Tag: Suvendu Adhikari

Suvendu Adhikari

  • Suvendu Adhikari: ‘‘এমন দিন আসবে তৃণমূলকে নৌকা, সাইকেল প্রতীক বাছতে হবে’’, খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘এমন দিন আসবে তৃণমূলকে নৌকা, সাইকেল প্রতীক বাছতে হবে’’, খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবারই ছিল মনোনয়নে শেষ দিন। ঘটনাক্রমে কয়েক মাস আগেই জাতীয় দলের তকমা খুইয়েছে ঘাসফুল শিবির। এনিয়ে পঞ্চায়েত ভোটের তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে, এমন দিন আসবে যেদিন তৃণমূলকে কলাগাছ নারকেল গাছ প্রতীক হিসেব বেছে নিতে হবে।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নন্দীগ্রামের বিধায়ক এদিন ট্যুইটারে লেখেন, ‘‘আঞ্চলিক তোলামূল দল বিজেপির সঙ্গে গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে টক্কর দিতে গিয়েছিল। এরপর তারা জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তোলামূল পার্টির দলীয় প্রতীক চিহ্ন আঞ্চলিক দলের তালিকায় ঠাঁই পেয়েছে।’’

    শুভেন্দু আরও লিখেছেন, ‘‘এমন দিন আসবে যখন আঞ্চলিক তোলামূল পার্টি থেকে কেউ ভোটে লড়তে চাইলে তাঁদের নৌকা, সাইকেল রিকশ, নারকেল বা কলাগাছের মতো প্রতীক চিহ্ন, যা ফ্রি সিম্বল, সেটাই বেছে নিতে হবে।’’

    পঞ্চায়েত ভোটে আঞ্চলিক দল ও জাতীয় দল

    এবারের পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য ৬টি জাতীয় দল রয়েছে। আম আদমি পার্টির ঝাড়ু, বহুজন সমাজ পার্টির হাতি, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল, সিপিআই(এম)-এর কাস্তে-হাতুড়ি-তারা, কংগ্রেসের হাত ও ন্যাশনাল পিপলস পার্টির বইয়ের চিহ্ন রয়েছে। আঞ্চলিক দলের তালিকায় তৃণমূলের ঘাসফুলের পাশাপাশি রয়েছে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সিংহ।

     

    আরও পড়ুুন: অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশি এসকর্টে চলল গুলি, আইএসএফ কর্মী সহ মৃত ২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: সংরক্ষিত আসনে প্রার্থী নেই! জাল শংসাপত্র বিলি করছে শাসক দল, অভিযোগ শুভেন্দুর

    Suvendu Adhikari: সংরক্ষিত আসনে প্রার্থী নেই! জাল শংসাপত্র বিলি করছে শাসক দল, অভিযোগ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সংরক্ষিত আসনে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল, সেখানে জেনারেল ক্যাটিগরির মানুষজনদের প্রার্থী করার জন্য জাল কাস্ট সার্টিফিকেট বিলি করছে শাসক দল। তৃণমূলকে এভাবেই নজিরবিহীন আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে একথা লেখেন নন্দীগ্রামের বিধায়ক। এই উদ্দেশ্যে মহকুমা শাসকদের একাংশকে চাপ দিয়ে জাল জাতিগত শংসাপত্র বিলিরও অভিযোগ তুলেছেন তিনি।

    আরও পড়ুন: জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গ্রেফতার হতেই গণ-ইস্তফা! প্রকাশ্যে তৃণমূলের কোন্দল     

    কী লিখলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) বুধবার ট্যুইটারে লেখেন, ‘‘সূত্র মারফত জানতে পেরেছি, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ এবং অনগ্রসর জাতি উন্নয়ন দফতরের ইনসপেক্টরেরা মহকুমা শাসকদের চাপের মুখে তৃণমূলের প্রার্থীদের ভুয়ো জাতিগত শংসাপত্র দিতে বাধ্য হচ্ছেন। তাঁরা যাতে তফসিলি জাতি ও জনজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে লড়তে পারেন, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ।’’

    আদিবাসী কল্যাণ এবং অনগ্রসর জাতি উন্নয়ন দফতরে অনিয়ম  

    বিরোধী দলনেতার মতে, সরকারের আদিবাসী কল্যাণ এবং অনগ্রসর জাতি উন্নয়ন দফতর তফসিলি জাতি ও জনজাতি এবং ওবিসি সমাজের সামাজিক, অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। এটাই হওয়া উচিত। জাতিগত শংসাপত্র বিলি করা এবং পরিষেবা দেওয়াই তাদের কাজ কিন্তু তার বদলে অনিয়মে অংশ নিতে বাধ্য করা হচ্ছে দফতরকে।

