Tag: Republic Day

Republic Day

  • One Nation One Election: এবার এক দেশ, এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতিও

    One Nation One Election: এবার এক দেশ, এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এক দেশ, এক নির্বাচনের (One Nation One Election) পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)। প্রজাতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় তিনি বলেন, “নীতিপঙ্গুত্ব এড়াতে এ ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন রয়েছে।” প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক নির্বাচনের পক্ষে সুর চড়িয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর যুক্তি, লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সঙ্গে করা হলে এক দিকে যেমন কমবে নির্বাচনী ব্যয়, তেমনি অন্যদিকে বার বার ভোটের জন্য আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার দরুণ যে উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হয়, তা আর হবে না। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সঙ্গে করানোর ব্যাপারে কেন্দ্র যে উদ্যোগী হয়েছে, তার প্রশংসা করলেন রাষ্ট্রপতি।

    কেন্দ্রের উদ্যোগের প্রশংসা (One Nation One Election)

    কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, “এ ধাঁচের বড় মাপের সংস্কারমুখী পদক্ষেপ করার জন্য সাহসী ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়।” তিনি বলেন, “এই উদ্যোগ সুসাসনকে নতুন মাত্রা দিতে সক্ষম। এক দেশ, এক নির্বাচন (One Nation One Election) ব্যবস্থা কার্যকর হলে এক দিকে যেমন অর্থের অপচয় রোখা সম্ভব হবে, আর্থিক বোঝা হ্রাস হবে, অন্যদিকে তেমনই নীতি নির্ধারণের ক্ষেত্রে যে জড়তা সৃষ্টি হয়, তা দূর হতে পারে।” রাষ্ট্রপতি পুরনো ফৌজদারি আইন প্রতিস্থাপনের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন। গত বছরের জুলাই মাসে কার্যকর হয়েছে এই নয়া আইনগুলি।

    কী বললেন রাষ্ট্রপতি?

    তিনি বলেন, “আমরা ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু ঔপনিবেশিক মানসিকতার অনেক নিদর্শন দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়ে গিয়েছিল। সম্প্রতি, আমরা সেই মানসিকতা পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রত্যক্ষ করছি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রচেষ্টাগুলির মধ্যে ছিল ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় প্রমাণ আইনকে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দ্বারা প্রতিস্থাপনের সিদ্ধান্ত।”

    সংবিধানের ৭৫ বছরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেন, “এটি আমাদের অগ্রগতির পথকে পথনির্দেশ করেছে। “আমাদের গণপরিষদের গঠনও আমাদের প্রজাতান্ত্রিক মূল্যবোধের প্রমাণ (One Nation One Election)।”

  • Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসের আগে স্কুলগুলিকে হুমকি খালিস্তানিদের, পাঞ্জাবে জারি হাই অ্যালার্ট

    Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসের আগে স্কুলগুলিকে হুমকি খালিস্তানিদের, পাঞ্জাবে জারি হাই অ্যালার্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসকে (Republic Day 2025) কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর পাঞ্জাব (Punjab)। রাজ্যের আনাচে-কানাচে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি ৷ জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিখ ফর জাস্টিস (SFJ) প্রধান গুরপতবন্ত সিং পন্নুন পাঞ্জাবের একাধিক স্কুলকে হুমকি পাঠিয়েছেন, যেখানে ছাত্র-ছাত্রীদের ঘরে থাকতে এবং প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) অনুষ্ঠানে অংশগ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

    কী বলা হয়েছে হুমকি মেলে

    পাটিয়ালার (Punjab) কিছু স্কুলে সম্প্রতি একটি ইমেল পাঠানো হয়েছিল, যা পান্নুনের নামে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে “বাচ্চারা ঘরে থাকুন – নিরাপদ থাকুন… অভিভাবকরা, এটা একটি কঠোর পরামর্শ: আপনার সন্তানদের পাটিয়ালা পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) অনুষ্ঠানে পাঠাবেন না। শিখ ফর জাস্টিস (SFJ) ২৬ জানুয়ারি পাটিয়ালায় উপস্থিত থাকবে।” এরপরেই পাটিয়ালা-সহ সমগ্র পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

