Tag: PM Modi

PM Modi

  • PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জুন, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন এনডিএর সর্বসম্মত নেতা বিজেপির নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরেই তিনি যেতে পারেন ইটালি। সেটিই হবে তাঁর তৃতীয় টার্মে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ের পর মোদিকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই দেশেই বসছে জি৭ (G7)এর সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতেই মোদিকে আমন্ত্রণ মেলোনির। আপুলিয়ার বর্গো এগনাজিয়ায় জুনের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত হবে এই সম্মেলন।

    মোদিকে আমন্ত্রণ মেলোনির (PM Modi)

    বৃহস্পতিবারই মোদিকে (PM Modi) ফোন করে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। জি৭ সম্মেলনে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছর জি৭ সম্মেলনের দায়িত্ব পেয়েছে ইটালি। এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক ছবি, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ও ইজরায়েল-হামাসের দ্বন্দ্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। জি৭-এর অন্তর্ভুক্ত দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং জি৭ এর অন্য সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    ঠাসা কর্মসূচি টিম মোদির

    জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই কোমর কষে মাঠে নেমে পড়ছেন টিম মোদি। জি৭ এর আগেই ১১ জুন রাশিয়ায় রয়েছে ব্রিকসের ফরেন মিনিস্টার্স মিটিং। এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। অক্টোবরে ব্রিকস সম্মেলনের প্রস্তুতি অনুষ্ঠান হিসেবেই এই বৈঠকে যোগ দেবেন বিদেশমন্ত্রী। জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ে কাজাখাস্তানে রয়েছে এসসিও সম্মেলন। এই সম্মলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

    আর পড়ুন: “‘ইন্ডি’র আহ্বায়ক করতে চাননি, অথচ নীতীশকে প্রধানমন্ত্রী হতে বলছেন”, তোপ ত্যাগীর

    মোদির জয়ের পর তাঁকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন শান্তি সম্মেলনে তাঁকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। শান্তি স্থাপনে ভারতের ভূমিকা এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারতের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথাও মনে করিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্রের খবর, ভারত যে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করে যাবে প্রেসিডেন্টকে সেকথা জানিয়ে দিয়েছেন মোদি। তবে ইউক্রেনের শান্তি সম্মেলনে তিনি যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনও আশ্বাস ইউক্রেনকে দেননি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • KC Tyagi: “‘ইন্ডি’র আহ্বায়ক করতে চাননি, অথচ নীতীশকে প্রধানমন্ত্রী হতে বলছেন”, তোপ ত্যাগীর

    KC Tyagi: “‘ইন্ডি’র আহ্বায়ক করতে চাননি, অথচ নীতীশকে প্রধানমন্ত্রী হতে বলছেন”, তোপ ত্যাগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “যাঁরা নীতীশ কুমারকে ‘ইন্ডি’ জোটের আহ্বায়ক পর্যন্ত করতে চাননি, তাঁরাই এখন তাঁকে প্রধানমন্ত্রী পদে বসতে বলছেন।” শুক্রবার এই ভাষায়ই বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’র নেতৃত্বকে বিঁধলেন জনতা দল ইউনাইটেডের (এই দলেরই মুখ্যমন্ত্রী নীতীশ) মুখপাত্র কেসি ত্যাগী (KC Tyagi)। ‘ইন্ডি’ জোটের তরফে তাঁর (নীতীশকে) সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও দাবি ত্যাগীর।

    প্রধানমন্ত্রিত্বের অফার পত্রপাঠ খারিজ (KC Tyagi)

    ‘ইন্ডি’ জোট গড়ায় নীতীশের অবদান কম নয়। বস্তুত, ‘ইন্ডি’ জোট গড়তে তিনিই মুখ্য ভূমিকা পালন করেন। ত্যাগী জানান, প্রধানমন্ত্রিত্বের অফার তাঁরা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, জেডিইউয়ের সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএতেই। নীতীশের দলের এই মুখপাত্র (KC Tyagi) সাফ জানিয়ে দিয়েছেন, পিছন ফিরে তাকানোর আর কোনও প্রশ্নই নেই। ইন্ডি জোটে যোগদানেরও কোনও গল্প নেই। তাঁদের দলের সমর্থন এনডিএর সঙ্গেই রয়েছে বলেও আরও একবার জানিয়ে দেন তিনি।

    কী বললেন ত্যাগী?

