Tag: Rajasthan

Rajasthan

  • Assembly Election 2023: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

    Assembly Election 2023: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Madhya Pradesh Election 2023) ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। এর মধ্যে ১১৯টি পেয়ে তখতে ফিরতে চলেছে পদ্মশিবির। ইন্ডিয়া টিভি সিএমএক্স সমীক্ষার দাবি এমনই।

    মধ্যপ্রদেশের ফল

    ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশে। ২০১৮ সালে বিজেপি পেয়েছিল ১০৯টি আসন। সমীক্ষা থেকে জানা যাচ্ছে, গত বারের চেয়ে এবার অন্তত ১০টি আসন বেশি পাবে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। গত নির্বাচনে কংগ্রেস যত সংখ্যক আসন পেয়েছিল, এবার তা আরও কমে যাবে। ওই নির্বাচনে নির্দল এবং স্থানীয় ছোট দলগুলি মিলিয়ে মোট ৭টি আসন পেয়েছিল। এবার আসন কমবে তাদেরও। মাত্র ৪টি আসনে জয়ী হতে পারে তারা।

    কোথায় কত আসন

    রাজধানী ভোপালে ২৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৬টি (Madhya Pradesh Election 2023)। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৮টি আসন। বাঘেলখণ্ড এলাকায় রয়েছে ৫১টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে ২৯টি আসন, কংগ্রেস ২১টি। মালওয়ার এলাকায় ৪৬টি আসনের মধ্যে ২৮টি কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস পেতে পারে ১৮টি আসন। নিমার এলাকায় ২৮টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১২টি, কংগ্রেসের দখলে যেতে পারে ১৫টি আসনের রাশ। চম্বল এলাকায় রয়েছে ৩৪টি আসন। এর মধ্যে গেরুয়া ঝুলিতে যেতে পারে ১৫টি, আর কংগ্রেস পেতে পারে ৩৪টি আসন।

    আরও পড়ুুন: ‘‘মহুয়া উদ্ধত, এথিক্স কমিটির উদ্দেশে আপত্তিকর ভাষা প্রয়োগ করেন’’, অভিযোগ প্যানেল সদস্যার

    রাজস্থানেও এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (Madhya Pradesh Election 2023)। টাইমস নাও-নবভারত ও ইটিজির সমীক্ষায় জানা গিয়েছে, মরুরাজ্যে উড়তে চলেছে গেরুয়া নিশান। রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। সমীক্ষা বলছে, এর মধ্যে বিজেপি পেতে পারে ১১৪টি থেকে ১২৪টি আসন। এ রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তারা পেতে পারে ৬৮-৭৮টি আসন। আপ, আরএলপি সহ অন্য দলগুলি পেতে পারে ৬ থেকে ১০টি আসন। জানা গিয়েছে, এখনই নির্বাচন হলে এ রাজ্যে বিজেপি পেতে পারে মোট ভোটের ৪৩.৮০ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১.৯০ শতাংশ ভোট। বাকি দলগুলি পেতে পারে ১৪.৩০ শতাংশ ভোট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • BJP: ফের  তিন রাজ্যে প্রার্থী ঘোষণা বিজেপির, কোন আসনে কোন হেভিওয়েট?

    BJP: ফের  তিন রাজ্যে প্রার্থী ঘোষণা বিজেপির, কোন আসনে কোন হেভিওয়েট?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যে কাঠি পড়ল বিধানসভা নির্বানের ঢাকে। সোমবারই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা, মিজোরাম ও ছত্তিশগড়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনই সন্ধ্যায় তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)।

    রাজস্থানে কে কে লড়ছেন?

    রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় এদিন ১৭৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এবার ছ’ জন সাংসদকে এখানে প্রার্থী করেছে বিজেপি। এর মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরও। জয়পুরে প্রার্থী হচ্ছেন তিনি। দিয়া কুমারী লড়ছেন বিদ্যানগর কেন্দ্র থেকে। তিজারা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বাবা বালক নাথ। সাপোত্রা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হংরাজ মীনা। সওয়াই মাধোপুর থেকে লড়ছেন কিরোদি লাল মিনা।    

    মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কারা?