    পাঞ্জাবে (Punjab) সক্রিয় শিখস ফর জাস্টিস

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে খালিস্তানি সংগঠনগুলি বিশেষভাবে পাঞ্জাবে সক্রিয় হয়েছে। ফরিদকোট শহরের প্রধান প্রবেশদ্বারে এবং নেহরু স্টেডিয়ামের কাছে খালিস্তানি পতাকা এবং গ্রাফিটি পাওয়া গিয়েছে, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করেছে যে এই উপাদানগুলি প্রজাতন্ত্র দিবসের সময় উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর আগে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) অনুষ্ঠান ফারিদকোট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার প্রধান প্রবেশদ্বারে খালিস্তানি গ্রাফিটি পাওয়া যাওয়ার পর অনুষ্ঠানটি পাটিয়ালার পোলো গ্রাউন্ডে স্থানান্তরিত করা হয়েছে। তবে সরকারের দাবি, অনুষ্ঠানস্থল পরিবর্তন কোনো হুমকির কারণে নয়, বরং উড়ান পরিস্থিতির কারণে।

    পাঞ্জাব (Punjab) সরকারকে হুমকি

    ফের ভারত-বিরোধী হুমকি শোনা গিয়েছে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত পান্নুনের মুখে। ২৬ জানুয়ারি (Republic Day 2025) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান ও পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদবকে সরাসরি খুনের হুমকি দিয়েছেন পান্নুন। ২৬ জানুয়ারিই তাঁদের উপর হামলা চালানো হবে বলে ভিডিও বার্তায় দাবি করেছেন এই জঙ্গি নেতা। প্রজাতন্ত্র দিবসে তাঁর গোলমাল পাকানোর পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। সেই কাজের জন্য পাঞ্জাবের (Punjab) গ্যাংস্টারদের একত্র হওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি এই ভিডিও বার্তাটি গোয়েন্দাদের হাতে এসেছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিভিন্ন ক্ষেত্রে ভারত-বিরোধী হুমকির সুর শোনা গিয়েছে শিখ ফর জাস্টিস প্রতিষ্ঠাতা পান্নুনের মুখে। ইতিমধ্যেই ভারতীয় পতাকা ছেড়ে পান্নুন খালিস্তানের পতাকা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

    মার্কিন মুলুকে পান্নুনের উপস্থিতি

    মার্কিন মুলুকে বসবাসকারী গুরপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) সম্প্রতি দেখা গিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (US President Trump) অভিষেক অনুষ্ঠানের সময় লিবার্টি হলে উপস্থিত ছিলেন পান্নুন। দাবি করা হয়েছে, সরকারের তরফ থেকে পান্নুন আমন্ত্রিত ছিল না। তবে নিজের টাকা খরচ করে অনুষ্ঠানের টিকিট কিনতে সমর্থ হয়েছিলেন পান্নুন (Gurpatwant Singh Pannun)।

    এদিকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, লিবার্টি হলে অনুষ্ঠান চলাকালীন খালিস্তানের সমর্থনে স্লোগান তুলছিল পান্নুন। এরপরই ফের একবার আন্তর্জাতিক স্তরে খালিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করে ভারত। বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, ‘‘জাতীয় নিরাপত্তার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করবে ভারত। যেখানেই ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, আমরা বিষয়টি নিয়ে মার্কিন সরকারকে অবগত করব। যে যে ক্ষেত্রে ভারত-বিরোধী অ্যাজেন্ডা আছে, এবং যেখানে আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব পড়বে, তা নিয়ে মুখ খুলবে ভারত।’’

     

  • BSF: প্রজাতন্ত্র দিবসে সংঘাতের আশঙ্কা! ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অ্যালার্ট জারি বিএসএফের

