরণের পর টিটিপির একটি অংশ ঘটনার দায় স্বীকার করেছিল। যদিও কয়েক ঘণ্টা পরেই টিটিপির মুখপাত্র ট্যুইটবার্তায় জানান, মসজিদে আক্রমণের কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না। পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, যাঁরা পাকিস্তানকে রক্ষা করছিলেন, জঙ্গিরা তাঁদেরই টার্গেট করল!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Peshawar: পেশোয়ারে মসজিদে হামলায় মৃত বেড়ে ৯০! দায় নিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান

    Peshawar: পেশোয়ারে মসজিদে হামলায় মৃত বেড়ে ৯০! দায় নিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি। সোমবার মসজিদে প্রার্থনার সময় হামলা চালান টিটিপির বোমারু জঙ্গি। সেই ঘটনায় নিহত হয়েছেন ৯০ জন। আহত দুই শতাধিক। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। নিহতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। 

    টিটিপি-র হামলা

    মসজিদে হামলার পর পরই তার দায় স্বীকার করে টিটিপি জঙ্গি সংগঠন। একই সঙ্গে তারা বার্তা দেয়, এই হামলা হল উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা। ২০২২-এর আগস্টে পাকিস্তান সেনার গুলিতে নিহত হন টিটিপির কমান্ডার খুরাসানি। পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাদার মৃত্যুর বদলা নেওয়ার জন্য তলে তলে হামলার প্রস্তুতি চালাচ্ছিলেন তাঁর ভাই মুকর্রম। সোমবার মসজিদে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁরই। একজনের মৃত্যুর বদলা নিতে ৯০ জন সাধারণ নাগরিককে হত্যা করল টিটিপি। এর আগে ২০১৬ সালে গুলশন-ই-ইকবাল বিনোদন পার্কে হামলা চালায় এই সংগঠন। যে ঘটনায় মৃত্যু হয়েছিল ৭০ জনেরও বেশি মানুষের। 

    আরও পড়ুন: পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, অন্তত ২৮ জনের মৃত্যু

    জঙ্গি দমনে সক্রিয়তা

    এই হামলার পর খাইবার পাখতুনখোয়া প্রদেশ-সহ পাকিস্তানের  অন্যান্য মসজিদ গুলিতেও করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পাকিস্তান  যে পরিমান অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন তাতে এই ঘটনা আরও গুরুতর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ সরকার জঙ্গি দমনে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় খেসারত দিতে হচ্ছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন,পাকিস্তানের প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিস্ফোরণে জড়িতদের কঠোর সাজা দেওয়া হবে। সেইসঙ্গে আহতদের দ্রুত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি। বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। তিনি লিখেছেন, ‘সন্ত্রাসবাদীদের মোকাবিলায় দেশের গোয়েন্দা, নিরাপত্তা ও পুলিশ বাহিনীকে শক্তিশালী করার সময় এসেছে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sanghai Cooperation Organization: গোয়া এসসিও সামিটের চিঠি গেল চিন এবং পাকিস্তানেও, কেন জানেন?  

    Sanghai Cooperation Organization: গোয়া এসসিও সামিটের চিঠি গেল চিন এবং পাকিস্তানেও, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর মাঝ সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (Sanghai Cooperation Organization) ২২তম সামিট। চলতি বছর আয়োজক দেশ ভারত। এবার সামিট হবে গোয়ায়। চিন (China), পাকিস্তান (Pakistan), রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান এই আটটি দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য। পরে এই সংগঠনে যোগ দিয়েছে ইরান। মে মাসে গোয়ায় হবে এবারের সামিট। এর আগে ২০১৯ সালে শেষবার কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়েছিল এসসিও। অতিমারির কারণে এর পরের দুবার এসসিও সামিট হয়েছিল ভার্চুয়ালি। সমরখন্দে এসসিও সামিটে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এসসিও হল ৮টি এশিয় রাষ্ট্রের সম্মিলিত জোট, যা মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে গঠিত।

