Tag: Suvendu Adhikari

Suvendu Adhikari

  • Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    Cattle Smuggling Case: জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ-এর গুলিতে ঝাঁঝরা এক পাচারকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএফ-এরগুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক গরু পাচারকারী। জানা গিয়েছে, এই গরু পাচারকারী (Cattle Smuggling Case) একই কাজে সিদ্ধহস্ত ছিলেন। জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকায় গরুপাচারের সঙ্গে অনেক দিন যুক্ত ছিলেন। ঘটনায় রাজ্যে গরু পাচারে সীমান্ত সুরক্ষা বাহিনী কতটা তৎপর তা আরও একবার প্রমাণিত হল। উল্লেখ্য স্থানীয় শাসকদল তৃণমূলের নেতারা এই রকম পাচার কাজকে প্রত্যক্ষ মদত দিয়ে থাকে বলে বিজেপি বার বার অভিযোগ করে এসেছে। লোকসভার ভোটের আবহে ফের একবার গরু পাচারকাণ্ডে চাঞ্চাল্য ফেলে দিয়েছে রাজ্যে।

    ঘটনা কীভাবে ঘটল (Cattle Smuggling Case)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খাল পাড়া সীমান্ত দিয়ে গরু পাচারের (Cattle Smuggling Case) ঘটনা ঘটছিল। এই বিষয় নজরে আসতেই ১৯৫ নং ব্যাটালিয়ানের বিএসএফ বাহিনী। এরপর পাচার রুখতে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পাচারকারীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই লড়াইতে মৃত্যু হয় পাচারকারীর। পাচারকারীর নাম হল কাজিরুল মহম্মদ। তাঁর বাড়ি হল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভাঙামালি গ্রামে। এলাকায় অনেক বছর ধরে পাচার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এলাকায় কুখ্যত ছিলেন। অপরদিকে ঘটনায় গুলির ঘায়ে কয়েক জন সীমান্ত বাহিনী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    বিএসএফের বক্তব্য

    এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে বলা হয়, “নিজেদের আত্ম রক্ষার জন্য এই গুলি চালাতে হয়েছিল। তবে দুই পক্ষের লড়াইতে কয়েকজন পাচরকারী (Cattle Smuggling Case) পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনা স্থলে পড়েছিলেন কাজিরুল।” বিএসএফ আধিকারিকরা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।

    উল্লেখ্য এই রাজ্যে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের প্রথম সারির নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে ইতি মধ্যে। একই ভাবে তৃণমূল নেতা দেবকে বেশ কয়েকবার তলব করা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগেও রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নানা সময়ে তৃণমূলকে রাজ্যের গরুপাচারকাণ্ড নিয়ে নিশানা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সন্দেশখালির কোন মহিলাদের অত্যাচার করা হয়েছে দলীয় সভায় বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: সন্দেশখালির কোন মহিলাদের অত্যাচার করা হয়েছে দলীয় সভায় বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari) এই ভিডিওকে ফেক ভিডিও বলেছিলেন। এবার সন্দেশখালির কোন মহিলাদের বেছে বেছে অত্যাচার করা হয়েছে তা প্রকাশ্য সভা থেকে তিনি তা জানিয়ে দেন। পাশাপাশি তৃণমূলকে তুলোধনা করেন বিরোধী দলনেতা।

    বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে অত্যাচার করেছে (Suvendu Adhikari)

    হাওড়ার সভা থেকে সন্দেশখালি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, যত বেশি অসভ্যতা করবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী বিদ্বেষী, নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব গায়ে লেগেছে। ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালির মা বোনেরা প্রতিবাদ করেছেন। তৃণমূলের সাংগঠনিক শক্তি জনশক্তি নেই। তাই পুলিশকে ক্যাডারের মতো ব্যবহার করা হচ্ছে। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে  সিডিউল কাস্ট মহিলাদের ওপরে অত্যাচার করছে।

    আইনি লড়াই চলবে

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বিজেপি সন্দেশখালির আন্দোলনরত মহিলাদের পাশে এখনও রয়েছে। আইনি লড়াই থেকে তারা পিছু হটবে না। কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মিথ্যা মামলার ওপরে হস্তক্ষেপ করেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আইনি লড়াই চলবে। আমরা যেভাবে সন্দেশখালিতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি, নরেন্দ্র মোদি প্রত্যেকটা সভাতে সন্দেশখালির মা বোনেদের সমর্থন দিয়েছেন। বিজেপি পরিবার, মোদি পরিবার, সন্দেশখালির মা বোনেদের সঙ্গে রয়েছে।

    সন্দেশখালির ভিডিও ফেক!

