Tag: president draupadi murmu

president draupadi murmu

  • Election Commissioner Resign: লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল

    Election Commissioner Resign: লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ঘোষণা যে কোনও সময়েই হয়ে যেতে পারে। ঠিক এমন আবহে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তবে কী কারণে এই পদত্যাগ তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, অরুণ গোয়েলের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এমনটা নতুন কিছু নয়। এর আগেও ২০১৯ সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে মত বিরোধের (Election Commissioner Resign) কারণে পদত্যাগ করেছিলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।

    সাতদিন আগেই কলকাতা এসেছিলেন অরুণ গোয়েল

    সাতদিন আগেই কলকাতায় পা রাখে বির্বাচন কমিশনের (Election Commissioner Resign) ফুল বেঞ্চ। তখন এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গেই এসেছিলেন অরুণ গোয়েল। তার পরে শনিবার আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে।

    সাংবিধানিক নিয়ম

    সংবিধান অনুযায়ী (Election Commissioner Resign) দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই রয়েছে। অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আপাতত দুটো পদই শূন্য। বর্তমানে ফুল বেঞ্চ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই আছেন।

    ২০২২ সালে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ

    প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার (Election Commissioner Resign) গ্রহণ করেছিলেন অরুণ গোয়েল। এরপর ২০২৪ সালের মার্চেই তাঁর পদত্যাগের খবর সামনে এল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিবের পদও সামলেছেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: বন্ধু মোদিকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট

    PM Modi: বন্ধু মোদিকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধু মোদিকে (PM Modi) নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও রাশিয়া থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। এক বিশেষ বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘‘বিশ্বব্যাপী একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট। এমনকী এই সম্পর্ক আরও নতুনভাবে মজবুত হয়েছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে।’’ এর পাশাপাশি ওই শুভেচ্ছা বার্তায় উল্লেখ রয়েছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, যৌথ প্রকল্পেরও। এছাড়াও দুই দেশের মধ্যে আগামী দিনের সম্পর্ক আরও মজবুত হবে বলে উল্লেখ করা হয়েছে ওই শুভেচ্ছা বার্তায়। প্রসঙ্গত চলতি বছরে জি২০ শীর্ষ সম্মেলন বসে দিল্লিতে। এই শীর্ষ সম্মেলনেরও উল্লেখ করা হয়েছে চিঠিতে এবং এর জন্য ভারতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে পুতিনের সাক্ষাৎ

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তাঁর রাশিয়া সফরে দেখা করেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সূত্রের খবর, সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বিষয়ে খোঁজ-খবর নেন পুতিন এবং তাঁর পুরনো বন্ধুর সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপও করেন তিনি। জানা গিয়েছে, নতুন বছরে প্রধানমন্ত্রী (PM Modi) মোদিকে রাশিয়া যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন পুতিন। প্রসঙ্গত, বছর ঘুরলেই রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। বুধবারই এনিয়ে প্রধানমন্ত্রী মোদির সাফল্য কামনা করেন ভ্লাদিমির পুতিন।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী ভারত

    রাশিয়া ইউক্রেনের সমস্যায় মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। দুই দেশকেই আলোচনা করে সমঝোতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে পুতিন জয়শঙ্করের সফরের সময় বলেন, ‘‘আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) শান্তিপূর্ণভাবে ইউক্রেন-রাশিয়া সংকট মেটাতে চান। ইউক্রেনে কী চলছে তা আমি ওঁকে বহুবার জানিয়েছি। এই নিয়ে আমরা একসঙ্গে আরও নিবিড়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে অতিরিক্ত তথ্যও দেব।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: উদ্ধারকাজ সফল হতেই শ্রমিকদের কুর্নিশ জানিয়ে ট্যুইট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    Uttarkashi Tunnel: উদ্ধারকাজ সফল হতেই শ্রমিকদের কুর্নিশ জানিয়ে ট্যুইট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১৭ দিনের পর যুদ্ধ জয়। শ্রমিকরা বেরিয়ে আসতেই আবেগে ভেসেছে গোটা দেশ। উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি উদ্ধারকাজ (Uttarkashi Tunnel) সফল হতেই এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) ৪১ জন শ্রমিককে শুভেচ্ছা জানাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে। নিজের ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস প্রত্যেকের কাছে অনুপ্রেরণা। অন্যদিকে, শ্রমিকদের সাহস ও ধৈর্যকে কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘অবশেষে সুড়ঙ্গ (Uttarkashi Tunnel) থেকে বেরোতে পেরেছেন সকলে। প্রত্যেকের সুস্থতা কামনা করি। এতদিন পর তাঁরা সবাই পরিবারের কাছে ফিরতে পারবেন। এই পরিবারগুলিও যে সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আর যাঁরা তাঁদের উদ্ধার করলেন, তাঁদের এই সাহসকে কুর্নিশ (Uttarkashi Tunnel)। আপনাদের সাহসিকতার জন্যই সব শ্রমিকরা শীঘ্রই বাড়ি ফিরবেন। আজকের এই দিন মানবতা আর পরিশ্রমের মেলবন্ধনের সাক্ষী হল।’’