    এসসিও সামিট…

    গোয়ার এসসিও সামিটে ভারত আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে। সামিটে (Sanghai Cooperation Organization) মুখোমুখি হবেন ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীরা। সম্মেলন চিন সহ নটি দেশেরই প্রতিনিধি থাকার কথা। তবে চিনের বিদেশমন্ত্রী কুইন গ্যাং এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতি তাৎপর্যপূর্ণ। বিলাওয়াল ভুট্টো জারদারির পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও। যদিও এঁদের দুজনের কেউ একজন সামিটে উপস্থিত হন তাহলে সেটা হবে এক দশক পরে পাকিস্তানের কোনও নেতার ভারতে আগমন। তবে ভুট্টো সামিটে যোগ দেবেন কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি পাকিস্তানের তরফে।

    আরও পড়ুুন: জীবন কাটছে জেলখানায় বন্দিদের মতো! চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের কী অবস্থা জানেন?

    প্রসঙ্গত, ভারতের তরফে যেদিন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার ঠিক একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, ভুট্টোকে আমন্ত্রণ জানিয়ে ভারত পরিচয় দিল উদারতার। কারণ কিছুদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসভ্য বলে আখ্যা দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। গত মাসেই মুম্বইয়ে হয়েছিল এসসিও (Sanghai Cooperation Organization) ফিল্ম ফেস্টিভ্যাল। ওই অনুষ্ঠানে অংশ নেয়নি পাকিস্তান। এসসিওর সব দেশ এন্ট্রি পাঠালেও, পাকিস্তান তা করেনি। তাই গোয়া সামিটে তারা যোগ দেবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় ওয়াকিবহাল মহল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pakistan: অন্ধকারে নিমজ্জিত প্রায় গোটা পাকিস্তান! রাজধানী সহ করাচি, লাহোরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

    Pakistan: অন্ধকারে নিমজ্জিত প্রায় গোটা পাকিস্তান! রাজধানী সহ করাচি, লাহোরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরেই প্রবল আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। দেশে প্রথমে আটা ফুরিয়ে গেল, তারপর গ্যাস-পেট্রোলের সংকট, এখন বিদ্যুতের পালা। খবর আসছে, সোমবার সকাল থেকেই পাকিস্তানের একটা বড় অংশ অন্ধকারে নিমজ্জিত। বিশাল বিদ্যুৎ বিভ্রাট ঘটল পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং করাচির উল্লেখযোগ্য কয়েকটি অংশে। সেখানকার মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে। ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণেই সোমবার দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও সেদেশের বেশিরভাগ অংশই অন্ধকারে রয়েছে।

    পাকিস্তান জুড়ে বিশাল বিদ্যুৎ বিভ্রাট

    পাকিস্তান ইলেক্ট্রিকের মুখপাত্র ইমরান রানা একটি ট্যুইটার পোস্টে লিখেছেন, “শহরের বিভিন্ন অংশ থেকে একাধিক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।” প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জাতীয় গ্রিডের সিস্টেম ফ্রিকোয়েন্সি আজ সকাল ৭টা ৩০ মিনিটে বসে যায়, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় ঘটে। পরিষেবা স্বাভাবিক করতে জোরকদমে কাজ চলছে। সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে জানিয়েছে পাকিস্তান সরকারের শক্তি মন্ত্রক।

    আরও জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে, যার ফলে যাত্রীদের বিশাল সমস্যায় পড়তে হচ্ছে। ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে, পুরো শহর এবং রাওয়ালপিন্ডিকে অন্ধকারে নিমজ্জিত করেছে। সূত্রের খবর অনুযায়ী, বিদ্যুৎ ফিরতে কয়েক ঘণ্টা সময় লাগত পারে।

    আরও পড়ুন: ‘ভারতীয় ভূখণ্ডে যোগ দিতে প্রস্তুত’, বললেন পাক অধিকৃত কাশ্মীরের নেতা

    পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, করাচি এবং লাহোরের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন ছিল। আবার কোয়েটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (QESCO) অনুসারে, গুড্ডু থেকে কোয়েটা পর্যন্ত দুটি ট্রান্সমিশন লাইন ছিঁড়ে গেছে। কোয়েটা সহ বেলুচিস্তানের ২২টি জেলা বিদ্যুৎবিহীন বলে জানিয়েছে এই সংস্থাটি।