    সন্দেশখালিতে যে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শুভেন্দু অধিকারীর নাম শোনা যায়। গঙ্গাধরকে বলতে শোনা যায়, সেখানে নাকি মহিলাদের নিগ্রহ করা হয়নি। যদিও, শুভেন্দু বরাবার দাবি করে এসেছিলেন এই ভিডিও ফেক। এমনকী, গঙ্গাধরও বলেছিলেন, তৃণমূল হাই টোকনোলজি ব্যবহার করে এই ভিডিও বানিয়েছেন।  সেই প্রসঙ্গ আরও একবার তোলেন বিরোধী দলনেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA: শুভেন্দুর গড়ে বিজেপির রোড শোয়ে বোমাবাজি তৃণমূলের! এনআইএ তদন্তের দাবি জানালেন সৌমেন্দু

    NIA: শুভেন্দুর গড়ে বিজেপির রোড শোয়ে বোমাবাজি তৃণমূলের! এনআইএ তদন্তের দাবি জানালেন সৌমেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পটাশপুর থানার ভগবানপুরে শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শোয়ের সামনে বোমাবাজি করার অভিযোগ ওঠে। তৃণমূলই এই বোমাবাজি করেছিল বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এবার সেই ঘটনায় অবশেষে এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। পটাশপুরে বোমাবাজিতে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। তাঁর আর্জি তদন্ত এনআইএকে (NIA) হস্তান্তর করা হোক। এই আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (NIA)

    গত ১১ মে পটাশপুরের ভগবানপুরে বিজেপির মিছিলের আগে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শোর অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ ওঠে। আচমকা বোমের আওয়াজে মিছিলে থাকা কর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ পদ্ম শিবিরের। এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরে ক্ষোভে তৃণমূল ও পুলিশকে এরজন্য দায়ী করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। জানা যাচ্ছে, ভগবানপুর বিধানসভা এলাকা ও পটাশপুর থানা এলাকায় বোমাবাজির ঘটনাটি ঘটেছে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো যাওয়ার আগেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ প্রার্থীর। সৌমেন্দুর গাড়ি বেশ কিছুটা দূরে একটু ফাঁকা দেখেই বোমা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বক্তব্য, পরিকল্পিতভাবেই তৃণমূল এই কাজ করেছে। মিছিলের ওপর  বোমা ছোড়া হলে বড় বিপদ হতে পারত। অবিলম্বের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই ঘটনার পর এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানানো হল।

    আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, আসানসোলে শাসক দলের দাপাদাপি

    এনআইএ এই ঘটনার তদন্ত করুক

    সৌমেন্দু অধিকারী বলেন,আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। আর তৃণমূল পায়ে পা লাগিয়ে এভাবে ঝামেলা করতে চাইছে। আমাদের মিছিলের আগে বোমা ছোড়া হল কেন? আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয়। ভোটের মুখে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। সৌমেন্দুর আইনজীবীর বক্তব্য, শাসকদলের তরফে বোমা ছোড়া হয় মিছিলের দিকে। মামলাকারীর বক্তব্য, এই ঘটনায় অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। এনআইএ (NIA) এই ঘটনার তদন্ত করুক বলে আর্জি মামলাকারীর। ১৭ মে শুনানির সম্ভাবনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ভোটের আগে খেজুরিতে জোর ধাক্কা খেল তৃণমূল, পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে

    BJP: ভোটের আগে খেজুরিতে জোর ধাক্কা খেল তৃণমূল, পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে ক্রমশ জমি আলগা হচ্ছে তৃণমূলের। আর পাল্লা দিয়ে বিজেপির ভিত শক্ত হচ্ছে। এমনিতেই এই জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি। শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির (BJP) এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। ভোটের আগে এই যোগদান বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    পঞ্চায়েত সমিতির সভাপতি যোগ দিলেন বিজেপিতে (BJP)

    খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে ১৫টি আসন। এরমধ্যে বিজেপির ৯টি, তৃণমূলের ৬টি। গত পঞ্চায়েত ভোটে উদয়শঙ্কর মাইতি বিজেপির (BJP) টিকিটে জয়ী হন। পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন তিনি। এছাড়া আরও একজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সহ সভাপতির পদ পান। লোকসভা ভোটের মুখে সেই উদয়ের ফের বিজেপিতে ফিরলেন। তবে, উদয়বাবুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে তৃণমূলের হাতে রইল ৭ জন। আর এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হল ৮। ফলে, এই পঞ্চায়েত সমিতিতে এখন সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি।

    আরও পড়ুন: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ কমিশনের

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    খেজুরি-২ ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাসের বলেন “শুনেছি উদয়বাবু বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির সভায় তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। আমরা বিষয়টি ঠিক জানি না। তব, উদয়বাবু কয়েকদিন এলাকায় ছিলেন না। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছিল না। এখন বিজেপিতে (BJP) গেলেও চলে যেতে পারেন। কারণ, বিজেপি তাঁর পুরানো দল। তাই, তিনি চলে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস দোলুই বলেন, “বিজেপি সর্বভারতীয় দল। এখানে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে বিজেপিতে ফিরে আসেন স্বাগত। তাঁর মতো নেতা দলে ফিরে আসায় এলাকায় দলের সংগঠন আরও মজবুত হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “বিজেপি ক্ষমতায় এলে মিথ্যা মামলা দেওয়া পুলিশ কর্মীদের ক্লোজ করা হবে”, হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দেন। শুক্রবার দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বীরভূমে প্রচারে ঝড় তোলেন তিনি। বিরোধী দলনেতার বক্তব্যে বিজেপি কর্মী-সমর্থকরা চাঙ্গা হয়ে উঠেছেন।

    তৃণমূল নেতাদের সতর্ক করলেন শুভেন্দু (Suvendu Adhikari)

    শুক্রবার বীরভূমের সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি (Suvendu Adhikari) বলেন, এই ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং তৃণমূল নেতা অশ্বীনি মণ্ডল কাউকে হুমকি দিলে আমাকে মেসেজ করবেন। ভোটের দিন যদি পাড়ায় আটকে রাখে তাহলে আমাকে বুথ নম্বর এবং পোলিং নম্বর দিয়ে মেসেজ করবেন। ১৫ মিনিটের মধ্যে সিআরপিএফ চলে যাবে কথা দিলাম। কীভাবে এদের কোমর ভাঙতে হয় জানি। আমরা দিনহাটায় উদয়ন গুহকে বাড়ি থেকে বের হতে দিইনি। ফলে, তৃণমূলের কোনও দাদাগিরি চলবে না।

