Tag: Suvendu Adhikari

Suvendu Adhikari

  • Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতা সরকারের প্রচারের শেষ নেই। স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্য যে ক্রমশ এগিয়ে চলেছে, তা দেখাতে রীতিমতো নির্দেশিকাও বের করা হয়। রাজ্যের হুঁশিয়ারি, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী রেফার করা যাবে না! এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকারকে স্বাস্থ্যসাথী ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লেখেন, ‘ভোটের আগে বলেছিলেন স্বাস্থ্যসাথী হল বিশ্ব মানের স্বাস্থ্য পরিষেবা (Swasthya Sathi)। বেসরকারি হাসপাতালে কার্ড গ্রহণ করতেই হবে, না হলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল। ভোট শেষ, দেখলেন ‘ভাঁড়ে মা ভবানী’। অমনি নির্দেশিকা বদল, এবার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিলে সেই হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে!’

    শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার হাল এমন, যেখানে মুখ্যমন্ত্রীরও চিকিৎসা হয় না! সাধারণ মানুষের ভাগ্যে তো এই দুর্গতি সামান্য। প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে রোগী রেফার করা যাবে না বা করলেও কোন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসক রেফার করলেন তার কারণ দর্শাতে হবে। এই নির্দেশিকা সামনে আসার পরেই স্বাস্থ্য মহলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।

    স্বাস্থ্য সাথী নিয়ে নয়া নির্দেশিকা

    প্রসঙ্গত, সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না। তবে সমস্ত সরকারি হাসপাতালে সেই সুযোগ মিলবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে। শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই এই নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে।

    রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে তোপ খোদ স্বাস্থ্যমন্ত্রীরই!

    এদিকে, বুধবারই রাজ্যের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলেছেন ভুল চিকিৎসারও। প্রসঙ্গত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন  মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার তত্ত্বকে টেনে এনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানাতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

    শুভেন্দুর ট্যুইট

    প্রসঙ্গত নবান্নে সাংবাদিক বৈঠক করে ভুল চিকিৎসার অভিযোগ করেন মমতা। সেই মন্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘‘এসএসকেএম হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার কারণে চিকিৎসার এই অবস্থা হয়েছে।’’ শুভেন্দুর আরও সংযোজন, ‘‘এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কম করছেন। রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।’ যদিও তৃণমূলের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসকদল আগামী দিনে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় কি না, সেটাই এখন দেখার (Swasthya Sathi)।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘সোনাকে ছাইয়ে পরিণত করেছেন উনি’’, সিঙ্গুর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘সোনাকে ছাইয়ে পরিণত করেছেন উনি’’, সিঙ্গুর ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই সিঙ্গুর থেকে টাটাকে উচ্ছেদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে ১,৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইবুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনালের নির্দেশ, ক্ষতিপূরণ হিসেবে টাটাকে এই টাকা দেবে ‘পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম’। প্রসঙ্গত, রাজ্য থেকে ন্যানো বিদায়ের ১৫ বছর পরে সিঙ্গুর মামলায় ধাক্কা খেল মমতা সরকার। ট্রাইব্যুনালের নির্দেশ, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত টাটা মোটরসকে সুদ দিতে হবে। ৭ বছরে ১১ শতাংশ সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১,৩০০ কোটি টাকা। শুধু তাই নয়, মামলার খরচ চালানোর জন্য টাটাকে বাড়তি ১ কোটি টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে সিঙ্গুরের। গতকাল ট্রাইব্যুনালের এই নির্দেশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিধায়কের মতে, ‘‘সোনাকে ছাইয়ে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ 

    সিঙ্গুর ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর

    সিঙ্গুর ইস্যুতে সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পায়নের সম্ভাবনাকে ধ্বংস করেছেন। যুবকরা বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন। যে জমি চাষিদের ফেরত দেওয়া হয়েছে তা আর চাষযোগ্য নয়। উনি সোনাকে ছাইয়ে পরিণত করেছেন।’’ বিগত বছরে সিঙ্গুর আন্দোলনকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছে মমতা সরকার। রাজ্যের স্কুল পাঠ্য ইতিহাস বইতে পড়ানো হচ্ছে সেই আন্দোলন। এনিয়ে মমতাকে কটাক্ষ করে শুভেন্দুর (Suvendu Adhikari) সংযোজন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর পর্বকে পশ্চিমবঙ্গে স্কুলপাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন শুধুমাত্র নিজের মহিমাকীর্তন করার জন্য। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে আমরা এই ভাষ্যের পরিবর্তন করব, দেখাব আসলে এটা কী বিশাল ব্যর্থতা।’’

    রাজ্য বিজেপি কী বলছে?