    মধ্যপ্রদেশ বিধানসভায় (BJP) আসন রয়েছে ২৩০টি। সবকটি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রার্থী হচ্ছেন বুধনি কেন্দ্র থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র লড়বেন দাতিয়া কেন্দ্র থেকে। টিকিট পেয়েছেন গোবিন্দ সিং রাজপুত, গোপাল ভার্গব, রাজেন্দ্র শুক্লা এবং ওমপ্রকাশ সাকলেচাও। ছত্তিশগড় বিধানসভার আসন সংখ্যা ৯০। এদিন ৬৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন তিনজন সাংসদও। রাজনন্দগাঁও কেন্দ্র থেকে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং (BJP)।

    আরও পড়ুুন: “মস্তানি নয়, দিনকাল খুব খারাপ”! ‘ছাত্র’দের সতর্কবার্তা বিচারপতির

    এদিন যে পাঁচটি রাজ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়,  তেলঙ্গনা এবং মিজোরাম। মধ্যপ্রদেশে নির্বাচন হবে ১৭ নভেম্বর। রাজস্থানে নির্বাচন হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর নির্বাচন হবে তেলঙ্গনায়। ৭ নভেম্বর নির্বাচন হবে মিজোরামে। এই চার রাজ্যে এক দফায় নির্বাচন হলেও, ছত্তিশগড়ে হবে দু’ দফায়। প্রথম দফার নির্বাচন হবে ৭ নভেম্বর, পরের দফায় হবে ১৭ নভেম্বর। ভোটমুখী এই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তীশগড় ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে গ্র্যান্ড ওল্ড পার্টির। গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রাশ যায় কংগ্রেসের হাতে। পরে দুই বিধায়ক বিজেপিকে (BJP) সমর্থন করায় রাজ্যের কুর্সিতে বসে বিজেপি। তেলঙ্গনায় ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি। এ রাজ্যে হতে পারে ত্রিমুখী লড়াই। আর পাহাড়ি রাজ্য মিজোরামে লড়াই হবে মূলত কংগ্রেস বনাম মিজো ন্যাশনাল ফ্রন্টের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “রাজস্থানে ২৪ ঘণ্টা কুরসির খেলা চলতে থাকে”, কংগ্রেস সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর  

    PM Modi: “রাজস্থানে ২৪ ঘণ্টা কুরসির খেলা চলতে থাকে”, কংগ্রেস সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর  

    মাধ্যম নিউজ ডেস্ক: “গত পাঁচ বছরে কংগ্রেস সরকার এক কদমও এগোয়নি। এখানে চব্বিশ ঘণ্টা কুরসির খেলা চলতে থাকে।” ভোটমুখী রাজস্থানে গিয়ে সে রাজ্যের কংগ্রেস সরকারকে এই ভাষায়ই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে সরকারি এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই হাতিয়ার করেন সে রাজ্যের কংগ্রেসের দুর্নীতিকে।

    লাল ডায়েরির প্রসঙ্গ

    তিনি বলেন, “লাল ডায়েরির কথা শুনেছেন? লোকে বলে যে ওই ডায়েরিতে কংগ্রেসের দুর্নীতির সব কথা লেখা রয়েছে। আমাকে বলুন, ডায়েরির গোপনীয়তা কি প্রকাশ্যে আসা উচিত নয়? …অসাধুদের কি শাস্তি দেওয়া উচিত নয়? …কংগ্রেস সরকার কি ডায়েরির গোপনীয়তা প্রকাশ্যে আসতে দেবে? সত্য প্রকাশ্যে আনতে গেলে আপনাদের বিজেপি সরকার গঠন করতে হবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার রাজস্থানের উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এখানকার অবস্থা বেদনাদায়ক…দুর্নীতি ও হিংসার ক্ষেত্রে কংগ্রেস রাজস্থানকে দেশের শীর্ষে নিয়ে এসেছে। নারী ও দলিতদের প্রতি অত্যাচারের ক্ষেত্রে রাজস্থানকে এক নম্বরে পরিণত করেছে। কংগ্রেস মাদক ব্যবসাকে ছাড় দিয়েছে।”