     মিথ্যা মামলায় ফাঁসানো পুলিশ কর্মীদের বিজেপি ক্ষমতায় আসলে ক্লোজ করা হবে

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘আমি কেষ্টকেও সতর্ক করেছিলাম। এখন তিহাড়ে গড়াগড়ি খাচ্ছে।’ এরপর স্থানীয় শুভেন্দু- নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদী, রাজু মুখোপাধ্যায়ের নাম করে তাঁদের তিনি সতর্ক করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর প্রসঙ্গ তোলেন শুভেন্দু  পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে সমস্ত পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে তাদের ক্লোজ করা হবে। আর অবসর নিলে অবসরকালীন সুবিধা বন্ধ করে দেবে।’ তিনি ঘোষণা করেন, মিথ্যা মামলায় যাঁদের জেল খাটতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসলে তাদের ৫০০০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেটা হল ‘সংগ্রামী ভাতা।’ এদিনও তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি বিজেপি ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। রাজস্থানের মতো ৪৫০ টাকা করে গ্যাস করে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বহরমপুরের মতো বারাকপুরের সিপি-আইসিকেও সরানোর হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: বহরমপুরের মতো বারাকপুরের সিপি-আইসিকেও সরানোর হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর উপর হামলা করতে গিয়েছিল গামলা হয়ে ফিরে এসেছে তৃণমূলের দুষ্কৃতীরা। যেমন করে বহরমপুর থানার আইসিকে সরানো হয়েছে ঠিক একই ভাবেই বারাকপুরের সিপি এবং অনেক আইসি কেও সরানো হবে। অর্জুন সিং-এর নির্বাচনী প্রচারে বারাকপুরে এসে ঠিক এমন ভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই নির্বাচনী প্রচারে প্রাকৃতিক বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে রাস্তায়। গেরুয়া বেলুন এবং পাতকায় গোটা রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সভা থেকে দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র নিশানা করেন তিনি।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃষ্টিকে উপেক্ষা করে এই মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছিল। নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে শুরু করে সেই মিছিল শেষ হয় নৈহাটির বড় মায়ের মন্দিরে। বিজেপি প্রার্থীর জয় এবং মঙ্গল কামনায় বড় মার মন্দিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজোও দেন। এরপর তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “কয়লা, বালি, মদ, চাকরি চুরির টাকা আকাশে রেখেছে পিসি ভাইপো। ছোট ছোট শেখ শাহ্‌জাহান সব বিধানসভার মধ্যেই রয়েছে। বহরমপুরের মতো বারাকপুর, রামপুরহাট থানার আইসিকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। বিজেপি প্রার্থীদের হামলা করতে গেলে তৃণমূল গামলা হয়ে ফিরে আসবে।”

    আরও পড়ুনঃভক্তদের জন্য সুখবর! অক্ষয় তৃতীয়ায় খুলছে কেদারনাথের দরজা

    আর কী বলেছিলেন

    একই ভাবে বারাসতে রেখা পাত্র এবং স্বপন মজুমদারের সমর্থনে এদিন রোড শো করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “স্বপন মজুমদার হলেন মতুয়া সমাজের প্রতিনিধি। অত্যন্ত যোগ্য ব্যক্তি। মতুয়া সমাজের বিষয় নিয়ে তিনি সর্বত্র সরব। তাছাড়া রেখা পাত্র হলেন মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী। সন্দেশখালি আন্দোলনের শক্তি স্বরূপা হলেন রেখা। দুই জনই জয়ী হবেন। সন্দেশখালির ভিডিও হল ভাইপো এবং আইপ্যাকের করা। ধন্যবাদ জানাই চোর ভাইপোকে আরেকবার সন্দেশখালিকে তুলে ধরার জন্য। বিজেপি জয়ী হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি-ভাইপো”, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বসিরহাটে কেন্দ্রে পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন সন্দেশখালির ‘প্রতিবাদী’ মুখ রেখা পাত্র৷ তাঁর সমর্থনে আজ, বৃহস্পতিবার বারাসতে পদযাত্রা করে মনোনয়ন অনুষ্ঠানে যোগদান করেছিলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদযাত্রায় সামিল হন বিজেপির অসংখ্য কর্মী—সমর্থক। এই কেন্দ্রেই তৃণমূল সাংসদ ছিলেন অভিনেত্রী নুসরত জাহান৷ দলের অন্দরে তাঁকে নিয়ে ক্ষোভ থাকায় এবার নির্বাচনের টিকিট পাননি তিনি৷ আজকের এই মনোনয়নের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    এদিন রেখা পাত্রের মনোনয়নের সভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মোদির সভাস্থলের মাটি খুঁড়েছে তৃণমূল এরপর তাঁদের কপাল খুঁড়তে হবে। রেখাপাত্র একজন দলিত পরিবারের মেয়ে। তফশীলি পরিবারের গরিব মেয়েকে পিসি আর ভাইপো খুব ভয় পাচ্ছেন। এই ভয়টা আমাদের কাছে সব থেকে বেশি গর্বের। ১৩ বছর মুখ্যমন্ত্রী করার পরেও ২০০০ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড দেখিয়েছেন। এত বড় বড় বাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি, চার্টার্ড ফ্লাইটে, হেলিকপ্টার থাকা সত্ত্বেই একজন গরিব বাড়ির মেয়ে রেখাকে দেখে ভয় পাচ্ছেন পিসি ভাইপো। গরীবের সঙ্গে বড় লোকের লড়াই। রেখা পাত্র বিপুল ভোটে জয়ী হবেন। মোদি জি নিজে  এই প্রতিবাদী চরিত্র হিসাবে আশীর্বাদ করেছেন। মানুষ তৃণমূলের চরিত্র বুঝে গিয়েছেন।”