    সোমবার ট্রাইব্যুনালের নির্দেশের পরেই সিঙ্গুর ইস্যুতে সিপিএম এবং তৃণমূলকে একযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর মতে, ‘‘যখন জমির চরিত্র বদলে গিয়েছিল, চাষের সম্ভাবনা ছিল না, তখন আমাদের প্রস্তাব ছিল বাজারমূল্যের তিনগুণ অর্থ জমির মালিকদের দিতে হবে, পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করতে হবে, ভাগচাষি ও জমির মালিকদের স্বার্থবাহী ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও আমাদের প্রস্তাব ছিল আরও ১০০ একর জমি কিনে সরকার অনিচ্ছুক ৪০০ জনকে কিছুটা পরিমাণ করে জমি ফিরিয়ে দিক। কিন্তু তৃণমূলের হঠকারী সিদ্ধান্ত ও সিপিএম সরকারের অদূরদর্শিতা সিঙ্গুরে শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘বালুর সঙ্গে একাধিকবার ফোনে কথা! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘বালুর সঙ্গে একাধিকবার ফোনে কথা! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর ইডির হাতে যাওয়া একাধিক মোবাইল ও মেরুন ডাইরি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইডির হাতে গ্রেফতার হতেই শান্তিনিকেতনে তাঁর ‘দোতারা’ বাড়ির কথা জানা গিয়েছে। শুধু ওই বাড়ি নয়, এবার নিউ দিঘায় চারটি হোটেলের মালিকানা নিয়ে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘ধীরে ধীরে অনেক কিছু বেরিয়ে আসবে। শুধু অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষকে অখাদ্য চাল, গম বিলি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চাষিদের ধান কেনার নাম করে কোটি কোটি টাকা কামিয়েছে। শেষ অবস্থা কি হয় দেখতে থাকুন।’ রবিবার নন্দীগ্রামের সোনাচূড়াতে মনকি বাত অনুষ্ঠানে যোগদেন রাজ্যের বিরোধী দলনেতা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক রেশন বন্টন দুর্নীতি নিয়ে সরকারকে তুলোধোনা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

    মুখ্যমন্ত্রীকে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরে দায়িত্বে রয়েছেন। এদিন দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের নূন্যতম তিনটি জিনিস প্রয়োজন। খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্য। এর মধ্যে খাদ্য ও  শিক্ষামন্ত্রী (প্রাক্তন) ইতিমধ্যে জেলে গিয়েছেন, ‘রাজ্যের মানুষ দেখতে চায়, এবার স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবেন’। তিনি আরও বলেন, ‘ মোবাইলগুলি ঘেঁটে দেখেও বোঝা যাবে কতবার তিনি (জ্যোতিপ্রিয় মল্লিক) মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা বলেছেন। তাঁর নির্দেশেই এই দুর্নীতি হয়েছে।’

    প্রসঙ্গত, ২০১৬-১৭ সালের দিকে নিউ দিঘা হোলিডে হোম ও ভিআইপি রোড সংলগ্ন এলাকায় নতুন বহুতল হোটেল গড়ে ওঠে। একটি পুরানো আর তিনটি হোটেলের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। হোটেলগুলি ঝাঁ চকচকে বিলাসবহুল। একটি রুমের ভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকা। বর্তমান সরকারের আমলে দিঘায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বহুতল হোটেল। চারটি হোটেল নিয়ে চর্চা শুরু হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। শুভেন্দু তাঁর পোস্টে একটি শীররিক পরীক্ষার রিপোর্ট তুলে ধরেছেন। দাবি করেছেন সেটি “বাংলার মোস্ট ওয়ান্টেড ডায়াগনস্টিক রিপোর্ট”। রিপোর্টটি ‘রেশন ডাকাত’-এর, যার ডাক নাম ‘বালু ব্যক্তি’। শুভেন্দুর পেশ করা রিপোর্টে বেশ কয়েকটি পরীক্ষার ফলও উল্লেখ করা হয়েছে। শেষে রিপোর্ট কার্ডটিতে লেখা রয়েছে, ‘সংকটজনক নয়’। এই পোস্ট ঘিরে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল সাইটে।