    BSF: প্রজাতন্ত্র দিবসে সংঘাতের আশঙ্কা! ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অ্যালার্ট জারি বিএসএফের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশিরা। যদিও বিএসএফের পক্ষ থেকে ফাঁকা এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে একাধিক পদক্ষেপ করেছে বিএসএফ (BSF)। এই আবহের মধ্যে এবার প্রজাতন্ত্র দিবসে (Republic Day) বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই, সেই আশঙ্কা থেকেই সেখানে বিশেষ সতর্কতা জারি করা হল। বাংলাদেশ সীমান্তে অরাপেশন অ্যালার্ট জারি করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দিয়েছে বিএসএফের স্পেশাল ডিজির।

    ৩১ জানুয়ারি পর্যন্ত সতর্কতা জারি (BSF)

    দেশের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্রের খবর, অরক্ষিত এলাকায় বাড়তি সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। তা নিয়েই চলছে চাপানউতোর। এমনিতেই কয়েকদিন আগেই সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে রাজ্যের একাধিক জেলায় সীমান্ত এলাকায় বিজিবি-র বাধার মুখে পড়েছে বিএসএফ। এমনকী, বাংলাদেশিরা এসে সীমান্তে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে। তবে, বিএসএফের (BSF) কড়া অবস্থানের ফলে বিজিবি পিছু হটতে বাধ্য হয়। তবে, ফের তারা সীমান্তে গন্ডগোল পাকাতে পারে এমনটাই আশঙ্কা করছে বিএসএফ। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কও কার্যত তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ বিএসএফের। বাহিনীর পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশ্যাল ডিজি রবি গান্ধি বিজ্ঞপ্তি জারি করে সবক’টি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউট পোস্টগুলিকে সতর্ক করেছেন। বিএসএফের পক্ষ থেকে জারি করা নির্দেশনামায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই নির্দেশ নামাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে ‘অপস অ্যালার্ট’ (OPS ALERT)।

    নির্দেশনামায় কী কী বলা হয়েছে?

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ও ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কথা ভেবে এই সিদ্ধান্ত বিএসএফের। এতে নিরাপত্তার আরও কড়াকড়ি ও বর্ডার (BSF) আউটপোস্টগুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই অপস অ্যালার্ট চলাকালীন প্যাট্রলিং সহ আরও অন্যান্য সক্রিয়তা বাড়াতে বলা হয়েছে। নির্দেশনামায় স্পষ্ট বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে হবে। প্রয়োজনে রাতে বাড়তি জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে। বিএসএফ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে। পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বলা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ আধিকারিকদেরই। ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি একাধিক বর্ডার আউট পোস্ট এলাকা পরিদর্শন করেছেন। এদিনের নির্দেশনামায় আরও বলা হয়েছে, একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবথেকে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। আগামী সাতদিন এই এলাকাগুলিকে পাখির চোখ করে সবথেকে বেশি সতর্ক থাকতে হবে। কোনওভাবেই কোনও ফাঁদে যাতে কেউ পা না দেয় সেদিকে বিশেষ নজর রাখতেও বলা হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই বা নদী রয়েছে সেখানে নজরদারি বাড়াতে হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি রাখতে বলা হয়েছে।

    উল্লেখ্য, গত ৫ অগাস্ট শেখ হাসিনা বিক্ষোভের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বেড়েছে। বাড়ছে অনুপ্রবেশে। শুধু তাই নয়, ইদানিং দেখা যাচ্ছে দেশজুড়ে পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে সইফ আলি খানকে ছুরি মারার ঘটনাতেই বেআইনিভাবে প্রবেশ করা বাংলাদেশের বাসিন্দাদের হাত রয়েছে। আনসারুল্লা বাংলার মতো জঙ্গি যোগ থাকা আল কায়দা গোষ্ঠীরও সক্রিয়তা বেড়েছে। তাছাড়া বাংলাদেশে মহম্মদ ইউনূসের তদারকি সরকারের আমলে পাকিস্তানের সক্রিয়তা বেড়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রভাব বাড়াচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ সীমান্ত এই মুহূর্তে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে খুব সংবদেনশীল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Republic Day: প্রজাতন্ত্র দিবসে ‘ত্রিশক্তি’! প্রথমবার একসঙ্গে কুচকাওয়াজ করবে সেনার তিন বাহু

