Tag: T20 World Cup

T20 World Cup

  • T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    T20 World Cup: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগেই ঘটে গেল অঘটন। নামিবিয়ার কাছে ৫৫ রানে লজ্জাজনক হার হল শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলের। কে ভেবেছিল ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়বে?
    নামিবিয়ার অতি বড়ো সমর্থকও হয়তো ম্যাচের এমন ফল আশা করেনি।

    নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ের পরেই ট্যুইট করেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি লিখলেন, ‘নামিবিয়া আজ ক্রিকেট বিশ্বকে বলে দিল, ‘নাম’ মনে রেখো’।

    [tw]


    [/tw]

    গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
    ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা কিছুটা স্লো হলেও ; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। এই নতুন অনভিজ্ঞ দলটি শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় খাড়া করায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়ায়।

    [tw]


    [/tw]
    কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা পুরোপুরি ব্যাকফুটে। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের।
    ৪০ রানের মধ্যেই চলে যায় দলের প্রথম চার উইকেট। প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র ধনঞ্জয় ডি সিলভাই দুই অঙ্কের রান করেন। তাও সেটি উল্লেখ করার মতো নয়। এরপর ভানুকা রাজাপক্ষ (২১ বলে ২০) ও অধিনায়ক দাসুন (২৩ বলে ২৯) মরা গাঙে জোয়ার আনার চেষ্টা করেন। কিন্তু তাঁরা যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেট হারিয়ে ৮৮। অথচ ৭৬ রানে চার উইকেট হারানো নামিবিয়াই কিন্তু শেষ পর্যন্ত ১৬৩ রান তুলতে পেরেছিল।

    [tw]


    [/tw]
    এর পরে কোনও ব্যাটসম্যানই আর নামিবিয়ার বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি। হাসারাঙ্গা ৪, চামিকা করুনারত্নে ৫, প্রমোদ মধুশান শূন্য, দুষ্মন্তে চামিরা আউট হন ৮ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটার মহেশ থিকসানা।

    [tw]


    [/tw]

    নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট।
    যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের (T20 World Cup) মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সে দিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে। ইংল্যান্ড আগেই বি-গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা, তা নির্ভর করছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্য়াচের ফলাফলের উপর। ইংল্যান্ড এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপের প্রথম দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 

    ম্যাচ রিপোর্ট

    এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪, জেমিমা রডরিগেজ ১৯ ও হরমনপ্রীত কউর ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় ভারত জয়ী ঘোষিত হয়। 

    হরমনপ্রীতের জোড়া রেকর্ড

    ব্যাটে বেশি রান না পেলেও সোমবার জোড়া নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান হয়ে গেল তাঁর। পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। টসে জেতার পর তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”


    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    ICC T20 World Cup: মাহির মতো ম্যাচ ফিনিশার হচ্ছেন রিচা! চাপের মধ্যে দুরন্ত ইনিংস বঙ্গতনয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: একজনের আদর্শ মহেন্দ্র সিং ধোনি অপরজনের বিরাট কোহলি। রিচা ঘোষ ও জেমাইমা রড্রিগেজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার। যাঁদের হাত ধরেই মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে  সাত উইকেটে হারিয়ে যাত্রা শুরু করল ভারত। 

    ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ

    কয়েক দিন আগেই ছোটদের ক্রিকেটে বিশ্বজয় করেছেন। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে শিলিগুড়িতে ফিরতেও পারেননি রিচা ঘোষ। কারণ, হরমনপ্রীত কৌরদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যেতে হয়েছে তাঁকে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপ খেলার কোনও ধকল বা ক্লান্তি নিজের পারফরম্যান্সে এতটুকু পড়তে দেননি রিচা। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন বঙ্গতনয়া তা এখনও পর্যন্ত কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলা যেন রিচার কাছে ভাত-ডাল। 

    আরও পড়ুন: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। মাহির মতো ম্যাচ ফিনিশার হতে চান। একাধিক সাক্ষাৎকারে এই কথা শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষের কাছ থেকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মতো অনেকটা গুনই রপ্ত করে ফেলেছেন রিচা। পাকিস্তানের বিরুদ্ধে সাজঘর থেকে তৈরি হয়ে এসেছিলেন রিচা। দেখালেন, কী ভাবে অবলীলায় ম্যাচ বার করে নিয়ে যেতে হয়। বার বার তিনি ভরসা দিচ্ছেন হরমনপ্রীতদের।পাকিস্তানের বিরুদ্ধে রিচা যখন ব্যাট করতে নামেন তখন অধিনায়ক হরমনকে হারিয়ে চাপে ভারত। পাকিস্তানকে হারাতে ৩৯ বলে দরকার ছিল ৫৭ রান। সেখান থেকে জেমাইমাকে সঙ্গে নিয়ে দুরন্ত ইনিংস খেললেন তিনি।  ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ৫টি চার মেরেছেন। 

