Tag: Swami Vivekananda

Swami Vivekananda

  • Swami Vivekananda: ‘‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা…’’, ফিরে দেখা স্বামীজির শিকাগো ভাষণ

    Swami Vivekananda: ‘‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা…’’, ফিরে দেখা স্বামীজির শিকাগো ভাষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বুধবার, ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) শিকাগো ভাষণের ১৩১তম বর্ষপূর্তি। ১৮৯৩ সালের এই দিনেই বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগদান করেন শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ। তাঁর শিকাগো ভাষণের শুরুতেই তিনি বলেছিলেন, ‘‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা…’’ এখানেই প্রায় পাঁচ মিনিট ধরে করতালি চলতে থাকে। কারণ প্রথমবারের জন্য বিশ্ববাসীকে কেউ ‘ভাই ও বোন’ বলে সম্বোধন করেন শিকাগো ধর্ম সম্মেলনে। তাঁর আগের বক্তারা প্রত্যকেই ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ বলেই সম্বোধন করেছিলেন। স্বামী বিবেকানন্দ সেখানে তুলে ধরেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর কথা (Vivekananda Chicago Speech)। ভারতের সীমাহীন সভ্যতার কথা। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরার কথা। সেখানেই শোনান এদেশের ধর্মীয় সহিষ্ণুতার কথা। ভারতবর্ষ কোনও ধর্মের ওপর কখনও আঘাত হানেনি, সে কথাও সেখানে তুলে ধরেন স্বামীজি। বিশ্ব মঞ্চে স্বামীজির ভাষণ সেদিন আলোড়ন তৈরি করে। ভারতীয় সভ্যতার মর্যাদা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করেন স্বামীজি তাঁর নিজের ভাষণের মধ্য দিয়ে। তাঁর সেদিনের ভাষণের নির্বাচিত কিছু অংশের বিশ্লেষণ নীচে করা হল।

    পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী-সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি

    ‘‘হে আমার আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী-সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি-স্বরূপ, তাঁহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি (Swami Vivekananda) আপনাদিগকে ধন্যবাদ দিতেছি।’’

    আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করিনা, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি

    ‘‘এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাঁহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে, অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাঁহারা এখানে সমাগত হইয়াছেন, তাঁহারাও বিভিন্ন দেশে পরধর্মসহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমতসহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি ‘এক্সক্লুশন’ (ভবার্থঃ বহিষ্হকরণ, পরিবর্জন) শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়া আসিয়াছে, আমি (Swami Vivekananda) সেই জাতির অর্ন্তভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি।’’

    আমরাই ইহুদীদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করিয়া রাখিয়াছি 

    ‘‘আমি আপনাদের এ কথা বলিতে গর্ব অনুভব করিতেছি যে, আমরাই ইহুদিদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করিয়া রাখিয়াছি; যে বৎসর রোমানদের ভয়ংঙ্কর উৎপীড়নে তাহদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বৎসরই তাহারা দক্ষিণভারতে আমাদের মধ্যে আশ্রয়লাভের জন্য আসিয়াছিলেন। জরাথুষ্ট্রের অনুগামী মহান পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্মাবলম্বীগণ আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যাহারা তাঁহাদিগকে প্রতিপালন করিতেছেন, আমি তাঁহাদেরই অন্তর্ভুক্ত।’’

    যত মত তত পথের কথা (Vivekananda Chicago Speech)

    ‘‘বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলে যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়, তেমনই হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশতঃ সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমিই তাহাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এযাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলনে গীতা-প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করিতেছি, সেই বাণীই ঘোষণা করিতেছিঃ ‘যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্। মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।।’ (যে কোনও ব্যক্তি যে ভাব আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলিয়া থাকে)।’’

    সাম্পদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে

    ‘‘সাম্পদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বরাবার ইহাকে নরশোণিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। এই-সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানবসমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত; এবং আমি সর্বতোভাবে আশা করি, এই ধর্ম-মহাসমিতির সন্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হইয়াছে, তাহাই সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লিখনীমুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক।’’

    খেতড়ির রাজা অজিত সিংহের সাহায্যে স্বামীজি পৌঁছান আমেরিকা

    খুব সহজে অবশ্য স্বামীজির (Swami Vivekananda) আমেরিকা সফর সম্পন্ন হয়নি। উত্তর-পূর্ব রাজস্থানে খেতড়ির রাজা অজিত সিং স্বামী বিবেকানন্দকে শিকাগো যাওয়ার জন্য ‘ওরিয়েন্ট’ জাহাজে ফার্স্ট ক্লাসের টিকিট কিনে দেন বলে জানা যায়। কিন্তু সেখানে গিয়েও তাঁকে সহ্য করতে হয়েছিল দারুণ দুঃখ-কষ্ট। তিনি শিকার হন বর্ণ-বিদ্বেষের। কারণ তৎকালীন আমেরিকায় পাশ্চাত্যের লোকেদের কাছে এই ভারত ছিল অত্যন্ত পিছিয়ে পড়া। শিকাগো পৌঁছে শেষ পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের ব্যক্তিগত পরিচিতিকে কাজে লাগিয়ে বিবেকানন্দ (Swami Vivekananda) ওই সম্মেলনে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন (Vivekananda Chicago Speech)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NSUI: দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব মদ্যপ এনএসইউআই সদস্যদের, রাম-বিবেকানন্দর মূর্তি-ছবি ভাঙচুর