    ত্যাগী বলেন, “রাজনীতির খেলা এমনই যে যাঁরা এক সময় নীতীশ কুমারকে ‘ইন্ডি’ জোটের আহ্বায়ক করতে অস্বীকার করেছিলেন, তাঁরাই এখন তাঁকে প্রধানমন্ত্রী হতে অনুনয়-বিনয় করছেন।” এর পরেই কার্যত তোপ দাগেন জেডিইউ আহ্বায়ক। বলেন, “কংগ্রেস এবং ইন্ডি জোটের অন্য দলগুলো নীতীশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যার জেরে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি (নীতীশ) এনডিএ শিবিরে ফিরতে বাধ্য হয়েছেন।” এর পরেই নীতীশের দলের এই নেতা বলেন, “পিছনে ফিরে তাকানোর আর কোনও প্রশ্নই নেই। একথা নির্বাচনী প্রচারে একাধিকবার বলে দিয়েছেন আমাদের দলনেতা নীতীশ কুমার স্বয়ংও। আমরা এনডিএর গুরুত্বপূর্ণ শরিকদল। আমরা নরেন্দ্র মোদির হাত শক্ত করব। মোদিই ফের তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী পদে।”

    আর পড়ুন: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু, ভোট কবে?

    ‘ইন্ডি’ জোট দানা বাঁধায় নীতীশের অবদানের কথাও এদিন স্মরণ করিয়ে দেন ত্যাগী। বলেন, “ইন্ডি জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীতীশ। তা সত্ত্বেও তাঁকে এক পাশে সরিয়ে দেওয়া হয়েছিল। এনডিএর প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে নীতীশ কুমার বর্তমানে একজন স্টেক হোল্ডার। বিজেপির কাছ থেকে আমরা যথেষ্ট সম্মান পাচ্ছি।” প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিহারে ১২টি আসনে জয়ী হয়েছেন নীতীশের দলের প্রার্থীরা (KC Tyagi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠান, বহুস্তরীয় নিরাপত্তার বলয়ে রাজধানী

    PM Modi: রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠান, বহুস্তরীয় নিরাপত্তার বলয়ে রাজধানী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এনডিএ-র নেতা বিজেপির নরেন্দ্র মোদি (PM Modi)। দু’চোখে ‘বিকশিত ভারতে’র স্বপ্ন নিয়েই ফের প্রধানমন্ত্রী পদে বসছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠান বিঘ্নহীন করতে দিল্লিজুড়ে ব্যবস্থা করা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তার বলয়। এর পাশাপাশি রয়েছে পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপারও। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবনজুড়ে ব্যবস্থা করা হয়েছে আঁটসাঁট নিরাপত্তার।

    কড়া নিরাপত্তার বলয় (PM Modi)

    শপথগ্রহণ অনুষ্ঠানে (PM Modi) দেশের তো বটেই, উপস্থিত থাকবেন বিদেশেরও অনেক অতিথি-অভ্যাগত। দিল্লির নামী হোটেলে এসে উঠবেন তাঁরা। সেই হোটেল থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত তাঁদের আসা-যাওয়ার পথে করা হয়েছে কড়া নিরাপত্তার বেড়াজাল। জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশাস এবং সেসেলশের রাষ্ট্রপ্রধানরা। যেহেতু অতিথিরা থাকবেন, তাই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে লীলা, তাজ, আইটিসি মৌর্য, ক্ল্যারিজস এবং ওবেরয়ের মতো হোটেলগুলিকে। রাষ্ট্রপতিভবন এবং দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের সোয়াট (SWAT) এবং এনএসজি (NSG) কমান্ডোদের।

    আর পড়ুন: “আপনাকে যতটা চেনার আমি চিনতে পেরেছি”, প্রসূণকে তোপ মনোজের, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাছিও গলতে পারবে না

