Tag: Rain Forecast

Rain Forecast

  • Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা কী কারণে এত বৃষ্টি ? শরতের শুরুতে কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা? বর্ষাকালে সেভাবে বৃষ্টির দেখা নেই। পুজোর আগে শেষ লগ্নে বর্ষার ঝড়ো স্পেলে ব্যহত জীবনযাত্রা। সকাল থেকেই আকাশের মুখ ভার। মুষলধারায় বৃষ্টির জন্য খানাখন্দ ভরা শহরের রাস্তার হাল খারাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও।

    কেন অসময়ে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। বাংলা ও ওড়িশা উপকূলে এর বর্তমান অবস্থান। এটি এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড অতিক্রম করবে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাঁচির উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। এর জেরেই প্রবল বর্ষণের সম্ভাবন বঙ্গের একাংশে।

    ব্যহত জীবনযাত্রা

    পুজোর আর এক মাসও বাকি নেই।  তার আগে বৃষ্টির ফলে বিঘ্ন ঘটছে পুজোর বাজারেও। মাসের শুরুতে রাজ্যের বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছিল পুজোর বাজার। কলকাতাতেও পুজোর বাজার নিয়ে দোকানদারদের ব্যস্ততা ছিল তুঙ্গে। তার মধ্যে নিম্নচাপ হওয়ায় তাই চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। সপ্তাহান্তে বৃষ্টি না থামলে শনি, রবিবারও পুজোর বাজারে মন্দা দেখা দেবে মত হাতিবাগান-গড়িয়াহাটের ছোট ব্যবসায়ীদের। বৃষ্টির ফলে  নীচু জায়গায় জমতে পারে জল।  দিনভর বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা বাসিন্দাদের মনে। রাস্তায়ও যানজট চোখে পড়েছে। 

    আরও পড়ুন: আজ রাজ্যে আসছে প্রায় ৪ হাজার টন পদ্মার ইলিশ! বাজারে মিলবে কবে থেকে?

    কবে থেকে কমবে বৃষ্টি

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০, ২১ ও ২২ তারিখ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজ ২১ সেপ্টেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা  ৮৫ শতাংশ।

    উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন চলবে বৃষ্টি

    Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন চলবে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন ধরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও সকাল থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে শহরে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যে কারণে জলমগ্ন। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণেও সমস্যা হচ্ছে। যানজটের সমস্যা হচ্ছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী তিন দিন বৃষ্টি চলবে শহরে।

    কোন কোন রাস্তা জলমগ্ন

    কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, জল জমেছে থিয়েটার রোড, এজেসি ফ্লাইওভার, এজেসি বোস রোড, বর্ধমান রোডে। এছাড়া সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড ও কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় জল জমেছে। আমহার্স্ট স্ট্রিট এবং বিধান সরণিতেও জল দাঁড়িয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ি এলাকাতেও জল। প্রবল বৃষ্টিতে জল জমেছে দমদম এবং উল্টোডাঙা আন্ডারপাসেও। দক্ষিণ কলকাতারও কিছু এলাকাতে জল জমেছে। গোলপার্ক, গড়িয়াহাট এবং কসবায় হালকা জল জমেছে। বেহালার বিস্তীর্ণ এলাকায় জল রয়েছে বলে খবর।

    হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

    কলকাতায় মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। বৃষ্টির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এখনই কলকাতায় তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত তিন ঘণ্টায় ৪২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকেলেও বৃষ্টি চলতে পারে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগর। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে রয়েছে। ঘূর্ণাবর্তের জন্য প্রচুর মেঘ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপর। এর ফলে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায়।

    আরও পড়ুন: নিয়োগ-দুর্নীতির তদন্তের জাল গুটিয়ে আনছে ইডি, নোটিশ ১২টি পুরসভাকে

    উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের উপর তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামী ৪-৫ দিন। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী রবিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর। তবে কলকাতায় এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গে জারি সতর্কতা! আজ রাত থেকেই ভারী বৃষ্টির দাপট, বলছে পূর্বাভাস

    Weather Update: দক্ষিণবঙ্গে জারি সতর্কতা! আজ রাত থেকেই ভারী বৃষ্টির দাপট, বলছে পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত ভাসলেও, বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ এখনও কম। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণে সেভাবে এখনও বৃষ্টি হয়নি। এবার,পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low pressure) তৈরি হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    কোথায় কোথায় বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের মঙ্গলবার সকালের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই পাঁচটি জেলায়। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ থাকবে ৭ থেকে ১১ সেন্টিমিটারের কাছাকাছি। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবারের পর বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে সেদিনও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এই বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে আগামী কয়েক দিন। 

    আরও পড়ুন: গত বছরের তুলনায় দেড়গুণ বাড়ল আক্রান্তের সংখ্যা! রাজ্যে ডেঙ্গির কবলে ৪,৪০১ জন

    কী বলছে হাওয়া অফিস

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তা বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে দু’দিন ধরে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। বুধবার সকালেও ভারী বৃষ্টি চলবে। কলকাতায় ভারী বৃষ্টির কথা মাথায় রেখে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও কর্মীদের সতর্ক করেছে। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হলেও রবিবার থেকে ফের বেড়েছে গরমে অস্বস্তি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি, যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Rain Forecast: ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, কবে মিলবে গরম থেকে রেহাই?

    Rain Forecast: ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, কবে মিলবে গরম থেকে রেহাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: কমবেশি সব জেলাতেই পারদ ৪০ পেরিয়েছে। হাঁসফাস অবস্থা রাজ্যবাসীর। এরমধ্যেই বৃষ্টি নিয়ে সুখবর এল। তবে তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। আগামী শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কপাল অবশ্য আজ থেকেই খুলছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রাও অনেকটাই কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত, অত্যধিক গরমে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে প্রশাসন। ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির মতো আশার আলো দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। ছিটেফোঁটা হালকা বৃষ্টি হবে (Rain Forecast) সপ্তাহের শেষে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। আপাতত ২ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে।

    কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast), দেখুন একনজরে

    দক্ষিণ ২৪ পরগনা
    উত্তর ২৪ পরগনা
    পূর্ব মেদিনীপুর
    ঝাড়গ্রাম
    বাঁকুড়া
    পশ্চিম মেদিনীপুর
    নদিয়া
    কলকাতা

    তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির (Rain Forecast) তালিকায় কলকাতার নাম থাকলেও শনিবার কলকাতার মাটি ভিজবে না। বরং রবিবার থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে দু’দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের বৃষ্টি আজ থেকেই

    পাশাপাশি, আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    আজও সারাদিন তাপপ্রবাহ অব্যাহত, রাতেও থাকবে অস্বস্তি 

    বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রোদের তাপ অব্যাহত ছিল। সকাল থেকে পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়তে গরমের দাপট বৃদ্ধি পেয়েছে। লু-ও বয়েছে। রাতের দিকেও গরমজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share