Tag: sports

sports

  • Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    Paris Olympics 2024: আজ শুরু অলিম্পিক্স ফুটবল, নামছে ইউরো জয়ী স্পেন, কোপা জয়ী আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৬ জুলাই, শুক্রবার। তবে তার দুদিন আগেই ফুটবল (Olympic Football)-সহ কিছু খেলা চালু হয়ে যাচ্ছে। বুধবার প্রথম দিনেই মাঠে নামছে ইউরো কাপ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। স্পেন খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। এবারের প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অংশ নেবেন মোট ১১৭ জন প্রতিযোগী।

    কোন কোন দেশ অংশ নিচ্ছে? (Paris Olympics 2024) 

    আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক এবং ইউক্রেন। স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি এবং নিউ জিল্যান্ড। অপর গ্রুপটিতে রয়েছে জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইজরায়েল। ২০০৮ সালের পর অলিম্পিক্স ফুটবলে (Olympic Football) ফিরেছে আমেরিকা। আর্জেন্টিনা দলে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের চার জন খেলোয়াড় রয়েছেন। এঁরা হলেন জুলিয়ান আলভারেস, নিকোলাস ওটামেন্ডি, জেরোনিমো রুলি এবং থিয়াগো আলমাদা। অলিম্পিক্সের ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারেরাই খেলেন। সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। এই নিয়মের কারণে আলভারেস, ওটামেন্ডি এবং রুলি অলিম্পিক্সে খেলতে পারছেন। সোনার দাবিদার মনে করা হচ্ছে আর্জেন্টিনাকেই। তবে স্পেন, ফ্রান্স এবং মরক্কোও জোর টক্কর দিতে পারে। 
    অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১৯০০ সাল থেকে চালু হয়েছে ফুটবল। অর্থাৎ ফুটবল বিশ্বকাপেরও আগে থেকে। তবে একচ্ছত্র আধিপত্য কোনও দেশেরই নেই। সর্বোচ্চ তিন বার করে সোনার পদক জিতেছে হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন। দুবার করে সোনা জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা, অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন এবং উরুগুয়ে। এ ছাড়া, অবিভক্ত যুগোশ্লাভিয়া, স্পেন, পোল্যান্ড, অধুনালুপ্ত পূর্ব জার্মানি, নাইজেরিয়া, পূর্বতন চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইটালি, সুইডেন, মেক্সিকো, বেলজিয়াম, কানাডা এবং ক্যামেরুন একটি করে সোনা জিতেছে।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    সেজে উঠেছে প্যারিস

    উল্লেখ্য, গত কয়েকবছর ধরে ধীরে ধীরে সেজে উঠেছে প্যারিস। হাজারও বাধা-বিপত্তি কাটিয়ে শুক্রবার অলিম্পিক্সের (Paris Olympics 2024)  গ্র্যান্ড ওপেনিং। জানা গিয়েছে, এবার প্রথম স্টেডিয়ামের বাইরে খোলা আকাশে হবে অলিম্পিক্সের উদ্বোধন। আইফেল টাওয়ারের পূর্ব দিক থেকে শেইন নদীতে ৬ কিলোমিটার জুড়ে চলবে এই অ্যাথলেটদের প্যারেড। নদীবক্ষে বোটে অংশ নেবেন ৬০০০-৭০০০ অ্যাথলেট। এই অনুষ্ঠান দেখতে পাবেন প্রায় ৫ লক্ষ মানুষ। গ্র্যান্ড ওপেনিংয়ে একটি টিকিটের দাম ২৯০০ মার্কিন ডলার। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচও থাকছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    Hardik Pandya: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে সত্যি হল জল্পনা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) ঘোষণা করলেন তিনি। একই পোস্ট করেছেন হার্দিকও। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by @natasastankovic__

    পুত্র অগস্ত্যকে নিয়ে কী সিদ্ধান্ত? (Hardik-Natasa Divorce) 

    বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক (Hardik Pandya) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম। আমাদের পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দুজনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

    চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু

    চার বছর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া। একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রোপোজ করেন ভারতীয় দলের এই তারকা অল-রাউন্ডার। এরপর ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক (Hardik Pandya) ও নাতাশা। বড় কোনও উত্‍সব নয়, আইনি মতেই চার হাত এক হয়েছিল। সেবছরই ৩০ জুন মা হন নাতাশা। ছেলের নাম অগস্ত্য। এরপর গতবছর অর্থাত্‍ ২০২৩ সালে ১৪ ফ্রেরুয়ারি হার্দিক-নাতাশার বিয়ের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুজনের পরিবার, বন্ধু ও ছেলে অগস্ত্যও। ১২ দিন পর অগস্ত্যের জন্মদিন। চার বছর পূর্ণ হবে তার। কিন্তু চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু।

    আরও পড়ুন: ‘‘বিশ্বকে সুখ-শান্তির দিশা দেখিয়েছে ভারত’’, বললেন মোহন ভাগবত

    প্রসঙ্গত, আগেই হার্দিক এবং নাতাশা ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি সরিয়ে দিয়েছিলেন। তবে অগস্ত্যের সঙ্গে ছবি ছিল তাঁদের। তখনই জল্পনা তৈরি হয়েছিল হার্দিকদের বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও নাতাশাকে কোনও রকম পোস্ট করতে দেখা যায়নি। এক সময় হার্দিকের (Hardik Pandya) খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকতেন নাতাশা। কিন্তু এ বছর আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপের পর দেশে ফিরেও নাতাশার সঙ্গে দেখা করেননি হার্দিক। আর এর পরেই নাতাশা ও হার্দিকের এই পোষ্ট। স্বাভাবিকভাবেই এমন খবর পেয়ে মন খারাপ ফ্যানেদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে তিন তিনটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া। আর স্লোভাকিয়ার বিরুদ্ধে জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন। এদিনের ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একাধিক গোলের সুযোগ হেলার হারান আঁতোয়া গ্রিজম্যানরা। যার নিট ফল, শেষ পর্যন্ত কোনও গোলই করতে পারল না ফরাসিরা।

    এমবাপে-হীন ফ্রান্স 

    নাকের চোটের কারণে এদিন প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে। তারকা ফুটবলারের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাচ্ছিল ফ্রান্স, যখন একের পর এক গোল মিসের ধারা চলছিল। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি এদিন রীতিমতো হতাশ করেন। ফাঁকা গোল পেয়েও, দলকে লিড এনে দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই ফ্রান্সের প্রাপ্তির ভাঁড়ার এদিন শূন্যই থেকে যায়। 

    ম্যাচের প্রথম দিকে অবশ্য আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। তবে শুরুটা দুই দল যতটা আক্রমণাত্মক ছন্দে করেছিল, খেলা (UEFA Euro 2024) যত গড়ায়, সেই আক্রমণের ঝাঁজ তত কমতে থাকে। দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঝমাঠেই আটকে থাকে খেলা। ফ্রান্সের ফুটবলাররা এদিন হতাশাজনক ফুটবল খেলেন। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তবে ম্যাচের ৬৫ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ফেলেছিল নেদারল্যান্ডস (Netherlands vs France)। এরপর ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মেরেছিলেন জাভি সিমন্স। ভাগ্যের জোরে বেঁচে যায় ফ্রান্স। অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। 

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    হাড্ডাহাড্ডি লড়াই পোল্যান্ড-অস্ট্রিয়ার

    অন্যদিকে ইউরো কাপে (UEFA Euro 2024) শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। কারন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ফলে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। 

    স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন

    আর ইউরো কাপে অন্য আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। আর খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে (UEFA Euro 2024) স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    UEFA Euro 2024: স্কটল্যান্ডকে পাঁচ গোল! ইউরোর প্রথম ম্যাচেই জয় জার্মানির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো। উদ্বোধনী ম্যাচের শুরুতেই দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে (Germany Beat Scotland) ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে।  

    ম্যাচের ১০ মিনিটেই প্রথম গোল জার্মানির (UEFA Euro 2024)

    প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল দিয়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ এবং এমরে চ্যানের। আর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোল আন্তোনিয়ো রুডিগারের। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম গোল করে জার্মানি। তবে খেলায় কিছুতেই ফিরতে পারছিল না স্কটল্যান্ড (Germany Beat Scotland)। উল্টে যত সময় এগচ্ছিল ততই জার্মানির দাপট বাড়ছিল। তাই বিরতির আগেই তৃতীয় গোল করে ফেলে তারা। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। জার্মানির দাপট যত বাড়ছিল, তত কোণঠাসা হয়ে পড়ছিল স্কটল্যান্ড। এরপর খেলার ৬৩ মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ ৷ ৬৮ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান ৪-০ করেন ডর্টমুন্ড স্ট্রাইকার৷ ৮৭ মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও খেলার শেষ মুহূর্তে জার্মানির পাঁচ গোলের (Germany Beat Scotland) বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান৷  

    আরও পড়ুন: অভিষেকের মতো একই জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু! কী নির্দেশ বিচারপতি সিনহার?