    নিরাপত্তার বেড়ার ফাঁক দিয়ে যাতে মাছিও গলতে না পারে, তাই ঘনঘন বৈঠকে বসেছেন দিল্লি পুলিশের পদস্থ কর্তারা। প্রবীণ এক পুলিশ আধিকারিক জানান, যেহেতু শপথগ্রহণের অনুষ্ঠান হবে রাষ্ট্রপতিভবনের ভিতরে, তাই এই এালাকায় বন্দোবস্ত করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার। বাইরে থাকবেন দিল্লি পুলিশের কর্মীরা। তার পরের দুই স্তরে থাকবেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তিনি বলেন, “প্রায় ২৫০০ পুলিশ কর্মী যাঁদের মধ্যে রয়েছেন পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং দিল্লি আর্ডম ফোর্সের জওয়ানরা, তাঁদের মোতায়েন করা হবে অনুষ্ঠানস্থলে।” স্নাইপার এবং সশস্ত্র পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে অতিথিদের আসা-যাওয়ার পথে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ওড়ানো হবে ড্রোন। দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক বলেন, “জি২০ সম্মেলনে যেরকম কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, এবারও তেমনই হচ্ছে (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NDA 3 Oath Ceremony: রবি-সন্ধ্যায় শপথ গ্রহণ মোদির, আমন্ত্রিতের তালিকায় সাফাইকর্মী থেকে রূপান্তরকামী

    NDA 3 Oath Ceremony: রবি-সন্ধ্যায় শপথ গ্রহণ মোদির, আমন্ত্রিতের তালিকায় সাফাইকর্মী থেকে রূপান্তরকামী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি (PM Modi)। এনডিএ সাংসদদের অনুরোধ মেনে আগামী রবিবার ৯ জুন সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ (NDA 3 Oath Ceremony) করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে শুক্রবার রাতে এই কথা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের। একইসঙ্গে ‘বিকশিত ভারত দূত’ হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন সাফাইকর্মী, রেলকর্মী থেকে রূপান্তরকামীরাও।

    এই নিয়ে তৃতীয়বার

    শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রধান জেপি নাড্ডা রাষ্ট্রপতির হাতে বিজেপির সংসদীয় দল ও এনডিএ নেতাদের মোদিকে (PM Modi) নেতা হিসেবে সমর্থন জানানোর চিঠি তুলে দেন। তারপরই শুক্রবার রাতে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। এবারের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে বিজেপি। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একসঙ্গে ২৯৩টি আসন জিতেছে। যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

    শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA 3 Oath Ceremony) জোটের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে ফের সরকার গঠনের জন্য একাধিক চিঠি পান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাতে সরকার গঠনের জন্য এনডিএ-র কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি। এই জোট ১৮তম লোকসভায় সম্পূর্ণ মেয়াদের জন্য সরকার গঠনের সক্ষম বলে মনে করার পরেই তিনি সংবিধানের ৭৫ (১) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনীত করেন।

    আরও পড়ুন: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    শপথ অনুষ্ঠানে থাকবেন কারা

    নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে (NDA 3 Oath Ceremony) আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন একাধিক তাবড় রাষ্ট্রনেতা।  সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে ৮ হাজারেরও বেশি অতিথিদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। ‘প্রতিবেশী প্রথম’ নীতি ধরে বাংলাদেশ, ভুটান, নেপাল, মলদ্বীপ, মরিশাস, সেশেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই সমারোহে। যে মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক মাসে তলানিতে সেখানে মুইজ্জুকে আমন্ত্রণ একটি বিশেষ দিক। এছাড়াও সাফাই কর্মী থেকে সেন্ট্রা ভিস্তা নির্মাণের শ্রমিকরাও থাকছেন আমন্ত্রিত হিসাবে। বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত রেলওয়ে কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগীরাও থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে ‘বিকশিত ভারত দূত’ হিসাবে রবিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন এঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    Stock Market: রেপো রেট এক রাখল আরবিআই, মোদির উপর আস্থা রেখে ফের সর্বকালীন উচ্চতায় সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির গ্যারান্টিতেই ভরসা দেখাল শেয়ার বাজার (Stock Market)। নরেন্দ্র মোদি এনডিএ সরকারের নেতা নির্বাচিত হওয়ার পরই শুক্রবার ফের চাঙ্গা শেয়ার রাজার। সর্বকালীন উচ্চতায় পৌঁছল সেনসেক্স। শেয়ার বাজরে ধসের জন্য গতকালই  মোদিকে (Narendra Modi) দায়ী করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেস নেতার অভিযোগের জবাব এদিন দিয়ে দিল শেয়ার বাজার। ভরসা রাখল মোদি ৩.০-তে।