    আরও পড়ুুন: গভীর রাত পর্যন্ত তৃণমূলের জেলা সভানেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, প্রকাশ্যে কোন্দল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘সন্ত্রাসী শাসকের আমলে কোনও নির্বাচন শান্তিপূর্ণ হবে না’’, ফেসবুকে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘সন্ত্রাসী শাসকের আমলে কোনও নির্বাচন শান্তিপূর্ণ হবে না’’, ফেসবুকে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নের পঞ্চম দিনেও অশান্তি অব্যাহত রাজ্য জুড়ে। ভাঙড় থেকে ক্যানিং সর্বত্র। বাদ যায়নি তৃণমূল কর্মীরাও। ক্যানিং-এ মনোনয়নে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ দলেরই এক কর্মী। এনিয়ে এবার ফেসবুকে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    কী লিখলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নিজের ফেসবুক পোস্টে বুধবার শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে যতদিন এই দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী শাসক দল ক্ষমতায় আছে, কোনওদিনই কোনও নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে না। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনও তার ব্যতিক্রম হবে না। বর্তমান সরকারের আমলে শাসক দলের সন্ত্রাসের হাত থেকে নিস্তার নেই বিরোধী দলের প্রার্থীদের।”

    শুভেন্দুর (Suvendu Adhikari) সংযোজন, ‘‘ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠু ভাবে মনোনয়ন দাখিল করতে পারছেন না বিরোধী প্রার্থীরা’। শুভেন্দু অধিকারীর কথায়,’ বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় – ১ এবং ২ নম্বর ব্লক ও ক্যানিং–১ এবং ২ নম্বর ব্লক; বাঁকুড়া জেলার কোতুলপুর, পাত্রসায়র, ইন্দাস; বীরভূম জেলার লাভপুর ও নানুর; উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি–১ এবং ২ নম্বর ব্লক ও মিনাখাঁ; হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও বাগনান–২ নম্বর ব্লক সহ রাজ্যের অন্যান্য ব্লকে। বিডিও অফিস তথা মনোনয়ন কেন্দ্রগুলি সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে।’’

    তৃণমূল আছে সন্ত্রাসেই!

    প্রথম কোনও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট! মনোনয়ন কেন্দ্রগুলিতে জারি থাকছে ১৪৪ ধারা। কিন্তু তাতে কী! এদিনই সুকান্ত মজুমদার বিজেপির পঞ্চায়েতের প্রার্থীদের বাসে করে বসিরহাট থেকে কলকাতায় নিয়ে এসে রাজ্য নির্বাচন দফতরের সামনে উপস্থিত হন। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন সুকান্ত। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে প্রত্যেক দিন। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়, ক্যানিং, ইন্দাস, ডোমকল। রাজ্য জুড়ে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি লেগেই রয়েছে। আর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হচ্ছে। সব মিলিয়ে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত শুভেন্দুর

    Panchayat Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের নির্দেশকে স্বাগত শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম কোনও পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যে বেড়ে চলা রাজনৈতিক হিংসার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের এই রায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। পঞ্চায়েত মামলায় হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট

    রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট (Panchayat Election) করানোর পক্ষে মঙ্গলবারই রায় দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ‘‘আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে জেলাগুলিতে পর্যাপ্ত রাজ্য পুলিশ থাকবে না, সেই জেলাগুলিতেও মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। সব বুথে লাগাতে হবে সিসিটিভি, না হলে ডিভিয়োগ্রাফি করতে হবে।’’

    আরও পড়ুন: “টাকার বিনিময়ে চাকরির কেলেঙ্কারি ধরা পড়েছে”, নাম না করে মমতাকে নিশানা মোদির

    নির্দেশ নিয়ে কী বললেন শুভেন্দু? 