    NSUI: দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব মদ্যপ এনএসইউআই সদস্যদের, রাম-বিবেকানন্দর মূর্তি-ছবি ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মদ্যপ অবস্থায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই (NSUI)। ভাঙা হল ভগবান রামের মূর্তি। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবিও ছেঁড়ার অভিযোগ উঠেছে, এনএসইউআই-এর বিরুদ্ধে। জানা গিয়েছে, ৪০ জন এনএসইউআই-এর গুন্ডা দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই অফিস ভাঙচুরে অভিযুক্ত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি এবিভিপির তুষার দেধার অফিসে ছিল ভগবান রামের মূর্তি, সেটি ভাঙচুর করে কংগ্রেসের ছাত্র সংগঠন (NSUI)। ইতিমধ্যে গোটা ঘটনায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ও বিশ্ববিদ্যালয় থেকে তাঁদেরকে বহিষ্কারেরও দাবি তুলেছে এবিভিপি। ১৪ জুলাই ভোরবেলায় এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

    সহ-সভাপতি অভি দাহিয়ার (NSUI) ঘরে বসে মদ্যপান

    অজস্র লাইট, এসি, জলের কল- এসব কিছুও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। একজন প্রত্যক্ষদর্শী সিকিউরিটি গার্ড জানিয়েছেন, ভাঙচুর করার আগে এনএসইউআই-এর ছাত্র নেতারা মদ্যপান করছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি অভি দাহিয়ার ঘরে বসে। প্রসঙ্গত, অভি দাহিয়া এনএসইউআই থেকে নির্বাচিত ছাত্র প্রতিনিধি। এটাই প্রথম বার নতুন নয় এর আগেও একাধিক ভাঙচুরের ঘটনায় নাম উঠে এসেছে কংগ্রেসের ছাত্র সংগঠনের (NSUI)। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মাদক পাচার করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। 

    কী বলছেন ছাত্র ইউনিয়নের সভাপতি?

    এ বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি এবিভিপির (ABVP) তুষার দেধা বলেন, ‘‘দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুন্ডারাজ কায়েম করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন। ভাইস প্রেসিডেন্ট রাত্রিবেলাতে অফিসে বসে মদ খাচ্ছেন এবং তারপরে ৩০ থেকে ৪০ জন ছাত্রকে নিয়ে অফিস ভাঙচুর করছেন। এটা মানা যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘এই হামলা শুধু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওপরে নয়, এটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পড়ুয়ার ওপরে হামলা করল কংগ্রেসের ছাত্র সংগঠন। মদ্যপ অবস্থায় ক্যাম্পাসে তারা ছাত্রীদের উত্তপ্তও করেছে। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই গোটা ঘটনার ব্যবস্থা নিতে অনুরোধ জানাব এবং অভি দাহিয়ার মত দুষ্কৃতী ছাত্র নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানাব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Swami Vivekananda: ইলিশ কেনা থেকে শিষ্যদের ব্যাকরণ পড়ানো, প্রয়াণের দিনে কী কী করেছিলেন স্বামীজি?

    Swami Vivekananda: ইলিশ কেনা থেকে শিষ্যদের ব্যাকরণ পড়ানো, প্রয়াণের দিনে কী কী করেছিলেন স্বামীজি?

    মাধ্যম নিউজ ডেস্ক: উনবিংশ শতকের প্রাণপুরুষ তিনি। সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন, সেই বোধদয় জাগিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনিই শিখিয়ে গিয়েছিলেন (Quotes Of Swami Vivekananda), ‘‘এস, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বাইরে গিয়ে দেখ, সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এস, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়ো না-অতিপ্রিয় আত্মীয়স্বজন কাঁদুক; পেছনে চেয়ো না, সামনে এগিয়ে যাও।’’ ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) প্রয়াণ দিবস। বেলুড় মঠে সেদিন রাত ন’টার কিছু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামীজি। সকাল থেকেই দিনটা তাঁর শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। সারা দিনভর চলেছিল কর্মব্যস্ততা। ভক্তদের মনে বিন্দুমাত্র আশঙ্কা দেখা দেয়নি যে স্বামীজির কিছু হতে পারে! কেমন ছিল তাঁর শেষ দিনটা আসুন জেনে নেওয়া যাক।