    Republic Day: প্রজাতন্ত্র দিবসে ‘ত্রিশক্তি’! প্রথমবার একসঙ্গে কুচকাওয়াজ করবে সেনার তিন বাহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসে প্রথমবার দিল্লির রাজপথে এক সঙ্গে শক্তিপ্রদর্শন করবে দেশের তিন বাহিনী। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার বিরাট বদল। ২৬ জানুয়ারির বিশেষ দিনে প্রতি বছর প্যারেডে আলাদা আলাদা ভাবে পরাক্রম দেখায় স্থল, নৌ ও বায়ুসেনা। এবার সেই ছবিতে বদল আসতে চলেছে। দেশের তিন সেনাবাহিনীর ঐক্য প্রদর্শনের লক্ষ্যে অভিনব এই পদক্ষেপ নিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ইন্ট্রিগ্রেটেড ডিফেন্স স্টাফ (IDS)। এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সামরিক বাহিনীর তিন বাহুর (ট্রাই-সার্ভিস) সমন্বিত ট্যাবলো।

    কেন এই পদক্ষেপ

    এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল, দেশের তিন বাহিনীর একে অপরের প্রতি সহযোগিতা ও বোঝাপড়া দৃঢ় করা। দেশের নিরাপত্তা বিপদের মুখে পড়লে একজোট হয়ে ‘ত্রিশূল’-এর মতো শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে ভারতের তিন বাহিনী, এমনই স্বপ্ন দেশবাসীর। ভারতের তিন বাহিনীকে একছাতার নিচে আনতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে তিন সেনাবাহিনীর মধ্যে একে অপরের মধ্যে বোঝাপোড়া যেমন বাড়বে, তেমনই যুদ্ধক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়তে সুবিধা হবে। এই লক্ষ্যেই তিন সেনাবাহিনীর মাথায় নতুন পদ তৈরি হয়েছে যার নাম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS)। 

    আরও পড়ুনঃ সইফ আলি খানের হামলাকারী বাংলাদেশি, ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

    এক অনন্য নজির

    প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছর কেন্দ্রীয় সরকার একটি নির্দিষ্ট থিম নির্বাচন করে দেয়। ২০২৫ সালে থিম ‘স্বর্ণিম ভারত’। এই বছরের থিমটি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়নের যাত্রাকে তুলে ধরে। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক এবং মধ্যপ্রদেশ সহ ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো কার্তব্য পথ কুচকাওয়াজে প্রদর্শিত হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরাও উপস্থিত থাকতে পারেন ওই দিন।প্রতিরক্ষা মন্ত্রকের মতে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে তিন বাহিনীর এই পরাক্রম শত্রুপক্ষের উদ্দেশে বিশেষ বার্তা। সেনা কর্তাদের মতে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল বদল। যেখানে তিন বাহিনীর আধুনিকীকরণ তো বটেই, কৃতিত্ব এবং সহযোগিতামূলক ক্ষমতা প্রদর্শনের এক অনন্য নজির দেখবে ২৬ জানুয়ারি রাজপথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ছত্তিশগড়ের বাইগারা, কী বলছেন ‘পিছিয়ে পড়া’রা?

