Tag: rbi governor

rbi governor

  • RBI Repo Rate: কমবে বাড়ি-গাড়ির ঋণের কিস্তি! ফের একবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

    RBI Repo Rate: কমবে বাড়ি-গাড়ির ঋণের কিস্তি! ফের একবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে মানিটারি পলিসি কমিটির বৈঠক চলছিল গত কয়েকদিন ধরে। সেখানেই মধ্যবিত্তের উপর চাপ কমাতে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ধাক্কায় রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট (BPS) বা ০.২৫ শতাংশ।

    সাধারণ মানুষের স্বস্তি

    বুধবার এই প্রসঙ্গে সঞ্জয় মালহোত্রা (RBI Governor, Sanjay Malhotra) জানিয়েছেন, রেপো রেট (RBI Repo Rate Cut) কমিয়ে এখন হল মাত্র ৬ শতাংশ। যা ছিল ৬.২৫ শতাংশ। মানিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর পক্ষে ছিল। এই বিষয়ে ব্যাঙ্কগুলিকে দ্রুত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে সাধারন মানুষের উপর থেকে ইএমআই’য়ের বোঝা কিছুটা হলেও কমবে বলে আশা। আরবিআই রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমিয়েছিল আরবিআই। প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। গভর্নর পদ থেকে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্ব নিয়েই গত ফেব্রুয়ারি মাসে ০.২৫ শতাংশ রেপো রেট কমান আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। মুদ্রানীতি কমিটির সিদ্ধান্তের মাত্র দুই মাসের ব্যবধানে ফের ০.২৫ শতাংশ কমানো হল রেপো রেট।

    অর্থনীতি চাঙ্গা রাখাই লক্ষ্য

    যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক। সে কারণে ঋণ গ্রহণকারীর মুখে হাসি ফুটেছে। সুদের হার কমলে লগ্নির জন্য টাকা ধার নেওয়ার প্রবণতা বাড়ে। এর জেরে ব্যবসা বৃদ্ধি, বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে খরচ বাড়ানো সহজ হয়। অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে তাই এই পদক্ষেপ কার্যকরী হিসাবে বিবেচিত হয়।

  • RBI Governor: বিপদের নাম ক্রিপ্টোকারেন্সি! সতর্ক করলেন শক্তিকান্ত দাস  

    RBI Governor: বিপদের নাম ক্রিপ্টোকারেন্সি! সতর্ক করলেন শক্তিকান্ত দাস  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrencies) জন্যই পরবর্তী অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে। অন্তত এমনই আশঙ্কা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor)। এদিন বিজনেস স্ট্যান্ডার্ড বিএফএসআই ইনসাইট সামিটে ভাষণ দিচ্ছিলেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তখনই তিনি জানান, এই ক্রিপ্টোকারেন্সিগুলোর কোনও মূল্য নেই। এটা বরং ঝুঁকির কারণ হতে পারে মাইক্রোইকনমিক ও ফাইনান্সিয়াল স্থায়িত্বের ক্ষেত্রে।

    আরবিআইয়ের গভর্নর বলেন…

    আরবিআইয়ের গভর্নর বলেন, ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক ঝুঁকি লুকিয়ে রয়েছে। আমাদের মাইক্রো ইকনিমিক ও ফাইনান্সিয়াল স্থায়িত্বের ক্ষেত্রে। এবং আমরা এগুলিকে চিহ্নিত করতে পেরেছি। তিনি বলেন, এ ব্যাপারে আর বিশেষ কিছু বলার আমাদের থাকতে পারে না। শক্তিকান্ত দাস বলেন, অন্যান্য সম্পদ কিংবা উৎপাদিত বস্তুর ক্ষেত্রে আমাদের মূল উদ্বেগ থাকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। কারণ এর কোনও মূল্যই নেই। তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সি গোটা সিস্টেমটাকেই ভেঙে দেয়। কারণ তারা সেন্ট্রাল ব্যাঙ্কের মুদ্রা কিংবা তারা যে অর্থনৈতিক বিশ্বকে নিয়ন্ত্রণ করে, সেটা মানে না। প্রসঙ্গত, নিউজ এজেন্সি ব্লুমবার্গের এক সমীক্ষায় ৭০ শতাংশ অর্থনীতিবিদ আমেরিকায় অর্থনৈতিক মন্দার আভাসের কথা মেনে নিয়েছেন। তাঁরা বলছেন, ২০২৩ সালে অর্থনৈতিক মন্দা আসতে পারে।

