Tag: South Bengal Weather

South Bengal Weather

  • Kolkata Thunder Lightning: মুহূর্তে অন্ধকার শহর, তারপর তাণ্ডব! কলকাতায় নজিরবিহীন বজ্রপাতের নেপথ্যে কোন রহস্য?

    Kolkata Thunder Lightning: মুহূর্তে অন্ধকার শহর, তারপর তাণ্ডব! কলকাতায় নজিরবিহীন বজ্রপাতের নেপথ্যে কোন রহস্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। কিন্তু দুপুর গড়াতেই যেন আচমকা বদলে গেল প্রকৃতির মেজাজ। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আকাশ, তারপর শুরু হল ঝোড়ো হাওয়া, প্রবল বর্ষণ এবং একের পর এক বিকট শব্দে বজ্রপাত। বৃহস্পতিবারের কলকাতা যেন সাক্ষী থাকল প্রকৃতির এক বিরল ও রুদ্র রূপের। সাম্প্রতিক অতীতে এত ঘনঘন এবং এত তীব্র বজ্রপাতের অভিজ্ঞতা খুব কমই হয়েছে মহানগরবাসীর। আকাশ চিরে পরপর বিদ্যুতের ঝলকানি এবং কানফাটানো বজ্রধ্বনিতে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। শহরের বহুতল আবাসন থেকে শুরু করে রাস্তাঘাট— সর্বত্রই অনুভূত হয় বজ্রপাতের তীব্রতা।

    ঝড়-বৃষ্টিতে কার্যত থমকে শহর

    বৃহস্পতিবার দুপুরের এই আকস্মিক দুর্যোগে কলকাতার স্বাভাবিক জনজীবনে বড়সড় প্রভাব পড়ে। ধর্মতলা, পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড, কলকাতা হাইকোর্ট চত্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বজ্রপাতের বিকট শব্দে কেঁপে ওঠে পরিবেশ। মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সৃষ্টি হয়। অফিসফেরত মানুষ, পথচারী ও নিত্যযাত্রীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হন। বহু এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। শুধু কলকাতাই নয়, এই ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের খবর মিলেছে।

    কেন এত তীব্র বজ্রপাত? ব্যাখ্যা আবহাওয়া দফতরের

    আলিপুর আবহাওয়া দফতরের মতে, বর্তমান পরিস্থিতির নেপথ্যে কাজ করছে একাধিক সক্রিয় আবহাওয়াজনিত সিস্টেম। বর্তমানে উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। একই সময়ে রাজস্থান থেকে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবার বঙ্গোপসাগরের উপরও এই মরশুমের প্রথম গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই সমস্ত আবহাওয়াগত উপাদানের সম্মিলিত প্রভাবে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। আবহাওয়াবিদদের মতে, অতিরিক্ত জলীয় বাষ্প এবং দিনের তাপমাত্রাজনিত অস্থিরতার ফলে দ্রুত তৈরি হচ্ছে বিশালাকার কিমিউলোনিম্বাস (Cumulonimbus) বা বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই উৎপন্ন হচ্ছে প্রবল বজ্রঝড় এবং ঘনঘন বজ্রপাতের ঘটনা।

    কী সতর্কতা মেনে চলবেন?

    আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী—

    • ● বজ্রপাতের সময় খোলা মাঠ, ছাদ বা গাছের নিচে দাঁড়াবেন না।
    • ● মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা এড়িয়ে চলুন।
    • ● বিদ্যুৎ পরিবাহী ধাতব বস্তু থেকে দূরে থাকুন।
    • ● ঝড় শুরু হলে পাকা বাড়ি বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।
    • ● অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

    সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

    গত কয়েকদিন ধরে চলা দফায় দফায় বৃষ্টি এবং ঝড়ের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা কিছুটা কমেছে। তবে আবহাওয়া দফতরের মতে, আপাত স্বস্তির মাঝেও দুর্যোগের আশঙ্কা এখনও কাটেনি। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    বিশেষভাবে সতর্ক করা হয়েছে—