    প্রয়াণের দিন কিনেছিলেন বর্ষার প্রথম ইলিশ

    নিজের অভ্যাস মতোই ১৯০২ সালের ৪ জুলাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েন বিবেকানন্দ (Swami Vivekananda)। সেদিন ছিল মেঘে ঢাকা আকাশ। পড়ছিল বৃষ্টি। জানা যায়, বর্ষার সেই দিনে সকালে মন্দিরে দীর্ঘ সময় পূজা-অর্চনায় মগ্ন ছিলেন স্বামীজি। সকাল থেকে শারীরিক অসুস্থতার কোনও লক্ষণই ছিল না। পূজা-অর্চনার পরে সকালের প্রাতঃরাশ হিসেবে দুধ-ফল খান স্বামীজি। গুরুভাইদের সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসিঠাট্টাও করেন। বর্ষার প্রথম ইলিশও কেনেন সেদিন। তারপর স্বামী প্রেমানন্দের সঙ্গে গঙ্গাপাড়ে কিছুক্ষণ পায়চারি করেন। সকাল সাড়ে আটটা নাগাদ তিনি ধ্যানে বসেন। এগারোটা নাগাদ ধ্যানভঙ্গ হয়। জানা যায়, এর পরেই স্বামীজি গান গেয়ে ওঠেন, ‘‘শ্যামা মা কি আমার কালো….’’

    দুপুরে শিষ্যদের পড়ালেন সংস্কৃত ব্যাকরণ

    ভোজন রসিক স্বামীজির (Swami Vivekananda) দুপুরের পাতে ছিল ইলিশের নানা পদ। ইলিশের ঝোল, ভাজা বেশ তৃপ্তি করে খান তিনি। জানা যায়, তারপর দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে পড়েন। অল্প সময় পরে আবার জেগে ওঠেন। এরপরেই জানান, তাঁর মাথা ব্যথা করছে। পরে লাইব্রেরিতে গিয়ে ব্যাকরণ পড়াতে থাকেন শিষ্যদের। বিকেল পর্যন্ত চলে পড়াশোনা। তারপর এক কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে বেলুড়বাজারে ভ্রমনে যান। অনেকটাই হাঁটেন সেদিন, প্রায় ২ মাইল। বিকাল পাঁচটা নাগাদ মঠে ফিরে বিবেকানন্দ প্রেমানন্দকে বলেন, ‘‘আজ আমার শরীর খুব ভালো আছে।’’

    মহাপ্রয়াণ

    ১৯০২ সালের ৪ জুলাই সন্ধ্যায় ধ্যানে বসেন স্বামীজি (Swami Vivekananda)। জানা যায়, ঠিক পৌনে আটটা নাগাদ শিষ্যদের বলেন, ‘‘গরম লাগছে জানলা খুলে দাও।’’ এরপরেই মেঝেতে পাতা বিছানাতে তিনি শুয়ে পড়েন। রাত ৯টা নাগাদ চিৎ অবস্থা থেকে তিনি বাঁ দিকে ফেরেন। তারপরেই ডান হাত কেঁপে ওঠে। তাঁর কপালে ঘাম দেখা যায়। শিশুর মতো কেঁদে ফেলেন স্বামীজি। জানা যায়, রাত্রি ৯টা ০২ থেকে ৯টা ১০-এর মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ফেলেন। কিছুক্ষণ চুপ করে ফের আবার দীর্ঘশ্বাস ফেলেন। এরপরই তাঁর মাথা নড়ে ওঠে। বালিশ থেকে পড়ে যায় তাঁর মাথা। চোখ তখন স্থির। শিষ্যদের ধারণা ছিল, স্বামীজীর সমাধি হয়েছে। কিন্তু পরে ডাক্তার এসে জানান তিনি নেই।

    মহাপ্রয়াণের কথা স্বামীজি (Swami Vivekananda) কি আগেই বুঝতে পেরেছিলেন?

    তাঁর মহাপ্রয়াণের কথা স্বামীজি কি আগেই বুঝতে পেরেছিলেন? কারণ তিনি শিষ্যদের বলতেন, ৪০ পেরোবেন না তিনি। প্রয়াণও হয় মাত্র ৩৯ বছর বয়সে। মহাপ্রয়াণের দু’দিন আগেই ভগিনী নিবেদিতাকে নিজের সামনে বসিয়ে পঞ্চব্যঞ্জন খাইয়েছিলেন। তারপর তাঁর হাত-পা ধুয়ে দিয়েছিলেন। কারণ জানতে চাইলে নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন (Quotes Of Swami Vivekananda), ‘‘যিশুখ্রিস্ট এমনটাই করেছিলেন, তাঁর শিষ্যদের সঙ্গে।’’ অবাক ভগিনী নিবেদিতা উত্তর দিয়েছিলেন, ‘‘সে তো একেবারে তাঁর শেষ সময়ে।’’ এর উত্তরে সামান্য হেসে স্বামীজি বলেছিলেন, ‘সিলি গার্ল’।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vivekananda Rock Memorial: কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী, জানুন বিবেকানন্দ রক সম্পর্কে