    শক্তিকান্ত দাস (RBI Governor) বলেন, ডিজিটাল মুদ্রা হবে ভবিষ্যতের মুদ্রা। সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ডিজিটাল মুদ্রার প্রচার করবে। এর পরেই তিনি বলেন, ক্রিপ্টো কারেন্সি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণও হয়ে উঠতে পারে। কারণ ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণরূপে অনুমানের ওপর ভিত্তি করে হয়। তিনি বলেন, গত কয়েক মাসে অনেক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গিয়েছে। এ বছর অনেক ক্রিপ্টোকারেন্সির দর ৬০-৯০ শতাংশ কমেছে। মার্চে বিটকয়েন ৩০ হাজার ডলার ছাড়িয়েছিল। তার পর থেকে এখনও পর্যন্ত এটি নেমে এসেছে ১৪ হাজার ডলারে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (RBI Governor) বলেন, ক্রিপ্টোকারেন্সি বন্ধ করে দেওয়া উচিত। কারণ এর বাড়বাড়ন্ত হলে, পরবর্তী অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে। এবং সেটা হবে ক্রিপ্টোকারেন্সির জন্যই।

     

  • RBI on Crypto Currency: ক্রিপ্টোকারেন্সি কতটা বিপজ্জনক? আমজনতাকে সতর্ক করল আরবিআই

    RBI on Crypto Currency: ক্রিপ্টোকারেন্সি কতটা বিপজ্জনক? আমজনতাকে সতর্ক করল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে (India) বর্তমানে চলছে ক্রিপ্টোকারেন্সির (Crypto Currency) রমরমা কারবার। তবে বেসরকারি এই ক্রিপ্টোকারেন্সিগুলি যে অর্থনীতির বিপদ ডেকে আনতে পারে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। বৃহস্পতিবার ঋণনীতি ঘোষণার পরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন শক্তিকান্তের হুঁশিয়ারি, এই সব ডিজিটাল মুদ্রা লগ্নিকারীদের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতে অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আরবিআইয়ের যাবতীয় চেষ্টায়ও ঢালতে পারে জল।

    আরও পড়ুন : তিন মন্ত্রে বাজিমাত, ৭.৫% অর্থনৈতিক বৃদ্ধির আশায় ভারত

    চলতি বছর বাজেটে রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা আনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ক্রিপ্টোকারেন্সির রমরমা ঠেকাতে বাজারে চালু বিটকয়েন, এথেরিয়ামের মতো বেসরকারি ক্রিপ্টোগুলিকে ডিজিটাল সম্পদের তকমা দিয়ে লেনদেন করও চাপানো হয়েছে। তার পরেও চলছে রমরমা কারবার। এমতাবস্থায় সেগুলি সম্পর্কে রিজার্ভ ব্যাংকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    তবে আরবিআইয়ের ডিজিটাল মুদ্রা কবে আসবে, সে ব্যাপারে এদিন কিছু বলেননি শক্তিকান্ত। তিনি বলেন, এ ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চাই না। খুব সতর্ক হয়ে এবং সাবধানে পরীক্ষা চালাচ্ছি আর এগোচ্ছি। কারণ এতে একাধিক ঝুঁকি আছে। সব চেয়ে বড় ঝুঁকি সাইবার নিরাপত্তা রক্ষা ও মুদ্রা জাল হওয়ার।

    আরও পড়ুন : ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

    বেসরকারি ক্রিপ্টোকারেন্সিগুলির যে আদতে কোনও মূল্য নেই, এদিন তা জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। বলেন, এই ক্রিপ্টোকারেন্সিগুলির বিন্দুমাত্রও মূল্য নেই। তাই এতে লগ্নি করলে যে কোনও মুহূর্তে ডুবতে হতে পারে। তিনি বলেন, লগ্নিকারীদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য। তাই কেউ নিজের দায়িত্বে ওই মুদ্রা কিনলে ঝুঁকির কথা মাথায় রেখেই যেন এগোন।

    বেসরকারি ক্রিপ্টোকারেন্সির বিপদ সম্পর্কে এর আগেও একাধিকবার লগ্নিকারীদের সতর্ক করে দিয়েছিলেন শক্তিকান্ত। মাস কয়েক আগেই তিনি বলেছিলেন, বেসরকারি ক্রিপ্টোকারেন্সি সবই এক। তা সে যে নামেই ডাকা হোক না কেন। ফাটকাবাজির মাধ্যমে টাকা লেনদেন ও বিনিয়োগ তাই নিজেদের ঝুঁকি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত।

     

LinkedIn
Share