Tag: Sports news

Sports news

  • Asia Cup Hockey 2022: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

    Asia Cup Hockey 2022: ১৬-০! ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ হকির ‘সুপার ৪’-এ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল জয়লাভ করল ভারত (India)। অবিশ্বাস্য ১৬ গোল করে সুপার ফোরে জায়গা করে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।

    শুধু ইন্দোনেশিয়াকে হারানোই নয়, বরং ১৬-০ গোল ব্যবধানে হারিয়ে একটি বড় লক্ষ্য অর্জন করতে পেরেছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু তাদের লক্ষ্য অর্জনই করেনি বরং ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে মহাদেশীয় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে। 

    গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন জাপানের কাছে ২-৫ হারার পর ভারতীয় দলের কাছে পরের পর্বে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছিল।

    ভারতের সামনে একমাত্র এই একটিই সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার জন্য। অন্যদিকে ইন্দোনেশিয়া জাপানের কাছে ০-৯ এবং পাকিস্তানের কাছে ০-১৩ ব্যবধানে পরাজিত হয়েছে। ভারতীয় দল অনভিজ্ঞ এবং চাপের মধ্যে থাকলেও বীরেন্দ্র লাকরার নেতৃত্বে দলটি ভারতীয় দল রেকর্ড জয় হাসিল করেছে।

    ভারতীয় হকি দলের কোচ সর্দার সিং বলেন, “সমস্ত কৃতিত্ব খেলোয়াড়দের। তারা বুঝতে পেরেছিল যে আমাদের কী করা দরকার এবং তাই করেছে। সকলেই তরুণ, তাই তাঁদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আমাদের নিজেদের সেরাটা খেলতে হয়েছিল এবং প্রত্যেকেই তাদের ১০০ শতাংশ দিয়ে তাই করেছে।”

    ভারতের জয়ের ফলে, প্রতিবেশী দেশ পাকিস্তানকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের ২০২৩ বিশ্বকাপে যাওয়ার আশাও শেষ করে দিয়েছে ভারত। জাপান ৯ পয়েন্ট নিয়ে পুলে শীর্ষে রয়েছে। এশিয়া কাপ একটি বিশ্বকাপ বাছাইপর্ব হওয়ার কারণে শীর্ষ- তিন দল, আগামী বছর ওড়িশায় হকি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে।

    জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া সুপার ৪-এ পৌঁছেছে এবং ভারত ইতিমধ্যে আয়োজক হিসাবে যোগ্যতা অর্জন করেছে। ইতিহাসে এটি দ্বিতীয়বার যে পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, ২০১৪ তেও ব্যর্থ হয়েছিল তারা। রিও ২০১৬ এবং টোকিও ২০২০-এর শেষ দুটি অলিম্পিকে যেতেও ব্যর্থ হয়েছিল তারা।

    মঙ্গলবার জাপানের বিরুদ্ধে ভারত পেনাল্টি কর্নার পাওয়ার জন্য লড়াই করেছিল, মাত্র দুটি অর্জন করেছিল। কিন্তু বৃহস্পতিবার দিনটি অন্যরকম ছিল, কারণ লাকরা নেতৃত্বাধীন দল ২১টি শর্ট কর্নার অর্জন করেছিল। গোলকিপার জুলিয়াস রুমারোপেন এবং আলম ফাজার ছিলেন টার্ফের সবচেয়ে শক্ত খেলোয়াড়, নিয়মিত ভারতের প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভারত জয়লাভ করতে পেরেছে।

    ডিপসান টিরকে হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করেন। হ্যাটট্রিক করেন সুদেব বেলিমাজ্ঞা। একটি গোল করেন সেলভাম কার্থি। এস ভি সুনীলও দু’টি গোল করেন। নীলম সঞ্জীপ একটি গোল পেয়েছেন। উত্তম সিংও করেছেন একটি গোল। গোল পেয়েছেন পবন রাজভার। হ্যাটট্রিক করেছেন তিনিও। ভারতের হয়ে প্রথম গোল তাঁরই। তিনি প্রথম কোয়ার্টারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুটি গোল করেছেন। ম্যাচের পর রাজভার বলেন, “জিততে পেরে খুব ভালো লাগছে। এটি আমাদের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জয় ছিল।”

    আগামী শনিবার সুপার ৪-এর প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। সর্দার বলেন, “বড় ম্যাচ হতে চলেছে এবং অনেক জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।”

  • Asia Cup Hockey 2022: এগিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের

    Asia Cup Hockey 2022: এগিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ রক্ষা আর হল না! এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। জাকার্তায় শুরু হয়েছে এশিয়া কাপ হকি। পুল এ-র প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল ভারত। 

    প্রথম কোয়ার্টারের নয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম। এরপর দুই দলই গোল করার একান্ত চেষ্টা করে গেলেও গোল হয়নি। ম্যাচের শেষমুহূর্তে পাকিস্তানের আব্দুল রাণা পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচ ড্র করে দেন এবং পাকিস্তানকে পরাজিত করার স্বপ্ন ভেঙ্গে দেন।

    ম্যাচ শুরুর প্রথম তিন মিনিটে পাকিস্তানের স্কোর করার সুযোগ থাকলেও কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ভারতের সুযোগ আসে পেনাল্টি কর্নার থেকে গোল করার। কিন্তু পাকিস্তানি গোলরক্ষক আকমল হোসেন নীলম সঞ্জীবের চেষ্টা ব্যর্থ করে দেন। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে দুটি আরও পেনাল্টি কর্নার আদায় করে ভারত। তার মধ্যে অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম। 