    • ● উত্তর ২৪ পরগনা
    • ● দক্ষিণ ২৪ পরগনা
    • ● পূর্ব বর্ধমান
    • ● পশ্চিম বর্ধমান
    • ● বীরভূম
    • ● মুর্শিদাবাদ
    • ● নদিয়া
    • ● পুরুলিয়া
    • ● বাঁকুড়া
    • ● ঝাড়গ্রাম
    • ● পূর্ব মেদিনীপুর

    এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক

    দক্ষিণবঙ্গে যেখানে মূল উদ্বেগ বজ্রপাত ও ঝড়বৃষ্টি, সেখানে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে অতিভারী বৃষ্টির কারণে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী কয়েকদিনে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারও ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। অতিভারী বর্ষণের ফলে তিস্তা, তোর্সা, বালাসন-সহ একাধিক পাহাড়ি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে নিম্নাঞ্চলে জল জমা, নদী উপচে পড়া এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা প্রবল হয়েছে। এই পরিস্থিতির জন্য উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কবার্তা

    শুধু স্থলভাগ নয়, বঙ্গোপসাগরও বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ বন্দরে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের স্পষ্ট বার্তা, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রঝড় ও বৃষ্টির এই অস্থির আবহাওয়া বজায় থাকবে। ফলে পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

  • Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়ল ঠান্ডা, কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

    Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়ল ঠান্ডা, কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই রাজ্যে বাড়ল ঠান্ডা। ফের একবার ঝোড়ো ইনিংস (Weather Update) শুরু করল শীত। কলকাতার তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় আড়াই ডিগ্রি নামল তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে হয় ১৩.৬। তবে এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ফলে পারদ পতন যে কোনও স্থায়ী হবে না তা আবারও জানাল হাওয়া অফিস। রবিবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে শীতের পথে ফের কাঁটা বিছোতে পারে পশ্চিমী ঝঞ্ঝা (West Bengal)।

    সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

    এ দিকে শুধু কলকাতা সমেত জমিয়ে শীত পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলেও। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। বুধবারই পুরুলিয়ার তাপমাত্রা ছুঁয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষে, পৌষ সংক্রান্তির মুখে ফের বাড়তে চলেছে তাপমাত্রা, এতে কিছুটা হলেও হতাশ শীতপ্রেমীরা (Weather Update)। বৃহস্পতিবার ভোর থেকেই রয়েছে উত্তরে হাওয়ার দাপট। একাধিক জেলাতে সকালে দেখা দিয়েছে কুয়াশার চাদরও। উত্তরে হওয়ার দাপটেই বেশ কনকনে শীতের অনুভূতি। কলকাতার পাশাপাশি কমেছে জেলাগুলির তাপমাত্রাও। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    আরও পড়ুন: ক্ষমতার চিটে গুড়ে পা আটকে ইউনূসের! তাই কি ক্ষুব্ধ খালেদার বিএনপি?

    দক্ষিণবঙ্গে দেখা দেবে কুয়াশা (Weather Update)

    অন্যদিকে, আগামী সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ (Weather Update) মূলত পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: শীতের পথে বাধা ঘূর্ণিঝড়! তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগের আশঙ্কা, বঙ্গে কী পূর্বাভাস?

    Weather Update: শীতের পথে বাধা ঘূর্ণিঝড়! তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগের আশঙ্কা, বঙ্গে কী পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় এখন শীতের আমেজ (Weather Update)। প্রতিদিন একটু একটু করে পারদ নামছে। এর মধ্যেই ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের (Cyclone Fengal) ফাঁড়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তাদের পূর্বাভাস, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘ফেনজল’। নামকরণটি করেছে সৌদি আরব। তবে বাংলায় সরাসরি দুর্যোগের প্রভাব পড়বে না। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সাগরে ঘনীভূত দূর্যোগের প্রভাবে পারদ পতনের যে ঝোঁক দেখা যাচ্ছিল তা কিছুটা ধাক্কা খাবে।