    ‘স্বাস্থ্যই রয়েছে অগ্রাধিকারের তালিকায়’

    তিনি বলেন, “বিজেপি সরকারের কাছে আপনার স্বাস্থ্যই রয়েছে অগ্রাধিকারের তালিকায়। একদিকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিচ্ছি এবং অন্য দিকে আমরা রেকর্ড সংখ্যায় আধুনিক হাসপাতাল তৈরি করছি।” প্রধানমন্ত্রী বলেন, “জনগণের প্রতি কংগ্রেসের কোনও আগ্রহ নেই। তারা কেবল ভালবাসে ভোটব্যাঙ্ক।” তিনি বলেন, “রাজস্থানকে উন্নয়নশীল দেশের ইঞ্জিন করতে দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি। পর্যটনে রাজস্থানকে ১ নম্বর রাজ্য করার অঙ্গীকার করছে বিজেপি। বিজেপি যদি রাজস্থানে সরকার গড়ে, তাহলে পর্যটনে রাজ্যটি হবে এক নম্বর।”

    এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। সরকারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “মোদির ওপর ওঁর অনেক ভরসা রয়েছে। সেজন্য ওঁর মনে হয়েছে, মোদি আসছেন, সব হয়ে যাবে। আমিও ওঁকে বলছি, আপনি বিশ্রাম করুন। এবার আমরা সামলে নেব।”

    আরও পড়ুুন: সাত লক্ষে টাইপিস্ট, ৪ লাখে ড্রাইভার! জানেন পুরসভায় চাকরি বিক্রির রেট?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Chandrayaan 3: আজ চাঁদের মাটি ছোঁবে ‘চন্দ্রযান ৩’, সাফল্য কামনায় দেশ-বিদেশে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ

    Chandrayaan 3: আজ চাঁদের মাটি ছোঁবে ‘চন্দ্রযান ৩’, সাফল্য কামনায় দেশ-বিদেশে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছে রাশিয়া। আজ, বুধবার সন্ধ্যায় চাঁদের মাটি ছোঁবে ভারতের ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। মিশন সফল হলে ইতিহাস রচনা করবে আর্যভট্টের দেশ। ‘চন্দ্রযান ৩’-এর সফল অবতরণের কামনায় দেশে-বিদেশে শুরু হয়েছে পুজো-পাঠ, হোম-যজ্ঞ, নমাজ পাঠ।

    বিশেষ পুজোপাঠ

    চন্দ্রযানের সফল অবতরণের কামনায় বিশেষ পুজো এবং যজ্ঞ হয়েছে বারাণসীর কামাখ্যা মন্দিরে। পুজো হয়েছে আগ্রার বিশেষ মন্দিরেও। মুম্বইয়ের চন্দ্রমৌলেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা আনন্দ দুবে। এখানেও আয়োজন করা হয়েছিল বিশেষ যজ্ঞের। এদিন বিশেষ পুজো হয়েছে দক্ষিণ ভারতের রামেশ্বর মন্দিরেও। রামেশ্বরম অগ্নি তীর্থে আয়োজন করা হয় বিশেষ যজ্ঞের। বিশেষ ভস্মারতি অনুষ্ঠিত হয় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে।