    রেপো রেট এক রইল

    রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন মুদ্রানীতির বৈঠক শেষে জানান যে, এবারেও রেপো রেট একই থাকবে। এই নিয়ে অষ্টমবার রেপো রেটে কোনও বদল আনল না রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট (RBI MPC Meeting) বদল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই রেপো রেট বাড়িয়ে করা হয় ৬.৫ শতাংশ আর তারপর থেকে একই আছে সেই রেপো রেট। এই ঘোষণার পরই ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা যায় নিফটি, সেনসেক্সে (Stock Market)। রেপো রেট এক রাখার সঙ্গে জিডিপি গ্রোথও বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭ শতাংশ রেখেছিলে রিজার্ভ ব্যাঙ্ক। ফের মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তা সুনিশ্চিত হওয়ার পরেই ৭.২ শতাংশ করা হয়েছে। যার জেরেই হু হু করে চড়তে শুরু করে সেনসেক্স। ফের বিনিয়োগ কারীরা আস্থা ফিরে পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

    শেয়ার বাজারে প্রভাব

    রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট এবং জিডিপি গ্রোথ ঘোষণা করতেইপর পর ২ দিনের মন্দা কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার (Stock Market)। এক ধাক্কায় ৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। শুক্রবার নিফটি ২৩ হাজার পয়েন্টে ছাড়িয়ে যায়। সেনসেক্স বৃদ্ধি পায় ৮০০ পয়েন্ট। বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট বেড়ে যায়। বিএসই মিডক্যাপ ০.১৬ শতাংশ হ্রাস পেয়েছে, তবে বিএসই স্মলক্যাপ ০.৩৪ শতাংশ বেশি হয়েছে। সেক্টরগুলির মধ্যে, নিফটি আইটি এবং রিয়েলটি সূচকগুলি প্রতিটি ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুন: পাশে নীতীশ, নায়ডু, মোদির নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ

    রাহুলের অভিযোগ

    বৃহস্পতিবারই শেয়ার বাজার (Share Market) নিয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন কংগ্রস নেতা রাহুল গান্ধী। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম হু হু করে চড়েছিল। খুশির হাওয়া বইছিল শেয়ার বাজারে। আবার ফল প্রকাশের দিন শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। ভোটের ফল প্রকাশের আগের দিন শেয়ার বাজারের এই বিপুল উর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে শেয়ার বাজারে দর বাড়ানো হয়েছিল। তিনি এই দুর্নীতির তদন্ত দাবি করেছিলেন। কিন্তু এদিন রাহুলের অভিযোগ নয় মোদির (Narendra Modi) গ্যারান্টিই মেনে নিল শেয়ার মার্কেট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mohamed Muizzu: দুই মন্ত্রীকে নিয়ে মোদির শপথ গ্রহণে আসছেন মুইজ্জু?

    Mohamed Muizzu: দুই মন্ত্রীকে নিয়ে মোদির শপথ গ্রহণে আসছেন মুইজ্জু?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সন্ধ্যেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ (PM Modis Oath Ceremony) নেবেন নরেন্দ্র মোদি। আর মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন ৫ দেশের রাষ্ট্রপ্রধান। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুও (Mohamed Muizzu)। সূত্রের খবর, ইতিমধ্যেই মলদ্বীপের রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। জানা গিয়েছে রবিবার তিনি সম্ভবত তাঁর মন্ত্রিসভার আরও ২ শীর্ষস্থানীয় সদস্যের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। 

    মুইজ্জুকে আমন্ত্রণ জানানো কতটা তাৎপর্যপূর্ণ ? (Mohamed Muizzu)

    উল্লেখ্য, মুইজ্জুর সরকার ক্ষমতায় আসার পর মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। প্রতিবেশি দেশটির সঙ্গে চিনের ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েছে। এমন পরিস্থিতিতে মোদির শপথগ্রহণে মলদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। অনেকের মতেই মুইজ্জুকে আমন্ত্রণ চিনকে চাপে রাখার কৌশল। 

    আরও পড়ুন: রবি-সন্ধ্যায় শপথ মোদির, নতুন সরকারে আইনমন্ত্রী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

    আর কারা কারা আমন্ত্রিত? 