    আরও পড়ুনঃ পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে ৮০%! বিরাট সাফল্য মুর্শিদাবাদের কৃতী ছাত্রের

    মোদি ফোন করেছিলেন রেখাকে

    এইবার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলাম৷ তাঁর বিপরীতে সন্দেশখালির আন্দোলনের অন‍্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে এক প্রকার চমকে দিয়েছে বিজেপি। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের প্রার্থী এই রেখা। আর তিনি যে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন। অপর দিকে সন্দেশখালি নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে গলা মিলিয়ে বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, “তৃণমূলের আসল চরিত্র হল শেখ শাহজাহান। বাঘ এখন বেড়াল হয়ে জেলে রয়েছেন। ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের কথা সকলেই জানেন। তৃণমূলের চরিত্র সম্পর্কে গোটা বাংলার মানুষ জানেন। মানুষ ভোটে তৃণমূলকে যোগ্য জবাব দেবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানার জামকুড়ি গ্রামে। ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের (Bankura)

    মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী। পরে, বুধবার বিকালে বাঁকুড়ার বালসীতে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভায় যোগ দিতে বুধবার বিকালে বিজেপির কোতুলপুর মণ্ডলের কর্মীরা একটি ছোট ট্রাকে করে বালসীর দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ট্রাকটি পাত্রসায়র ব্লকের জামকুড়ির কাছাকাছি যেতেই জনা দশেক দুষ্কৃতী হাতে লাঠি, টাঙি নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। ট্রাকটি লক্ষ্য করে একাধিক বোমাও ছোড়া হয়। যদিও সেই ভাঙা ট্রাকে চড়েই সভায় হাজির হন বিজেপি কর্মীরা। পরে, আক্রান্ত কর্মীরা সমস্ত বিষয়টি দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র কাছে জানান। আক্রান্ত কর্মীদের বত্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিষ্ণুপুরের (Bankura) বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দু অধিকারীর জনসভায় মানুষের ভিড় দেখে তৃণমূলের কিছু ছিঁচকে আমাদের গাড়ির ওপর আক্রমণ করেছে। ভাবছে এই ভাবে সন্ত্রাস বজায় রাখবে। এখানে আমরাই জিতব। আমি কমিশনের অবজারভারের সঙ্গে দেখা করব। আর পাত্রসায়র, কোতুলপুর এই সব জায়গায় বারবার এমন হচ্ছে। আমি কথা বলব বিষয়টি নিয়ে।” যদিও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত বলেন, “শুনছিলাম ওদের মিছিলে লোক আসতে চাইছে না। বিজেপি প্রার্থী সেই কারণে মদ- মাংসের ব্যবস্থা করেছিলেন। দেখুন নেশা করে দুর্ঘটনা ঘটিয়েছে কি না। তৃণমূল এসবের সঙ্গে যুক্ত নয়। ওরা মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অতীতের ভুল তথ্য পরিবেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আগামী দিনে মনীষীদের নিয়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশন না করার আবেদন করলেন শুভেন্দু অধিকারি। একইসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী ও তাঁর ভ্রাতুষ্পুত্রকে কটাক্ষ করে তিনি বলেম, “পিসি প্রাক্তন হবে। ভাইপো জেলে যাবে।” বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুরের কাঁথির ক্যানাল পাড় এলাকায় একটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

    মমতা ও অভিষেককে শুভেন্দুর তোপ (Suvendu Adhikari)

    এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করার পর কাঁথি টাউন হলে কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলা, বাঙালি সহ ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীকে বলব কবিগুরু মারা গিয়েছিলেন ১৯৪১ সালে। নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলেছিলেন ১৯৪৭ সালে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলব এসব আর করবেন না।” তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “মাফলার জেলে গেছে। এবার হাওয়াই চটির পালা। কটা দিন সময় পেয়েছেন। এসি ঘরে থাকুন। হেলিকপ্টার নিয়ে ঘুরুন।”

    শিক্ষকদের চাকরি নিয়ে সমস্যার জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

