Tag: Steve jobs

Steve jobs

  • Apple-1 computer: এবারে নিলামে বিক্রি হল অ্যাপেলের প্রথম কম্পিউটার ‘অ্যাপেল -১’, এর দাম জানেন?

    Apple-1 computer: এবারে নিলামে বিক্রি হল অ্যাপেলের প্রথম কম্পিউটার ‘অ্যাপেল -১’, এর দাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেই নিলামে লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে আইফোনের (Apple IPhone) ফার্স্ট জেনারেশন ২০০৭-এর। এরপর বিক্রি করা হল ১৯৭০ সালের অ্যাপেল ১ কম্পিউটার। এই কম্পিউটাররের প্রোটোটাইপ অ্যাপেলের সিইও স্টিভ জোবস (Steve Jobs) নিজে ব্যবহার করতেন। তবে জানেন কী, এর এটি কত টাকায় নিলাম করা হল। এটি বিক্রি করা হয়েছে ৭ লাখ ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৯৭০ টাকায়। জানা গিয়েছে, এক কালেক্টর এই নিলামে অ্যাপেলের প্রথম কম্পিউটারটি কিনেছেন।

    আরআর অকশন (RR Auction) একটি বিবৃতি জারি করে জানায়, এই কম্পিউটারটি ১৯৭৬ সালে স্টিভ জোবস পল টেরেল নামক ব্যক্তিকে দেখিয়েছিলেন। বিশ্বের প্রথম কম্পিউটার স্টোরগুলির মালিকের মধ্যে অন্যতম ছিলেন পল টেরেল (Paul Terrell)। পল টেরেলের ক্যালিফোর্নিয়াতে The Byte Shop নামে কম্পিউটার স্টোর ছিল। অকশনের সময় কম্পিউটারের প্রোটোটাইপটি আসল কিনা তা যাচাই করার জন্য ১৯৭৬ সালে পল টেরেলের পোলারয়েডে তোলা ছবির সঙ্গে মিলিয়েও দেখা হয়। এরপর অ্যাপেল-১ বিশেষজ্ঞ কোরে কোহেন (Corey Cohen) এই ছবি থেকে যাচাই করেছে এবং এই কম্পিউটারের ওপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করেন।

    আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    এই কম্পিউটারে MOS 6502-এর সিপিইউ আছে। এতে ৮কেবি (8KB) র‌্যাম, ক্যাসেট সিস্টেমের মত বৈশিষ্ট্য আছে। এছাড়াও এতে পড়া ও লেখাও যেত। এই অ্যাপেল-১ কম্পিউটারটি ১৯৭৬ সালের এপ্রিল মাসে প্রথম লঞ্চ করা হয়েছিল। এটির আসল মূল্য ছিল ৬৬৬ ডলার যা বর্তমানে ৩ হাজার ৪৬০ ডলারের সমান। আরও জানা গিয়েছে, এই অ্যাপেল-১ কম্পিউটারের ২০০টি ইউনিট তৈরি করা হয়েছিল। অনুমান করা হয়েছে, এর মধ্যে ৬২ ইউনিট এখনও রয়েছে।

    প্রসঙ্গত, আরআর অকশন হাউসের নিলামে শুধুমাত্র অ্যাপেলের প্রথম কম্পিউটারই বিক্রি করা হয়নি। অ্যাপেল আইফোনের (Apple IPhone) ফার্স্ট জেনারেশন ২০০৭-এর একটি সিলড প্যাকও ৩৫ হাজার ডলারে বিক্রি করা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লাখ। এর পাশাপাশি এই নিলামে একটি অ্যাপেল ওয়ান সার্কিট বোর্ডও ৬৭৭,১৯৬ ডলারে বিক্রি হয়েছে। একটি অব্যবহৃত প্রথম জেনারেশনের ৫ জিবির অ্যাপল আইপডও  ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Apple iPhone 2007: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    Apple iPhone 2007: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনারা তো আইফোন বলতেই পাগল। তবে আপনি কী অ্যাপেলের ফাস্ট ভার্সনের আইফোন এখন কিনতে ইচ্ছুক? সম্প্রতি এই আইফোন কেনার ঘটনাই জানা গেল। তবে এই ফোনটি হাজার হাজার টাকায় কেনা হয়নি। কেনা হয়েছে লক্ষ লক্ষ টাকায়। জানা গিয়েছে, অ্যাপেল আইফোনের (Apple IPhone) ফার্স্ট জেনারেশন ২০০৭-এর একটি সিলড প্যাক ৩৫ হাজার ডলারে বিক্রি করা হল আমেরিকার একটি নিলামে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লাখ।

    ২০০৭ সালের ৯ই জানুয়ারি, সান ফ্রান্সিসকোতে অ্যাপলের সিইও স্টিভ জোবস, এই টাচ স্ক্রিন মোবাইল ফোনটির উদ্বোধন করেছিলেন। এই ফোনটিতে টাচ স্ক্রিন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিসুয়াল ভয়েস মেল ও একটি ওয়েব ব্রাউজার ছিল। ২০০৭ সালে আমেরিকাতে এই মোবাইলটি লঞ্চ করা হয়েছিল। তখন ৪ জিবির এই ফোনটির দাম ছিল ৪৯৯ ডলার অর্থাৎ প্রায় ৪০ হাজার ও ৮জিবি মেমরির এই ফোনের দাম ছিল ৫৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার।

    আরও পড়ুন: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    জেডডি নেটের (ZDNet) সূত্র অনুযায়ী জানা গেছে, ওই ফোনের ৮জিবি মেমোরির মডেলটি ৩৫,৪১৪ ডলারে বিক্রি হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ২৯ হাজার ৪৭৯ টাকা। নিলাম কর্তৃপক্ষ, আরআর অকশন (RR Auction) থেকে বলা হয়েছে, ফোনের বাক্সে অনেক বড় করে ফোনটির একটি ছবি আছে এবং ১২টা আইকনেরও ছবি দেওয়া আছে।

    এই নিলামে কম্পিউটার হার্ডওয়ারের নিলাম ছিল, যার মধ্যে প্রায় ৭০টি জিনিস বিক্রি হয়েছে। ১৮ অগাস্ট নিলাম বন্ধ হয়েছে। এর পাশাপাশি এই নিলামে একটি অ্যাপল ওয়ান সার্কিট বোর্ডও দেখানো হয়েছিল, যেটি ৬৭৭,১৯৬ ডলারে বিক্রি হয়েছে। একটি অব্যবহৃত প্রথম জেনারেশনের ৫ জিবির অ্যাপল আইপডও  ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। প্রসঙ্গত, ৭ই সেপ্টেম্বর অ্যাপেল আরেকটি ফোন অ্যাপেল ১৪ লঞ্চ করতে চলেছে। 

    আরও পড়ুন: হ্যাক হতে পারে অ্যাপল ওয়াচ, টিভি এবং ম্যাক! সতর্কবার্তা জারি কেন্দ্রীয় সংস্থার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share