    তবে শুধু মলদ্বীপের রাষ্ট্রপতিই নন, নমোর অভিষেকে (PM Modis Oath Ceremony) আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের তালিকায় আছেন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-সহ আরও অনেকে। 

    মোদিকে শুভেচ্ছাবার্তা মুইজ্জুর

    প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ মুইজ্জুও (Mohamed Muizzu)। 

    তবে যে পাঁচ দেশের রাষ্ট্রনেতারা আসছেন তাঁদের সঙ্গে মোদি বৈঠকে বসবেন কি না তা এখনও জানা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভারতের প্রভাব বা গুরুত্ব কতখানি তা সকলের জানা। বিভিন্ন সংঘাতে দিল্লি (Delhi) যেভাবে শান্তির পথ তুলে ধরেছে তা রাষ্ট্রসঙ্ঘেও প্রশংসিত হয়েছে। ফলে এখন কমবেশি সব দেশই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চাইছে। যার প্রমাণ মিলেছে মোদিকে পাঠানো বিভিন্ন দেশের শুভেচ্ছাবার্তায়। ফলে আগামীদিনে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সমীকরণ কী হয় সেদিকেই নজর সকলের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi 3.0 Cabinet: মোদি মন্ত্রিসভায় জায়গা পেতে শরিকদের দাবি-দাওয়া, কী ভাবছে বিজেপি?

    Modi 3.0 Cabinet: মোদি মন্ত্রিসভায় জায়গা পেতে শরিকদের দাবি-দাওয়া, কী ভাবছে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে শপথ নেবেন মন্ত্রিসভার অনেক সদস্যই। সেই তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। শুক্রবার সকালে দিল্লিতে শুরু হয়েছে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক। নরেন্দ্র মোদিকে তাদের নেতা নির্বাচিত করার জন্য জোটের নবনির্বাচিত আইনপ্রণেতারা আজ একত্রিত হয়েছেন সংসদ ভবনে।

    বিজেপির হাতে কোন কোন মন্ত্রক

    বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশীমন্ত্রক, সড়ক ও পরিবহন এবং রেলওয়ের মতো সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি নিজেদের হাতেই রাখবে পদ্ম শিবির। যাতে উন্নয়নের গতি কোনওভাবেই অবরুদ্ধ না হয় তাই এই সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। কোনওভাবেই উন্নয়ন যাতে প্রভাবিত না হয় তাই মূল পোর্টফোলিওগুলি নিজেদের কাছেই রাখছে বিজেপি। এই ছয়টি মন্ত্রণালয় বাদ দিয়ে জোটের মন্ত্রী পদের দাবি বিবেচনা করা হবে, বলে জানা গিয়েছে। স্পিকারের পদটিও বিজেপি নিজেদের কাছেই রাখতে আগ্রহী বিজেপি। ডেপুটি স্পিকার পদটি জোটের শরিকদের একজনকে দেওয়ার কথা।

    আসন রফা নিয়ে কথা

    ইতিমধ্যে এনডিএ-এর দুই গুরুত্বপূর্ণ শরিক নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু নিজেদের দাবিদাওয়া স্পষ্ট করে দিয়েছেন। নীতীশ চারজন পূর্ণমন্ত্রী এবং একটি প্রতিমন্ত্রী চেয়েছেন মোদির কাছে। টিডিপি জলশক্তি, সড়ক ও পরিবহন, গ্রামীণ উন্নয়ন বা শিল্প মন্ত্রণালয় এবং অর্থ, স্বাস্থ্য, আইটি বা বাণিজ্যের প্রতিমন্ত্রী পদের দাবি জানিয়েছে। চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী চেয়ে তদ্বির করেছেন। এ ছাড়াও চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতনরাম মাঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও মওকা বুঝে নিজেদের প্রাপ্যের ঝুলি ভরতে চাইছে। বিজেপি নেতৃত্ব কেন্দ্রে টিডিপিকে একটি মন্ত্রিসভা পদ, দুটি এমওএস পদ দিতে সম্মত হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ আর্থিক প্যাকেজ পাবে অন্ধ্রপ্রদেশ। সে রাজ্যে দুটি মন্ত্রিত্ব পাবে বিজেপি। জেডি-ইউ চায় কৃষি, রেল ও গ্রামীণ উন্নয়ন। বিজেপি জেডি(এস)-কে কৃষিকাজ দিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Gangopadhyay: রবি-সন্ধ্যায় শপথ মোদির, নতুন সরকারে আইনমন্ত্রী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