    কেমন আছেন বালু

    রেশন দুর্নীতি মামলায় ইডি শুক্রবারই গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ শোনার পরই এজলাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আদালত কক্ষেই চেয়ার থেকে পড়ে যান তিনি। বমিও করে ফেলেন। এরপরই তাঁকে আদালতের নির্দেশে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাতপাতাল সূত্রে খবর, আপাতত মন্ত্রীর শীররিক অবস্থা স্থিতিশীল। সোমবারের পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

    আরও পড়ুুন: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

    চর্চায় মেরুন ডায়েরি

    রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Distribution Scam Cae) চর্চায় রয়েছে ‘মেরুন ডায়েরি’। জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ (Jyotipriyo Mallick) হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মিলেছে ‘মেরুন ডায়েরি’, এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ডায়েরির উপরে লেখা ‘বালুদা’। ডায়েরির ভিতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা আছে বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই ডায়েরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার (Sukanta Majumdar)। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে ? কত নিয়েছে ? কবে নিয়েছে ? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি ‘বালু দা’ লেখা মেরুন ডায়েরি ?’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Suvendu Adhikari: ‘খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বালু,’ বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বালু,’ বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের হীরক রানি হঠাৎ চোরেদের বাঁচাতে উদয় হয়েছেন। খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মতো চোরকে বাঁচাতে সাংবাদিক সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী। নদিয়ার শান্তিপুরে বিজেপির কর্মী খুনের ঘটনায় বৃহস্পতিবার রানাঘাটে এসে  সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    জ্যোতিপ্রিয়কে নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে সল্টলেক ব্যাঙ্কে ৪ কোটি টাকা বদল করেছিলেন। এই টাকা কার? মুখ্যমন্ত্রী কী জানতেন না। বালুর স্ত্রী ও তাঁর পিএ অভিজিতে নিউ দিঘা সহ কত জায়গায় হোটেল রয়েছে আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জানতেন না। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র ২০১২ সাল থেকে সম্পর্ক। উত্তর ২৪ পরগনার এবং নদিয়াতে সব থেকে দুর্নীতি করেছে। চিনার পার্কে বাকিবুরের হোটেলে উদ্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম, ত্বহা সিদ্দিকি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে বলেন, ২০১২ সাল থেকেই খাদ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি চলছে। নদিয়া ও উত্তর ২৪ পরগণায় এমন কোনও রাইস মিল নেই যেখানে দুর্নীতি হয়নি। আর এর পিছনে অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে।

    দলীয় কর্মী খুন নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় গতকাল রাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় বিজেপি কর্মীদের। আজ বিজেপির কর্মী সমর্থকরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন নদীয়া রানাঘাটে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন, এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। পুলিশ শত প্রণোদিতভাবে মামলাটাকে লঘু করার চেষ্টা করছে। আমরা প্রয়োজনে তার পরিবারকে নিয়ে আইন আদালতের দ্বারস্থ হব।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিজেপিকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী নিজেই একজন মিথ্যাবাদী। গোটা দেশের এমন কোনও জনপ্রতিনিধি নেই যাকে কোন আদালত জরিমানা করেছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি চেক লিখে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে জমা করেছেন। এর থেকেই বোঝা যায় তিনি কেমন জনপ্রতিনিধি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে মহুয়ার জেল হওয়া উচিত, মত শুভেন্দুর

    Suvendu Adhikari: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন ইস্যুতে মহুয়ার জেল হওয়া উচিত, মত শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে বেশ বেকারদায় সাংসদ মহুয়া মৈত্র। চাপে পড়েছে তাঁর দল তৃণমূল কংগ্রেসও। এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ওই ইস্যুতে। এরই মধ্যে মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    কী বললেন শুভেন্দু অধিকারী?