    এনসিপি (Chandrayaan 3) কর্মী-সমর্থকরা পুজো দিয়েছেন শ্রী গণেশ মন্দিরে। বিশেষ প্রার্থনা সভায় যোগ দিতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে ছতরপুরের বাগেশ্বর ধামে। কেবল দেশেই নয়, পুজোআচ্চা হয়েছে বিদেশেও। আমেরিকার নিউ জার্সিতে শ্রী সাই বালাজি মন্দিরে হয়েছে বিশেষ পুজো। বিশেষ যজ্ঞ হয়েছে ভার্জিনিয়ার মন্দিরেও।

    নমাজ পাঠ

    পুজোর পাশাপাশি ‘চন্দ্রযান ৩’-এর সাফল্য কামনায় হয়েছে বিশেষ নমাজ পাঠও। উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদে নমাজ পাঠ করেন মুসলমানেরা। ভারতের ‘চাঁদমারি’ যাতে সফল হয়, তাই লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায়ও হয়েছে বিশেষ নমাজ পাঠ। রাজস্থানের আজমেঢ় শরিফেও হয়েছে বিশেষ প্রার্থনা। লখনউয়ের হজরত শাহ মীনা শাহ দরগায় বিশেষ প্রার্থনা করেন বিজেপি নেতা মহসিন রাজা।

    এদিকে, ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) অবতরণের সাক্ষী হতে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। উত্তরপ্রদেশ সরকার সমস্ত স্কুলকে এই ঘটনার বিশেষ স্ক্রিনিং করার নির্দেশ দিয়েছে। যোগী সরকার জানিয়েছে, ভারতের চন্দ্রযান-৩ অবতরণ একটি স্মরণীয় সুযোগ, যা কেবল কৌতূহলকে উসকে দেবে তাই নয়, তরুণদের মধ্যেও প্রশ্ন করার উৎসাহ জাগিয়ে তুলবে।  

    এদিন সায়েন্স পার্টির আয়োজন করেছে বাংলার সংস্কৃতি মন্ত্রক। লাইভ টেলিকাস্টের মাধ্যমে চন্দ্রযান অবতরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এই ব্যবস্থা করা হয়েছে কলকাতায়।

    গুজরাটে বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিল দু হাজারেরও বেশি স্কুল পড়ুয়াকে বড় পর্দায় এই ঐতিহাসিক (Chandrayaan 3) মুহূর্তটি দেখতে আমন্ত্রণ জানিয়েছে। ইসরোর বিজ্ঞানীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিল। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে গুজরাটের ৩৩টি জেলা কমিউনিটি সায়েন্স সেন্টারে।

    আরও পড়ুুন: জোহানেসবার্গে বসেই ‘চন্দ্রযান ৩’-এর ঐতিহাসিক ল্যান্ডিং দেখবেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

     

  • Rajasthan: রাজস্থানে দলিত বৃদ্ধকে ‘জুতো চাটালেন’ কংগ্রেস বিধায়ক, ‘গায়ে প্রস্রাব’ পুলিশের!

    Rajasthan: রাজস্থানে দলিত বৃদ্ধকে ‘জুতো চাটালেন’ কংগ্রেস বিধায়ক, ‘গায়ে প্রস্রাব’ পুলিশের!

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস শাসিত রাজস্থানে (Rajasthan) দলিত নির্যাতনের অভিযোগ। রাজস্থানে এক কংগ্রেস বিধায়ক সহ ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ উঠল এক দলিত বৃদ্ধকে প্রস্রাব খাওয়ানোর এবং তাঁকে দিয়ে জুতো চাটানোর। এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: মোদির ডিগ্রি নিয়ে ব্যঙ্গ, মানহানির মামলা থেকে অব্যহতি পেলেন না কেজরিওয়াল

