Tag: Sambhal

  • Allahabad High Court: সম্ভল মসজিদ মামলায় কমিটির আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টের

    Allahabad High Court: সম্ভল মসজিদ মামলায় কমিটির আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিল উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সোমবার উত্তরপ্রদেশের সম্ভালে অবস্থিত শাহি জামে মসজিদের সমীক্ষার নির্দেশ বহাল রাখল তারা। গত নভেম্বরে ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন (Sambhal Survey Order) মসজিদ কমিটি। প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি, মুঘল যুগে একটি মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ।

    সম্ভলে ব্যাপক হিংসা (Allahabad High Court)

    গত ২৪ নভেম্বর সম্ভলে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। সেদিন পাঁচশো বছরের পুরানো ওই মসজিদে সমীক্ষার কাজ চালাতে এসেছিল অ্যাডভোকেট কমিশনের দল। তাদের বাধা দেয় জনতার একাংশ। তার পরেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।ট্রায়াল কোর্টের সমীক্ষার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশ, মসজিদ কমিটির পক্ষ থেকে ট্রায়াল কোর্টের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতিরিক্ত কোনও পদক্ষেপ করা যাবে না।

    পুজো করার অধিকার দাবি

    প্রসঙ্গত, সিভিল কোর্টে মূল মামলাটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হরিশঙ্কর জৈন এবং আরও সাতজন। তাঁদের দাবি, এখন যেখানে মসজিদটি গড়ে উঠেছে, সেখানে আগে ছিল হরিহর মন্দির। মূল মন্দিরের জায়গায় তাঁরা পুজো করার অধিকারও চান। জানা গিয়েছে, বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পর সমীক্ষা মামলাটি সম্ভল জেলা আদালতে চলবে।

    মসজিদ কমিটি একটি দেওয়ানি পুনর্বিবেচনার আবেদন দায়ের করেছে। এতে জেলা আদালতে চলা বর্তমান মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। তাদের দাবি, সমীক্ষার নির্দেশটি তড়িঘড়ি করে এবং আগে কোনও নোটিশ না দিয়েই জারি করা হয়েছিল। তারা আরও উল্লেখ করেছে, মসজিদটি ইতিমধ্যেই দু’বার সমীক্ষা করা হয়েছে – একবার নির্দেশের দিনই, আর একবার ২৪ নভেম্বর, যেদিন হিংসা ছড়িয়ে পড়েছিল (Allahabad High Court)।

    ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ আদালতে জানিয়েছে, মসজিদটিকে একটি কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। একে জনসাধারণের উপাসনার স্থান হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ এই দাবির স্বপক্ষে কোনও নথি মেলেনি।

    এদিকে, অ্যাডভোকেট কমিশনার রমেশ রাঘব, যিনি (Sambhal Survey Order) এই সমীক্ষার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই সিল করা সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছেন ট্রায়াল কোর্টে (Allahabad High Court)।

  • Aadhaar scam: তৈরি হয়েছিল ফেক পোর্টাল! দেশব্যাপী আধার কার্ড জালিয়াতির বিরাট চক্র ধরল উত্তরপ্রদেশ পুলিশ

    Aadhaar scam: তৈরি হয়েছিল ফেক পোর্টাল! দেশব্যাপী আধার কার্ড জালিয়াতির বিরাট চক্র ধরল উত্তরপ্রদেশ পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে জাল আধার কার্ড চক্রের বড়সড় পর্দাফাঁস (Aadhaar scam) করল উত্তরপ্রদেশের সম্ভলের (Sambhal Police) প্রশাসন। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে তারা। এত বড় চক্রের পর্দা ফাঁস করে উত্তরপ্রদেশের বাহজয়ী পুলিশ স্টেশন। গত ২ মার্চ এই থানাতে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন ওই থানার অন্তর্গত বাহারওয়ালি গ্রামের বাসিন্দা চন্দ্রসেন। এই অভিযোগ দায়ের করা হয় বিনোদ সিংয়ের বিরুদ্ধে। বিনোদ ছিলেন পঞ্চম সিংয়ের ছেলে। ওই বিনোদ প্রতারণা করে একটি ট্রাক্টর নেন তাঁর অসুস্থ সন্তানের নামে। কিন্তু তাঁর সন্তানের মৃত্যুর পরে ওই ট্রাক্টরটি তিনি অবৈধভাবে বিক্রি করে দেন অন্য একজনকে। এরপরে বিনোদ তাঁর বাবার আধার কার্ড জাল (Aadhaar scam) করে আর্থিক লাভ নেওয়া শুরু করেন, প্রধানমন্ত্রীর জীবনজ্যোতি বিমার আওতায়।