    নতুন কোচের কোচিংয়েই ইউরো কাপে দুর্দান্ত জয় জার্মানির 

    আসলে জার্মান ফুটবলের অবনমনটা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেশ কয়েক মাস পর এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি। সেই ম্যাচেও হার হয়েছিল। একের পর এক খারাপ পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের ইতিহাসে প্রথম বার কোচ ছাঁটাই হয়েছিল। জাপানের কাছে ওই হারের পরই হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করা হয়। এরপর দীর্ঘসময় হেড কোচ ছিল না জার্মান টিমে। দীর্ঘ গ্যাপের পর জুলিয়েন নাগেলসম্যানকে কোচ নিয়োগ করে জার্মানি। আর তাঁর কোচিংয়েই এবার ইউরো কাপে (UEFA Euro 2024) দুর্দান্ত জয় হয় জার্মানির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gymnast Dipa Karmakar: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে ইতিহাস দীপা কর্মকারের

    Gymnast Dipa Karmakar: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে ইতিহাস দীপা কর্মকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের দলে ঠাঁই হয়নি জিমন্যাস্ট দীপা কর্মকারের (Gymnast Dipa Karmakar)। তবে সে ক্ষত ভুলে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে নিলেন তিনি। রবিবার তাসখন্দে জিমন্যাস্টিকের ভল্ট ফাইনালে সোনা জিতে নিলেন বছর তিরিশের দীপা। ফাইনালে দীপার গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে পরাস্ত করে ভিকট্রি ল্যাপের সব চেয়ে উঁচু জায়গাটা দখল করেন এই ভারতীয়। দ্বিতীয় হয়ে রুপো জিতেছেন কিম সন হ্যাং। ব্রোঞ্জ জিতেছেন কিয়ং বিয়ল। তাঁদের গড় যথাক্রমে ১৩.৪৬৬ এবং ১২.৯৬৬।

    ভুললেন দুঃখ (Gymnast Dipa Karmakar)

    ২০১৬ সালের রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল দীপার (Gymnast Dipa Karmakar)। তার আগের বছরই এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিলেন এই সোনার মেয়ে। তবে সেবার সোনা জিততে পারেননি। ব্রোঞ্জ নিয়েই ফিরতে হয়েছিল তাঁকে। সেদিনের সেই দুঃখ ভুলিয়ে দিল এদিনের সোনার পদক। সাইয়ের তরফে দীপার এদিনের কীর্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। ২০১৮ সালে তুরস্কের মার্সিনে এফআইজি বিশ্বকাপে ভল্টে সোনা জিতেছিলেন এই মহিলা জিমন্যাস্ট। এবার তিনি জিতলেন এশিয় পর্যায়ে সোনা।

    কী বললেন সোনার মেয়ে?

    পদক জেতার পর সোনার মেয়ে বলেন, “অস্ত্রোপচার ও সাসপেনশনের পর এই পারফরম্যান্স ভালো লাগছে। আগে কোনও ভারতীয় জিমন্যাস্ট এই প্রতিযোগিতায় সোনা জেতেননি। তাই এই পদকটি আমার কাছে স্পেশাল।” তিনি বলেন, “অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে না পারার হতাশা রয়েছে। কিন্তু এখনকার মুহূর্ত উপভোগ করতে চাই।”

    ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় ২১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল দীপাকে। তার জেরেই তাঁর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা কমতে শুরু করেছিল। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের শেষ ইভেন্ট ছিল অল-অ্যারাউন্ড বিভাগ। এই বিভাগের পারফরমেন্সে অলিম্পিক্সের টিকিট অর্জনে ব্যর্থ হন দীপা। এপ্রিলে এফআইজি অ্যাপারেটাস বিশ্বকাপে ভল্ট ফাইনালে তিনি হন চতুর্থ। তার আগে কটবাসে বিশ্বকাপ ইভেন্টে মাঠে নামেননি তিনি। কায়রোয় বিশ্বকাপে হয়েছিলেন ফিফথ।