    দ্বিতীয় কোয়ার্টারের প্রথমের দিকে পাকিস্তানের গোলকিপার হুসেন দুরন্তভাবে পাওয়ান রাজভারকে আটকে নিশ্চিত গোল বাঁচান।  ২১ মিনিটে ভারত পেনাল্টি কর্নার পেলেও, তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। 
    দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ২ মিনিট আগে পাকিস্তানের কাছে পেনাল্টির সুযোগ এলেও তারা তা নষ্ট করায় ভারত প্রথমার্ধে লিড বজায় রাখে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত, পাকিস্তান কোনও দলই একে অপরকে ছেড়ে কথা বলেনি। দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, তা গোলে পরিবর্তিত হয়নি। হাফ টাইমে সেলভামের গোলেই এগিয়ে ছিল ভারত। 

    হাফ টাইমের পর তৃতীয় কোয়ার্টেরও গোলের দেখা পাওয়া যায়নি। এক সময় পাকিস্তানকেও বেশ আক্রমণাত্মক খেলতে দেখা যায়। পাকিস্তান তাদের তৃতীয় পেনাল্টি পেলেও রিজওয়ান আলির জন্য বিফলে যায়। ভারতীয় দলের রাজভার এবং উত্তম সিংয়ের কাছে সুযোগ আসলেও পাকিস্তানের গোলকিপার হুসেন রক্ষা করতে পেরেছিলেন। ম্যাচের মাত্র এক মিনিট বাকি থাকতে পাকিস্তান পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে আব্দুল রাণার গোল করে সমতায় আসে।

    এদিন অন্যান্য ম্যাচের মধ্যে মালয়েশিয়া ওমানকে ৭-০ গোলে, কোরিয়া বাংলাদেশকে ৬-১ , জাপান ইন্দোনেশিয়াকে ৯-০ তে পরাজিত করে। মঙ্গলবার ভারতকে জাপানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

     

  • Olympic Games 2036: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    Olympic Games 2036: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক গেমস (2036 Olympic Games) যাতে ভারতে (India) আসে, তার চেষ্টা করছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association)। মূলত আমেদাবাদ (Ahmedabad) কেই বেছে নেওয়া হয়েছে ২০৩৬ অলিম্পিক গেমসের জন্য। ভারতের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে রাশিয়া। শুধুমাত্র সমর্থনই করেনি, অলিম্পিক ডিং ও গেমস আয়োজনে ভারতকে সাহায্য করার কথা জানিয়েছে রাশিয়া (Russia)। তারা জানিয়েছে, যদি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee) ২০৩৬ অলিম্পিক্স ভারতকে দেয়, তাহলে তা আয়োজনে রাশিয়া বড় সাহায্য করবে।

    আরও পড়ুন: রাশিয়ায় খুলবে ভারতীয় সুপারমার্কেট চেন! ইঙ্গিত পুতিনের

    উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের (Ukraine war) ফলে রাশিয়াকে বহু দেশ বয়কট করেছে। খেলার জগতেও রাশিয়াকে বঞ্চিত করা হয়েছে। এই পরিস্থিতিতে পুরনো বন্ধু রাশিয়ার পাশে থেকেছে ভারত। ফলস্বরূপ,  রাশিয়া ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। বুধবার ভারত সফরে এসে রুশ ক্রীড়ামন্ত্রী ওলেগ মাতিস্তিন (Oleg Matytsin) বলেছেন, “ভারতকে অলিম্পিক গেমস আয়োজন করতে সহায়তা করতে পারলে রুশ বিশেষজ্ঞরা খুব খুশি হবেন।“  তিনি ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এর সঙ্গে একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন। 

    [tw]


    [/tw]

    ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারিন্দার বাত্রা ( Narinder Batra) ২০২১ সালের থেকেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। তিনিই প্রস্তাবে জানিয়েছেন, আমেদাবাদকে কেন্দ্র করে এই প্রতিযোগিতার আয়োজন করার। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। এখনও পর্যন্ত কিছুই ঠিক না হলেও গুজরাটের অ্যাডভোকেট জেনারেল কামাল ত্রিবেদী (Kamal Trivedi) হাইকোর্টে জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা এখন থেকেই ২০৩৬ অলিম্পিক্সের আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং অলিম্পিক কমিটি ২০২৫ সালে সাইট পরিদর্শন করতে আসবে। 

    আরও পড়ুন:ডলার নয়, “রুপি-রুবল” বিনিময়ে হবে ভারত-রুশ বাণিজ্য! কীভাবে লেনদেন?

    ভারতে এসে নারিন্দার বাত্রার সঙ্গে দেখা করে ওলেগ বলেন, “যদি অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন সত্যি হয়, তাহলে দেশের উন্নয়নে আরও একটি বড় দিক উঠে আসবে। আমরা অলিম্পিক গেমস আয়োজনের জন্য ও নিজেদের অভিজ্ঞতা ভাগ করার জন্য সব সময় প্রস্তুত, এবং আমরা অনেক বার এমনটা করেছি। ফলে যদি ভারতে অলিম্পিক্স হওয়ার সিদ্ধান্ত ঠিক হয়, তাহলে রুশ বিশেষজ্ঞরা ভারতে অলিম্পিক গেমস আয়োজনে সাহায্য করতে পেরে খুব খুশি হবে।“

    [tw]


    [/tw]

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্যেই অলিম্পিক্স-সহ বিভিন্ন টুর্নামেন্টে নিষিদ্ধ রয়েছে রাশিয়া। এমন সময়েই নিজেদের ক্রীড়াক্ষেত্রকে ঠিক রাখতেই ভারতকে খেলার জগতে সাহায্য করতে রাশিয়া আগ্রহী হয়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

LinkedIn
Share