    মঙ্গলবারই রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, ডায়মন্ডহারবারের পুলিশ সুপার বিজেপি প্রার্থীদের বাড়ি বাড়ি সন্ত্রাস চালানোর নিদান দিয়েছেন জেলার সব আইসি-দের।‘‘ এদিনের রায় পুলিশের প্রতি হাইকোর্টের অনাস্থা’’ এমনটাই বলেন শুভেন্দু। তাঁর আরও সংযোজন, ‘‘ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তাতে একশো শতাংশ বা আমাদের সবগুলি পয়েন্ট হয়তো বিবেচনা করতে পারেনি। কিন্তু কম-বেশি হিংসামুক্ত নির্বাচনের জন্য় তাদের মানসিকতা অর্ডারে প্রকাশ পেয়েছে। ডিভিশন বেঞ্চের কিছু সীমাবদ্ধতা ছিল। তারা তো আইনকে লঙ্খন করতে পারে না।’’

    চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো নিয়ে কী বললেন শুভেন্দু?

    এদিন বিরোধী দলনেতা বলেন, ‘‘আমরা চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের (Panchayat Election) কাজে যাতে না লাগানো হয়, সেই দাবি জানিয়েছিলাম। কারণ চুক্তিভিত্তিক কর্মীদের বেশিরভাগই তৃণমূল কর্মী। গত ১২ বছর ধরে রাজ্যে কোনও নিয়োগ হয়নি।’’

    আরও পড়ুন: রণক্ষেত্র ভাঙড়, ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ আইএসএফ কর্মী, অভিযুক্ত তৃণমূল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Suvendu Adhikari: প্রার্থীর বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে পুলিশ! বিস্ফোরক দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: প্রার্থীর বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে পুলিশ! বিস্ফোরক দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন না করা বা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে হুমকি প্রদান করতে বলেছেন খোদ ডায়মন্ডহারবারের এসপি, এমনই দাবি বিরোধী দলনেতার। ক্যামেরার সামনে কিছু করতে নিষেধ করা হয়েছে, তবে সমস্ত আইসি ও ওসিদের এমন নির্দেশ দিয়েছেন জেলার এসপি, একথা জানান নন্দীগ্রামের বিধায়ক। প্রসঙ্গত, ডায়মন্ডহারবারের সাংসদ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বসিরহাট পুলিশ জেলার এসপি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের পুলিশকে শাহজাহানের কথায় চলতে বলেছে। 

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    জেলায় জেলায় মনোনয়ন ঘিরে অশান্তি চলছেই। মঙ্গলবার দুপুর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। ক্যানিং-এ বিজেপির মহিলা কর্মীদেরও মারধর করে তৃণমূলের বাহিনী। গত চারদিন ধরে এটাই সার্বিক চিত্র হয়ে দাঁড়িয়েছে বাংলার। ইতিমধ্যে রাজভবন ও আদালতের জোড়া নজরে কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয় বলে ঘোষণা করেছে কমিশন। জেলায় জেলায় মনোনয়ন ঘিরে যে ভাবে সন্ত্রাসের অভিযোগ উঠেছে, তার মধ্য়েই এই নির্দেশ নির্বাচন কমিশনের। এনিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘আগে মনোনয়ন জমা পড়লে তার পরে তো প্রত্যাহার নিয়ে কথা ওঠে।’’ পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়েই শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘ডায়মন্ডহারবারের এসপি, জেলার সমস্ত ওসি-আইসিদের মিটিং করে বলেছেন, ক্যামেরার সামনে যেন কিছু না হয়। তবে বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে জমা না পড়ে বা মনোনয়ন প্রত্যাহার করা হয়, তা সুনিশ্চিত করতে হবে।’’

    বসিরহাটের পুলিশ সুপার শাহজাহানকে সন্ত্রাসের ছাড়পত্র দিয়েছেন, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

    নন্দীগ্রামের বিধায়ক এদিন বলেন, ‘‘’ভাইপো’-র কাছে টিকে থাকতেই এমন নির্দেশ দিয়েছেন ডায়মন্ডহারবারের এসপি।’’ পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসপি, জন টমাসের বিরুদ্ধেও অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কথায়, ‘‘তিনি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে শাহজাহানের কথায় পুলিশকে চলতে বলেছেন। শাহজাহানকে বলেছেন, তুমি রাতে মারো। সেই জন্যই ন্যাজাটে, গতকাল রাতে আমাদের দলীয় দফতর পোড়ানো হয়েছে।’’