    আর পড়ুন: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি বলেন, “এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিক্সের একটিমাত্র জায়গাই ফাঁকা ছিল। সেরা অল-অ্যারাউন্ড পারফর্মারের, যেটি পেয়েছেন তৃতীয় স্থানাধিকারী ফিলিপিন্সের এম্মা মালাবুয়ো। তাই দীপার (Gymnast Dipa Karmakar) কাজটা কঠিনই ছিল।” সেই হার্ডল পেরিয়েই দেশকে সোনা এনে দিলেন এই ভারতীয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sushil Kumar: কুস্তিগীর সাগর ধনকড়ের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সুশীল কুমারের বিরুদ্ধে চার্জশিট গঠন

    Sushil Kumar: কুস্তিগীর সাগর ধনকড়ের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সুশীল কুমারের বিরুদ্ধে চার্জশিট গঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চরম বিপাকে অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার (Sushil Kumar)। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ২০২১ সালের মে মাসে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে তরুণ কুস্তিগীর সাগর ধনকড়কে (sagar dhankar) খুন করেছেন। দিল্লি আদালত বুধবার দু বার অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীরের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। দিল্লি পুলিশ তাঁদের চার্জশিটে (Charge Sheet) জানিয়েছেন, মডেল টাউনে একটি ফ্ল্যাটের মালিক সুশীল কুমার। ওই ফ্ল্যাটের ভাড়া সংক্রান্ত বিষয়ে সুশীল ও সাগরের মধ্যে এ নিয়ে আগেও ঝামেলা হয়েছিল। তবে মে মাসের চার তারিখ রাতে বিষয়টি মারামারি পর্যন্ত গড়ায়। সুশীল এবং তাঁর সহযোগীরা সাগর এবং তাঁর বন্ধুদের মারধর করেন। মারধরের আঘাতে সাগরের মৃত্যু হয়।

    গত বছর মে মাসে প্রায় দু’সপ্তাহ ধরে টানা লুকোচুরি খেলে দিল্লীর মুন্ডকা অঞ্চল থেকে গ্রেফতার হয় সুশীল। তারপর থেকেই দীর্ঘদিন যাবৎ জেল হেফাজতেই রয়েছেন তিনি। যদিও অভিযুক্তদের মধ্যে দুজন এখনও পলাতক। সুশীল কুমার (Sushil Kumar) সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আজ চার্জশিট গঠিত হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে খুন, খুনের চেষ্টা, হাঙ্গামা, অবৈধ জমায়েত, এবং অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগের।

    [tw]


    [/tw]

    যোগেশ্বর দত্ত, বজরং পুনিয়া এবং রবি দাহিয়ার মতো বহু খ্যাতিনামা অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরের কাছে সুশীল কুমার (Sushil Kumar) ছিলেন একজন অনুপ্রেরণা। বহু কুস্তিগীর তাঁকে দেখেই এই খেলায় আগ্রহ পেয়েছেন। কুস্তির জগতে সকলেই তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। কিন্তু প্রথমে হত্যার অভিযোগ এবং পরে এই চার্জ গঠনের ফলে তাঁর ইমেজে বড় দাগ পড়েছে বলেই মনে করা হচ্ছে।

    এর আগেও বহুবার সুশীল কুমারের (Sushil Kumar) পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও তাতে কোর্টের সাড়া মেলেনি। জেলে সুশীল কুমার যোগা এবং ফিটনেস এক্সপার্ট হিসেবে কাজ করছেন। বন্দিদের ফিট থাকার ক্ষেত্রে তাঁর এত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন তিনি।

    প্রসঙ্গত, সুশীল কুমার (Sushil Kumar) ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে একটি ব্রোঞ্জ এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে একটি রৌপ্য জিতেছিলেন এবং ২০১০ সালে কুস্তিতে বিশ্ব শিরোপা জেতা প্রথম ভারতীয় তিনি। এছাড়াও কমনওয়েলথ গেমসে বেশ কয়েকটি স্বর্ণপদক জিতেছিলেন এই কুস্তিগীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Garry Kasparov: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    Garry Kasparov: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ (Garry Kasparov)। ইউক্রেনে রাশিয়ার (Russia) সামরিক অভিযানের পর থেকে ভ্লাদিমি পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রুশ দাবাড়ু। এবার সেই কাসপারভকে জঙ্গি তকমা দিয়ে দিল ক্রেমলিন। রাশিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা রসফিনমনিটরিং দাবার ওই গ্র্যান্ডমাস্টারকে জঙ্গি ও চরমপন্থীদের তালিকাভুক্ত করেছে। 