    Chhattisgarh: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ছত্তিশগড়ের বাইগারা, কী বলছেন ‘পিছিয়ে পড়া’রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৬ জানুয়ারি নয়াদিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুত বাইগা সম্প্রদায়ের ৬ প্রতিনিধি। এঁরা ছত্তিশগড়ের (Chhattisgarh) বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির একটি। যে ছ’জন, এই অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁরা প্রত্যেকেই কবিরধাম জেলার বাসিন্দা।

    রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজ (Chhattisgarh)

    প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জগতিন বাই বাইগা ও তাঁর স্বামী ফুল সিং বাইগা। এঁরা পানডারিয়া ব্লকের কাডওয়ানি পঞ্চায়েতের পাটপারি গ্রামের বাসিন্দা। আমন্ত্রণ পেয়েছেন বালি বাই বাইগা ও তাঁর স্বামী সোনু রাম বাইগা, তিতরি বাই বাইগা ও তাঁর স্বামী বুধ সিং বাইগা। এঁরা টেলিয়াপানি গ্রামের বাসিন্দা। এই প্রথম তাঁরা দেশের রাজধানীতে যাবেন। সেখানে এঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। তাঁরা রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন এবং অন্যান্য ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

    গ্রামে এসেছে আলো

    কবীরধামের দুর্গম অঞ্চলে বসবাসকারী এই গ্রামবাসীরা (Chhattisgarh) ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে, জেলা কালেক্টর গোপাল ভার্মা ছত্তিসগড় রাজ্য নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার কর্তাদের নির্দেশ দেন, পাটপারি গ্রামের ২৫টি বাড়িতে দ্রুত বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন করতে। তার পরেই শুরু হয় কাজ। তড়িঘড়ি প্রতিটি বাড়িতে ৩০০ মেগাওয়াট সোলার হোম লাইটিং সিস্টেম ইনস্টল করা হয়। গ্রামবাসীরা প্রথমবারের মতো বিদ্যুতের সুবিধা পান। এই বিদ্যুত ব্যবহারের জন্য তাঁদের পয়সা দিতে হয় না।

    আরও পড়ুন: গোধরা হত্যাকাণ্ড মামলার আপিলের শুনানি ১৩ ফেব্রুয়ারি, জানাল সুপ্রিম কোর্ট

    গ্রামে উন্নয়ন ও রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত গ্রামবাসীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পেয়েছেন জগতিন বাই। তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতিকে দেখার কথা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি। আমাদের গ্রাম ছিল অন্ধকারে ঢাকা। এখন তা আলোকিত হয়ে উঠেছে। এ সবই সরকার ও কালেক্টর স্যারের কারণে।’’ রাষ্ট্রপতি ভবন থেকে ডাক পেয়েছেন তিতরি বাইও। তিনি বলেন, ‘‘এটি আমাদের জীবনের (Republic Day) সবচেয়ে বড় সুযোগ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়া আমাদের এবং আমাদের গ্রামের জন্য গর্বের (Chhattisgarh)।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indonesian President: নয়াদিল্লির আপত্তিতে সাড়া, ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

    Indonesian President: নয়াদিল্লির আপত্তিতে সাড়া, ভারত থেকে পাকিস্তানে যাচ্ছেন না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রজাতন্ত্র দিবসে (Republic Day) তিনিই প্রধান অতিথি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (Indonesian President) প্রাবয়ো সুবিয়ান্টো ঠিক করেছিলেন ভারতের অনুষ্ঠান শেষে তিনি এখান থেকেই যাবেন পাকিস্তান সফরে। সূত্রের খবর, এ ব্যাপারে আপত্তির কথা জাকার্তাকে (ইন্দোনেশিয়ার রাজধানী) জানিয়ে দেয় নয়াদিল্লি। তার পরেই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়ে দেন, ভারত সফরের সঙ্গে তিনি জুড়বেন না পাকিস্তান সফর।

    প্রধান অতিথি সুবিয়ান্টো (Indonesian President)

    ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সুবিয়ান্টোকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে তাঁর সফর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এমতাবস্থায় পাকিস্তানের গণমাধ্যমগুলি তাঁর সফরের খবর প্রচার করতে শুরু করে দেয়। খবরে প্রকাশ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভারতের অনুষ্ঠান শেষে একই দিনে তিনদিনের সফরে ইসলামাবাদে যাবেন।

