Tag: Saif Ali Khan

Saif Ali Khan

  • Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    Adipurush: নেটিজেনদের সমালোচনায় পিছিয়ে গেল আদিপুরুষের মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই চরম কটাক্ষের মুখে প্রভাসের ‘আদিপুরুষ’। নিম্নমানের ভিএফএক্সের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে পরিচালক ওম রাউতকে। পাশাপাশি ‘রাবণ’ রূপী সইফের লুক নিয়েও কম বিতর্ক হয়নি। এই সকল বিতর্কের মাঝেই আদিপুরুষ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। পরিচালক ট্যুইটারে লিখেছেন, আদিপুরুষ শুধুই একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরাম এবং ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পিছনে আরও সময় দিতে হবে। সেহেতু আগামী ১২ই জানুয়ারি নয়, তার পরবর্তী পাঁচ মাস পর ১৬ই জুন মুক্তি পাবে এই ছবি। 

    আদিপুরুষ এর মত বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে অবশ্য অন্য কারণ দেখছেন সমালোচকরা। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন কৃতী শ্যানন, সইফ আলি খান। ছবির টিজ়ার মুক্তির পর সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ ছবির বিরোধিতা করেন। রামায়ণের উপর নির্ভর করে নির্মাণ এই ছবিটির টিজারে ভারতীয় ইতিহাসের বৈগ্রহিক চরিত্রদের রূপায়ণ ঠিক মতো করা হয়নি, এই মর্মে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করে। বিশেষ করে রাবণের ভূমিকায় সইফের লুকের তীব্র সমালোচনা করা হয়।

     

    এই সময়ে দাঁড়িয়ে ছবির ভিএফএক্সের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে।সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন করে ছবির ভিএফএক্সের পিছনে আরও ১০০ কোটি টাকা খরচ করছে টিম।  অবশ্য এর আগেই ছবির পরিচালক ভিএফএক্সের পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন সকলেই সমালোচনা গুলো ভালো করে শুনে নোট করে রাখছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ‘আদিপুরুষ’-এর টিজার (Adipurush Teaser)। ওম রাউত পরিচালিত মাথলজি ভিত্তিক এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তয়ারকা প্রভাস। ‘সীতা’- র ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এই ছবিতে লক্ষ্মণের চরিত্রে রয়েছেন সানি সিং ৷  ১ মিনিট ৪৬ সেকেন্ডের তারকাখচিত টিজারে মুগ্ধ সিনেমা প্রেমীরা।   

    অতীতে ‘তানাজি’র মতো ছবি তৈরি করেছেন ওম রাউত। জাতীয় পুরস্কারও এসেছে সেই ছবির ঝুলিতে। তবে ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে কটাক্ষের মুখে পরিচালক।

    টিজারে দেখা যাচ্ছে, সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রামচন্দ্র। আর চারদিক থেকে তাঁকে ঘিরে ধরেছে শত্রুরা। তির-ধনুক নিয়েই শত্রুদের সঙ্গে লড়াই করছেন তিনি। এর পরেই আসেন রাবণ। তাঁর নীল চোখ, দশটি মাথারও ঝলক দেখা যায় টিজারে। আর দেখা যায় লক্ষ্মণ এবং রামচন্দ্রের বানর সেনাকে। 

    আরও পড়ুন: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    রাম কেন্দ্রীক ছবির প্রচার হবে রাম জন্মভূমি থেকে একথা আগেই জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মতো অযোধ্যা থেকেই শুরু হয়েছে ছবির প্রচার৷ রবিবার রাতে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নবরাত্রির এই বিশেষ সময়কে ছবির প্রথম টিজার লঞ্চের জন্য মনোনীত করা হয়েছিল। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সন্ধ্যে ৭.১১ মিনিটে রিলিজ য় ছবির টিজার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পায় আদিপুরুষ ছবির টিজার। 

    আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। প্রথমে তেগুলু, তারপর হিন্দি টিজার মুক্তি পায়। তানাজি ছবির পরিচালক ওম রাউতের আরও একটি বিগ বাজেট ছবি আদিপুরুষ। মু্ক্তির কিছু সময়ের মধ্যেই ছবির টিজার ভিউ কয়েক লক্ষ ছাড়িয়েছে।  ১২ জানুয়ারি, ২০২৩ সালে মুক্তি পাবে ছবি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    Adipurush: আরও বিপাকে প্রভাস-কৃতি-সইফ! ‘আদিপুরুষ’ ছবির টিমকে আইনি নোটিশ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ‘- (Adipurush) এর প্রথম টিজার। কিন্তু টিজার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে চলেছে। নেটিজেনদের ট্রোলিং এবং কটাক্ষের শিকার হতে হচ্ছে ছবির পরিচালক সহ অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবিতে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘বাহুবলি'(Bahubali) খ্যাত প্রভাস (Prabhas) রামের চরিত্রে,  কৃতি স্যানন সীতার চরিত্রে ও সইফ আলি খান রাবণের চরিত্রে অভিনয় করবেন।

