Tag: Shubman Gill

Shubman Gill

  • Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা হোক বা নিউজিল্যান্ড শুভমনের ব্যাট কথা বলেই যাচ্ছে। তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, হায়দ্রাবাদে সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল (Shubman Gill)। গত ম্যাচে ১১৬ রান করেছিলেন ভারতের তরুণ ওপেনার। বুধবার হায়দরাবাদে করলেন ২০৮ রান। ভাঙলেন বহু রেকর্ড।

    কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান

    বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) দ্বিশতরান হাঁকালেন ভারতীয় তরুণ গিল। গত মাসেই ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল। পঞ্চম ভারতীয় হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে দ্বিশতরান করার কৃতিত্ব গড়েলন শুভমন। এর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা ও শুভমন গিল ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন।

    দ্রুততম হাজার রানের মালিক

    এদিন ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানের মালিক হলেন গিল। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    দেশের মধ্যে দ্রুততম হাজার রানের অধিকারী হলেও অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।

     কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিল ভারত। তবে ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন রোহিত। বড় রান পাননি বিরাট কোহলি (৮), ঈশান কিষাণ (৫), সূর্যকুমার যাদব (৩১)-রা। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিকও। তবু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ছিলেন শুভমন। মারার বল মেরেছেন। ছাড়ার বল ছেড়েছেন। দু’বার সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ নিতে ব্যর্থ কিউইরা। শুভমনের ডাবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিল রোহিতের ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

LinkedIn
Share