    আদালতে দারস্থ হওয়ার কথা বলেছেন শুভেন্দু

    এমন পক্ষপাত আচরণ যে রেয়াত করা হবেনা তা বুঝিয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ‘‘এমন শিক্ষা দেব, আপনারা দেখতে থাকুন। আমরা মহামান্য প্রধান বিচারপতির আগামীকালের রায়ের জন্য অপেক্ষা করছি। এটা গণতন্ত্র রক্ষার লড়াই…।’’

    আরও পড়ুন: রাজ্যপাল নিযুক্ত অন্তবর্তীকালীন উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ রাজ্যের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র হোম ডেলিভারি দেওয়া হচ্ছে”, আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: “তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র হোম ডেলিভারি দেওয়া হচ্ছে”, আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু মনোনয়ন নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বিরোধীদের। কোথাও শাসকদলের গুন্ডারা ব্লক অফিস ঘিরে রাখছে, তো কোথাও ব্লক অফিসে ফর্ম মিলছে না। বিরোধী প্রার্থীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে, তৃণমূলের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র ‘হোম ডেলিভারি’ দেওয়া হচ্ছে। রবিবার সকালে এ নিয়ে একটি ট্যুইট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। সেই ট্যুইটে সরকারি কর্মীদের ‘তৃণমূলের কর্মচারী’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

    শুভেন্দু ট্যুইটে কী লিখেছেন?

    মনোনয়নপত্র তুলতে গিয়ে বিরোধীরা কীভাবে ব্লক অফিসের কর্মীদের অসহযোগিতার শিকার হচ্ছেন, তা প্রমাণ সহ জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বাঁকুড়া জেলার একটি ব্লক অফিসে মনোনয়নপত্র তোলার সময়কার ভিডিও পোস্ট করেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। ট্যুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, “তৃণমূল গুন্ডাদের বাধা পেরিয়ে বিরোধী প্রার্থীরা মনোনয়ন তুলতে বিডিও অফিসে পৌঁছলে তাঁদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাঁরা ভাগ্যবান হলে দীর্ঘ সময় পর মনোনয়নপত্র এবং ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) পাচ্ছেন। না হলে বলা হচ্ছে, এখন কাজের সময় পেরিয়ে গিয়েছে, পরের দিন আসুন বা মনোনয়নের ফর্ম পর্যাপ্ত নেই।”

    তবে শাসক দলের ক্ষেত্রে ব্লক অফিসের এমন নিয়ম খাটছে না বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর আরও সংযোজন, “ভিডিওতে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুরির তৃণমূলের অঞ্চল সভাপতি সালতোড়া বিডিও অফিস থেকে অগুণতি মনোনয়নপত্র ও ডিসিআর তুলছেন।”

    কী বলছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি?

    এ প্রসঙ্গে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেছেন, “শালতোড়া ব্লকে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছা গোছা ডিসিআর ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির প্রার্থীরা লাইনে দাঁড়িয়েও ডিসিআর ফর্ম পাননি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বুথ ৭০ হাজার, পুলিশ ৪২ হাজার! ‘‘এ তো মৃত্যুকে ডেকে আনা’’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: বুথ ৭০ হাজার, পুলিশ ৪২ হাজার! ‘‘এ তো মৃত্যুকে ডেকে আনা’’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এ তো মৃত্যুকে ডেকে আনা। আধাসেনা দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে। পঞ্চায়েত ভোট নিয়ে এমনই হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সন্ত্রাসে প্রাণ হারালেন এক বিরোধী কর্মী। এদিন মুর্শিদাবাদে ফুলচাঁদ শেখ নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একদিনে ভোট করানো নিয়েও সরব নন্দীগ্রামের বিধায়ক। 

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    শুভেন্দু বলেন, “প্যারা মিলিটারি দিয়েই ভোট করানোর ব্যবস্থা হবে।” শুক্রবার রাতে সামনে আসে শুভেন্দুর ট্যুইট।  শুরুতেই বিরোধী দলনেতা লেখেন, ‘মর্নিং শোজ় দ্য ডে…’,  তাঁর আরও সংযোজন, “মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ৫ রাউন্ড গুলি চলল বাংলায়। মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ফুলচাঁদ শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়, তিনিই এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।”

    পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরা নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লেখেন, “এই গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাই দায়ী থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নির্বাচনে সঠিক নিরাপত্তা দিতে পারবে না।”

