Tag: Priyanka Gandhi

Priyanka Gandhi

  • VK Singh on Agnipath: “অগ্নিপথ পছন্দ না হলে সেনায় আসবেন না”, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

    VK Singh on Agnipath: “অগ্নিপথ পছন্দ না হলে সেনায় আসবেন না”, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অগ্নিপথ‘ (Agnipath Recruitment) প্রকল্প পছন্দ না হলে ভারতীয় সেনায় (Indian Army) যোগদান করবেন না। বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অগ্নিবীর নিয়োগ বিতর্ক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং (VK Singh) মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, “এটা কোনও দোকান বা সংস্থা নয়। যিনি সেনায় যোগ দেন, তিনি স্বেচ্ছায় যোগ দেন। ভারতীয় সেনা রোজগারের জায়গা নয়। যাঁদের ‘অগ্নিপথ’ প্রকল্প পছন্দ নয়, তাঁদের আসার দরকার নেই।”

    ভিকে সিং আরও বলেন, “যারা সেনায় আসতে চান, তাঁরাই আসেন। ভারত সরকার কাউকে সেনায় যোগদান করতে জোর করে না। কিন্তু এখানে চাকরি পেতে হলে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিয়ম মেনেই চাকরি পেতে হবে।” 

    আরও পড়ুন: ভারতে প্রথম মহিলা নাবিক! অগ্নিপথ প্রকল্প দেখাচ্ছে পথ

    ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব (Agnipath Protest) চলেছে। জ্বালানো হয়েছে ট্রেন, গাড়ি। সেই ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আপনাদের কে আসতে বলেছে সেনায়? আপনারা বাস এবং ট্রেন জ্বালিয়ে দিচ্ছেন। কেউ আপনাদের বলেছেন যে সেনায় আসতেই হবে? কোনও বাধ্যবাধকতা নেই তো।” 

    কিছুদিন আগেই প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) অগ্নিপথ প্রকল্পের নিন্দা করে বলেছিলেন, “এই প্রকল্প ভারতের যুবসমাজ তথা ভারতীয় সেনাকে ধ্বংস করে দেবে।” এই মন্তব্যের বিরোধীতা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “রাহুল গান্ধীকে ইডির জেরার মুখে পড়তে হচ্ছে তাই কংগ্রেস ক্ষুব্ধ। তাই মোদির আমলের সব ভালো কাজের খুঁত বের করে ওরা প্রশ্ন তুলছে। যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। সরকারকে অপদস্ত করতে দেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে কংগ্রেস।”

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া শুরু ২৪ জুন, পরীক্ষা জুলাইয়ে

    কিছুদিন আগেই সেনা বাহিনীতে নিয়োগের  জন্যে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পে চুক্তির ভিত্তিতে ১৭-২৩ বছর বয়সীদের নেওয়া হবে সেনাবাহিনীতে। চার বছর পরে ২৫%- কে স্থায়ী পদ দেওয়া হবে, বাকিদের করবিহীন এককালীন ভাতা দিয়ে অবসর দেওয়া হবে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যারা চাকরি পাবেন, তাঁদের ‘অগ্নিবীর’ নামে ডাকা হবে।  

     

  • BJP to Rahul Gandhi: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    BJP to Rahul Gandhi: কংগ্রেসে কি গণতন্ত্র রয়েছে? পরিবারতন্ত্রই সম্বল, রাহুলকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় সংস্থা-প্রতিষ্ঠানগুলিকে অপমান করা বন্ধ করুন, রাহুল গান্ধীর উদ্দেশে কড়া বার্তা বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বিজেপির আমলে দেশে গণতন্ত্র নষ্ট হওয়ার অভিযোগ তোলেন। তারই প্রেক্ষিতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, রাহুল গান্ধী গণতন্ত্রের কথা বলছেন কিন্তু দেশে পরিবারতন্ত্র চালায় কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদা দেশে ‘ইমার্জেন্সি’ ঘোষণা করে গণতন্ত্রের পরিবেশ নষ্ট করেছিলেন বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

