Tag: Real Madrid vs Barcelona

  • Real Madrid vs Barcelona: নভেম্বরে কলকাতায় এল ক্লাসিকো! রিয়াল বনাম বার্সার ম্যাচ দেখতে পারে শহরবাসী

    Real Madrid vs Barcelona: নভেম্বরে কলকাতায় এল ক্লাসিকো! রিয়াল বনাম বার্সার ম্যাচ দেখতে পারে শহরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: শারোদৎসবের আগেই ফুটবল উৎসবে মেতেছিল কলকাতা। গিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোরা। ভারতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলিতে ম্যাচ খেলেছেন ব্রাজিল ও উরুগুয়ে দলের সদস্যরা। এরপরেই আবার চমক। শোনা যাচ্ছে, ফুটবলবিশ্বে অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার (Real Madrid vs Barcelona) কিংবদন্তি ফুটবলারদের লড়াই দেখতে চলেছে তিলোত্তমা।

    কলকাতায় এল ক্লাসিকো

    নবান্ন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতায় এল ক্লাসিকো (El-Classico) হতে পারে। খেলবে স্প্যানিশ তথা ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তিধর ক্লাব রিয়াল এবং বার্সা। সন্দেহ নেই কলকাতার ফুটবল প্রেমীদের কাছে এটা বড় খবর। তবে, যেটা জানা যাচ্ছে, এই দুই ক্লাবের বর্তমান তারকা ফুটবলাররা শহরে না-ও আসতে পারেন। সেক্ষেত্রে এই দুই দলের প্রাক্তন ফুটবলাররা মাঠে নামবেন। এই ম্যাচে টিকিটের দাম যাতে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে, সেই দিকটা দেখা হচ্ছে এবার। কারণ, সম্প্রতি ভারত-ব্রাজিলের যে ম্যাচ কলকাতায় হয়েছিল, তার টিকিটের দাম দুর্মূল্য হওয়ায় অনেকেই দেখতে যেতে পারেননি। এদিকে, কারা এই দুই দলকে কলকাতায় আনছে, টিকিটের বন্দোবস্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকারের শীর্ষ সূত্রে খবর, নভেম্বরের তৃতীয় সপ্তাহে এই ম্যাচ হবে। তার পরেই আবার পুরসভা ভোট হওয়ার কথা। ওই পর্বে আইএসএল-এরও ম্যাচ চলবে। তার মধ্যেই শহরে আসবে ভিনিসিয়াস জুনিয়র, ইয়ামেলদের দল।

    রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ ম্যাচ

    গত বছর ডিসেম্বরে লিওনেল মেসিকে কেন্দ্র করে বিপর্যয়ের ছবি দেখেছিল যুবভারতী। যাতে সরাসরি জড়িয়ে গিয়েছিল তৎকালীন শাসকদল তৃণমূল। তর পর অবশ্য পালাবদলের পরে ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং উরুগুয়ে। এবার এল ক্লাসিকোর অপেক্ষা। সরকারের তরফে ইতিমধ্যেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ম্যাচ নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সরকারের তরফ থেকে। অতীতে এভাবেই কলকাতায় খেলে গিয়েছিল বায়ার্ন মিউনিখের লেজেন্ডস দল। ২০০৮ সালে অলিভার কানের বিদায়ী ম্যাচ হিসেবে কলকাতায় মোহন বাগানের বিরুদ্ধে খেলেছিল বায়ার্ন মিউনিখ। এমনকি এর পরেও এসেছিল বায়ার্ন।

LinkedIn
Share