    শুভেন্দুর (Suvendu Adhikari) মতে, ‘‘মহুয়া মৈত্র সংসদে মোদি সরকারকে ‘আদানির এজেন্ট’ বলে আক্রমণ করেছিলেন। উনি কার এজেন্ট হয়ে এমন কথা বলেছিলেন সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। হিরানন্দানি সেটা প্রকাশ্যে এনে দিয়েছেন।’’ শুভেন্দু (Suvendu Adhikari) জানান, পার্লামেন্টের প্রিভিলেজড কমিটি এবং সিবিআই এই দুই সংস্থা এ নিয়ে তদন্ত করছে। তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন। অসাংসদীয় এমন কাজের জন্য তৃণমূল সাংসদের শাস্তির দাবিও তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ‘‘ মহুয়া মৈত্রর মতো কাজের জন্য এর আগে সাংসদদের বিরুদ্ধে ঠিক যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে নেওয়া হোক। এমন শাস্তি দেখতে চায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ।’’ তবে শাস্তি হিসেবে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজেই সীমাবদ্ধ থাকেননি শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘আমরা শুধু সাংসদ পদ খারিজ হোক এটাই দেখতে চাই না। আমরা মহুয়া মৈত্রকে জেলে দেখতে চাই।’’

    অর্থের বিনিময়ে প্রশ্ন মহুয়ার

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অর্থ এবং উপহারের বিনিময় সংসদে প্রশ্ন তোলা নিয়ে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি তৃণমূল কংগ্রেস। গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ‘‘সাংসদের বিরুদ্ধে সংসদীয় প্যানেলের তদন্ত শেষ হলে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলের তরফে।’’ তবে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে,  কণ্ঠরোধ করার জন্যই নাকি ষড়যন্ত্র করা হচ্ছে মহুয়ার বিরুদ্ধে। তবে ফিরহাদের এমন মন্তব্যের যে কোনও সারবত্তা নেই তা হিরানন্দানির দেওয়া হলফনামাতেই পরিষ্কার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Suvendu Adhikari: ‘মা কালীর অভিশাপ’, মহুয়াকে আক্রমণ করে কেন একথা বললেন শুভেন্দু?

    Suvendu Adhikari: ‘মা কালীর অভিশাপ’, মহুয়াকে আক্রমণ করে কেন একথা বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: ষষ্ঠীতে নন্দীগ্রামে পুজো উদ্বোধনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদকে এথিক্স কমিটি ডাকার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘লোকসভার এথিক্স কমিটি দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করুক। আর্থিক দুর্নীতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। মা কালীর অভিশাপ পড়েছে।’ এর আগে তৃণমূল সাংসদ মহুয়া বলেছিলেন, মা কালী মদ আর সিগারেট খায়। বিরোধী দলনেতা বলেন, ‘প্রমাণ হয়ে গিয়েছে মা কালী বা সনাতনী দেব দেবীদের নিয়ে মন্তব্য করলে তার ফল পর জন্মে নয়, এই জন্মেই ভোগ করতে হয়।’ প্রসঙ্গত, লোকসভায় আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। ব্যবসায়ী হিরানন্দানির থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে জাতীয় রাজনীতিতে বিদ্ধ মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে লোকসভা স্পিকারের কাছে। সেই মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা।

    নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার (Suvendu Adhikari)

    নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, গ্রামের প্রান্তিক এলাকায় কেউ যায় না। আমি সেই সমস্ত এলাকায় যাচ্ছি। পুজোর উদ্বোধন করছি। এলাকার মানুষের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করছি। নন্দীগ্রামে ৪৮ টি পুজোর মধ্যে আমি ৪৭ টি উদ্বোধনের ডাক পেয়েছি। কিন্তু সব গুলো হয়তো যেতে পারব না তবে তাদের পাশে থাকব। ‘ভুলতে পারি নিজের নাম ভুলবো নাকো নন্দীগ্রাম। শাসকদলের এর মধ্যে এই মন্তব্য দুর্গা পুজোয় ঘুরে গেল বলে মনে করা হচ্ছে।

    রেশন দুর্নীতি নিয়ে প্ৰাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কী বললেন শুভেন্দু?

    বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, ‘ওকে বাতেলা মারতে হবে না। নোট বন্দির সময় ৪ কোটি টাকা বদলে ছিল তার জবাব দিক আগে। মেয়ের জন্মদিনে স্করপিও গাড়ি উপহার, এত টাকা কথায় ছিল। আগে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াতো। এখন ও কয়েকশ কোটি টাকার মালিক হয়েছেন। এখন এই সব বলে লাভ নেই।’ প্রসঙ্গত, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘রাজনীতির মধ্যে পরিবারকে টেনে নিয়ে আসে সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আজ যে উপরে কাল সে নীচে।’ তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতার এই আক্রমণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার কথা কেন বললেন শুভেন্দু?

    Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার কথা কেন বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি নিয়ে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য মিলবে। দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠে ইচ্ছা পূরণের প্রথম বছরের দুর্গাপুজো উদ্বোধনে এসে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, বাকিবুর বড় প্লেয়ার। আরও অনেক কীর্তি রয়েছে। ওর ভাগ্নে আনিসুর রহমান দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ের জন্মদিনে স্করপিও গাড়ি উপহার দেওয়ার তথ্য রয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও হিডকো  চেয়ারম্যানের কাছ থেকেও অনেক তথ্য মিলবে।

    পুজোর আগে পুলিশের নাকা চেকিং নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    রাস্তায় নাকা চেকিং এর নামে তোলাবাজি সব কিছুরই সমালোচনা করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, নাকা চেকিংয়ের নামে পুলিশ তোলাবাজি শুরু করেছে। তৃণমূল সরকার পুলিশকে টাকা তোলার কোটা বেঁধে দিয়েছে। আসানসোল-দুর্গাপুরের জন্য ২৭ কোটি, বীরভূম এলাকা থেকে ২৫ কোটি টাকা। দুদিনের মধ্যে এই টাকা তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই, পুলিশ নাকার নামে তোলাবাজি চালিয়ে যাচ্ছে। ইসিএল এলাকায় প্যাড চালু করে ফের কয়লা পাচার শুরু হয়েছে।

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার কথা কেন বললেন শুভেন্দু?

    দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, সহ অন্যান্য নেতৃবৃন্দ এইদিনাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বস্ত্র বিতরণ করা হয় ও বিশেষ ভাবে সক্ষমদের ট্রাই সাইকেল দেওয়া হয়। এদিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, রানিগঞ্জ কয়লা খনিতে ৭ জন এবং জামুরিয়ায় আরও একজম মারা গিয়েছে। অথচ সেই তথ্য চেপে দেওয়া হচ্ছে। আমি খুব শীঘ্রই রানিগঞ্জে আসব। নিহত শ্রমিকদের বাড়িতে যাব। তাঁদের সঙ্গে কথা বলব। কম্বল বিতরণ কাণ্ডে ত্রুটির জন্য জীতেন্দ্র তেওয়ারির জেল হয়েছিল। তার স্ত্রীকে ঘরছাড়া হতে হয়েছিল। তাহলে বেআইনি খনিতে  এই শ্রমিকদের মৃত্যুর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পঞ্চায়েতে আদালত অবমাননা কমিশনের! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

    Suvendu Adhikari: পঞ্চায়েতে আদালত অবমাননা কমিশনের! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজিব সিনহা যাবেন এটা ধরে নিয়েই ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করার ফলে রাজীব সিনহা যদি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন সেক্ষেত্রে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে শীর্ষ আদালতকে।

    পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকেই সংঘাত শুরু শুভেন্দু-রাজীবের

    পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকেই সংঘাত বাঁধে রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার। পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা ছড়ায় রাজ্যজুড়ে। নমিনেশন থেকে ভোটের দিন পর্যন্ত জেলায় জেলায় অশান্তির ছবি দেখা যায়। এই সময় বারবার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি সমেত বিরোধী দলগুলি। রাজীব সিনহাকে তৃণমূলের এজেন্ট বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোট সংক্রান্ত এই মামলাতে গত সপ্তাহেই আদালত অবমাননার রুল রাজীব সিনহার বিরুদ্ধে জারি করে কলকাতা হাইকোর্ট। গত ১৩ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই আদালত অবমাননার রুল জারি করেন। এর ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সেনাকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। এর পাশাপাশি তাঁকে কারণ দর্শাতে হবে কেন আদালতের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনার অমান্য করেছিলেন!

    রাজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ

    প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হাইকোর্টে বারবার দারস্থ হয়েছে বিরোধী দলগুলি। কখনও নমিনেশন পর্বে বাধা, তো কখনও বাহিনী মোতায়েন নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এ সমস্ত মামলাগুলির পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নির্দেশ দেয়। কত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে, কেন্দ্রীয় বাহিনী কত দিন থাকবে, এ সংক্রান্ত নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, আদালতের এরকম কোনও নির্দেশই কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এর ফলে আদালত অবমাননা করেছে তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘দলীয় কর্মীদের উপর হামলা হলে খেজুরি স্তব্ধ হবে’, থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘দলীয় কর্মীদের উপর হামলা হলে খেজুরি স্তব্ধ হবে’, থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিজেপি কর্মীদের বাড়িতে যদি হামলা হয়, তাহলে খেজুরি স্তব্ধ হবে। পুলিশ সুপারকে নন্দীগ্রামের ইতিহাসটা পড়তে বলবেন।’ রীতিমতো থানায় ঢুকে পুলিশকে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার কাঁথির ভবতারিণী মন্দির থেকে পদযাত্রায় পা মেলান শুভেন্দু। প্রায় দু’কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক কাঁথির রামকৃষ্ণ মিশনে পৌঁছান। তারপর নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। খেজুরিতে পুলিশের মামলায় গ্রেফতার হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি শিক্ষক বাঁটুল দাস। তারপরই শুভেন্দু খেজুরি থানায় হাজির হন।

    থানা ঢুকে ঠিক কী বললেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

     সম্প্রতি, খেজুরিতে পুলিশের ওপর হামলা ও বোমাবাজি ঘটনায় বিজেপি মণ্ডল সভাপতি বাঁটুল দাস- সহ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক গ্রেফতার হয়েছেন। তারপরই খেজুরি থানায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভাইপোর কথাতে এসপি কথা শুনে পালিয়েছেন! শ্যামাপ্রসাদ দাসকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ অফিসার বিপদে পড়েছেন ! তিনি এখন শ্যামাপ্রসাদের হাতে- পায়ে ধরছেন। বাটুল দাসকে গ্রেফতার করেছে, তারও পরিণতিও একই হবে! তিনি আরও বলেন, বাংলায় বিজেপির সরকার হবে। আপনাদেরকে আমাদের অধীনেই চাকরি করতে হবে। বিজেপি কর্মীর বাড়িতে যদি অত্যাচার হয়, খেজুরি স্তব্ধ হবে। নন্দীগ্রামের ইতিহাস পুলিশ সুপারকে পড়তে বলবেন।’ বিরোধী দলনেতার এমন হুঁশিয়ারির পর রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।

    মুখ্যমন্ত্রীর একাধিক জেলায় ভার্চুয়াল দুর্গাপুজো উদ্বোধন নিয়ে কী বললেন শুভেন্দু?

    উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, আমাদের দুর্গোপুজোকে মমতা বন্দ্যোপাধ্যায় কালচারাল প্রোগ্রামের পরিণত করতে চাইছেন। নন্দীগ্রামের ৪৮টি পুজো কমিটির মধ্যে ৪৭টি পুজো কমিটির প্যান্ডেল কমপ্লিট হয়নি। একটি মাত্র করেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই? ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন! আপনি ২৩ ডিসেম্বর পালন করতে পারবেন? ইদের চাঁদ দেখার আগে রেড রোজে নামাজ পড়তে পারবেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share