    Vivekananda Rock Memorial: কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী, জানুন বিবেকানন্দ রক সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার জন্য কন্যাকুমারীতে (Vivekananda Rock Memorial) ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী মোদি। এখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন তিনি। প্রসঙ্গত, ১৮৯২ সালে এই স্থানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। ওই একই স্থানের ধ্যান মন্ডপমে ধ্যান শুরু করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঠিক ফল ঘোষণার আগে একইভাবে উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রীকে এমন ধ্যানরত অবস্থায় দেখা যায়। তখন কেদারনাথের কাছে একটি গুহায় তিনি ধ্যান করেছিলেন।

    কেন বিবেকানন্দ রক মেমোরিয়ালকে (Vivekananda Rock Memorial) বাছা হল

    সম্প্রতি, চেন্নাইতে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁর আদর্শ স্বামী বিবেকানন্দ।’’ তিনি সেখানে আরও বলেছিলেন, ‘‘যখনই কোনও বিশেষ সুবিধা দেওয়া বন্ধ হয় কোনও বিশেষ লোক অথবা গোষ্ঠীকে, তখনই সমাজে সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজ এগিয়ে চলে। আমাদের সরকারের সমস্ত কর্মসূচিতে এমন সাম্য দেখা যায়। কিন্তু এর আগে মানুষের মৌলিক সুযোগ সুবিধাগুলি প্রদানের ক্ষেত্রেও ভাগ করা হতো। এর ফলে অনেক মানুষই যোগ্য হয়েও সেই সুবিধা থেকে বঞ্চিত হতেন এবং শুধুমাত্র কিছু বাছাই করার লোক ও গোষ্ঠী এই সুবিধা পেতেন। কিন্তু এখন উন্নয়নের দরজা সবার জন্য খুলে গিয়েছে।’’ এক বিজেপি নেতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে কন্যাকুমারীতে (Vivekananda Rock Memorial) প্রধানমন্ত্রী ধ্যান করবেন এবং এরই মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তা দেবেন।

    নিরাপত্তা ব্যবস্থা

    ১৪০ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তিনি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে কন্যাকুমারীতে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ২,০০০ পুলিশ কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ভারতীয় কোস্টগার্ড, ভারতীয় নৌবাহিনী সমুদ্রে নজরদারি (Vivekananda Rock Memorial) চালাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায়।

    বিবেকানন্দ রক

    প্রসঙ্গত, কন্যাকুমারী উপকূলে তামিল সাধু তিরুভাল্লুভারের মূর্তির কাছেই অবস্থিত হল বিবেকানন্দ রক (Vivekananda Rock Memorial)। এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। প্রসঙ্গত, ১৮৯২ সালের ২৪ থেকে ২৬ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এখানে বসে ধ্যান করেছিলেন বলে জানা যায়। প্রাচীন তামিল প্রবাদ অনুসারে, এই শিলাতে দেবী কুমারী বসে তপস্যা করেছিলেন। তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ পারাই (দেবী কুমারীর পদস্পর্শধন্য শিলা)। বর্তমানে শিলার উপর একটি ধ্যানমণ্ডপ নির্মিত হয়েছে। এখানে বসে পর্যটকরা ধ্যান করেন। মণ্ডপের ভিতরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে। এখান থেকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    PM Modi: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে মাস দুয়েক ধরে কার্যত চষে বেড়িয়েছেন গোটা দেশ। শেষ তথা সপ্তম দফার নির্বাচন হবে পয়লা জুন। তার আটচল্লিশ ঘণ্টা আগেই শেষ হয়ে যাচ্ছে প্রচার। ভোটের ফল বের হবে ৪ জুন। মাঝের এই সময়টাকেই কন্যাকুমারীতে ধ্যানের জন্য বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    কেন কন্যাকুমারীকে বাছলেন প্রধানমন্ত্রী (PM Modi)

    জানা গিয়েছে, ৩০ মে থেকে তিনদিনের জন্য এখানে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতে একটি পাথর রয়েছে। হিন্দুদের বিশ্বাস, ভগবান শিবকে পতি হিসেবে পাওয়ার জন্য এই পাথরের ওপর এক পায়ে ঠায় দাঁড়িয়ে তপস্যা করেছিলেন কুমারী পার্বতী। তাই এই এখানকার নাম কন্যাকুমারী। ১৮৯২ সালে এই প্রস্তরখণ্ডের ওপর বসে তিনদিন ধরে তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দও। মূল ভূখণ্ড থেকে উত্তাল সমুদ্র সাঁতরে তিনি গিয়েছিলেন ওই পাথরে। পরবর্তীকালে এই প্রস্তরখণ্ডের নাম হয় বিবেকানন্দ রক। ভারতের দক্ষিণতম বিন্দু এটি (PM Modi)। এবার সেই একই পাথরের ওপর বসে তিনদিন ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