    ভারত-পাক এক বন্ধনীভুক্ত নয়

    ভারত ও পাকিস্তানকে যে এক বন্ধনীভুক্ত করা যায় না বিশ্বনেতাদের তা নানা সময় বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে ভারত। তাঁরা বিদেশি নেতাদের পইপই করে অনুরোধ করেছেন, তাঁরা যেন ভারত সফরের সঙ্গেই পাকিস্তান সফর সেরে না ফেলেন। ভারতের সাফ কথা, এতে তাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারত যে আলাদা অবস্থান চায়, তা ক্ষুণ্ণ হয়। এই কথাটাই জাকার্তাকেও বোঝানোর চেষ্টা করে নয়াদিল্লি। জানা গিয়েছে, তার পরেই সে দেশের প্রেসিডেন্ট জানিয়ে দেন, ভারত সফরের সঙ্গে তিনি পাকিস্তান সফর করবেন না। সরকারি সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (Indonesian President) ভারত থেকে পাকিস্তানে যাবেন না। ২৬ জানুয়ারি রাতে তিনি ভারত থেকে মালয়েশিয়ায় যেতে পারেন। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সুবিয়ান্টোর সফরসূচি সম্পর্কে এখনও জাকার্তা কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

    আরও পড়ুন: কুম্ভে আসতে চেয়েছিলেন স্টিভ জোবস, বন্ধুকে জানিয়েছিলেন, সেই চিঠি বিক্রি হল ৪.৩২ কোটিতে

    যেহেতু সুবিয়ান্টোর সফর সূচি নিয়ে এখনও কিছু জানায়নি জাকার্তা, তাই এটা স্পষ্ট নয় যে তিনি ভারত থেকে মালয়েশিয়া গিয়ে ফের উল্টো দিকে উড়ে এসে ইসালামাবাদে যাবেন কিনা। প্রসঙ্গত, সুবিয়ান্টোর পাকিস্তান সফরের প্রস্তাবটি গত মাসে একটি (Republic Day) বহুপাক্ষিক ইভেন্টের পার্শ্ববৈঠকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সুবিয়ান্টোর (Indonesian President) বৈঠকের ফসল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Republic Day Parade 2025: ব্রহ্মস থেকে পিনাকা, রোবট কুকুর! প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে আর কোন চমক?

    Republic Day Parade 2025: ব্রহ্মস থেকে পিনাকা, রোবট কুকুর! প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে আর কোন চমক?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade 2025) কুচকাওয়াজে আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি তুলে ধরবে সেনা (Indian Army)। কয়েক বছর আগেই রীতি বদলের সূচনা করেছিল মোদি সরকার। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আত্মনির্ভরতার বার্তা দিতে দেশে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন শুরু হয়েছিল। সেই ধারা মেনেই এ বারও ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে সামরিক উৎপাদন ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র নতুন কয়েকটি নমুনার সঙ্গে পরিচিত হবেন দেশবাসী। 

    কোন কোন অস্ত্রের প্রদর্শন

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এ বারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (Republic Day Parade 2025) রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে দেশে তৈরি সুপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ প্রদর্শিত হবে। সেই সঙ্গে থাকবে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল)-এর তৈরি স্বল্পপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ এবং ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ‘নাগ’ এবং মাল্টি ব্যারেল রকেট সিস্টেম ‘পিনাকা’র নতুন সংস্করণ। গত বারের মতোই এ বারও ডিআরডিওর তৈরি ভারী ট্যাঙ্ক ‘অর্জুন’ এবং সাঁজোয়া গাড়িবাহিত ১৫৫ মিলিমিটার হাউইৎজার ‘কে-৯ বজ্র’ থাকবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। গত দু’বছরের মতোই ব্রিটিশ ২৫ পাউন্ডারের বদলে দেশে তৈরি ১০৫ মিলিমিটার কামান থেকে আনুষ্ঠানিক ‘২১ তোপধ্বনি’ করা হবে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে রোবট কুকুরও। 