    গ্রামে গ্রামে গিয়ে আধার কার্ডে তথ্য সংগ্রহ করত এই চক্র

    এরপরই অভিযোগ সামনে আসে এবং বাহজয়ী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্ত। সেখানেই ধরা পড়ে চক্র। একটি গ্যাংয়ের কথা উঠে আসে। যারা দেশজুড়ে বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে গিয়ে আধার কার্ড ও জনবিন্যাস সংক্রান্ত নানা সংগ্রহ করত (Aadhaar scam)। এগুলিই তারা ব্যবহার করত বিভিন্ন প্রতারণার কাজে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। যাদের বাড়ি উত্তরপ্রদেশের বদায়ুঁ এবং আমরোহা জেলাতে। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার, সিস্টেম ডিভাইস, বায়োমেট্রিক ডেটা, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সরঞ্জাম এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। এর পাশাপাশি তাদের কাছ থেকে রবার (নকল) ফিঙ্গারপ্রিন্ট, জাল পাসপোর্ট, ১৩টি রাজ্যের ৪২ টি জাল জন্মের শংসাপত্র, মোবাইল ফোন, ৩৬টি প্যান কার্ড, ৪০০টি আধার এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন উদ্ধার হয়েছে।

    আধারের ফেক প্রোফাইলও তৈরি করেছিল এই চক্র

    শুধু তাই নয়, অনলাইন আধারের জন্য যে পোর্টাল চালু রয়েছে ইউআইডিএআই, কোডিং ব্যবহার করে তারাও এরকম একটি ফেক ইউআইডিএআই পোর্টাল তৈরি করেছিল (Aadhaar scam) জালিয়াতরা। এর মাধ্যমে প্রতারণার কাজ চলত। তদন্তের সময় বিনোদের মোবাইল পরীক্ষা করে পুলিশ। সেখানেই পুলিশ দেখে যে তাঁর বাবার নামে দুটি আধার কার্ড রেজিস্টার করা আছে। এই দুটি আধার কার্ড সে ব্যবহার করত। একটি জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৫, অপরটির জন্ম তারিখ ১ জুলাই ১৯৭৬। পঞ্চম সিংয়ের আধার কার্ড লিঙ্ক ছিল বিনোদের মোবাইল ফোনের সঙ্গে (Sambhal Police)।

  • Sambhal: ২০২৪ সালের নভেম্বরে সম্ভল হিংসা, গ্রেফতার মসজিদ কমিটির সভাপতি জাফর আলি

    Sambhal: ২০২৪ সালের নভেম্বরে সম্ভল হিংসা, গ্রেফতার মসজিদ কমিটির সভাপতি জাফর আলি

    মাধ্যম নিউজ ডেস্ক: মুঘল জমানার তৈরি মসজিদের সমীক্ষার কাজকে কেন্দ্র করে গত বছরে ব্যাপক হিংসা ছড়ায় উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal)। গত ২৪ নভেম্বর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের এই অঞ্চল। জনতা-পুলিস সংঘর্ষে কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর সামনে আসে। প্রচুর পুলিশ কর্মী জখম হন এই ঘটনায়। এবার এই হিংসায় জড়িত থাকার অভিযোগে জামা মসজিদ কমিটির সভাপতি আইনজীবী জাফর আলিকে (Zafar Ali) গ্রেফতার করল যোগী রাজ্যের পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, সেদিনের হিংসার ঘটনায় ইতিমধ্যে তাদের হাতে বেশ কিছু প্রমাণ এসেছে। তা থেকে স্পষ্ট হয়েছে যে সেদিনের হিংসায় তাঁর মদতের বিষয়টি স্পষ্ট। মসজিদ কমিটির সভাপতি জাফর আলি গোটা ঘটনায় অন্যতম চক্রী বলে প্রশাসনের দাবি।

    আগে জাফর আলির জবানবন্দিও নেওয়া হয় (Sambhal)