    প্রধানমন্ত্রী ধ্যান করেছেন আগেও

    ২০১৪ সালের প্রচার শেষেও (এই বছরই কেন্দ্রের কুর্সিতে বসে মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার) প্রধানমন্ত্রী গিয়েছিলেন শিবাজির প্রতাপগড়ে। এখানেই শিবাজির সঙ্গে যুদ্ধ হয়েছিল আফজল খাঁর। উনিশের নির্বাচনের প্রচারের শেষে তিনি গিয়েছিলেন কেদারনাথের এক গুহায় ধ্যান করতে। এবার যাবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে।

    আর পড়ুন: “শুধু তাজমহলই ভারত নয়, এদেশে আরও অনেক পর্যটনস্থল রয়েছে”, বললেন প্রধানমন্ত্রী

    মূল ভূখণ্ড থেকে ৫০০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে রয়েছে এই বিশেষ পাথর। পাথরটির চারদিকে খেলা করছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের ঊর্মিমালারা। সেখানেই রয়েছে ‘ধ্যান মণ্ডপম’। এই মণ্ডপেই ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁকে দিয়ে কোনও বিশেষ কাজ করাতে পৃথিবীতে পাঠিয়েছেন পরমাত্মা। কীভাবে সেই কাজ তাঁকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তা তিনি জানেন না।

    ওয়াকিবহাল মহলের মতে, সেই পরমাত্মার সঙ্গে যোগসাধন করতেই ধ্যানমগ্ন হবেন ‘ঋষি’-প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতেই মিশেছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলও। রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি এই জায়গায় ধ্যানমগ্ন হয়ে দেশবাসীকে ঐক্যের বার্তাও দিতে চাইছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Narendra Modi: নিজে হাতে মন্দির সাফ করলেন প্রধানমন্ত্রী, জাতীয় যুব দিবসে শোনালেন বিবেক বাণী

    Narendra Modi: নিজে হাতে মন্দির সাফ করলেন প্রধানমন্ত্রী, জাতীয় যুব দিবসে শোনালেন বিবেক বাণী

    মাধ্যম নিউজ ডেস্ক:  জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জঞ্জাল সাফাই করতে দেখা গেল। মহারাষ্ট্রের কলারাম মন্দির প্রাঙ্গণ এদিন নিজের হাতেই সাফ করতে থাকেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত শুক্রবার সকালেই রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিন নিজের ব্রত পালনের কথা বলেন মোদি। তাঁর ইউটিউব চ্যানেলে আবেগপ্রবণ হয়ে  অডিও বার্তা দেন তিনি। করেন ট্যুইটও। জাতীয় যুব দিবসে নাসিকে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। শোনান বিবেক বাণীও।

    রাম মন্দির উদ্বোধনের আগে দেশের ধর্মস্থানগুলিকে পরিষ্কার রাখার আর্জি প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) দেশবাসীর কাছে আর্জি রেখেছিলেন, রাম মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ এবং তীর্থস্থান পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য বিশেষভাবে স্বচ্ছতা অভিযানে নামার অনুরোধও করেন তিনি দেশের মানুষকে। সেই মতো শুক্রবার নিজেই শুরু করলেন ধর্মস্থান স্বচ্ছতা অভিযান। নাসিকের কলারাম মন্দিরে এদিন প্রথমে  তিনি মারাঠি সন্ত একনাথের ভবার্থ রামায়ণ গাঁথা শোনেন। তারপর ওই মন্দিরেই ঝাঁটা, বালতি হাতে নেমে পড়েন নমো। সাফাই অভিযানের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

    জাতীয় যুব দিবসে বিবেকানন্দ স্মরণ

    শুক্রবার তিনি ভারতের দীর্ঘতম অটল সেতুরও উদ্বোধনও করবেন। তার আগে যুব দিবসে সকালে নাসিকের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন তিনি। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘‘মহর্ষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ বলতেন যে তরুণদের স্বাধীন চিন্তা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। আজকের তরুণ প্রজন্ম উন্নয়ন ও উত্তরাধিকার দুটোই চায়। আজকের তরুণ প্রজন্ম দাসত্বের প্রভাব থেকে মুক্ত।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: স্বামীজির স্মৃতিবিজড়িত স্থান ঘিরে এখন পার্কিং জোন, প্লেট ঢেকেছে মুহুরিদের প্লাস্টিকে