    প্রথমে ছবির (Adipurush) ভিএফএক্স ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে ‘আদিপুরুষ’- এর নির্মাতাদের বিরুদ্ধে। ফলে এবারে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক সংগঠন ও সিনেমাটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদিপুরুষ-এর টিমকে আইনি নোটিশ পাঠিয়েছে। ন্যাশনাল সিনে ওয়াকার্স ইউনিয়ন (The National Cine Workers Union) নামের সংগঠনটি এই নোটিশ পাঠায়।

    আরও পড়ুন: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    প্রসঙ্গত, এর আগেই সিনেমাটি (Adipurush) নিষিদ্ধ করার দাবি তুলেছে ধর্মীয় হিন্দু সংগঠনগুলি। হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদও (Viswa Hindu Parishad)। এবারে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হল আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার সহ অভিনেতা প্রভাস, সইফ ও অভিনেত্রী কৃতি স্যাননের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নোটিশটি জারি করেছেন আশিষ রাই নামে একজন আইনজীবী। হিন্দু সভ্যতার রামায়ণকে অপমান করা হয়েছে এই ছবিতে বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

    এই ছবির (Adipurush) টিজার মু্ক্তির প্রথম থেকেই প্রথমে ভিএফএক্স নিয়ে ট্রোলিং হতে শুরু হয়। এরপরে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগেও এই ছবি ঘিরে শুরু হয় নানা বিতর্ক। অনেকেই রাবণ হিসেবে সইফের দাঁড়িওয়ালা লুক মেনে নিতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, সইফকে রাবণের বদলে আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। আবার অনেকেই হনুমানের দাঁড়িওয়ালা লুক দেখেও আপত্তি প্রকাশ করেছেন। ফলে অনেকেরই মতে, এমন ধরণের সাজ দিয়ে ছবির নির্মাতা ইসলাম ধর্মকে বেশি করে ফুটিয়ে তুলছে।

    অন্যদিকে এত কিছুর পর শেষে মুখ খুলেছেন ছবির (Adipurush) পরিচালক ওম রাউত। তিনি বলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ে একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।” উল্লেখ্য, ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের জানুয়ারি মাসে।

  • Kareena Kapoor: ফের মা হতে চলেছেন করিনা? জল্পনা তুঙ্গে

    Kareena Kapoor: ফের মা হতে চলেছেন করিনা? জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ায় আবার খুশীর খবর। আলিয়ার পর এবারে গর্ভবতী করিনা! ননদ-বৌদি একসঙ্গে গর্ভবতী? পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন সইফ আলি খান? এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে রয়েছে। গত কয়েকদিন ধরেই তাঁর পুরো পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি উপভোগ করছেন তিনি। করিনা ও তার স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) এবং দুই সন্তান তৈমুর এবং জেহ-র সঙ্গে খুশমেজাজে ছুটি কাটাচ্ছেন। লন্ডন ভ্রমণের তাঁদের কিছু ছবি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    সম্প্রতি করিনার ফ্যান ক্লাবের তরফ থেকে সইফ-করিনার লন্ডনে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একটি ছবি দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের। সেই ছবিতে করিনা কাপুরকে একটি কালো রঙের ট্যাঙ্ক টপে দেখা যাচ্ছে। একটি স্লিং ব্যাগ নিয়ে রয়েছেন। ন্যুড মেকআপ এবং হাফ টাই চুলে করিনাকে সুন্দর দেখাচ্ছে। কিন্তু মানুষের নজর একদিকেই স্থির। কালো টপ পরে থাকলেও বেবো তাঁর বেবিবাম্প লুকোতে পারেননি। এই ছবি সামনে আসতেই ঝড়ের বেগে ভাইরাল। এর পাশাপাশি কমেন্ট সেকশনে কমেন্টের যেন ঝড় বয়ে গিয়েছে।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    [insta]https://www.instagram.com/p/CgBa6g3pwo3/?utm_source=ig_web_copy_link[/insta]

    অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই। তবে নেটিজেনদের বেশিরভাগই এই ব্যাপারটি নিয়ে সমালোচনাও করেছেন। নেটিজেনের একজন বলেন “আবারও মা হতে চলেছেন! আপনি নিজের স্বাস্থ্য নিয়েও একটু ভাবুন করিনা। আপনাকে এখন করিশ্মা কাপুরের চেয়েও বেশি বুড়ো লাগে।” একজন বলেছেন “করিনা গর্ভবতী। কালো পোশাকে তার পেট লুকানো যাচ্ছে না।“ অনেকে আবার জনসংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার প্রচার চালাচ্ছে। আর আপনারা এই ধরনের কাজ করে চলেছেন। সাধারণ মানুষ কী শিখবে?”