    Abhijit Gangopadhyay: রবি-সন্ধ্যায় শপথ মোদির, নতুন সরকারে আইনমন্ত্রী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি (NDA 3.0)। তবে বদল হয়েছে শপথ নেওয়ার দিন। আগে শনিবারে এই অনুষ্ঠানের দিন ধার্য করা হলেও পরে সেই দিনের বদল ঘটেছে। জানা গিয়েছে, রবিবার ৯ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। কিন্তু শপথ গ্রহণের আগে শুক্রবার দিল্লিতে নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসছে বিজেপির (NDA 3.0) কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, শুক্রবার বৈঠক হবে। সাংসদদের নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলা থেকে নির্বাচিত সাংসদরা। শুক্রবারের সভায় উপস্থিত থাকবেন তাঁরা। জানা গিয়েছে, এবারও সাংসদের মধ্যে কয়েকজনকে নিয়ে আলাদা বৈঠক করতে পারেন বিজেপি নেতৃত্ব।

    বাংলা থেকে কারা পেতে পারেন মন্ত্রিত্ব?   

    তবে এবার বাংলা থেকে মন্ত্রিসভায় কারা থাকবে তা নিয়ে জোর জল্পনা চলছে। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নাম নিয়ে চর্চা চলছে। সূত্রের খবর, বাংলা থেকে এবার মন্ত্রিসভায় থাকতে পারেন ২ জন। জানা যাচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অমিত শাহ। সেখানেই বাংলা থেকে ২ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী হতে পারেন অভিজিৎবাবু। অন্যদিকে আবার এও শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের জন্য মন্ত্রী সভায় স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর।  

    এছাড়াও মালদা উত্তর কেন্দ্রের দুবারের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম নিয়ে চলছে আলোচনা। আলোচনায় রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও। আরও একটি নাম নিয়ে চর্চা চলছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। অন্যদিকে আবার রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদারেরও মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে সবই রয়েছে জল্পনার মধ্যে। কারণ, দিন শেষে সব সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সিদ্ধান্তে যে কোনও রদবদল যে কোনও সময় আসতেই পারে তা বলাই বাহুল্য। 

    আরও পড়ুন: সাংসদ কঙ্গনাকে চড় মারায় নিন্দার ঝড়, অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড

    তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথে মোদি (NDA 3.0) 

    প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল বেরতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপির ঝুলিতে ছিল ২৪০ আসন যা ম্যাজিক ফিগারের অনেক নীচে। তবে এনডিএ-এর ঝুলিতে রয়েছে ২৯২ আসন। ফলে সরকার গড়তে বিজেপি এখন শরিক নির্ভর। তাই লোকসভা ভোটের ফল বেরনোর পর বুধবারই বৈঠকে বসে এনডিএ শিবির। এনডিএ বৈঠকে (NDA 3.0) নরেন্দ্র মোদি সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন। তাই শরিকদের সমর্থন পেতেই তৃতীয়বারের জন্য মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনও বাধা রইল না। 

    তবে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ উভয়েই লোকসভার স্পিকার পদের দাবিদার। পাশাপাশি, মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে ৪ জনকে দেখতে চেয়েছেন চন্দ্রবাবু নায়ডু। ওদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউ-র মোট ৫ জনকে রাখার দাবি জানিয়েছেন নীতীশ কুমারও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: আমন্ত্রিত মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে, শুক্রবার ভারতে আসছেন শেখ হাসিনা, প্রচণ্ড

    Narendra Modi: আমন্ত্রিত মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে, শুক্রবার ভারতে আসছেন শেখ হাসিনা, প্রচণ্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ৯ জুন, রবিবার রাষ্ট্রপতিভবনে শপথ নেবেন তিনি। এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি। রবিবার শপথ গ্রহণ উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পড়শি দেশগুলির রাষ্ট্রপ্রধানদের। ইতিমধ্যেই অন্য দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। পড়শি দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপালের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে অংশ নেওয়ার জন্য। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মরিশাসেও।