    অন্ধ্রে নিম্নচাপের প্রভাব

    নিম্নচাপের প্রভাবে আগামী দু’-তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ (Cyclone Fengal) চলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। ইতিমধ্যেই এই আট জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। তাই মঙ্গলবার থেকেই সেখানে স্কুল-কলেজ বন্ধ।

    বঙ্গে শীতল হাওয়ার দাপট

    বঙ্গজুড়ে এখন মনোরম শীতল আবহাওয়া (Cyclone Fengal)। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য জেলায় ঠান্ডার আমেজ বেশি। মাঝে মাঝে হালকা বৃষ্টি (Weather Update) হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। হাওয়া অফিস সূত্রে খবর, সাগরের ঘনীভূত দূর্যোগের থেকে এই রাজ্যের উপকূলের দূরত্ব অনেক বেশি। তাই দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। সপ্তাহান্তে ৩০ নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। 

    কলকাতার তাপমাত্রা

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, শহরে শীতের আমেজ থাকবে। বুধবার সকালেও নেমেছে পারদ। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ওড়িশার দিকে এগোচ্ছে নিম্নচাপ, রবিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    Weather Update: ওড়িশার দিকে এগোচ্ছে নিম্নচাপ, রবিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে জুলাই মাসের শেষ দিকে এসে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বওয়ার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে একাধিক জেলায়। শহর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ (Weather Update) 

    আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি এবার আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আপাতত পুরীর (Puri) কাছাকাছি চিলকা এলাকায় অবস্থান করছে। শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি ক্ষয় করবে এই নিম্নচাপ। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে। সে কারণেই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

    মৎস্যজীবীদের সতর্কবার্তা

    এই নিম্নচাপ এর প্রভাবে প্রবল দুর্যোগ না হলেও সমুদ্র (Puri) থাকবে উত্তাল। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ কিমি, এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া (Weather Update) বইবে। তার আভাস মিলবে শনিবার থেকেই। ফলে পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

    আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই! বোর্ডকে সমর্থন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার

    ২১ জুলাই-এর আবহাওয়ার পূর্বাভাস 

    এদিকে রাত পোহালেই ২১ জুলাই। প্রতি বছরই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে তৃণমূল। লোকসভা ভোট পরবর্তী সময়ে এবারের সভায় রেকর্ড মানুষের জমায়েত করাতে চাইছে শাসকদল। ইতিমধ্যে দূরের জেলাগুলি থেকে তৃণমূল কর্মী, সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে, রবিবার ২১ জুলাই কলকাতার আবহাওয়া (Weather Update) নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে সকলের মধ্যে। আর এরইমধ্যে আবহাওয়া দফতর তরফে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

    Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু অংশ বাদে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (Weather Update)। জেলায় জেলায় বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। বৃহস্পতিবার কলকাতা সমেত একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। এই আবহে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে সপ্তাহ শেষে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল হাওয়া অফিস

    অন্যদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এর পাশাপাশি শনিবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের কিছু অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি

    দক্ষিণবঙ্গের কিছু অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ওই বাকি অংশেও প্রবেশ করবে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট, চলতি বছরে বর্ষায় বৃষ্টির ঘাটতি প্রায় ৭২ শতাংশ (Weather Update)। অর্থাৎ, স্বাভাবিকের চেয়ে ৭২ শতাংশ কম বৃষ্টি হয়েছে চলতি মরসুমে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিতে কোনও খামতি নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির জেরে সেখানে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। উত্তরবঙ্গে একইভাবে সপ্তাহান্তেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    আর পড়ুন: “জরুরি অবস্থা ঘোষণা ছিল সংবিধানের ওপর আক্রমণ”, বললেন রাষ্ট্রপতি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rainy Day: সকাল থেকেই আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টি, তীব্র দহনজ্বালা থেকে মুক্তি