    রাষ্ট্রপতির ট্যুইট

    নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) রাষ্ট্রপতি লেখেন, ‘‘গত ১৭ দিন ধরে উদ্ধারকারী দলকে নানা ঝুঁকি, নানা প্রতিকূলতার (Uttarkashi Tunnel) মধ্যে দিয়ে এগোতে হয়েছে। কিন্তু এঁরা কেউ হাল ছাড়েননি। শ্রমিকদের উদ্ধার করার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন সবাই। আজ আমি দারুণ খুশি। সকলকে অভিনন্দন। এই জয় আমায় আবেগপ্রবণ করে তুলেছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। চলতি বছরে অযোধ্যা নগরী ২১ লাখ প্রদীপের আলোয় সেজে উঠতে চলেছে। দীপাবলিতে রামায়ণের লেসার শো দেখা যাবে রামনগরীতে। সেখানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্রত্যেক দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানাই। এই উৎসব সকলের জীবনে খুশি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে ভাল থাকুন।’’

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘দীপাবলির পূণ্য লগ্নে সকল দেশবাসী এবং বিদেশে যাঁরা রয়েছেন সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। আলোর উৎসব দীপাবলিতে (Deepavali 2023) অন্ধকার দূর হোক। অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয় লাভ করুক। অন্যায়কে পরাস্ত করুক ন্যায়। আসুন আমরা সকলে মিলে আলোর এই উৎসবকে পরিবেশ-বান্ধব হিসেবে পালন করি।’’

    উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শুভেচ্ছা

    উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সকল দেশবাসীকে জানাই দাপাবলির শুভেচ্ছা।’’

    শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘শ্রীরাম এবং মাতা জানকীর আশীর্বাদে আলোর এই উৎসবে সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আনুক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিনে তাঁর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই ৭৪ বছরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বিজেপি তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘সেবাপক্ষ’-এর, যা চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দেশে নানা সেবামূলক কাজ করবে গেরুয়া শিবির। অন্যদিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমেত কেন্দ্রীয় মন্ত্রীরাও। প্রসঙ্গত, রবিবার তাঁর জন্মদিনে নানা রকম অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এদিনই পিএম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করবেন তিনি। এই প্রকল্পে দেশের চিরাচরিত শিল্পীরা পাবেন টুল কিটস কেনার জন্য ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ।

    রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা 

    এদিন রাষ্ট্রপতির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘‘ভারতের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাঁর দূরদৃষ্টি এবং সুদৃঢ় নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতা ছোঁবে।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নতুন ভারতের স্থপতি আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অমিত শাহ লেখেন, ‘‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠিন পরিশ্রমের সহাবস্থান দেখা যায়।’’

    বিজেপির সর্বভারতীয় সভাপতির শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘‘বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জননেতা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা এবং সর্বাঙ্গীণ বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’’

    প্রতিরক্ষামন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, ‘‘ভারতের যশস্বী এবং কর্মযোগী প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্বে ভারত নতুন পরিচয় তৈরি করতে পেরেছে বিশ্বব্যাপী।’’

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘মা ভারতীর সুযোগ্য সন্তানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Coromandel Express: রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

    Coromandel Express: রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায়  শেষ খবর পাওয়া অবধি মৃত কমপক্ষে ৩০। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৫০০ ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে বিশেষজ্ঞ মহলের অনুমান। ইতিমধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

    ট্যুইটে কী লিখলেন প্রধানমন্ত্রী?

    দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ট্যুইট লেখেন, ‘‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ। মৃত ও আহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সবরকম সম্ভাব্য সহযোগিতা করা হচ্ছে।’’

    রাষ্ট্রপতির শোকপ্রকাশ

    রাষ্ট্রপতি এই ঘটনায় শোকপ্রকাশ করে লেখেন, ‘‘ওড়িশার বালাসোরে এই রেলদুর্ঘটনায় খবরে আমি গভীর ভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শোকপ্রকাশ

    অমিত শাহ তাঁর ট্য়ুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘রেল দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। এনডিআরএফ এর দল ওখানে ইতিমধ্যে কাজ শুরু করেছে।’’

    নিহত এবং আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা কেন্দ্রের
     

    দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁরা পাবেন ২ লাখ টাকা এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র।

     

    আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩৩, আহত ৯০০-র বেশি

    রেলের হেল্পলাইন নম্বর

    হাওড়া স্টেশনের জন্য:০৩৩-২৬৩৮২২১৭
    খড়গপুর স্টেশনের জন্য: ৮৯৭২০৭৩৯২৫,৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর স্টেশনের জন্য: ৮২৪৯৫৯১৫৫৯,৭৯৭৮৪১৮৩২২
    শালিমার স্টেশনের জন্য: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Agni-5 MIRV: ‘অগ্নি-৫’ মার্ভ ক্ষেপণাস্ত্রের প্রথম উড়ান, ‘মিশন দিব্যাস্ত্র’-এর সাফল্যে প্রশংসা মোদির

    Agni-5 MIRV: ‘অগ্নি-৫’ মার্ভ ক্ষেপণাস্ত্রের প্রথম উড়ান, ‘মিশন দিব্যাস্ত্র’-এর সাফল্যে প্রশংসা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বড় সাফল্য পেল ভারত। সোমবার, ৫ হাজার কিলোমিটার পাল্লার দেশীয় আন্তঃমহাদেশীয় ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তির (Agni-5 MIRV) সফল পরীক্ষা করল ভারত। অত্যাধুনিক মার্ভ প্রযুক্তির (একই ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড লাগিয়ে উৎক্ষেপণ) প্রথম টেস্ট ফ্লাইট (Mission Divyastra) করা হয়েছে। এর ফলে, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের এলিট তালিকায় ঢুকে পড়ল ভারত। এই সাফল্যের জন্য দেশের বিজ্ঞানীদের বাহবা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কী এই মার্ভ প্রযুক্তি?

    অত্যাধুনিক প্রযুক্তির জন্য, একটি ক্ষেপণাস্ত্রের মাথায় বসানো রয়েছে একাধিক ওয়ারহেড। এক-একটি ওযারহেড আলাদা আলাদা টার্গেট বা লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ফলে, একটি নয়, একইসঙ্গে একাধিক ‘টার্গেট’-কে নিশানা করতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র (Agni-5 MIRV)। এটিকে সামরিক পরিভাষায় বলা হয় ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যল’ বা সংক্ষেপে মার্ভ। দীর্ঘদিন ধরে এই প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বিজ্ঞানীরা। অবশেষে এল সাফল্য। 

    কতটা শক্তিশালী ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্র?

    ‘অগ্নি-৫’ হল ভারতে তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এটি ৫ হাজার কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ভূমি থেকে ভূমিতে উত্ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, পরমাণু অস্ত্র বইতে পারে ‘অগ্নি-৫’ (Agni-5 MIRV)। এই ব্যালিস্টিক মিসাইলটির ওজন ৫০ টন। দেড় হাজার কিলোগ্রামের বেশি পরমাণু অস্ত্র বহণ করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কর্মসূচিকে ‘মিশন দিব্যাস্ত্র’ (Mission Divyastra) নাম দেওয়া হয়েছিল। এই প্রকল্পের ডিরেক্টর একজন মহিলা। শুধু তাই নয়, ওই মিশনের ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সূত্রের খবর। 

    ডিআরডিও-র প্রশংসা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    এই সাফল্যে দেশের প্রতিরক্ষা বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মোদি ট্যুইতে বলেছেন, ‘‘মিশন দিব্যাস্ত্রর (Mission Divyastra) জন্য আমাদের ডিআরডিও-র বিজ্ঞানীদের জন্য গর্বিত, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যল প্রযুক্তি সহ দেশীয়ভাবে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের (Agni-5 MIRV) প্রথম পরীক্ষামূল উড়ান।’’ 

    ‘মিশন দিব্যাস্ত্র’-র সাফল্যে প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কণ্ঠেও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘মিশন দিব্যাস্ত্রর (Mission Divyastra) আওতায় ‘অগ্নি-৫’-এর (Agni-5 MIRV) এই উড়ান বৃহত্তর ভূ-কৌশলগত ভূমিকা এবং ক্ষমতার দিশায় ভারতের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশীয়ভাবে নির্মিত এই অত্যাধুনিক প্রযুক্তি আত্মনির্ভর ভারতের পথে একটি দৃঢ় পদক্ষেপ। আমি এই বিরাট কৃতিত্বের জন্য টিম ডিআরডিও-কে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত তাঁরা তাঁদের শ্রেষ্ঠত্ব এবং স্বনির্ভরতার সন্ধানে দ্রুত এগিয়ে যাবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘যাঁরা অসংসদীয় আচরণ করেন, তাঁদের কেউ মনে রাখে না’’, বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