    আসন্ন প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade 2025) কুচকাওয়াজের অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন প্যারালিম্পিকের অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত-প্রধানরা ৷ এছাড়া থাকছেন দেশের সবচেয়ে উন্নতমানের গ্রামের বাসিন্দারা। পাশাপাশি হ্যান্ডলুম শিল্পী থেকে শুরু করে বন দফতরের কর্মীরাও থাকছেন অনুষ্ঠানে৷ সব মিলিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে আমন্ত্রিত হয়েছেন এরকম ১০ হাজার বিশেষ অতিথি৷ তবে এখনও প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির নাম ঘোষণা করেনি মোদি সরকার। সম্ভবত, ইন্দোনেশীয় প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে ওই আসনে দেখা যাবে, বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Asansol: জাতীয় পতাকা তোলা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে

    Asansol: জাতীয় পতাকা তোলা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এল। ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) দক্ষিণের ৫৭ নম্বর ওয়ার্ডে ফতেপুর গ্রামে। পুলিশের নির্দেশে অনুষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(Asansol)

    আসানসোল (Asansol) পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে ফতেপুর গ্রামের ষোলোআনা কমিটি নামে স্থানীয় কমিটির উদ্যোগে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। এই কমিটির কর্মকর্তারা সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক। আর এই কমিটিকে না জানিয়ে গ্রামের একটি অংশ সাধারণতন্ত্র দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। তারাও তৃণমূল সমর্থক। তারা কম্বল বিলির সিদ্ধান্ত নেয়। আর এই অনুষ্ঠানের অতিথি হিসেবে পাশের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে। অথচ ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমিত মাঝিকে আমন্ত্রণ জানানো হয়নি। রোহিতবাবুর বিরুদ্ধে পাশের ওয়ার্ডে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে। এই দাবিতে ফতেপুর গ্রামের একটি অংশ এর আগে আন্দোলনও করেছিলেন। তাঁকে গ্রামে আমন্ত্রণ জানানোই তৃণমূলের অন্যপক্ষ ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনার খবরের আঁচ আগেই পেয়েছিল পুলিশ। তাই এই অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু রোহিত দলবল নিয়ে সকালে ঢুকে পড়ে গ্রামে। আর তখনই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গ্রামের এক পক্ষের অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নুনিয়াকে কেন আমন্ত্রণ করা হল? সেই নিয়ে বিবাদ শুরু হয়। পরে দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখান থেকে পতাকা স্তম্ভ তুলে নিয়ে যাওয়া হয় অন্য একটি জায়গায়।  সেখানে পতাকা উত্তোলন করেন রোহিত নুনিয়া। কম্বল বিলি হয় গ্রামের বাইরে।

    স্থানীয় তৃণমূল কাউন্সিলর কী বললেন?

    স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমিত মাঝি বলেন, রোহিত নুনিয়া একজন তোলাবাজ, জমি মাফিয়া। জোর করে জমি কেড়ে নেওয়ার তাঁর কাজ। তাঁর বিরুদ্ধে গ্রামের ষোলোআনা কমিটি। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

    তৃণমূলের জেলা সভাপতি কী বললেন?

    তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কোনও গোষ্ঠীকোন্দল নেই। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর স্থানীয় কাউন্সিলর খুব ভাল ছেলে। প্রয়োজনে এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলে নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে যোগ দেবেন আসানসোলের সোনিয়া

    Asansol: প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে যোগ দেবেন আসানসোলের সোনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে প্রতি বছর প্যারেড হয়। ২০২৪ সালের ২৬ জানুয়ারিও সেই রীতি মেনে প্যারেড হবে। এবার সেই প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansol) সোনিয়া বাউরি। তিনি  রানিগঞ্জের টিডিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি জামুড়িয়া থানার চাঁদা স্কুলপাড়া এলাকায়। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস (এনএসএস) করা কলেজ পড়ুয়া সোনিয়া বাউরি রাজ্যের যে আটজন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দিল্লিতে সুযোগ পেয়েছেন, তার মধ্যে অন্যতম।