    Howrah: স্বামীজির স্মৃতিবিজড়িত স্থান ঘিরে এখন পার্কিং জোন, প্লেট ঢেকেছে মুহুরিদের প্লাস্টিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়ার যে রেজিস্ট্রি অফিসে বেলুড় মঠের জমি রেজিস্ট্রি করতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং, সেই জায়গা এখন হয়ে উঠেছে পার্কিং জোন। ভবনের সামনের অংশে একটা প্লেট দেওয়া আছে ঠিকই, কিন্তু তা ঢেকে গিয়েছে মুহুরিদের টাঙানো প্লাস্টিকে। মহাপুরুষরা যেখানে যেখানে যান বা গিয়েছেন, তার প্রতিটি জায়গা হেরিটেজ বলে ঘোষণা করা সম্ভব নয়। কিন্তু যে সব জায়গায় মহাপুরুষদের স্মৃতি আছে, সেখানে একটা ফলক বসিয়ে দিলেই কি যথেষ্ট শ্রদ্ধা দেখানো হয় যায়? এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনেই। তাছাড়া যেভাবে দায়সারা করে একটি মূর্তি বসিয়ে তার নীচে ফলক দেওয়া হয়েছেে, তাতে এই জায়গায় ঐতিহাসিক গুরুত্ব পথচারীরা জানতে পারছেন কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। তাছাড়া নাগরিক সমস্যাও রয়েছে।

    দুর্ঘটনা এখানে লেগেই থাকে

    বিবেকানন্দের মূর্তি ফুটপাতের যেখানে বসানো হয়েছে, তার দুপাশ ঘেরা। ফলে পথচারীরা এই ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারেন না। সামনে আবার সার সার গাড়ি দাঁড়িয়ে। বাধ্য হয়েই এখানে ফুটপাতের বদলে রাস্তা ধরে যাতায়াত করতে হয়। রেজিস্ট্রি অফিস, হাওড়া আদালত, হাওড়া পুরসভা ও জেলা পরিষদে আসা লোকজনের ভিড় থাকে প্রতিদিনই। কোর্ট ও রেজিস্ট্রি অফিসেও নিত্যদিনের ভিড় যথেষ্ট। হাটের দিন আবার দশগুণ ভিড় হয়। ফলে ছোট ও মাঝারি দুর্ঘটনা এখানে লেগেই থাকে। উল্টো দিকেই হাওড়া জেলাশাসকের অফিস, কাছেই হাওড়া থানা ও পুলিশ কমিশনারের অফিস। তাও এই জায়গার চরম অব্যবস্থা কেন কারও চোখে পড়ে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন আদালতে প্রায়ই যাঁরা নানা কাজে আসেন তাঁরা। হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এই জায়গায় নিত্য আসতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু কোথায় সেই ফলক রয়েছে, তা বলে না দিলে কেউ খুঁজেও পাবে না। সময়ের সঙ্গে এই জায়গার ব্যস্ততা বেড়েছে। ভিড় বেড়েছে। ভবনের সংস্কার হয়েছে, কাছাকাছির মধ্যে নির্মাণ হয়েছে। কিন্তু ঐতিহ্যকে যে অবহেলা করে সেসব করা হয়েছে, তা সাধারণের চোখে এমনিতেই ধরা পড়ে যায়। আর নানা রকম কর্মকাণ্ড হলেও পথচারীদের নিরাপত্তাকে যে গুরুত্ব দেওয়া হয়নি, তাও স্পষ্ট।

    পরিকল্পনার অভাব

    এই জায়গায় নতুন করে কিছু করা এই মুহূর্তে সম্ভব না হলেও, বঙ্কিম সেতু ও জি টি রোডের সংযোগস্থলে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড গজিয়ে উঠেছে, হাওড়া ময়দান মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন সেখানে কেন পার্কিং লট বানানো হল হল না, সেই প্রশ্নও উঠছে। এই এলাকায় ছবি গত দশ বছরে পুরো বদলে গিয়েছে। কিন্ত যা হয়েছে তার কিছুই যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে করা হয়নি তা স্পষ্ট। এখনও মেট্রো রেল চালু হয়নি। এখনই সরকারি স্তরে উদ্যোগ শুরু হলে নিউ মার্কেটের মতো এখানেও মাটির নিচে পার্কিং লট তৈরি করে রাস্তা ও ফুটপাত সাধারণের চলাচলের উপযোগী করা যায়।

    পুরসভা অন্ধকারে

    অন্যদিকে হাওড়া আদালতের সামনে হাওড়া পুরসভা অনুমোদিত যে পার্কিং জোন রয়েছে, তার আয়তন কতটা, তার সঠিক তথ্য নেই পুরসভার কাছেই। ফলে পার্কিং ফি নেওয়ার দায়িত্ব যে এজেন্সির কাছে, তারা যথেচ্ছ ভাবে ডবল লাইন করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের অনুমতি দেয়। আর এর ফলেই যানজট এবং মাঝেমধ্যেই পার্কিংকে কেন্দ্র করে গন্ডগোল লাগে এখানে। কয়েক বছর আগে ডবল লাইনে পার্কিংকে কেন্দ্র করে আইনজীবীদের সঙ্গে গন্ডগোলে উত্তাল হয়ে উঠেছিল হাওড়া ময়দান এলাকা। এমনকী র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া আদালতের সামনে পার্কিং ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে বিষয়টি খতিয়ে দেখতে হবে। যদি রেজিস্ট্রি অফিসের কাছে পার্কিংয়ের অনুমতি না থাকে তাহলে সেখান থেকে পার্কিং তুলে দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Antpur: স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের শপথ নিয়েছিলেন এখানেই, চলুন ঘুরে আসি হুগলির আঁটপুর