    কী বলছে পুতিন সরকার

    নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করেন কাসপারভ (Garry Kasparov)। এর আগে ২০২২ সালে রাশিয়ার (Russia) বিচারমন্ত্রক কাসপারভকে ‘বিদেশি এজেন্টদের’ তালিকায় যুক্ত করেছে। এবার কাসপারভকেও জঙ্গি তকমা দেওয়া হল। মনে করা হচ্ছে রাশিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এর পরে প্রাক্তন দাবা বিশ্বচ্যাম্পিয়ন কাসপারভের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিতে পারে। এই সংস্থা মূলত খেয়াল রাখে আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনও ঘটনা হচ্ছে কিনা। জঙ্গি গোষ্ঠীগুলিকে কেউ আর্থিক সহায়তা করছে কি না এটাও দেখে ওই আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। আর সেই সংস্থাই এবার বড় পদক্ষেপ আনতে পারে গ্যারি কাসপারভের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    কেন এই পদক্ষেপ

    আজারবাইজানের রাজধানী বাকুতে জন্ম কাসপারভের। সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল এই জায়গা। ২২ বছর বয়সে ১৯৮৫ সালে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হন কাসপারভ (Garry Kasparov)। কনিষ্ঠতম হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের সিংহাসনে বসেছিলেন। ১৯৮৪ থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি বিশ্বের এক নম্বর ছিলেন। রেকর্ড ২৫৫ মাস। ২০০৫ সালে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য দাবা থেকে অবসর নেন। ষাট বছর বয়সী গ্যারি কাসপারভ প্রথম থেকেই ছিলেন ঘোর পুতিন বিরোধী। রাশিয়ার গণতন্ত্র নেই বলে একাধিকবার অভিযোগ করে সরব হয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় কিয়েভের পাশে দাঁড়ানোর জন্য জানিয়েছিলেন আর্জি। পুতিন বিরোধী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের এই মনোভাব মেনে নিতে পারেনি রাশিয়া। তাই কাসপারভের বিরুদ্ধে এই পদক্ষেপ বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ইংল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের, পড়ুন পরাজয়ের ধারা বিবরণী

    India vs England: ইংল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের, পড়ুন পরাজয়ের ধারা বিবরণী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্ট ম্যাচে চার দিনেই ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত (India vs England)। নিজেদের পাতা স্পিনের ফাঁদেই আটকে গেল রোহিত শর্মার দল। রবিবার ইংল্যান্ডের অখ্যাত স্পিনারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা।

    লক্ষ্যমাত্রায় পৌঁছতে ব্যর্থ রোহিতরা

    ২৮ রানে হেরে সিরিজ শুরু করেছিলেন রোহিতরা। তার পরেও ২৩১ এর লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারল না ভারতীয় ক্রিকেট দল। খেলা হচ্ছিল হায়দরাবাদে। প্রথম থেকেই কারও মধ্যে টেস্টসুলভ ব্যাটিং করার মানসিকতা দেখা যায়নি। শুভমন গিল আউট হয়ে যান শূন্য রানে। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালও ড্রেসিংরুমে ফিরেছেন মাত্র ১৫ রান করে। ৪২ রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রোহিত শর্মার দল। ৩৯ রান করে স্বয়ং অধিনায়ক টেন্টে ফিরে যাওয়ায় সেই চাপ আরও বাড়ে।

    অভিষেক টেস্টেই মাত হার্টলের

    খেলা ধরতে নামানো হয় অলরাউন্ডার অক্ষর পটেলকে। চা বিরতি পর্যন্ত অক্ষর করেন ১৭ রান। তার পরে নেমে আর রান পাননি। রাহুল দ্রাবিড়ও আউট হয়ে যান মাত্র ২২ রানে। রোহিত শর্মার দলের পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকেই সাজঘরে ফেরান ইংল্যান্ডের তরুণ স্পিনার টম হার্টলে (India vs England)। এটি ছিল তাঁর অভিষেক টেস্ট। ৬২ রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করলেন এই তরুণ। মাত্র ১৭ রানে আউট হন শ্রেয়স আইয়ার। ২ রানে আউট হন রবীন্দ্র জাডেজা। ১৯৯ রানেই ৭ উইকেট পড়ে যায়। শ্রীকর ভরত সাজঘরে ফেরেন ২৮ রান করে। রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহেও ২৮ রান। ১২ রান করে আউট হয়ে যান মহম্মদ সিরাজ। ৬ রানে অপরাজিত রইলেন যশপ্রীত বুমরা।