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

     জয়পুরের (Rajasthan) জমবারামগড়ের বাসিন্দা ৫১ বছরের এক ব্যক্তি অভিযোগ তুলেছেন  যে দেড় মাস আগে ৩০ জুন নিজের জমিতে কাজ করছিলেন তিনি এবং আরও কয়েকজন। সেই সময় কিছু পুলিশকর্মী এসে তাঁদের মারতে মারতে একটি ঘরে নিয়ে যায়। সেখানেই নাকি আগে থেকে বসেছিলেন ডেপুটি পুলিশ সুপার শিবকুমার ভরদ্বাজ। তিনিও ওই দলিত বৃদ্ধকে মারধর শুরু করেন। এরপর তাঁর গায়ে প্রস্রাব করে দেন। ওই দলিত বৃদ্ধের আরও অভিযোগ, জমবারামগড়ের কংগ্রেস বিধায়ক গোপাল মিনা কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন এবং তিনিও তাঁকে পুলিশের সামনেই শাসাতে থাকেন। নিজের অভিযোগপত্রে ওই দলিত বৃদ্ধ আরও জানিয়েছেন, শুধু শাসানোই নয়, কংগ্রেস বিধায়ক তাঁকে জুতো চাটতে  বাধ্য করেন (Rajasthan)।

    আরও পড়ুন: গণপিটুনিতে মৃত্যুদণ্ড, গণধর্ষণে ২০ বছরের জেল, আইনের ভারতীয়করণে নয়া বিল পেশ শাহের

    প্রাণে মারার হুমকি

    বৃদ্ধের আরও দাবি, এই ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে পুলিশ এবং কংগ্রেস নেতা। পরবর্তীকালে পুলিশে অভিযোগ জানাতে গেলেও তা নিতে অস্বীকার করে প্রশাসন (Rajasthan)। ওই দলিত বৃদ্ধ তখন জেলার পুলিশ সুপার এবং ডিজির কাছে দ্বারস্থ হন। কিন্তু গোটা বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ ওই বৃদ্ধের।  শেষমেষ আদালতের দ্বারস্থ হন তিনি। গত ২৭ জুলাই আদালতের নির্দেশে এফআইআর দায়ের হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস (Congress) মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” শনিবার রাজস্থানের এক জনসভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চলতি বছরই রাজ্যের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে দু দিনের সফরে প্রচারে গিয়েছেন মোদি। শনিবার রাজস্থানের এক জনসভায় কংগ্রেসকে নিশানা করেন তিনি।

    প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

    প্রধানমন্ত্রী বলেন, “গত ৪ বছরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা অন্তর্কলহে ব্যস্ত ছিলেন। রাজ্যের জন্য কিছু করেননি। রাজ্যস্থানবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্প থাকলেও, তা বাস্তবায়িত করেনি রাজ্য সরকার। বিজেপি নাগরিক সুবিধার পরিকল্পনা করেছে, কংগ্রেস রাজ্যবাসীর ক্ষতি করেছে।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেসের অর্থ লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই অশান্ত মণিপুরে গিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস। আমাদের ভালবাসার শক্তি হয়ে উঠতে হবে, ঘৃণার নয়।” রাজস্থানের জনসভায় রাহুলের ওই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের কৃষকরা কংগ্রেস সরকারের জন্য অনেক কষ্ট পেয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস রাজস্থানের জন্য কী করেছে? তারা কেবল নিজেদের মধ্যে লড়াই করেছে। একে কেবলই অন্যের পা ধরে টানছে।” প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের গরিব ভাই-বোনদের প্রায় ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা সারা দেশে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। এর ফলে রাজস্থানের ৩ কোটি গরিব মানুষ প্রথমবারের মতো ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়েছে।” তিনি (PM Modi) বলেন, “আজ দেশে ১৩০টিরও বেশি জেলা রয়েছে, যেখানে একশো শতাংশ বাড়িতে কলের জল পৌঁছেছে, তবে এর একটিও রাজস্থানে নেই। রাজস্থানে উন্নয়ন দরকার, পরিবারতন্ত্র নয়।”