    Antpur: স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের শপথ নিয়েছিলেন এখানেই, চলুন ঘুরে আসি হুগলির আঁটপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় এই অঞ্চলের নাম ছিল “বিষখালি”। তৎকালীন বর্ধমান জেলার রেসিডেন্সির দেওয়ান আঁটর খাঁ-র নামে এই প্রাচীন জনপদের নতুন নামকরণ করা হয় “আঁটপুর” (Antpur)।বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মতোই টেরাকোটার শিল্পশৈলীতে গড়া মন্দিরের জন্য বিখ্যাত এই আঁটপুর। এই মন্দিরগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল রাধাগোবিন্দ জিউ-এর মন্দির। ১৭৮৬-১৭৮৭ সালে বর্ধমানের মহারাজের দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করেন। ১০০ ফুট উচ্চতার চারচালার ছাদ ও চারটি খিলানযুক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা মন্দিরটির সর্বত্র টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম রয়েছে। গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের শ্রীকৃষ্ণ মূর্তি। মন্দিরটির চারকোণা গম্বুজ আকৃতির। দোলমঞ্চটিও অসাধারণ শিল্পসমৃদ্ধ।

    বিবেকানন্দের স্মৃতিধন্য ধুনি মন্দির (Antpur)

    এই মন্দিরের কাছেই বাণেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর, রামেশ্বর মন্দির। সবকটিতেই রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। এর কাছেই সারদা ভবন। আছে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার স্মৃতি বিজড়িত এবং শ্রীরামকৃষ্ণর সাক্ষাৎ পার্ষদ স্বামী প্রেমানন্দ, অর্থাৎ বাবুরাম ঘোষেদের দুর্গাবাড়ি। স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর আট গুরুভাই এখানেই গৃহত্যাগ করে সন্ন্যাসের জন্য শপথ গ্রহণ করেন। সেই ঘটনাকে স্মরণ করে এখানে গড়ে উঠেছে ধুনি মন্দির। এক যাত্রাতেই দেখে নেওয়া যায় গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দ্বাদশ গোপালের অন্যতম পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাট আনরবাটি। মন্দিরে নিত্যানন্দ প্রভুর সেবিত খড়দহের আদি শ্রী শ্রী শ্যামসুন্দরের বিগ্রহ পূজিত হচ্ছেন। রাধাকৃষ্ণ ও বলরাম রূপে পূজিত হচ্ছেন শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভু। আছে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি বকুল গাছ। হাতে সময় থাকলে দেখে নেওয়া যায় আঁটপুর (Antpur) থেকে ৬ কিমি দূরে রাজবলহাটে ১৭২৪  সালে নির্মিত আটচালা বিশিষ্ট রাধাকান্ত মন্দির, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে প্রভৃতিও। এখানকার রাজবল্লভী মা তো খুবই জাগ্রত।

    কীভাবে যাবেন? (Antpur)

    আঁটপুর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে এসে নামতে হবে হরিপাল স্টেশনে। হরিপাল থেকে বাসে বা গাড়িতে মিনিট ৩০-৪০ এর পথ আঁটপুর। হাওড়া থেকে বাসে জাঙ্গিপাড়া এসে সেখান থেকে রিকশাতেও আসা যায় আঁটপুর (Antpur)। আর আঁটপুর থেকে বাসে বা গাড়িতে মিনিট পনেরোর পথ রাজবলহাট। কলকাতা থেকে সকালে বেরিয়ে সারাদিন আঁটপুর ঘুরে আবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসা যায় কলকাতায় ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kali Puja 2023: রানি রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীমন্দিরের ইতিহাস জানুন

    Kali Puja 2023: রানি রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীমন্দিরের ইতিহাস জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের বিভিন্ন সময়ে অমাবস্যা তিথিতে কালীপুজো দেখা যায়। তবে কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো (Kali Puja 2023) সবথেকে প্রসিদ্ধ। আয়োজন, জাঁকজমক, ধুমধাম সবদিক থেকেই বেশ জনপ্রিয় দ্বীপান্বিতা কালীপুজো।  জাগ্রত কালী মন্দিরগুলিতে কার্তিকী অমাবস্যায় ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। কালী আরধনা বা কালী সাধনা বললেই উঠে আসে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছিলেন। কথিত আছে, হুগলি নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বরের মন্দিরকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন রানি রাসমণি, সেটা ছিল ১৮৫৫ সালের ৩১ মে।

    দক্ষিণেশ্বর কালীমন্দিরের অধিষ্ঠাত্রীদেবী ‘ভবতারিণী’ 

