Tag: Reserve Bank of India

Reserve Bank of India

  • UPI Credit Card Link: এবার ক্রেডিট কার্ডও আসছে UPI পেমেন্টের আওতায়! কী বলছে RBI?

    UPI Credit Card Link: এবার ক্রেডিট কার্ডও আসছে UPI পেমেন্টের আওতায়! কী বলছে RBI?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রেপো রেট (Repo Rate) বাড়ানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। একইসঙ্গে ‘রুপে’ ক্রেডিট কার্ড (Rupay Credit Card) নিয়েও বড়সড় ঘোষণা করলেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। 

     

    আরবিআই (RBI) গভর্নর এদিন বলেন, “দেশে এবার ধীরে ধীরে ক্রেডিট কার্ডকেও ইউপিআই (UPI পেমেন্টের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে রুপে ক্রেডিট কার্ডকে ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা যাবে। পেমেন্ট ইনফ্রা ফান্ড স্কিমে পরিবর্তন আনা হবে। পরবর্তীকালে, সবকটি ক্রেডিট কার্ডকেই আনা হবে।”

    আরও পড়ুন: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    বর্তমানে দেশে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা খুব বেড়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে প্রায় ২৬ কোটি দেশবাসী ইউপিআই প্ল্যাটফর্ম  ব্যবহার করেন। এছাড়াও ৫ কোটি ব্যবসায়ীও বিভিন্ন ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে রয়েছেন। চলতি বছরের মে মাসেই ইউপিআই-এর মাধ্যমে ১০.৪ লক্ষ কোটি টাকা লেনদেন করা হয়েছে। মোট ৫৯৪ কোটি বার লেনদেন হয়েছে। এদিন গভর্নর বলেন, “ভারতের ইউপিআই ব্যবস্থা এতটাই জনপ্রিয় হয়েছে যে, বিভিন্ন দেশ এই প্রক্রিয়াকে রপ্ত করতে চাইছে।”

    আরও পড়ুন: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    ইউপিআই পেমেন্ট (UPI Payment) প্ল্যাটফর্মের সঙ্গে রুপে ক্রেডিট কার্ডকে লিঙ্ক (UPI-Rupay Credit Card Link) করা হলে, ইউপিআই-এর মাধ্যমে রুপে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা যাবে। এতদিন পর্যন্ত ইউপিআই ব্যবহারকারীরা শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে লেনদেন করতেন। এবার ক্রেডিট কার্ড সংযুক্ত করার সুবিধাও পাবেন তাঁরা। শক্তিকান্ত দাস এবিষয়ে বলেন, “নতুন এই ব্যবস্থায় ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আরও সুযোগ-সুবিধা বাড়বে।”           

    ইউপিআই প্ল্যাটফর্মে একই সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযুক্ত করে টাকা লেনদেনের সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। ব্যবসায়ীদেরও নির্দিষ্ট কিছু সুবিধা দিয়ে থাকে এই প্ল্যাটফর্ম। তাই অল্প সময়েই দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই প্ল্যাটফর্মগুলি (UPI Platform)। 

     

  • RBI on GDP: দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.২ শতাংশ, আশা রিজার্ভ ব্যাঙ্কের

    RBI on GDP: দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.২ শতাংশ, আশা রিজার্ভ ব্যাঙ্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি অর্থবর্ষে দেশের জিডিপি (GDP) বৃদ্ধির হার পৌঁছতে পারে ৭.২ শতাংশ পর্যন্ত। এই আশার আলো দেখিয়েছেন রিজার্ভ ব্যাংকের (reserve bank of india) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।

    সম্প্রতি হয়ে গেল তিনদিন ব্যাপী অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটির (monetary policy committee) বৈঠক। ওই বৈঠকেই একথা জানান শক্তিকান্ত। তিনি জানান, চলতি অর্থবর্ষে প্রতি ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হতে পারে যথাক্রমে ১৬.২%, ৬.২%, ৪.১% এবং ৪.০%।

    তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine War) পরিস্থিতিতে তিনি এই বৃদ্ধির ঝুঁকি সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৭.২ শতাংশ। যদিও তাঁর আগের পূর্বাভাস ছিল ৭.৮ শতাংশ।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    চলতি বছর স্বাভাবিক বর্ষা হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শক্তিকান্ত বলেন, চলতি বছর স্বাভাবিক বর্ষা হবে ও অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি গড় মূল্য ১০৫ মার্কিন ডলার হবে ধরে নিলে ২০২২-২৩ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়াতে পারে ৬.৭ শতাংশে।

    এক ভিডিও বার্তায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, মুদ্রাস্ফীতির জেরে দাম বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বিদ্যুতের দাম, পশুখাদ্য এবং অপরিশোধিত তেলের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তার জেরে প্রতিদিনই আমাদের নয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে বলেও জানান তিনি।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    প্রসঙ্গত, আরও একবার রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। বাড়ানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। রেপো রেট বাড়িয়ে ৪.৯০ শতাংশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রশ্ন হল, রেপো রেট বৃদ্ধির ফলে কী প্রভাব পড়বে দেশের আর্থিক বৃদ্ধির ওপর? শক্তিকান্ত জানান, এর জেরে দেশের জিডিপি বাড়তে পারে প্রায় ৭.২ শতাংশ। এর থেকে একটি বিষয় পরিষ্কার। তা হল, রেপো রেট বাড়ালেও, দেশের আর্থিক বৃদ্ধিতে কোনও কাটছাঁট করছে না রিজার্ভ ব্যাঙ্ক। আর্থিক বৃদ্ধির পরিমাণ যে জায়গায় ছিল, সেখানেই রইল।

    অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রেপো রেট বাড়লে আর্থিক বৃদ্ধির পরিমাণ কমে। আর রেপো রেট কমলে হয় উল্টোটা। গতবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পর দেশের আর্থিক বৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল দেশের একাধিক সংস্থা। যার জেরে জিডিপি বৃদ্ধিতে কাটছাঁট করা হয়েছিল। তবে রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলো ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির যা হাল, তাতে ঋণদানের ওপর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারও।

     

  • Indian Currency Notes: এবার ব্যাঙ্কনোটে দেখা যাবে রবীন্দ্রনাথ, কালামের ‘ওয়াটার মার্ক’?

    Indian Currency Notes: এবার ব্যাঙ্কনোটে দেখা যাবে রবীন্দ্রনাথ, কালামের ‘ওয়াটার মার্ক’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মুদ্রায় শুধুই কেন মহাত্মা গান্ধীর ছবি? কেন নেতাজির বা অন্য কোনও মনীষীর ছবি নেই সেই প্রশ্ন উঠেছে বার বার। সামাজিক মাধ্যমেও এনিয়ে বিস্তর ঝড় উঠেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনও সবুজ সংকেত আসতে দেখা যায়নি। কিন্তু এবার আসতে চলেছে সেই সবুজ সংকেত। মন বদলেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

    ছাপা হচ্ছে নতুন টাকা। সেখানে শুধু মহাত্মা গান্ধী নন, দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ‘মিসাইল ম্যান’ ডঃ এপিজে আব্দুল কালামের (Dr. APJ Abdul Kalam) ‘ওয়াটার মার্ক’। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী দিনে নোটের ই-সিরিজে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডঃ এপিজে আব্দুল কালামের ছবি ব্যবহার করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

    আরও পড়ুন: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    জানা গিয়েছে,  রিজার্ভ ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SPMCI) ওয়াটারমার্ক নির্বাচনের জন্য মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের নমুনার দুটি সেট আইআইটি-দিল্লির ইমেরিটাস অধ্যাপক দিলীপ টি সাহনির কাছে পাঠিয়েছে। এর পর এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুদ্রা নোটে একাধিক ব্যক্তিত্বের ছবি অন্তর্ভুক্ত করা হতে পারে।