    উন্নয়নের সুবর্ণ সুযোগ

    এদিন তেলঙ্গনার ওয়ারাংগেলের এক জনসভায়ও ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন। ৬ হাজার কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের উন্নয়নের জন্য এটা একটা সুবর্ণ সময়। গত ৯ বছরে তেলঙ্গানায় সড়ক পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। যেসব রাস্তা তেলঙ্গানার মধ্যে দিয়ে গিয়েছে, সেগুলিকে দেশের ইকনোমিক হাবগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে।”

    আরও পড়ুুন: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পর ফের দেশে লিথিয়ামের বড়সড় ভান্ডারের (Lithium Found in India) সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আধিকারিকরা জানাচ্ছেন, রাজস্থানে রিয়াসি জেলায় পাওয়া এই নতুন লিথিয়ামের ভান্ডার (Lithium Found in India) জম্মু-কাশ্মীরের থেকেও সম্ভবত বেশি হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়ামের এই বিপুল ভান্ডারের সন্ধান মেলায় এর প্রভাব রাজস্থানের দেগানা অঞ্চলের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়তে পারে। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জম্মু-কাশ্মীরে দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিল। বিশেষজ্ঞদের মতে, যে পরিমাণে লিথিয়াম মজুদ রয়েছে রাজস্থানে তাতে দেশের মোট চাহিদার ৮০ শতাংশই মিটতে পারে। শোনা যাচ্ছে, মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান এখানে পাওয়া গেছে। জানা গেছে, জম্মু-কাশ্মীরে বিপুল ভাণ্ডারের সন্ধান পাওয়ার পরেই দেশজুড়ে লিথিয়ামের খোঁজ শুরু হয়, সেই সন্ধানেই সাফল্য মিলল রাজস্থানে।

    লিথিয়ামের ব্যবহার

    লিথিয়াম হল একধরনের হালকা এবং নরম ধাতু। বর্তমান যুগে ব্যাটারির চাহিদা প্রচুর রয়েছে। ব্যাটারি চালিত স্কুটি, স্মার্টফোন অথবা ব্যাটারির দ্বারা বাড়িতে বিদ্যুৎ সংযোগ, এ সমস্ত কিছুই রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিপুল পরিমাণে লিথিয়ামের ভান্ডারের (Lithium Found in India) সন্ধান দেশের জম্মু-কাশ্মীর এবং রাজস্থানে মিলল তাতে ব্যাটারি চালিত যে কোনও কিছু সরঞ্জামের দাম কমতে পারে। ব্যাটারি চালিত সরঞ্জামের ব্যবহারে এখন সরকারও জোর দিচ্ছে। তার কারণ এতে কোন রকমের দূষণ ছড়ায় না। তবে বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে, লিথিয়াম খনি থেকে উত্তোলন করার সময় প্রয়োজন হয় প্রচুর পরিমাণ জলের এবং এর ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসও নির্গত হয়। যা পরিবেশের ক্ষতি করে।

    সবথেকে বেশি পরিমাণ লিথিয়াম রয়েছে অস্ট্রেলিয়ায়

    পরিসংখ্যান বলছে সারা বিশ্বের মোট ৪৭ শতাংশ লিথিয়াম অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। চিলিতে পাওয়া যায় ৩০ শতাংশ লিথিয়াম। চিন ১৫ শতাংশ লিথিয়াম উত্তোলন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর  ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    Anurag Maloo : অন্নপূর্ণা থেকে নামার পথে নিখোঁজ! ৩ দিন পর ৩০০ মিটার গভীর বরফ ফাটল থেকে উদ্ধার অনুরাগ মালু

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনদিন পর জীবিত অবস্থায় খোঁজ মিলল ভরতীয় পর্বতারোহী (Mountaineer Climber) অনুরাগ মালুর (Anurag Maloo )। ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় তাঁকে পাওয়া গিয়েছে। অন্নপূর্ণা অভিযান শেষে নামার পথে গত ১৭ এপ্রিল ৩৪ বছর বয়সী এই ভারতীয় পর্বতারোহী ৬ হাজার মিটার উচ্চতা থেকে নিখোঁজ হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালু। 