    প্রসঙ্গত সুপ্রিম কোর্টে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। আপাতত স্বস্তি পেয়েছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “যোগ্যদের জন্য বিজেপি লিগাল সেল তৈরি করবে। এসএসসি বলেছে যোগ্য অযোগ্য বেছে দিতে পারবে। অথচ এসএসসি হাইকোর্টে হলফনামা দিতে পারেনি। কেবলমাত্র ৪ হাজার অযোগ্যদের বাঁচানোর জন্য। উচ্চ আদালত অর্ডারে ২৪২ নম্বর অনুচ্ছেদে যোগ্যদের তালিকা না দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না। তাই প্যানেল বাতিল হল বলে জানিয়েছে।’’ প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, “৪ হাজার চাকরি বেআইনি করে পেয়েছে। ২০২২ সালের ৫ই মে চোরদের চাকরি রেগুলারাইজ করার জন্য মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল। এর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল। আমরা ওদের জেলে দেখতে চাই। পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই (Suvendu Adhikari)।”

    আরও পড়ুন: “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা (Suvendu Adhikari)

    বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারি, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিজেপির নেতা কর্মীবৃন্দ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, FacebookTwitter, Telegram  এবং Google News পেজ।

  • Dev: “কেশপুরে ১০ দিনের মধ্যে খুন হবে বিজেপি, ফাঁসানো হবে তৃণমূলকে!”, দেবের মন্তব্যে পাল্টা এফআইআর হিরণের

    Dev: “কেশপুরে ১০ দিনের মধ্যে খুন হবে বিজেপি, ফাঁসানো হবে তৃণমূলকে!”, দেবের মন্তব্যে পাল্টা এফআইআর হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আগামী ১০ দিনের মধ্যে বিজেপি কর্মীর একটা খুন হতে পারে কেশপুরে। আর এই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে। কিন্তু রাজ্যের তৃতীয় দফা নির্বাচনের পর কেন এমন ইঙ্গিত দিলেন ঘাটাল লোকসভা তৃণমূল প্রার্থী দেব (Dev)? অপরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় নির্বাচনের পর তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। ঠিক এর মধ্যেও তৃণমূল নেতার মুখে খুনের ইঙ্গিত! ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

    ঠিক কী বলেছেন দেব (Dev)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর মন্তব্য করে তৃণমূল প্রার্থী দেব বললেন, “আগামী ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর দলের কর্মীরা ষড়যন্ত্র করে খুন করতে পারেন। এই খুনের দায় তৃণমূলের উপর চাপানোর ষড়যন্ত্র চলছে। বিজেপির প্রার্থী হিরণ এবং দল যে ভাবে ঘটাল লোকসভায় জেতার জন্য পড়ে রয়েছেন তাতে কেশপুরে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। নিজের লোককে মেরে আমাদের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গত দশ বছর ধরে এলাকাকে আমি শান্ত করে রেখেছি। সন্ত্রাস করার চেষ্টা হতে পারে তাই কমিশন এবং সংবাদ মাধ্যমকে জানিয়ে রাখলাম।”

    আরও পড়ুনঃ “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    গরু পাচারকাণ্ডে অভিযুক্ত দেব!

    এদিকে বিজেপি প্রার্থী হিরণ পাল্টা দেবকে আক্রমণ করে বলেছেন, “আমরা এফআইআর করব। আমি কেশপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে বলছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে। তৃণমূল খুনের পরিকল্পনা করছে।”দেবের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই ছিল। একাধিক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হাজিরা দিয়ে তলব করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবের সিনেমায় গরুপাচারের টাকা বিনিয়োগ করা হয়েছে। গরু পাচারের টাকা এনামূলের মাধ্যমে এসেছে বলে অভিযোগ করা হয়েছে। একই ভাবে এই ঘটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণও ধারাবাহিক ভাবে গরু পাচার বিষয়ে দেবকে আক্রমণ করেছেন। তাহলে কী দেব নিজের জন সমর্থন কমে গেছে বুঝতে পেরে আগাম বিস্ফোরক বা উস্কানি মূলক মন্তব্য করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন? অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মানুষ এমনটাই মনে করছেন।  তাঁর মন্তব্যে রাজনৈতিক হিংসার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে বিজেপি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।          

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share