    প্রসঙ্গত, পাকিস্তান আগে থেকেই আর্থিক, খাবার সংকটে ভুগছে।  কয়েক মাস ধরে বিদ্যুৎ সরবরাহের অবস্থা খারাপ। বিদ্যুতের ঘাটতিতেও রয়েছে পাকিস্তান। ফলে সেদেশের সরকার দীর্ঘ বিদ্যুতের ঘাটতি এড়াতে এবং বিদ্যুত বাঁচাতে রাত ৮টায় বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এরই মধ্যে আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে দেশবাসী চরম সমস্যায় পড়েছে। বিপর্যয় এতটাই গভীর যে কত দ্রুত তা দূর করা যাবে, তা নিয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরাই অন্ধকারে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Hina Rabbani Khar: পাকিস্তান মনমোহন সিংকে ভালবাসে, মোদিকে নয়, দাবি পাক বিদেশমন্ত্রীর  

    Hina Rabbani Khar: পাকিস্তান মনমোহন সিংকে ভালবাসে, মোদিকে নয়, দাবি পাক বিদেশমন্ত্রীর  

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান (Pakistan) মনমোহন সিংকে ভালবাসেন, নরেন্দ্র মোদিকে (PM Modi) নয়। এমনই বক্তব্য শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারের (Hina Rabbani Khar) গলায়। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে তিনি বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আমি সেই পার্টনার খুঁজে পাইনি, যেটা পেয়েছিলাম মনমোহন সিংহের মধ্যে। দাভোসে আয়োজন করা হয়েছিল ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে পাকিস্তানের বিদেশমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের ভূয়সী প্রশংসা করেন।

    হিনা রাব্বানি…

    মুসলমান সাংবাদিক রানা আয়ুব কীভাবে ভারতের অত্যাচারের শিকার হয়েছিলেন তা নিয়ে মিথ্যাচার করেন হিনা। তার জেরে প্রকাশ্যে আসে হিনার এই অভিমত, মোদি সরকারের চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার অনেক বেশি গ্রহণযোগ্য ছিল সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের কাছে। হিনা রাব্বানি (Hina Rabbani Khar) বলেন, আমরা রানা আয়ুবের বাড়ি ধূলিসাৎ করার বিষয়টি জানি। যদিও রাজ্য সরকার কিংবা কেন্দ্রের বিজেপি সরকার বিতর্কিত ওই সাংবাদিকের বাড়ি ভাঙার নির্দেশ দেয়নি। ভারত-বিরোধী লেখিকা অরুন্ধতী রায়ের উদাহরণও টানেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। আন্তর্জাতিক এই মঞ্চে তিনি বলেন, আমরা অরুন্ধতী রায়ের সম্পর্কে জানি। ভারতের রাজনীতি নিয়ে তিনি কী বলেছেন, তাও আমরা জানি। এদিন ভারতের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগও করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।

    আরও পড়ুুন: বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুঠ করছে চিন! বিক্ষোভ বালুচদের

    তিনি (Hina Rabbani Khar) বলেন, ভারত লাহোরে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়েছিল। বালুচিস্তানকে অশান্ত করেছিল। উনিশের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় নিশ্চিত করতেই বালাকোটে এয়ার স্ট্রাইক চালানো হয়েছিল বলে অভিযোগ করেন হিনা রাব্বানি। তিনি বলেন, বালাকোটে ভারত যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, সেটা উনিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জয় নিশ্চিত করতে। হিনা এদিন যে কথাটির উল্লেখ আন্তর্জাতিক মঞ্চে করেননি, সেটি হল পাকিস্তানের মদতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো। যার জেরে মৃত্যু হয়েছিল ৪০ জনের।

    এর পরেই রাব্বানি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এই প্রজেক্ট (শত্রুতা বর্জন করে শান্তির পথে অগ্রসর) এগিয়ে নিয়ে যাওয়ার পার্টনার দেখতে পাইনি, যা দেখেছিলাম মনমোহন সিংয়ের মধ্যে। তিনি বলেন, এটাই প্রকৃত বাস্তব। আমি বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিংয়ের স্রষ্টা শ্রী শ্রী রবিশঙ্করও। হিনার উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে ছিলেন? কোথাকার সন্ত্রাসবাদীরা সমস্যা তৈরি করছে? এগুলোকে অস্বীকার করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

LinkedIn
Share