    শুক্রবার সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলনের  ডাক দিয়েছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চক পৌঁছনোর আগেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়। শুক্রবার পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করতে থাকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধা পায়। তাই রাজপথে শান্তি বজায় রাখতে আটক করতে হয় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, শশী তারুর-সহ কংগ্রেস নেতাদের। 

    আরও পড়ুন: মুম্বইয়ে উদ্ধার ৭০০ কেজি নিষিদ্ধ মাদক, গ্রেফতার স্নাতকোত্তর উত্তীর্ণ যুবক সহ ৫

    এদিন রাহুল গান্ধী বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “আমরা গণতন্ত্রের মৃত্যু দেখছি। সাত দশক ধরে আমরা এক একটা ইট জুড়ে গণতন্ত্র তৈরি করেছিলাম, তা পাঁচ বছরেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চোখের সামনে গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে। যারাই একনায়কতন্ত্রের চিন্তাধারার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের উপরই নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে এবং মারধর করা হচ্ছে।”

    আরও পড়ুন: জঙ্গিদের গ্রেনেড হামলায় কাশ্মীরে হত পরিযায়ী শ্রমিক, জখম ২

    রাহুল গান্ধীর এই আক্রমণের পাল্টা জবাব দেয় বিজেপিও। বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, “২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড মামলা জামিন পেয়েছিলেন সনিয়া ও রাহুল গান্ধী। এই মামলা বহু পুরনো, তখন ওনারা অভিযোগ করেননি যে ইডিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেরা ধরা পড়ে গিয়েছেন, এই বিষয় থেকে সাধারণের নজর ঘোরাতেই এইসব প্রচেষ্টা করছে কংগ্রেস।”

  • Rana Kapoor: প্রিয়াঙ্কার থেকে ২ কোটি টাকা দিয়ে হুসেনের ছবি কিনতে বাধ্য হয়েছিলেন, দাবি ইয়েস ব্যাঙ্ক কর্তার

    Rana Kapoor: প্রিয়াঙ্কার থেকে ২ কোটি টাকা দিয়ে হুসেনের ছবি কিনতে বাধ্য হয়েছিলেন, দাবি ইয়েস ব্যাঙ্ক কর্তার

    মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (priyanka gandhi) কাছ থেকে এমএফ হুসেনের পেইন্টিং (MF Hussain painting) কিনতে বাধ্য করা হয়েছিল তাঁকে। কংগ্রেস নেত্রীর  বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুললেন আর্থিক তছরুপ মামলায় (money laundering case) অভিযুক্ত ইয়েস ব্যাঙ্কের (Yes bank) সহ-প্রতিষ্ঠাতা রাণা কাপুর (Rana Kapoor)। চার্জশিটে এমনটাই দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি।

    বর্তমানে রাণা কাপুর রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে। ইডির কাছে দেওয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে মকবুল ফিদা হুসেনের একটি ছবি জোর করে কেনানো হয়েছিল তাঁকে দিয়ে। পাশাপাশি তিনি আরও জানান, তাঁর কাছ থেকে পাওয়া দু কোটি টাকা ব্যবহার হয়েছিল নিউইয়র্কে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর (Sonia Gandhi) চিকিৎসায়। 

    আর্থিক তছরুপ মামলায় মুম্বইয়ের বিশেষ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, ইয়েস ব্যাঙ্কের কর্ণধার জানিয়েছেন, তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী মুরলী দেওরা ও আহমেদ পটেল তাঁকে নির্দেশ দিয়েছিলেন ছবি না কিনলে তাঁর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক গড়ে উঠবে না এবং এর ফলে তাঁর ‘পদ্মভূষণ’ পাওয়া আটকে যাবে। 

    যদিও, কংগ্রেসের তরফে দাবি খারিজ করে বলা হয়েছে, ৫ হাজার কোটির কেলেঙ্কারিতে অভিযুক্ত একজনের কাছ থেকে এর থেকে বেশি কী আর আশা করা যেতে পারে। আর ওই ব্যক্তি এমন সব লোকেদের কথা বলছেন, যাঁরা বেঁচে নেই।

     

LinkedIn
Share