    আরও পড়ুুন: “শক্তিশালী বিচারব্যবস্থা বিকশিত ভারতের অংশ”, সুপ্রিম কোর্টের জন্মদিনে বললেন মোদি

    এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ৪২০ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ২২ গজে কার্যত দাপিয়ে বেড়ান অলি পোপ। চার মেরেছেন ২১টি। তাঁর সংগ্রহে ১৯৬ রান। বুমরার বলে আউট হন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সফলতম বুমরাই। ৪১ রানে চার উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। ১৩১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন জাডেজা। অক্ষরের ঝুলিতে মাত্রই একটি উইকেট। পাঁচ ম্যাচের সিরিজ। তার প্রথমটিতেই ধরাশায়ী রোহিতের দল (India vs England)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Wrestling Federation of India: মানা হয়নি নিয়ম, সাসপেন্ড ভারতীয় কুস্তি ফেডারেশনের নয়া কমিটি

    Wrestling Federation of India: মানা হয়নি নিয়ম, সাসপেন্ড ভারতীয় কুস্তি ফেডারেশনের নয়া কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়ম না মানায় ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন কমিটিকে (Wrestling Federation of India) সাসপেন্ড করা হল। রবিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সাসপেন্ড করেছে সদ্যনিযুক্ত কমিটিকে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নয়া কমিটি নিয়ম মানেনি ভারতীয় কুস্তি ফেডারেশনের। তাই করা হচ্ছে সাসপেন্ড। প্রসঙ্গত, দিন তিনেক আগেই নির্বাচন হয় ভারতীয় কুস্তি ফেডারেশনে। নয়া সভাপতি হন সঞ্জয় সিংহ। বিভিন্ন পদেও বহাল করা হয় নতুন সদস্যদের।

    কুস্তি ফেডারেশনের নিজস্ব সংবিধান

    ভারতীয় কুস্তি ফেডারেশনের নিজস্ব সংবিধান রয়েছে। এই সংবিধান অনুযায়ী, যুব কিংবা সিনিয়র স্তরের কোনও প্রতিযোগিতা আয়োজন করার আগে এগজিকিউটিভ কমিটির বৈঠক করতে হয়। তার পরেই প্রকাশ করা হয় ক্রীড়া সূচি। প্রতিটি প্রতিযোগিতার আগে প্রস্তুতির জন্য অন্তত ১৫ দিন সময় দিতে হয় কুস্তিগিরদের। অভিযোগ, ভারতীয় কুস্তি ফেডারেশনের এই সব নিয়মকানুনের তোয়াক্কা না করেই জাতীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি (Wrestling Federation of India)। তার জেরেই ভেঙে দেওয়া হয়েছে নয়া কমিটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ওই কমিটিকে। প্রসঙ্গত, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডায় ওই প্রতিযোগিতা হবে বলে ঘোষণা করেছিলেন সঞ্জয়।

    নয়া সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ!

    দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর হয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। বৃহস্পতিবারই এই নির্বাচনে জিতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি হয়েছিলেন সঞ্জয়। তিনি বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ। এই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে কুস্তি ছেড়ে দেন অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগির সাক্ষী মালিক। ঘটনার প্রতিবাদে সংসদের সামনের রাস্তা ‘কর্তব্য পথে’ পদ্মশ্রীর পদক ফেলে দিয়ে আসেন কুস্তিগীর বজরং। পরে তিনি বলেন, “আমি বলেছিলাম, আমার মেয়ে ও বোনেদের বাঁচানোর জন্য লড়াই করছি। এখনও ওদের ন্যায়বিচার দিতে পারিনি। তাই আমার মনে হয় এই সম্মানের যোগ্য আমি নই। নিজের সম্মান ফেরাতে এসেছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারিনি। তাই তাঁকে যে চিঠি লিখেছি, তার ওপরেই পদকটা রেখে এসেছি।”

