Tag: Rashtra Sevika Samiti

Rashtra Sevika Samiti

  • RSS: অন্ধ্রপ্রদেশে সংঘ-প্রাণিত ৩২ সংগঠনের বার্ষিক সমন্বয় বৈঠক, আলোচনায় জনসংখ্যার ভারসাম্য-পঞ্চ পরিবর্তন

    RSS: অন্ধ্রপ্রদেশে সংঘ-প্রাণিত ৩২ সংগঠনের বার্ষিক সমন্বয় বৈঠক, আলোচনায় জনসংখ্যার ভারসাম্য-পঞ্চ পরিবর্তন

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রেরণায় পরিচালিত বিভিন্ন সংগঠনের বার্ষিক অখিল ভারতীয় সমন্বয় বৈঠক (RSS) অনুষ্ঠিত হতে চলেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার গুডিলোভায়। আগামী ১৯ থেকে ২১ অগাস্ট এই (Akhil Bharatiya Samanvay Baithak) তিন দিন ধরে হবে এই বৈঠক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, দিনগুলি যুগাব্দ ৫১২৮, বিক্রম সংবৎ ২০৮৩ এবং শ্রাবণ শুক্ল সপ্তমী, অষ্টমী ও নবমী।

    বৈঠকে অংশ নেবে কারা (RSS)

    এই বৈঠকে সংঘের প্রেরণায় পরিচালিত মোট ৩২টি সংগঠন অংশ নেবে। সংশ্লিষ্ট সংগঠনগুলির অখিল ভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠন সম্পাদক এবং নির্বাচিত পদাধিকারীরা বৈঠকে উপস্থিত থাকবেন। দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠনগুলি দেশের সামাজিক জীবনে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি জাতীয় স্বার্থে জনসচেতনতা গড়ে তোলা এবং ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদি কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনগুলি। বৈঠকে সংশ্লিষ্ট সংগঠনগুলি নিজেদের কাজের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও মতামত পেশ করা হবে। সব সংগঠনের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতাকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে। জনকল্যাণ এবং নীতি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও মতামত বিনিময় হওয়ার কথা রয়েছে।

    বৈঠকে আলোচ্যসূচি

    বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকের আলোচনায় ঠাঁই পাবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে জনসংখ্যাগত ভারসাম্যহীনতা, নেশামুক্তি, যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ‘পঞ্চ পরিবর্তন’ কর্মসূচির বাস্তবায়ন এবং ভারতীয় দৃষ্টিভঙ্গিতে উন্নয়নের ধারণা (RSS)। বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে, সমস্ত সহ-সরকার্যবাহ এবং অখিল ভারতীয় কার্যবিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন (Akhil Bharatiya Samanvay Baithak)। বৈঠকে ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষান সংঘ, ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সক্ষম এবং রাষ্ট্র সেবিকা সমিতি-সহ ৩২টি সংগঠনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা অংশ নেবেন (RSS)।

     

  • Rashtra Sevika Samiti: সঙ্ঘের সেবিকা সমিতির ‘শাখা সঙ্গম’ অনুষ্ঠান, উপস্থিত হাজারেরও বেশি মহিলা

    Rashtra Sevika Samiti: সঙ্ঘের সেবিকা সমিতির ‘শাখা সঙ্গম’ অনুষ্ঠান, উপস্থিত হাজারেরও বেশি মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শাখা সংগঠন রাষ্ট্রীয় সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) দিল্লি শাখা আয়োজন করেছিল ‘শাখা সঙ্গম’ কর্মসূচি। হাজারের ওপর মহিলা-কিশোরী-তরুণীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সূর্য নমস্কার থেকে নানা রকম যোগব্যায়াম-প্রাণায়ম এবং গ্রুপ করে শরীর চর্চা অনুশীলন করেন মহিলারা। প্রত্যেকেই সেবিকার সমিতির ইউনিফর্ম, সঙ্ঘের (RSS) ভাষায় যাকে বলা হয় গণবেশ, তা পরেছিলেন। দিল্লি প্রদেশের দেড়শোরও বেশি বিশিষ্ট মহিলা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সেবিকা সমিতির সদস্যদের উৎসাহিত করেন। রাষ্ট্রীয় সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) এই শাখায় বিভিন্ন খেলা, প্রতিভা বিকাশের ইভেন্টও আয়োজিত হয়েছিল। দেশগঠন তথা সমাজগঠনের বক্তব্যও রাখেন হাজির থাকা অতিথিরা। প্রসঙ্গত, দিল্লি (Delhi) প্রদেশে ত্রিশটি শাখা রয়েছে সেবিকা সমিতির। প্রত্যেকটি শাখা থেকেই অংশগ্রহণ করেছিলেন সদস্যরা। সদস্যদের হাতে ছিল গেরুয়া পতাকা।

    ২০২৬ সালে ৯০ বছরে পা দিচ্ছে সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti)