    Rainy Day: সকাল থেকেই আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টি, তীব্র দহনজ্বালা থেকে মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওড়া (Howrah), হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আকাশ সকাল থেকেই মেঘলা (Cloudy Weather)। শহর ও শহরতলির একাধিক জায়গায় হয়েছে বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm) বৃষ্টি (rain)। শেষ কয়েকদিনের তীব্র গরমে যে অস্বস্তি অনুভূত হয়েছিল, তা থেকে অনেকটাই রেহাই মিলল রবিবারের সকালে। তবে সব জায়গায় বৃষ্টি হয়েছে এমনটা নয়। দক্ষিণবঙ্গে পূর্বাভাস রয়েছে রবিবার বিকেল ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হতে পারে (Rainy Day)।

    কী জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস? (Rainy Day)

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার সকালবেলায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। বারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চল ও হুগলি (Hooghly) জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে এদিন সকালে। অন্যান্য জায়গায় মেঘলা সকালে যেন সন্ধ্যার আমেজ। হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার (North & South 24 Pargana) বেশ কিছু অঞ্চলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, মাঝারি গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে। 

    দহনজ্বালা থেকে মুক্তি (Rainy Day)

    এক সপ্তাহ ধরে কলকাতা ও শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছিল। তীব্র দহনে নাজেহাল অবস্থা ছিল শহরবাসীর। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল। যার জেরে লালমাটির দেশেও সকাল ১০টার পর দৈনন্দিন কাজকর্ম করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আবহাওয়া দফতরের অনুমান, বৃষ্টির জেরে রবিবার ও সোমবার সাতটি জেলার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ফলে কিছুটা হলেও তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা নেমে যেতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দফতর। যদিও মঙ্গলবারের পর ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে (Rainy Day)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত, মেঘলা আকাশ ভরা শীতে বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত, মেঘলা আকাশ ভরা শীতে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শহর থেকে জেলা, গত কয়েক দিনে শীতের কামড় টের পেয়েছে সাধারণ মানুষ। তবে  বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। জোড়া ঘূর্ণাবর্তের জের, ভরা শীতেও বৃষ্টির ভ্রূকুটি। শহরের কোথাও কোথাও বৃষ্টি শুরুও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভরা মাঘে ফের বৃষ্টি-শঙ্কা ঘুম কেড়েছে কৃষকদের। 

    ঘূর্ণাবর্তের প্রভাব বঙ্গে

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। উত্তুরে হাওয়া হাত গুটিয়ে নেওয়ায় বঙ্গে পূবালি হাওয়ার (Rain in Kolkata) দাপট বাড়ছে। বৃহস্পতিবার কলকাতা (Kolkata) শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহানগরীতে শীতের দাপট কমবে। চড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে আজ ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম। এবার ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের

    উত্তরবঙ্গের আবহাওয়া

    হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে গত কালই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে। বরফে ঢেকেছে দার্জিলিং। শীতে কাঁপছে শৈলশহর। আবহাওয়া দফতর আরও জানায়, উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। আজ দার্জিলিঙের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিন তুষারপাত হতে পারে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে তুষারপাতের

    Weather Update: ঘন কুয়াশার চাদরে কলকাতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে তুষারপাতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, চলছে পৌষমাস। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হয়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update)। আবহবিদরা আগেই জানিয়ে রেখেছেন, এবছর উষ্ণ ক্রিসমাস দেখবে তিলোত্তমা। কলকাতায় ক্রমশ ঊর্ধ্বমুখী পারদও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস (West Bengal Weather)। সর্বোচ্চ তাপমাত্র ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তার মধ্যেই, রবিবার ঘন কুয়াশায় ঢেকে গেল কলকাতা সহ দক্ষিণের আকাশ। দীর্ঘক্ষণ রোদের দেখা মেলেনি। পরের দিকে রোদ উঠলেও, তার তেজ ফিকে। দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। যার প্রভাব পড়েছে বিমান, ট্রেন ও ফেরি চলাচলে। বহু বিমান দেরিতে ওঠানামা করছে। একাধিক ফেরি বাতিল হয়েছে। ট্রেনও চলছে বিলম্বে। রাস্তাঘাটে যানবাহনের গতিও অত্যন্ত ধীর। 

    বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার ফলে গরম হাওয়ার সঙ্গে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে। পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে (West Bengal Weather), রবিবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। একই ছবি জেলাগুলিতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। 

    দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা

    দক্ষিণে যেখানে তাপমাত্রা বাড়ছে, সেখানে ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather), আগামী ৪৮ ঘণ্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিমে। এছাড়া, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বিচ্ছিন্নভাবে হ্লাক থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাস (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    Cyclonic Storm Hamoon: বাংলাদেশে ল্যান্ডফল করে শক্তিক্ষয় ‘হামুন’-এর, এরাজ্য থেকে কি দুর্যোগ সরল?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্বাভাস মতোই, বাংলাদেশে আছড়ে পড়ল ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, স্থলে প্রবেশ করার পরই দ্রুত শক্তিক্ষয় হয় ‘হামুন’-এর। মৌসম ভবনের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের প্রভাব আর পড়বে না পশ্চিমবঙ্গে (Weather Updates)। ফলে, এরাজ্যে দুর্যোগের কোনও সতর্কতা নেই।

    নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ‘হামুন’ (Cyclonic Storm Hamoon)। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে অতি ভারী বৃষ্টিপাত হয়। মাঝারি পরিমাণ বৃষ্টি হয় খুলনা, বরিশাল সহ একাধিক জেলায়। তবে, শক্তি হারিয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে, ঘূর্ণিঝড়ের (Weather Updates) প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, বরিশাল সহ একাধিক নীচু এলাকা প্লাবিত হতে পারে। একইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম এবং মেঘালয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

    রাজ্যে বাড়বে শীতের আমেজ!

    এদিকে, মৌসম ভবন জানিয়েছে, বুধবার সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর বাইরে খুব একটা প্রভাব পড়বে না এপার বাংলায়। পশ্চিমমঙ্গের পূর্বাভাসে (Weather Updates) বলা হয়েছে, আজ বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই। রাজ্যে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, এরাজ্যে দুর্যোগ (Cyclonic Storm Hamoon) কেটে গিয়েছে বলেই মনে করছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে— দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। একইসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    Cyclonic Storm Hamoon: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘হামুন’! সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশে, এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গে ফের আরেকটা ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ নবমীর নিশিতেই ঘূর্ণিঝড় ‘হামুন’-এ (Cyclonic Storm Hamoon) পরিণত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে ঘূর্ণিঝড় ওপার বাংলায় আছড়ে পড়বে। তবে, তার প্রভাবে ভিজবে এপার বাংলাও।

    দিঘা থেকে ২৭০ কিলোমিটার দূরে হামুন

    দশমীর সকাল, অর্থাৎ আজ, মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘হামুন’। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ইরানের নাম দেওয়া ঘূর্ণিঝড়টি দিঘা থেকে মাত্র ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে উত্তর-উত্তরপূর্বের দিকে সরছে ‘হামুন’। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) অভিমুখ বাংলাদেশ। একাদশীর দুপুরে চট্টগ্রাম লাগোয়া উপকূলে ল্যান্ডফল হতে পারে বলে অনুমান। আবহবিদেরা জানিয়েছেন, ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে।

    তিন জেলায় ঝড়ষ্টির পূর্বাভাস

    মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এপার বাংলায় না পড়লেও, পরোক্ষ প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দশমী থেকেই। জানা যাচ্ছে, আজ, দশমী থেকে দক্ষিণবঙ্গের ৩ জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতেও। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm Hamoon) প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যে কারণে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    অন্যদিকে, আরবসাগরেও তৈরি হয়েছে আরেকটি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় ‘তেজ’। নাম দিয়েছে ভারত। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরও শক্তিশালী হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওমান ও ইয়েমেনে সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে ‘তেজ’-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share