    PM Modi: ‘‘যাঁরা অসংসদীয় আচরণ করেন, তাঁদের কেউ মনে রাখে না’’, বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক:  বুধবারে শুরু হল সংসদে অধিবেশন। এদিন অধিবেশন শুরুর আগে বিরোধীদের অসংসদীয় আচরণকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, ‘‘যাঁরা অসংসদীয় আচরণ করেন, তাঁদের কেউ মনে রাখে না।’’ প্রসঙ্গত, চলতি অধিবেশনেই পেশ হবে অন্তর্বর্তী বাজেট। ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, ‘‘গত অধিবেশনে অনেক সাংসদরাই নিজের ইচ্ছে মতো আচরণ করেছেন। যে সকল সাংসদের অভ্যাস রয়েছে গণতান্ত্রিক মূল্য়বোধ ছিড়ে ফেলার, সংসদ বিরোধী আচরণ করার, আশা করি তারা আত্মসমীক্ষা করবেন, ভাববেন যে সাংসদ হিসাবে তারা কী কাজ করবেন। যারা সংসদে অশান্তি সৃষ্টি করেন, কেউ তাঁদের মনে রাখে না। এই বাজেট অধিবেশন অনুশোচনা করার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ। আমি সকল সাংসদের কাছে অনুরোধ করছি এমন সুযোগ হাতছাড়া করবেন না। নিজেদের সেরাটুকু দিন।’’

    প্রসঙ্গ নারী ক্ষমতায়ন

    এদিন নারী ক্ষমতায়ন নিয়েও বিবৃতি দেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি জানান, নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তা হল ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আরও জানান, তাঁর সরকারই কর্তব্যপথে ২৬ জানুয়ারি নারী শক্তির প্রতিফলন দেখিয়েছে। এর পাশাপাশি চলতি অধিবেশনেও সংসদ ভবনে নারী শক্তির প্রতিফলন দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। কারণ অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মার্গ দর্শনে এবং সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

    রাষ্ট্রপতির ভাষণে রাম মন্দির প্রসঙ্গ

    সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বক্তব্যে স্থান পায় রাম মন্দির প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, ভারতবাসীর বহুদিনের স্বপ্ন ছিল রাম মন্দির। তা বাস্তবায়িত হয়েছে। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপ, তিন তালাক প্রথার নিষিদ্ধকরণ সমেত মোদি সরকারের (PM Modi) দারিদ্র দূরীকরণ কর্মসূচিও স্থান পেয়েছে রাষ্ট্রপতির ভাষণে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Maldives: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি মুইজ্জুর, ক্ষতে প্রলেপের চেষ্টা?

    India-Maldives: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি মুইজ্জুর, ক্ষতে প্রলেপের চেষ্টা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কূটনৈতিক সংঘাতের (India-Maldives) মধ্যেই ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024) উপলক্ষে ভারতকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মহম্মদ মুইজ্জু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুটি পৃথক চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। তাতে দুদেশের মধ্যে থাকা ‘দীর্ঘদিনের বন্ধুত্বের’ উল্লেখ করা হয়েছে। 

    কী লেখা হয়েছে চিঠিতে?

    মলদ্বীপের প্রেসিডেন্টের দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জু ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024) উপলক্ষে নরেন্দ্র মোদি এবং দ্রৌপদী মুর্মুকে দু’টি পৃথক বার্তায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘‘দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে মলদ্বীপ এবং ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে।’’ আগামী দিনেও দুই দেশের মধ্যে শান্তি, সম্প্রীতি (India-Maldives) বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।

    মলদ্বীপের বার্তা তাৎপর্যপূর্ণ

    শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এজন্য ভারতকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হল মলদ্বীপের প্রেসিডেন্টের পাঠানো শুভেচ্ছাবার্তা। দুদেশের (India-Maldives) মধ্যে চলতে থাকা কূটনৈতিক টানাপোড়েনের নিরিখে মলদ্বীপের প্রেসিডেন্টের এই বার্তা তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিককালে ভারত-মলদ্বীপের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তাই অনেকেই মনে করছেন, ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করলেন মলদ্বীপের প্রেসিডেন্ট।