    প্রসঙ্গত, চলতি বছরে মহারানি অহলাবাই হোলকারের তিনশতবর্ষ জন্মবার্ষিকী চলছে। এদিনের অনুষ্ঠানে তাঁকেও স্মরণ করা হয়, তাঁর ব্যক্তিত্ব এবং কর্মকাণ্ডকে স্মরণ করে তাঁকে কর্মযোগিনী, রাজযোগিনী প্রভৃতি নানা উপাধিও দেন সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) সদস্যরা। সেবিকা সমিতির এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন রীভা সুদ, যিনি অ্যাগ্রিভান ন্যাচারালের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি একজন সমাজকর্মীও বটেন। নিজের বক্তব্যে তিনি উৎসাহিত করেন সেবিকা সমিতির সদস্যদের। প্রসঙ্গত, রাষ্ট্রীয় সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti) ২০২৬ সালেই পা দিচ্ছে নব্বই বছরে। সংগঠনের ৯০ বছর উপলক্ষে দিল্লি প্রান্ত লক্ষ্য নিয়েছে, তারা ৯০০ মহিলাকে প্রশিক্ষণ দেবে। এর পাশাপাশি ৯০ জনকে বিশেষভাবে শেখানো হবে সঙ্গীত ও বাদ্যযন্ত্র।

    কী বলছেন সেবিকা সমিতির সর্বভারতীয় সঞ্চালিকা

    প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অখিল ভারতীয় প্রমুখ সঞ্চালিকা শান্তাকুমারী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘দেশ গঠনে এবং মহিলা ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা রেখেই সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) বিভিন্ন কর্মসূচির সাজানো হচ্ছে।’’ একইসঙ্গে, কিশোরী ও তরুণীদের মধ্যে যাতে জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং তাঁরা যেন নিজেদের উল্লেখযোগ্য ভূমিকা সমাজের সামনে তুলে ধরতে পারেন- এই দিকগুলি ভাবনাচিন্তা করে কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শান্তাকুমারী।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rashtra Sevika Samiti: ‘রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা, সবার ওপরে মাতৃত্ব…’, জানুন আরএসএসের মহিলা সংগঠনের আদর্শ

    Rashtra Sevika Samiti: ‘রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা, সবার ওপরে মাতৃত্ব…’, জানুন আরএসএসের মহিলা সংগঠনের আদর্শ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনীতির ঊর্ধ্বে সমাজসেবা। তবে সবার ওপরে মাতৃত্ব। এই নীতিতেই বিশ্বাসী আরএসএসের (RSS) মহিলা সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতি (Rashtra Sevika Samiti)। ১৯৩৬ সালে গড়ে ওঠে আরএসএসের এই মহিলা সংগঠন। আরএসএসের তুলনায় মহিলাদের (Women) এই সংগঠন খুবই ছোট। সংগঠনের প্রধান ভি শান্তা কুমারী, সংগঠনে যিনি শান্তাক্কা নামেই পরিচিত। তিনি জানান, বিভিন্ন রাজ্যে সংঘের যেখানে ৩০০০ প্রচারক রয়েছে, সেখানে সমিতির প্রচারিকা মাত্র ৫২। বিস্তারক রয়েছেন দেড়শো জন। সংগঠনের শাখা রয়েছে ২ হাজার ৭০০টি। সেবিকা রয়েছেন ৫৫ হাজার।

    তিনি জানান, সমিতিতে (Rashtra Sevika Samiti) স্বেচ্ছাসেবিকার কাজ করেন সেবিকারা। বিস্তারিকারা শর্ট টার্ম সদস্য। প্রচারিকারা হলেন সেই সব সদস্য যাঁরা সমিতির জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন। প্রচারিকা হতে গেলে বয়স হতে হবে ২৫ থেকে ৭০ এর মধ্যে।

    সেবিকা (Rashtra Sevika Samiti) সমিতির প্রধান জানান, সমিতি তিনটি মূল নীতির ওপর ভর করে কাজ করে। এগুলি হল, মাতৃত্ব, কর্তব্য এবং নেতৃত্ব। তিনি বলেন, সেবিকা সমিতি জিজা মাতা (জিজাবাঈ ভোঁসলে)-র আদর্শ অনুসরণ করে। যিনি শিবাজিকে শিক্ষা দিয়েছিলেন, গড়ে তুলেছিলেন। শান্তা কুমারী বলেন, আমাদের সংগঠনে হাজার হাজার গৃহিণী রয়েছেন, যাঁরা সন্তান-সংসার সামলেও, সোশ্যাল ওয়ার্ক করেন। আমরা তাঁদের কখনও বলিনা শাখায় এস, অথবা পরিবারের অমতে সমতিতে যোগ দাও। তিনি বলেন, মাতৃত্ব এবং কর্তব্য আমাদের কাছে সব চেয়ে আগে। এবং এগুলিই মহিলাদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করে।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    সেবিকা সমিতির (Rashtra Sevika Samiti) প্রধান বলেন, আমরা মহিলাদের বলিনা যে পরিবার ছেড়ে আমাদের সংগঠনে যোগ দিন। আমরাও সংগঠন বিস্তারের কর্মসূচি নিয়েছি। ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার বিস্তারিকার একটি শক্তপোক্ত গোষ্ঠী তৈরি করব। তিনি বলেন, মহিলাদের পক্ষে সংসার ছেড়ে সংগঠনের জন্য জীবন উৎসর্গ করা সহজ নয়। কিন্তু আমরা তরুণীদের বলি, বাবা-মাকে বোঝাতে। জাতি গঠনের প্রয়োজনে যে এই সংগঠনে যোগ দেওয়া প্রয়োজন, সেকথাই বোঝাতে বলি। আরএসএসের (RSS) অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, মহিলারা সংসার করেন। তাই পাবলিক লাইফে তাঁদের অংশগ্রহণ সাধারণত কম। তিনি বলেন, তবে সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেবিকা সমিতি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানও বিরাট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share