    মনোনয়নের প্রথমদিনেই রক্তাক্ত বাংলা

    শুক্রবার রাতেই পঞ্চায়েত ভোটকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকা। প্রথমে কুপিয়ে পরে গুলি করে খুন করা হয় ফুলচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে। তিনি ওই এলাকায় কংগ্রেস কর্মী নামেই পরিচিত ছিলেন। জানা গিয়েছে, বিকালে বন্ধুদের সঙ্গে বসে তাস খেলছিলেন ফুলচাঁদ। আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি মারতে শুরু করে। পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি এসে লাগে ফুলচাঁদের শরীরে। স্থানীয় বাসিন্দারা যতক্ষণে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান, তাঁর মৃত্যু হয়।

     

    আরও পড়ুন: মনোনয়নের পয়লা দিনেই বিরোধীশূন্য করার হুশিয়ারি মদনের, উত্তরে কী বললেন সুকান্ত?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: নন্দীগ্রামে প্রশাসনের অব্যবস্থায় মনোনয়ন জমা দিতে পারলেন না বেশ কিছু বিজেপি প্রার্থী

    Purba Medinipur: নন্দীগ্রামে প্রশাসনের অব্যবস্থায় মনোনয়ন জমা দিতে পারলেন না বেশ কিছু বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৮ই জুলাই এক দফায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্‌হা ঘোষণা করেছেন। নির্বাচনী আচরণ বিধিও লাগু হয়েছে। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা করার প্রথম দিন। নন্দীগ্রামে (Purba Medinipur) বিজেপির ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা করলেন এদিন। ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনে কেবলমাত্র ৬ দিনের মধ্যে মনোনয়ন জমা করতে হবে বলে সময় নির্ধারিত হয়েছে। এত কম সময়ে পঞ্চায়েত নির্বাচন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করছেন।

    নন্দীগ্রামে (Purba Medinipur) কীভাবে মনোনয়ন জমা হল?

    পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনই নন্দীগ্রামের (Purba Medinipur) হরিপুর অঞ্চলে ১৪ জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা রীতিমতো মন্দিরে পুজো দিয়ে, ঢাকঢোল বাজিয়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা করেন। অন্যদিকে, বিষ্ণুপুর ব্লকে এই মনোনয়ন জমা করা খুব সহজ হয়নি। বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে বেশ কিছু বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করতে পারেননি বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের বিশেষ প্রস্তুতি এদিন লক্ষ্য করা যায়নি। যথা সময়ে ডিসিআর দফতরে এসে পৌঁছাননি বলে বিশেষ অভিযোগ করছেন প্রার্থীরা।সমস্যার কথা কার কাছে জানানো হবে, সেই জন্য কোনও নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিলেন না ঘটনা স্থলে। সোমবার বাকি আসনে মনোনয়ন জমা হবে বলে জানিয়েছে বিজেপি। 

    বিরোধী দলনেতা কী বলেছিলেন?

    পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Purba Medinipur) রাজ্য প্রশাসনকে আক্রমণ করে বলেছিলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মৃত্যু হল! কোনওরকম সর্বদলীয় বৈঠক হল না, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনও আলোচনা হল না। অথচ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা প্রশান্ত রায়বসুনিয়াকে গুলি করে খুন করা হয়েছে। নৃশংস এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নদিয়ার ধানতলার কুলগাছিতে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। পরে, দলীয় কর্মী খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, “বিজেপি নেতা খুনে তৃণমূল জড়িত। ওই জেলার তৃণমূলের প্রভাবশালী নেতা জড়িত রয়েছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”

    অভিষেককে নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

     সম্প্রতি নদীয়ার ধানতলা থানা এলাকার কুলগাছিতে গরু চুরির ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তখনই পুলিশ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় আকাশ রায় নামে এক কিশোরের। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুক্রবার নিহত আকাশের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বহিরগাছিতে কিশোরের মৃত্যুর ঘটনায় আয়োজন করা হয় শোক সভার। শোক সভা থেকে পুলিশকে নিশানা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীকে ব্যক্তি আক্রমণ অভিষেকের, ভিন্ন রাজনীতি বাংলায়? এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করলে তিনি বলেন, “এরা অশ্লীল কথা বলবেন, আমি বিরোধী দলনেতা হিসেবে ঠিক জায়গাতেই আছি। পায়ে দুটো কাঁটা ফুলেছে তাই লাফাচ্ছে, তিরিং বিড়িং, এপাং ওপাং ঝপাং, ভাইপো হবে ড্যাং ড্যাং। এরা তো চন্ডী পাঠও ভুল করে।” অভিষেকের দাবি, নন্দীগ্রামে এই মুহূর্তে ভোট হলে ৫০ হাজার ভোটে জিতবে তৃণমূল, এ প্রসঙ্গে  শুভেন্দু বলেন, “আবার ভোট তো দেরি আছে, ও চাইলে তো এক্ষুনি ভোট হবে না, ওর পিসি এসেছিল, ওর পিসিকে তো শিক্ষা দিয়ে নন্দীগ্রাম থেকে ভোটাররা পাঠিয়ে দিয়েছে। আমি বলছি, কালকে যদি ডায়মন্ড হারবারে ভোট হয় মমতা ব্যানার্জির ভাইপো তৃতীয় হবে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিজেপির লড়াই হবে।”

