Tag: Proloy Chaki

  • Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ১৪৬ জনের মৃত্যুর মধ্যে ১১৯ জনই হিন্দু, বলছে প্রতিবেদন

    Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ১৪৬ জনের মৃত্যুর মধ্যে ১১৯ জনই হিন্দু, বলছে প্রতিবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, গণপিটুনি ও হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে (Bangladesh)। তাঁদের মধ্যে ১১৯ জনই হিন্দু সম্প্রদায়ের। মৃতদের তালিকায় রয়েছেন পাঁচ জন বৌদ্ধ বরুয়া এবং ২২ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হিংসা, পরিকল্পিত হামলা (Targeted Attacks) এবং প্রশাসনিক জবাবদিহির অভাব নিয়ে এই প্রতিবেদন নতুন করে প্রশ্ন তুলেছে।

    ডেমোক্র্যাসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচের (ডিআরপিডব্লিউ) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দু’বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা এখনও বড় উদ্বেগের বিষয়। সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা, উগ্রপন্থী গোষ্ঠীর হিংসা এবং পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

    হিন্দু হত্যা! (Bangladesh)

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৪ অগাস্ট থেকে ২০২৬ সালের ২৭ অক্টোবরের মধ্যে মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১৯ জন হিন্দু, পাঁচ জন বৌদ্ধ বরুয়া এবং ২২ জন চাকমা, মারমা, ত্রিপুরা, বম, সাঁওতাল ও মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের সদস্য। এই মৃত্যুর ঘটনাগুলির মধ্যে রয়েছে গণপিটুনি, রাস্তায় হামলা, বাড়িঘরে আক্রমণ, ডাকাতির সঙ্গে জড়িত খুন এবং জেল বা পুলিশি হেফাজতে মৃত্যুর মতো ঘটনা।

    এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসার ২,৯৬৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এই পরিসংখ্যান বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক আক্রমণের ভয়াবহতাকেই তুলে ধরছে।

    হিংসার শিকারদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশচন্দ্র সেন এবং সংগীতশিল্পী প্রলয় চাকী। পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁদের মৃত্যুর ঘটনা বন্দিদের সঙ্গে প্রশাসনের আচরণ, চিকিৎসার সুযোগ পেতে দেরি, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এনেছে।

    প্রতিবেদনে ২০২৬ সালের প্রথম ছ’মাসের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। ওই সময়ে মোট ২৫৭টি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪৪টি খুনের ঘটনা, ৬২টি ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা বা ভাঙচুর এবং বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।

    সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলা

    ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের একাধিক জেলায় সংখ্যালঘুদের সম্পত্তিতে হামলার অভিযোগ ওঠে। বিশেষ করে হিন্দুদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দির হামলাকারীদের নিশানায় আসে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    একটি বেসরকারি সংস্থার পরিসংখ্যান উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট ১৪৭টি হিংসার ঘটনা ঘটেছিল। এর (Bangladesh) মধ্যে শুধু অগাস্ট মাসেই ঘটেছিল ৮১টি।

    শুধু ধর্মীয় সংখ্যালঘুরাই নন, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মানুষও পরিকল্পিত হিংসার শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষত পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর ক্ষেত্রে জমির অধিকার, উচ্ছেদ, জাতিগত বৈষম্য এবং লক্ষ্যবস্তু করে হামলার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে।

    নিরাপত্তা নিশ্চিত করার দাবি

    ডিআরপিডব্লিউর প্রতিবেদনে রাষ্ট্রসংঘে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিচারবিভাগীয় প্রতিষ্ঠানগুলির কাছে বাংলাদেশের প্রশাসনের উপর চাপ সৃষ্টির আবেদন জানানো হয়েছে। ১৪৬টি মৃত্যুর প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।

    প্রতিবেদনে মূলত তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, গণপিটুনি, খুন এবং পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং আদিবাসী বসতিগুলির নিরাপত্তা আরও জোরদার করতে হবে। তৃতীয়ত, হামলা ও হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে যথাযথ আইনি পদক্ষেপ করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহতদের পরিবারের সদস্যদের নিয়মিত অবহিত রাখার ব্যবস্থাও করতে হবে (Targeted Attacks)।

    সব মিলিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পরিস্থিতি যে এখনও উদ্বেগজনক, ডিআরপিডব্লিউর এই প্রতিবেদন তা আরও একবার সামনে এনেছে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর ধারাবাহিক হামলা, গণপিটুনি এবং পরিকল্পিত (Bangladesh) হিংসার অভিযোগের পাশাপাশি প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ ও জবাবদিহির অভাব নিয়েও উঠছে প্রশ্ন।

     

LinkedIn
Share