    বরফ-গুহায় তিন দিন

    অন্নপূর্ণা শৃঙ্গজয় (Annapurna Expedition) করে নামার পথে ৬ হাজার মিটার উচ্চতায় একটি বরফে ঢাকা গহ্বরে আটকেছিলেন অনুরাগ। পৃথিবীর দশম শৃঙ্গ অন্নপূর্ণা। অন্যতম কঠিন ও বিপদসংকুল পার্বত্যপথ বলে জানা যায়। কয়েক দিন আগেই এই শৃঙ্গ জয় করেই ইতিহাস তৈরি করেছেন এক বাঙালিকন্যা। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেন চন্দননগরের পিয়ালি বসাক। এই অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প-৩ থেকে নামার সময়ে রাজস্থানের যুবক অনুরাগ মালু নিখোঁজ হয়ে যান। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংপা শেরপা বলেন, “শেরপা ছাং দাওয়ার নেতৃত্বে ছয়জনের একটি টিম তাঁর তল্লাশিতে নামে। অবশেষে নজরে আসে অনুরাগ মালু। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে নেপালের পোখরায় মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: ধীরে ধীরে “হিট এজ”-এর দিকে এগোচ্ছে পৃথিবী! কী বলছেন বিশেষজ্ঞরা?

    সাতটি উচ্চতম পর্বতে অভিযান

    ভারতীয় এই পর্বতারোহী আট হাজার ফিট উচ্চতায় ১৪টি পর্বত অভিযানের টার্গেট নিয়ে বেরিয়েছিলেন। এছাড়াও তাঁর লক্ষ্য ছিল সাতটি দেশের সাতটি উচ্চতম পর্বতে অভিযান। আন্তর্জাতিক স্তরে সচেতনতা প্রচার তাঁর অন্যতম মূল লক্ষ্য ছিল। রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ৩৪ বছর বয়সী অনুরাগ মালু। সোমবার মাউন্ট অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্প থেকে ফিরছিলেন অনুরাগ। পথে প্রায় সাড়ে ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজে আকাশপথে এলাকার সমীক্ষা চালানো শুরু হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sachin Pilot: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট

    Sachin Pilot: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ফের প্রকাশ্যে কংগ্রেসের (Congress) ঘরোয়া কোন্দল। চলতি বছরই হবে রাজস্থান বিধানসভা নির্বাচন। তার আগেই সচিন পাইলট (Sachin Pilot) ও অশোক গেহলটের দ্বন্দ্বে জেরবার সোনিয়া গান্ধীর দল। প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয় রাজস্থানে। এহেন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে গেহলট নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনশনে বসছেন দলেরই নেতা সচিন পাইলট। রবিবার সাংবাদিক বৈঠক করে সচিন বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেনি বর্তমান সরকার। এরই প্রতিবাদে ১১ এপ্রিল প্রতীকী অনশনে বসবেন সচিন।

    সচিন পাইলট (Sachin Pilot) বলেন…

    কংগ্রেসের এই তরুণ নেতা বলেন, আমি যখন রাজ্য কংগ্রেস সভাপতি ছিলাম, তখন থেকেই বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে বিরোধী হিসেবে আমাদের ওপর মানুষ নিশ্চয়ই (Sachin Pilot) বিশ্বাস করেছিলেন। তাই আমরা সরকার গঠন করেছিলাম। এই কারণেই আমি দেড় বছর আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখে এই দুর্নীতির তদন্তের দাবি করেছিলাম। তিনি বলেন, কংগ্রেসকে দেখাতে হবে আমাদের কথা ও কাজে কোনও ফারাক নেই।