    পুলিশ নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    আকাশ রায়ের মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “পুলিশের গাড়ি চাপা পড়ে মৃত্যু হল একটি ফুটফুটে বালকের, সেখানে বলা হলো কী? দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এরাজ্যে সবই সম্ভব। সিআরপিএফ এর গাড়ি ধাক্কা মারায় চালকের বিরুদ্ধে খুনের মামলা, আর পুলিশের গাড়ি চাপা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারায় মামলা, যতদিন তৃণমূল থাকবে এই অরাজগতা চলবে।

    কুন্তলের মামলা কোথায় স্থানান্তরের কথা বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    কুন্তল ঘোষ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ওকে জেলে খাসির মাংস খাওয়াচ্ছে, আর ভাইপো পিসি যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। আমি দাবি করব, এই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হোক, অন্য রাজ্যে স্থানান্তর করলে কেষ্টর মতো ধোঁয়া বেরিয়ে যাবে।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: নন্দীগ্রামে অভিষেকের নবজোয়ারের পাল্টা মহামিছিলের ডাক শুভেন্দুর!

    Suvendu Adhikari: নন্দীগ্রামে অভিষেকের নবজোয়ারের পাল্টা মহামিছিলের ডাক শুভেন্দুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: নবজোয়ার কর্মসূচিতে বুধবার নন্দীগ্রামে জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তারই পাল্টা হিসেবে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানো বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর গড়ে পাল্টা মহামিছিলের ডাক দিলেন। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০ জুন নন্দীগ্রামে মহামিছিল করতে দেখা যাবে বিরোধী দলনেতাকে। দলের অন্যতম নেতা নন্দীগ্রামের প্রলয় পাল তেমনটাই জানিয়েছেন।

    আরও পড়ুন: কালীঘাটের কাকু গ্রেফতার হতেই শহরে ইডি প্রধান! বড় কোনও অপারেশনের প্রস্তুতি?

    অভিষেকের সভায় ছিল বহিরাগতদের ভিড়, অভিযোগ বিজেপির

    ১ জুন অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বাইরে থেকে প্রচুর লোক আমদানি করা হয়েছিল বলে বিজেপির দাবি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত কুড়ি কিলোমিটার পদযাত্রা করা হয়। যার ফলে সেখানে নন্দীগ্রাম বিধানসভার বাইরেও অনেকে জড়ো হন। অন্যদিকে বিজেপির দাবি, ২০ জুন কোনও বহিরাগত নয়, নন্দীগ্রামের মানুষকে নিয়েই মিছিল করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    রাজ্য রাজনীতির অন্যতম ভরকেন্দ্র নন্দীগ্রাম

    নন্দীগ্রামের নাম প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিল ১৬ বছর আগে, ২০০৭ সালের ১৪ জুন। সেখানে গুলি করে কৃষক হত্যার অভিযোগ উঠে তৎকালীন বামপন্থী সরকারের বিরুদ্ধে। তারপরই রাজ্য জুড়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে বামফ্রন্টের বিপক্ষে। সেই আঁচ এতটাই প্রবল ছিল যে পরবর্তীকালে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে যায় বামফ্রন্ট সরকার। পরে আবার ২০২১ সালে খবরের শিরোনামে আসে নন্দীগ্রাম। নন্দীগ্রামের দখল কার হাতে থাকবে, তা নিয়েই হাই ভোল্টেজ লড়াই শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে। সেখানে প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফলাফল সামনে আসতে দেখা যায় স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে পরাস্ত হয়েছেন।

    আরও পড়ুন: দিনহাটায় বাড়িতে ঢুকে মায়ের সামনেই বিজেপি নেতাকে গুলি করে খুন!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share