    জানা গিয়েছে, গত বছরের ২৪ নভেম্বরের হিংসার ঘটনার তদন্তে এর আগেও জাফর আলিকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘক্ষণ জেরা করে স্থানীয় পুলিশের বিশেষ তদন্তকারী দল। সেসময় জাফর আলির জবানবন্দিও নেওয়া হয় যোগী পুলিশের তরফে। এবার সেই ঘটনার ৪ মাসের মাথায় তাঁকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, আদালতের নির্দেশেই উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদে সমীক্ষার কাজ শুরু হয়। তবে আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার করে ভিড় জমা হয়, সমীক্ষার বিপক্ষে। এরপরে সমীক্ষায় এসে আক্রান্ত হতে হয় প্রশাসনকে (Sambhal)। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় সরকারি সমীক্ষার দিনক্ষণ প্রথম থেকেই জানতেন বেশ কিছুজন। তাঁদের মধ্যে অন্যতম জাফর আলি।

    সমীক্ষার বিষয়টি তিনি আগেভাগে এলাকার লোকজনকে জানিয়েছিলেন

    জানা গিয়েছে, ১৯ নভেম্বর সমীক্ষার বিষয়টি তিনি আগেভাগে এলাকার লোকজনকে জানিয়েছিলেন (Sambhal)। এই কারণেই সেদিনও অনেক লোক জড়ো হয়ে যান। এরপরে ২৪ নভেম্বরে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল। সমীক্ষার কথা প্রথম থেকে জানা ছিল তাঁর। সেই খবর চাউর হওয়ায় বিপুল সংখ্যক লোক জমা হয়েছিল এবং তা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে সম্ভলে।

  • Uttar Pradesh:‘লুটেরাদের জন্য কোনো উৎসব নয়’, সাম্ভালে মাসুদ ঘাজীর স্মরণে মেলার অনুমতি দিল না পুলিশ

    Uttar Pradesh:‘লুটেরাদের জন্য কোনো উৎসব নয়’, সাম্ভালে মাসুদ ঘাজীর স্মরণে মেলার অনুমতি দিল না পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাম্ভালে সৈয়দ সালার মাসুদ ঘাজীর (Syed Salar Masud Ghazi) স্মরণে মেলার অনুমতি দিল না পুলিশ। ১৭ই মার্চ, সাম্ভাল প্রশাসন দৃঢ়ভাবে এমন কোনও ইভেন্টের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা ঐতিহাসিক আক্রমণকারীদের মহিমা বাড়ায়। সহকারী সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শিরীষ চন্দ্র জানিয়েছেন যে, সাম্ভালে প্রতি বছর হোলির পর অনুষ্ঠিত নেজা মেলা এবার অনুষ্ঠিত হবে না। এই মেলা সৈয়দ সালার মাসুদ ঘাজীকে সম্মানিত করার জন্য পালন করা হয়। সালার মাসুদ ঘাজীকে আক্রমণকারী হিসেবে গণ্য করা হয়।

    কেন বন্ধ হল মেলা

    এই মেলা দীর্ঘদিন ধরে সাম্ভাল জেলার মুসলিম সম্প্রদায়ের মধ্যে পালন করা হত। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এই মেলার বিরুদ্ধে আপত্তি জানানোর পর, পুলিশ প্রশাসন এ বছর এই উৎসবের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের মতে, সালার মাসুদ ঘাজী জাতির জন্য ক্ষতিকারক ছিলেন, এবং তাঁকে সম্মান জানানো এ ধরনের ইভেন্টে অশোভনীয় হবে। সাম্ভালের (Syed Salar Masud Ghazi) সহকারী সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শিরীষ চন্দ্র তিনি বলেন, “যারা সোমনাথ মন্দিরের মত স্থানে লুটপাট করেছে, তাদের সম্মাননা দেওয়া উচিত নয়। কোনো লুটেরার নামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে না। যদি কেউ এমন কিছু করার চেষ্টা করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “যারা দেশের বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের সমর্থন করা মানে দেশদ্রোহিতা করা। যারা এই ধরনের অপরাধী ব্যক্তিদের উৎসব উদযাপন করতে চান, তারা দেশ ও সমাজের ক্ষতি করতে চাইছেন।”

    কে সালার মাসুদ

    সালার মাসুদ ঘাজী (Syed Salar Masud Ghazi) ছিলেন মহমুদ গজনির আত্মীয়। উল্লেখ্য, ১১ শতকে সালার মাসুদ ভারতবর্ষে আক্রমণ চালান। বহু হিন্দু মন্দির ও মঠ ধ্বংস করেন তিনি। তাঁর অভিযান ভারতের একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়ে, অবশেষে ১০৩৪ খ্রিস্টাব্দে রাজা সুহেলদেবের নেতৃত্বে বাহরাইচের যুদ্ধে তার অগ্রগতি রোধ করা হয়।

LinkedIn
Share