    সচিন বলেন, ২০২২ সালের ২২ মার্চ আমি মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে একটি চিঠি লিখেছিলাম। ওই বছরেরই ২ নভেম্বর আরও একটি চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে মানুষ আমাদের বিশ্বাস করেছিল বলেই ২১ থেকে ১০০টি আসন দিয়েছিল। যেখানে কেন্দ্রীয় সরকার সিবিআই এবং ইডির অপব্যবহার করছে। সেখানে আমাদের সরকার কোনও এজেন্সিকেই কাজে লাগাচ্ছে না দুর্নীতির তদন্ত করার জন্য।

    আরও পড়ুুন: পুঞ্চে ফের অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম জঙ্গি, বাকিদের খোঁজে তল্লাশি

    সচিনের অভিযোগ, বিরোধী আসনে থাকাকালীন গেহলট নিজেও বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ক্ষমতায় আসার আগে ওই সরকারের দুর্নীতির তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কোনও কথা বলেননি তিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই সচিনকে (Sachin Pilot) গদ্দার বলে কটাক্ষ করেছিলেন গেহলট। প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়ও রাজস্থান কংগ্রেসের অন্দরে স্পষ্ট হয়ে গিয়েছিল বিভাজন। গেহলটকে প্রথমে সভাপতি পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। পরে অবশ্য তাঁকে বাদ দেওয়া হয় প্রার্থীর তালিকা থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hardik Pandya: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পান্ডিয়া! আমন্ত্রিতের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই

    Hardik Pandya: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পান্ডিয়া! আমন্ত্রিতের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেম দিবসে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে পাত্রী কিন্তু নাতাশাই। আড়াই বছরের ছেলে অগস্ত্যকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক-নাতাশা (Hardik Natasa Marriage)। উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন যুগলে।

    আমন্ত্রিত কারা

    সোমবারই হার্দিক ও নাতাশার পরিবার রাজস্থান পৌঁছে গিয়েছে। বিমানবন্দরে হার্দিক, নাতাশা, ক্রুণাল ও তাঁর স্ত্রী পঙ্খুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গিয়েছে। হার্দিকের পরণে ছিল কালো পোশাক।

    মঙ্গলবার কাকভোরে মুম্বইয় বিমানবন্দরে ধরা দেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। একই রকমের দেখতে ‘A’ লেখা জ্যাকেটে বিমানবন্দরে ধরা দেন তারকা দম্পতি। হার্দিকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুর যাচ্ছেন তাঁরা। বেলার দিকে রাজস্থানের বিমান ধরলেন সদ্য বিবাহিত আথিয়া শেট্টি ও কেএল রাহুলও। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই। খবর, চলতি বছরের আইপিএলের পরে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন তারকা জুটি।

    আরও পড়ুন: বাংলাকে সমর্থনের জন্য বিশেষ উদ্যোগ সিএবির! টিকিট ছাড়াই ইডেনে প্রবেশ করতে পারবেন দর্শকরা

    বিয়ের প্রস্তুতি

    ভারতীয় ক্রিকেটের বর্ণময় চরিত্র হার্দিক। লকডাউনের সময় তড়িঘড়ি আইনি বিয়ে করলেও মন ভরেনি। তাই সন্তান জন্মের আড়াই বছর পর মন মাতানো লোকেশনে, বিয়ের দামি পোশাকে বিদেশি বউয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। হিন্দু রীতিনীতি মেনে গায়ে হলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত কোনও কিছুই বাদ পড়বে না। জানা যাচ্ছে, বিশ্ববিখ্যাত ফ্যাশন লাইন ‘Dolce and Gabbana’র সাদা গাউনে বিয়ের দিন সাজবেন নাতাশা। বর-বধূর বেশে হার্দিক নাতাশাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। জানা গিয়েছে, ট্র্যাডিশনার রীতি অনুযায়ী বিয়ের পর পশ্চিমী রীতিতেও বিয়ে করবেন হার্দিক-নাতাশা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share