    আরও পড়ুুন: আচার্যের অনুমতি নেই, নেই ভিসি-ও, প্রথা ভেঙে সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Rozgar Mela: ‘বিরোধিতা নয়, প্রধানমন্ত্রীকে অনুসরণ করুন’, মুখ্যমন্ত্রীকে বার্তা নিশীথের

    Rozgar Mela: ‘বিরোধিতা নয়, প্রধানমন্ত্রীকে অনুসরণ করুন’, মুখ্যমন্ত্রীকে বার্তা নিশীথের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধিতা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করুন। বেকার যুবকদের পুলিশের লাঠির বাড়ি নয়, চাকরি দিন। যুবরাই দেশের ভবিষ্যৎ। বৃহস্পতিবার এনজেপি-তে রোজগার মেলা (Rozgar Mela) অনুষ্ঠানের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই আবেদনই জানালেন কেন্দ্রের স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন কাশ্মীর কলোনিতে রেলের ভিআইপি গেস্ট হাউসে এই রোজগার মেলায় মোট ২৫৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ২১২ জন রেলের। এদিন একই সময়ে দেশের অন্যান্য স্থানেও এই রোজগার মেলার মধ্য দিয়ে বিভিন্ন দফতরে মোট ৭১ হাজার ৫০৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েদের নিয়ে কী বললেন মন্ত্রী?

    নিশীথ প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী দেশকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিমতো যুবদের চাকরি (Rozgar Mela) দিয়ে চলেছেন। সেখানে পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য রাস্তায় ধর্না দিচ্ছে। ন্যায্য দাবির সেই কন্ঠকে রোধ করতে মুখ্যমন্ত্রী তাঁর পুলিশ দিয়ে চাকরিপ্রার্থীদের পেটাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীর বিরোধিতা না করে তাঁকে অনুসরণ করুন। বেকার ছেলেমেয়েদের পুলিশের লাঠির বাড়ি নয়, চাকরি দিন। তাঁরাই দেশের ভবিষ্যৎ। এক প্রশ্নের উত্তরে নিশীথ প্রামাণিক বলেন, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে মুখ্যমন্ত্রী চাকরি চুরি করছেন। এক যুগ ধরে এরাজ্যে সরকারি দফতরে নিয়োগ নেই, শিল্প নেই। বেকার ছেলেমেয়েরা রাস্তায় কাঁদছে। সরকারি চাকরিজীবীরা ন্যায্য ডিএ’র জন্য ধর্না দিচ্ছেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার সবদিকেই  চূড়ান্ত ব্যর্থ। আইন-শৃঙ্খলা, উন্নয়ন সবেতেই ব্যর্থ। অর্থনৈতিক দিক থেকেও বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছে এই রাজ্য। তবু এদের দুর্নীতি থেমে নেই। একের পর এক তদন্তে সরকারের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতারা ধরা পড়ছেন। আগামীতে আরও রাঘববোয়াল ধরা পড়বে। 

    ‘খেলো ইন্ডিয়া’ নিয়ে রাজ্যকে তোপ

    রোজগার মেলায় (Rozgar Mela) এক প্রশ্নের উত্তরে নিশীথ প্রামাণিক বলেন, দুঃখ লাগে, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হয়ে এরাজ্যের খেলাধুলোর উন্নয়নে কোনও উদ্যোগ নেননি। খেলো ইন্ডিয়া কেন্দ্র তৈরির জন্য সব রাজ্যের কাছে প্রস্তাব চেয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্র সরকার। সবাই সেই আবেদনে সাড়া দিয়ে একাধিক খেলো ইন্ডিয়া কেন্দ্র তৈরি করে ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ কোনও প্রস্তাব পাঠায়নি, বারবার বলা সত্ত্বেও। তাই রাজ্যের অন্যান্য জায়গার মতো উত্তরবঙ্গ খেলো ইন্ডিয়া কেন্দ্র থেকে বঞ্চিত হয়েছে। অথচ উত্তরবঙ্গে ফুটবল-ক্রিকেট, অ্যাথলেটিক্স-এর প্রচুর প্রতিভা রয়েছে। এদের আত্মপ্রকাশের জন্য রাজ্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজন রয়েছে। সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী কোনও উদ্যোগ নিচ্ছেন না। তাঁরা যদি প্রস্তাব দেন, তাহলে কেন্দ্র সরকার শিলিগুড়িতে ক্রিকেটের জন্য স্টেডিয়াম তৈরি করে দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share