    তবে অনেকেই দাবি করেছেন যে, তিনি সত্যিই গর্ভবতী কারণ তাঁর লন্ডন ভ্রমণের ছবিগুলোতে তাঁকে পেট লুকোতে দেখা যাচ্ছে। তবে অনেককে এই বলতেও শোনা গিয়েছে যে এই ছবিটি হয়তো পুরনো। কিন্তু এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ছোট নবাব বা তাঁর বেগম। করিনা সত্যিই গর্ভবতী কিনা এই রহস্যের জট একমাত্র বেবো স্বয়ং ভেদ করতে পারবেন। তাই কবে তাঁরা এই বিষয়টি প্রকাশ্যে আনবেন, তারই অপেক্ষায় সইফ-করিনার অনুরাগীরা।

    [insta]https://www.instagram.com/p/Cfwfm1AJ94t/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CfwlNeBJHM4/?utm_source=ig_web_copy_link[/insta]

     

  • Sara Ali Khan: লন্ডন যাপন সারার, সঙ্গে পরিবার

    Sara Ali Khan: লন্ডন যাপন সারার, সঙ্গে পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরো বলিউড (Bollywood) পৌঁছে গিয়েছে লন্ডনে (London)। এর মধ্যে ব্যতিক্রম নন সারা-সইফ-করিনাও। তাঁরাও পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে। সইফ কন্যা সারা আলি খান (Sara Ali Khan) গতকালই তাঁর বাবা ও ভাইদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দারুণ ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন তাঁরা। সারা, তাঁর বাবা ও ভাইদের সঙ্গে ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হতে শুরু করেছে।

    তৈমুরের সঙ্গে সারার সম্পর্ক বেশ ভালোই। মাঝে মধ্যেই তাঁদের নানা পোস্ট দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। কিন্তু এবার তৈমুরকে নিয়ে নয়, তাঁদের সবচেয়ে ছোট ভাই জেহ খানের (Jeh Ali Khan) সঙ্গে ছবি শেয়ার করেছেন সারা। এবার শুধু সারাই নেই তাঁর ভাই ইব্রাহিম আলিও (Ibrahim Ali) রয়েছেন সঙ্গে। সারা ছবির ক্যাপশনে ‘পাটৌদি’ (Pataudis) বংশের কথাও উল্লেখ করেছেন।

    [insta]https://www.instagram.com/p/CftkR2vo5YG/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রথমে একটি ছবিতে দেখা যায়, করিনা ও সইফের পুত্র জেহ আলি খানের দিকে সারা ও তাঁর ভাই ইব্রাহিম। কোলে একরত্তিকে দেখে বোঝাই যাচ্ছে যে জেহও তাঁদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন। এই ছবিটি তোলা হয়েছে লন্ডনের গ্রোসভেনর স্কোয়ার (Grosvenor Square) পার্কে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সারা ও ইব্রাহিম তাঁদের বাবা সইফের সঙ্গেও ছবি তুলেছেন। এর থেকেই বোঝা যায়, লন্ডনের ওই পার্কে বাবা ও তাঁর তিন ছেলে মেয়ে খোশমেজাজে সময় কাটাচ্ছিলেন। সইফের বোন সাবা পাটৌদিও (Saba Pataudi) তাঁর ইনস্টাগ্রামে তাঁদের ছবি শেয়ার করেছেন।

    সারা, ইব্রাহিম ও অন্যদিকে সইফ, করিনা বিগত কয়েকদিন ধরেই লন্ডনে রয়েছেন ও তাঁদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সারা একদিকে ইব্রাহিমের সঙ্গে লন্ডনের রাস্তায় ছবি তুলে সেটি শেয়ার করেছেন।

    [insta]https://www.instagram.com/p/CfoE6q-orgw/?utm_source=ig_web_copy_link[/insta]

    অন্যদিকে লন্ডনে খোলা আকাশের নীচে এক ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছিলেন করিনা-জেহ। আকাশে রামধনু উঠেছে। ছেলে জেহকে কোলে নিয়ে রামধনুর সৌন্দর্য উপভোগ করছেন তিনি।

    [insta]https://www.instagram.com/p/CfgXx-lIYr_/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

LinkedIn
Share