    কী বললেন সোনিয়া? (Asansol)

    জানা গিয়েছে, সোনিয়া বাউরি এনএসএস কর্মী হিসেবে গত ১৪ নভেম্বর একটি প্রশিক্ষণে অংশ নিতে ওড়িশার ভুবনেশ্বরে যান। ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সেখানে তাঁর ১০ দিনের প্রশিক্ষণ হয়। মোট ৪৪ জন সেখানে ছিলেন। ২৫ নভেম্বর তিনি আসানসোলে (Asansol) ফিরে আসেন। দিনকয়েক আগে সোনিয়া জানতে পারেন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে এনএসএস কর্মী হিসেবে অংশ নেওয়ার তিনি সুযোগ পেয়েছেন। সোনিয়া বলেন, ‘এই কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় জানতে পারি যে, এখানে এনএসএসের একটা ইউনিট রয়েছে। পড়াশুনার পাশাপাশি সামাজিক কাজ করার আগ্রহ থেকে ওই ইউনিটে ভর্তি হই। সেখানে প্রথমে কলেজ স্তরে সিলেকশন হয়। তারপর বিশ্ববিদ্যালয় স্তরে সিলেকশন হওয়ার পরে ভুবনেশ্বরে যাই। খুব ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছি। যে কাজ দিয়েছে, সেই কাজ মন দিয়ে করেছি। এতবড় সুযোগের বিষয়টি আমি ওখানে কিছু জানতে পারিনি। দিন কয়েক আগে আমাকে মেল করে এই সিলেকশনের কথা জানানো হয়। এমন সুযোগ পেয়ে সত্যি খুব ভালো লাগছে। সবসময় টিভিতে দেখেছি। এবার তাতে অংশ নিতে চলেছি।’

    গর্বিত পরিবারের লোকজন

    সোনিয়ার ২৬ জানুয়ারি প্যারেডে অংশগ্রহণের খবরে তাঁর পরিবারের সদস্য, এলাকার বাসিন্দা থেকে কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠী সবাই গর্বিত। তিনি পড়াশুনা করেন মামারবাড়ি থেকে। পরিবারের সদস্যদের বত্তব্য, মেয়ে নিজের যোগ্যতায় প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথে হাঁটবে ভেবে গর্বে মন ভরে যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    Republic Day Parade: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি জো বাইডেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের (Republic Day Parade) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। বুধবার ২০ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে শোনা গিয়েছে এই খবরটি। প্রসঙ্গত, চলতি মাসেই ৯ এবং ১০ তারিখে দিল্লিতে বসেছিল জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি এই খবরটি জানিয়েছেন।

    ২০১৫ সালের প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা  

    তবে সম্প্রতিক অতীতে মার্কিন প্রেসিডেন্টের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে হাজির হওয়াটা নতুন কিছু নয়। ২০১৫ সালে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সে বছর হাজির (Republic Day Parade) ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবার পরবর্তীকালে ২০১৮ সালে নয়া দিল্লিতে আমন্ত্রিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজের দেশের কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি সে বছর উপস্থিত হতে পারেননি। তবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখে একথা (Republic Day Parade) শোনা গেলেও হোয়াইট হাউসের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি এখনও দেওয়া হয়নি।

    কোয়াডভুক্ত দেশগুলি আমন্ত্রিত থাকবে

    জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসে (Republic Day Parade) কোয়াডভুক্ত দেশগুলির সমস্ত নেতাদেরই আমন্ত্রণ জানাতে চলেছে নয়া দিল্লি। কোয়াডের মধ্যে থাকা দেশগুলি হল আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান।  তাই সে ক্ষেত্রে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যাল্বানিজ, এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে। কূটনৈতিক মহল মনে করছে কোয়াডভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়লে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের দাদাগিরি কমবে।

    আরও পড়ুুন: হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী, ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লাখ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share