    ভারত-মলদ্বীপ সম্পর্কের অবনতি

    গত নভেম্বরে ক্ষমতায় এসেছেন মুইজ্জু। তিনি চিনঘেঁষা বলে পরিচিত। তার ওপর, নরেন্দ্র মোদির সাম্প্রতিক লক্ষদ্বীপ সফরে নিয়ে সমাজমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে কুৎসিত মন্তব্য করেন মুইজ্জু-মন্ত্রিসভার তিন সদস্য (India-Maldives)। ভারতে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতীয়রা ওই বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। এমনকী, সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয়রা বয়কট মলদ্বীপ-এর ডাক দেন। এদেশের বহু ভ্রমণ ও পর্যটন সংস্থা মলদ্বীপ ট্যুর বাতিল করে। এর ফলে, তীব্র ক্ষতির সম্মুখীন হতে হয় মলদ্বীপের অর্থনীতি, যা তাদের পর্যটনকে ঘিরে গড়ে উঠেছে। আর মলদ্বীপে পর্যটনের সিংহভাগ আয় হয় ভারতকে থেকে সেদেশে আসা পর্যটকদের থেকেই।

    ঘরে প্রবল সমালোচিত মুইজ্জু

    সে সময়ে চিন সফরে গিয়েছিলেন মুইজ্জু। তিনি ফিরে এসে কারও সামনে মাথা নত না করার হুঁশিয়ারি দেন। উল্টে তিনি ভারতীয় নৌসেনাকে মার্চ মাসের মধ্যে মলদ্বীপ থেকে সরে যেতে বলে দেন। শুধু তাই নয়। চিনের চর-জাহাজকে মলদ্বীপে স্বাগত জানানোর কথাও ঘোষণা করেন। এতে যেন বিতর্কে ঘৃতাহুতি পড়ে। ঘরেই প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় মুইজ্জুকে। সেদেশের প্রধান ২ বিরোধী দল মুইজ্জুর ভারত-বিরোধী (India-Maldives) অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে। বিরোধীরা একসুরে জানিয়ে দেয়, মলদ্বীপের ‘ভারত-বিরোধী অবস্থান’ দ্বীপরাষ্ট্রের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’ বলে প্রমাণিত হবে। এর পরই, প্রবল চাপে পড়ে এখন শুভেচ্ছাবার্তা  (Republic Day 2024) ক্ষতে প্রলেপ লাগাতে উদ্যোগী হয়েছেন মুইজ্জু। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Draupadi Murmu: ‘গণতন্ত্রের জননী’ ভারত, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভাষণে বললেন রাষ্ট্রপতি

    Draupadi Murmu: ‘গণতন্ত্রের জননী’ ভারত, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভাষণে বললেন রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হবে সারা দেশজুড়ে। রীতি অনুযায়ী বৃহস্পতিবারই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তাঁর ভাষণে ভারতকে ‘গণতন্ত্রের জননী’ উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “দেশ এখন অমৃতকালের সূচনায় রয়েছে। এটা পরিবর্তনের সময়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা। এই লক্ষ্য পূরণের জন্য প্রত্যেক নাগরিকের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

    আরও পড়ুুন: ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ছেড়ে কেন হঠাৎ দিল্লি উড়ে গেলেন রাহুল, কী কারণ?

    ভাষণে উঠে এল রাম মন্দির প্রসঙ্গও

    রাষ্ট্রপতির (Draupadi Murmu) প্রজাতন্ত্র দিবসের ভাষণে উঠে এল অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গও। সোমবারই বালক রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সময়কাল।” তিনি আরও বলেন, “চলতি সপ্তাহের গোড়ায় আমরা নতুন রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হতে দেখেছি, যা ঐতিহাসিক।”

    ভারত রত্ন পাচ্ছেন কর্পূরী ঠাকুর

    প্রসঙ্গত, চলতি বছরে ভারতরত্ন পাচ্ছেন কর্পূরী ঠাকুর। এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সমাজের উন্নয়নে ও জনকল্যাণে কার্পুরি ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। চলতি বছরেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। সংসদের মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টিও এদিন প্রজাতন্ত্রের ভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহিলাদের ক্ষমতা প্রদান, শাসন প্রক্রিয়াকে আরও ভাল করতে সাহায্য করবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, এদিনই সাহসিকতার ২৭৭টি পুরস্কারে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুলিশ, দমকল, হোমগার্ড, সিভিল ডিফেন্স ও কারেকশনাল সার্ভিস মিলিয়ে মোট ১১৩২ জনকে সাহসিকতা এবং অন্যান্য সার্ভিস মেডেল দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share