    আসছেন শেখ হাসিনা

    ইতিমধ্যে জানা গিয়েছে, মোদির (Narendra Modi) শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) শুক্রবারই ঢাকা থেকে ভারতে আসছেন। রবিবার সন্ধে পর্যন্ত তাঁর দিল্লিতে থাকার কথা রয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা হয়েছে মোদির। ভারত-ঢাকা মৈত্রী বাড়াতে উদ্যোগী দুজনেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড।

    কারা কারা থাকবেন

     শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘেকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ফোনে দু’জনের মধ্যে কথা হয়েছে, মোদিকে রনিল অভিনন্দনও জানিয়েছেন বলে খবর। রনিলও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি পড়শি দেশগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন, তাই সবার আগে ওই সব দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাথকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার সরকারি ভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আমিরশাহি এবং মধ্য এশিয়ার দেশগুলিতেও আমন্ত্রণপত্র পাঠানোর তোড়জোড় চলছে বলে খবর। তৃতীয় দফার জন্য ইতিমধ্যেই মোদিকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তা এসেছে চিন, মলদ্বীপ থেকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jake Sullivan: ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন জানেন?

    Jake Sullivan: ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য দিল্লির তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে মোদি নির্বাচিত হতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা। এঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (Jake Sullivan)। মঙ্গলবার ফল ঘোষণা হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনের। বুধবারই প্রধানমন্ত্রীকে ফোন করেন বাইডেন। তখনই বাইডেন জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আসবেন ভারত সফরে। তাঁর সফর নিয়ে দুই রাষ্ট্রনেতার বিশদে আলোচনা হয় বলেও খবর।

    হোয়াইট হাউসের বার্তা (Jake Sullivan)

    মার্কিন প্রেসিডেন্টের সদর দফতর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সাধারণ নির্বাচনে তাঁর এবং এনডিএর ঐতিহাসিক জয়ের কারণে অভিনন্দন জানানো হয়েছে তাঁকে।’ আরও জানানো হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। দুই রাষ্ট্রনায়কের বিশ্বস্ত, কৌশলগত, প্রযুক্তিগত অংশীদারিত্ব-সহ মার্কিন-ভারত অগ্রাধিকারের তালিকায় থাকা বিভিন্ন বিষয়ে ভারতের নয়া সরকারকে যুক্ত করতে নয়াদিল্লিতে আসছেন জেক।’ 

    কবে আসছেন সুলিভান

    সুলিভান (Jake Sullivan) কবে ভারত সফরে আসছেন, তা এখনও জানা যায়নি। তবে শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবে মোদি সরকার। তার পরের দুদিনও সম্ভবত ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ধারণা, তাই ওই সপ্তাহের শেষের দিকে নয়াদিল্লিতে আসতে পারেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “বন্ধু জো বাইডেনের কাছ থেকে ফোন কল পেয়ে আমি আপ্লুত। তাঁর অভিনন্দনবার্তা ও ভারতীয় গণতন্ত্রের প্রতি তাঁর উৎসাহ আমার কাছে মূল্যবান। আসন্ন বছরগুলিতে ভারত-মার্কিন বৈশ্বিক অংশীদারিত্ব আরও অনেক ল্যান্ডমার্কের সাক্ষী থাকবে। মানবতার কল্যাণ এবং বিশ্বের ভালোর জন্যই আমাদের অংশীদারিত্ব আরও জোরালো হবে।”

    আর পড়ুন: দুর্দিনের বাজারে জামানত খুইয়েছেন ২১ সিপিএম প্রার্থী, কত টাকা খোয়াল আলিমুদ্দিন?

    এদিকে, পৃথক একটি বিবৃতিতে ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান, সেনেটর বেন কার্ডিন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ ভোট দেওয়ায় যারপরনাই খুশি তিনি। বলেন, “তীব্র তাপপ্রবাহের মধ্যেও ভোট দিয়েছেন ভারতবাসী। এভাবে তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রদর্শন করেছেন (Jake Sullivan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share