    মার্কিন ডলারে জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন, আলেকজান্ডার হ্যামিল্টন এবং আব্রাহাম লিঙ্কন সহ ১৯ শতকের কিছু রাষ্ট্রপতির ছবি রয়েছে। এবার সেই পথেই হাঁটবে আরবিআই।  

    আরও পড়ুন: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    ১৯৬৯ সালে সর্বপ্রথম রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে গান্ধীর ছবি বসায়। সেই থেকে এখনও পর্যন্ত আর অন্য কোনও মনীষীর ছবি স্থান পায়নি ভারতীয় মুদ্রায়। প্রাথমিকভাবে রবীন্দ্রনাথ এবং এপিজে আব্দুল কালামের ছবি ব্যবহার করলেও, পরবর্তীতে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ছবিও ঘুরিয়ে-ফিরিয়ে ছাপার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। 

  • Repo Rate: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?  

    Repo Rate: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?  

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যবিত্তের কপালে ভাঁজ। ফের রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। দু’মাসে দু’বার।

    বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানান, আর্থিক নীতি নির্ধারক কমিটির (Monetary policy committee) সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) বা ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন রেপো রেট হয়েছে ৪.৯ শতাংশ।

    আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হবে বলে জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর। এক মাস আগেই, অর্থাৎ মে মাসেই ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪ শতাংশ বাড়ানো হয়েছিল রেপো রেট। পর পর দুমাসে, দুদফায় মোট ৯০ বেসিস পয়েন্ট (০.৯ শতাংশ) বাড়ল রেপো রেট।আর্থিক নীতি নির্ধারক কমিটি রেপো রেট বৃদ্ধির এই সিদ্ধান্তে  অনুমোদন দিয়েছে।

    আরও পড়ুন: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    রেপো রেট বাড়ার ফলে গাড়ি-বাড়ির ইএমআই-এ (EMI) যেমন সুদ বাড়বে, ঠিক তেমনই সাধারণ ঋণ দেওয়ার ক্ষেত্রেও সুদের হার বাড়াবে ব্যাঙ্কগুলি। অর্থাৎ সব মিলিয়ে বিপদে পড়তে চলেছেন সাধারণ মানুষ। এর আগেও রেপো রেট বৃদ্ধির পর এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্ক ইএমআই বাড়িয়ে মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি করেছিল। 

    দেশে অতিমারীর প্রকোপকালে রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। মুদ্রাস্ফীতি ও বাজারে নগদ জোগানের ভারসাম্য বজায় রাখতে রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানো হয়েছিল। এরপর থেকে টানা বেশ কয়েক মাস, ১১ দফায় রেপো রেটে কোনও বদল আনেনি আরবিআই। তবে দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার মাথায় রেখে পরপর দুই দফায় রেপো রেট মোট ৯০ বেসিসট পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

    আরও পড়ুন: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    আরবিআই (RBI) চেয়েছিল, মুদ্রাস্ফীতি যাতে ৬ শতাংশের মধ্যে থাকে। কিন্তু ভারতে মুদাস্ফীতির হার এখন ৬.৭%। শক্তিকান্ত দাস বলেন, “চলতি অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের উপরে থাকতে পারে। মূল্যস্ফীতিকে নামিয়ে আনতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব।”

    রেপো রেট বৃদ্ধির বিষয়ে আগে থেকেই আগাম আঁচ পেয়েছিলেন অর্থনীতিবিদরা। তাদের ধারণা ছিল , রেপো রেট ৩৫-৫৫ শতাংশের মধ্যে রাখতে পারে শীর্ষ ব্যাঙ্ক। তেমনটাই পূর্বাভাস দিয়েছিলেন তাঁরা। সেই পূর্বাভাসেরই প্রতিফলন ঘটল আরবিআই-এর এদিনের সিদ্ধান্তে। মুদ্রাস্ফীতির ধারা অব্যহত থাকলে অগাস্ট মাসে ফের রেপো রেট বাড়াতে পারে আরবিআই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

     

LinkedIn
Share