    এখানে কালী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভবতারিণী নামে প্রসিদ্ধ। জনশ্রুতি রয়েছে, রানি রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়েই এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মন্দির প্রতিষ্ঠা কালে রানিকে সব থেকে বেশি সাহায্য করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালীমন্দিরের (Kali Puja 2023) প্রধান পুরোহিত হন। রামকুমারের হাত ধরেই কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের প্রবেশ ঘটে। দক্ষিণেশ্বরের মন্দিরের দায়িত্বভার গ্রহণ করার পরে রামকৃষ্ণ পরমহংসদেবের আকর্ষণে এক মহাতীর্থে পরিণত হয় ভবতারিণী মন্দির।

    তরুণ নরেনের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ

    এখানেই আগমন ঘটে নরেন্দ্রনাথ দত্তের যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হবেন। তরুণ নরেন্দ্রনাথ দত্ত সাংসারিক অনটনে ভুগছেন তখন। এমনই সময় রামকৃষ্ণ পরমহংসদেব তাঁকে পাঠালেন ভবতারিণীর সামনে। অর্থ কষ্ট মেটানোর প্রার্থনা করতে বললেন রামকৃষ্ণ পরমহংসদেব। ভবতারিণীর সামনে নরেন্দ্রনাথ দত্ত চাইলেন বিবেক, বৈরাগ্য, জ্ঞান এবং ভক্তি। দক্ষিণেশ্বরে কালীমন্দির (Kali Puja 2023) চত্বরে একাধিক দেবদেবীর মন্দিরও রয়েছে। দ্বাদশ শিবমন্দির নামে পরিচিত রয়েছে বারটি আটচালার মন্দির। মন্দিরের উত্তর দিকে রয়েছে রাধাকান্ত মন্দির, দক্ষিণে রয়েছে নাটমন্দির। উত্তর-পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। বছরের সারাবছর ধরেই ভক্তদের ভিড় লেগেই থাকে মন্দিরে। তবে কালীপুজো এবং কল্পতরু উৎসবে বিপুল জনসমাগম ঘটে এখানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Belur Math: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো কটায় শুরু?

    Belur Math: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো কটায় শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোয় (Belur Math)। সারা পৃথিবীতে  ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে দুর্গাপুজোর উৎসব হল শ্রেষ্ঠ। কলকাতা থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম অথবা লন্ডন থেকে নিউইয়র্ক, সর্বত্রই বাঙালিরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন। বেলুড় মঠের (Belur Math) দুর্গাপুজোর এক আলাদা গুরুত্ব রয়েছে। পুজোকে কেন্দ্র করে ভক্তদের ব্যাপক সমাগম সেখানে লক্ষ্য করা যায়। ইতিমধ্যে বেলুড় মঠ দুর্গাপুজোর নির্ঘণ্ট ঘোষণা করেছে। বেলুড় মঠে পুজোর কয়দিন সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পরে দেবী দুর্গার আরতি করা হয়। ভোগপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। দিনভর চলে নানা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমেত নাম সংকীর্তন। পাশাপাশি বেলুড় মঠের কুমারী পুজো খুব জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। 

    এক নজরে দেখে নিন বেলুড়মঠে (Belur Math) দুর্গাপুজোর নির্ঘণ্ট

    ২১ অক্টোবর ২০২৩, শনিবার সপ্তমী, পুজো শুরু ভোর সাড়ে ৫টা

    ২২ অক্টোবর ২০২৩, রবিবার মহাষ্টমী, পুজোর শুরু হবে ভোর সাড়ে ৫টা
    সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো, আর সন্ধিপুজো হবে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত

    ২৩ অক্টোবর ২০২৩, সোমবার নবমী, পুজো শুরুর সময় ভোর সাড়ে ৫টা

    বেলুর মঠে (Belur Math) দুর্গাপুজোর ইতিহাস জানেন?

    জানা যায়, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করেন। ওই বছর থেকেই বেলুড়মঠে অষ্টমী পুজোর দিন পাঁচ থেকে সাত বছর বয়সী এক কন্যা কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পুজো করা হয়। প্রসঙ্গত, অধিকাংশ দুর্গা পুজোতে দেখা যায় নবমীর দিনে কুমারী পুজোর রীতি। তবে বেলুড় মঠে কুমারী পুজো হয় অষ্টমীর দিনেই। বেনারসি শাড়ি পরিয়ে কুমারীকে মা দুর্গা জ্ঞানে পুজো করা হয়। এখানে বয়স অনুযায়ী কুমারীদের নামকরণও হয়। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন বালিকাকে কুমারী রূপে পুজো করেছিলেন। জানা যায়, স্বামী বিবেকানন্দ নিজে কুমারীদের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং পুজো শেষে তাদের প্রণামীও দেন। স্বামীজীর পুজো পদ্ধতি অনুসরণ করে আজও একইভাবে সমান রীতিতে সেখানে কুমারী পুজো চলছে (Belur Math)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share