    জেমাইমার জেদ

    একদিকে থেকে যখন রিচা আক্রমণাত্মক ব্যাটিং করছেন তখন অপরদিক থেকে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেমাইমা রড্রিগেজও। ৫৮ রানের পার্টনারশিপ করেন দুজনে। চার মেরে ম্যাচ জিতিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ করে অপরাজিত থাকেন কোহলি অনুরাগী জেমাইমা।

  • T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইন্ডিয়া ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ইন্ডিয়ার ম্যাচকে নেটিজেনরা লগান সিনেমার সঙ্গে তুলনা করছেন। ফলে ম্যাচ আগামীকাল হলেও এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা ভেসে চলেছে।

    চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে আজ, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। ইতিমধ্যে খেলা শুরুও হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। এরপর আগামীকাল, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ফলে আগামীকাল খেলা থাকলেও প্রায় কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই সঙ্গে রয়েছে মিম শেয়ারিং।

    নেটিজেনদের অনেকে আবার আগামীকালের ম্যাচকে (T20 World Cup) ‘লগান ২’ (Lagaan 2) বলেও উল্লেখ করছেন। শুধুমাত্র নেটিজেনরাই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া-ও এক ট্যুইটে লিখেছে, ‘ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের লগান সিনেমার কথাই মনে হচ্ছে। লগানের রিমেক দেখার সুযোগ হবে এবার!’

    আসলে ম্যাচ নিয়ে এবার উত্তেজনা এতটাই তুমুল যে ক্রিকেট ভক্তরা লগানের উদাহরণ টেনে আনছেন। বলিউড স্টার আমির খান অভিনীত লগান সিনেমাটি বলিউডের অন্যতম আইকনিক সিনেমা। সিনেমাতেও ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল ক্রিকেট ম্যাচ। পরে ব্রিটিশদের ক্রিকেট খেলায় ধূলিসাৎ করে দেয় ভারতীয়রা। সিনেমার মত এবার বাস্তবেও তাই হবে বলে আশায় বুক বেঁধেছেন দেশবাসী।

    একনজরে সেই মজাদার মিমগুলো দেখে নিন

  • T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশর্ত আত্মসমর্পণ! ভারত-পাকিস্তান মহারণ তো দূর খেলাটা যে সেমি ফাইনাল তাই বোঝা গেল না। আলেক্স হেলস, জস বাটলার, দুজনেই শেষ করে দিলেন ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। হেভিওয়েট সেমিফাইনালের (T20 World Cup) আগেই শোয়েব আখতার বলে দিয়েছিলেন যে দল রান চেজ করবে, তাঁদের হাতেই জয়ের চাবিকাঠি। সেই ভবিষ্যৎবাণীই যে অক্ষরে অক্ষরে মিলে গেল। তবে এরকম লজ্জার হার বোধহয় ভাবতে পারেননি কেউ। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিক্রমে ভর করে অ্যাডিলেডের স্লো পিচে ভারত ১৬৮ তুলেছিল কোনওরকমে। স্কোরবোর্ডে এই রান  যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছিল। কিন্তু ১০ উইকেটে হার যেন মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার ইংল্যান্ড ১৬৯ তুলল কোনও উইকেট না হারিয়েই। চার ওভার বাকি থাকতে। হাতে ১০ উইকেট নিয়ে কার্যত ছেলেখেলা করে ফাইনালে উঠল ব্রিটিশরা।

    নক আউট খরা

    নক আউট অভিশাপ কাটল না ভারতের। বারবার মরণ বাঁচন ম্যাচে গিয়ে পরাজিত হতে হচ্ছে রোহিত বাহিনীকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে দুরন্ত খেলার পরেও কেন নক আউট থেকেই বিদায় নিতে হল রোহিতদের। সেমিফাইনাল বা ফাইনাল ট্রফি জয় অধরাই থেকে গেল ভারতের। শেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফি নেই বিশ্ব ক্রিকেটে অন্যতম পাওয়ার হাউসের। 

    আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    ভারতের ব্যাটিং

    ভারতীয় ব্য়াটিং লাইন আপের টপ অর্ডার গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ব্যর্থ। লোকেশ রাহুল শেষ দুই ম্যাচে রান করেছেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ। সেমিফাইনালেও ব্যর্থতার পুনরাবৃত্তি। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভাল করলেও বড় রান এল না তাঁর ব্যাটে। টুর্নামেন্টে একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি। ইনিংসের শুরু ভাল না হলে মিডল অর্ডারে চাপ বাড়তে বাধ্য। বড় ম্যাচের চাপ নিতে না পেরে ফিরে গেলেন সূর্যক কুমারও। বিরাট কোহলি অ্যাডিলেডে প্রথম বার আউট হলেন। তার আগে অনবদ্য একটা ইনিংস খেলেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন বিরাট। ১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১০০। এখান থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৮-৬ সম্ভব হল হার্দিক পান্ডিয়ার জন্য। মাত্র ৩৩ বলে ৬৩ রানের ইনিংস হার্দিকের।

    ভারতের বোলিং

    অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। বোর্ডে রানও কম। তবু একবার লড়াইয়ের চেষ্টা করা যেত। কিন্তু শুরু থেকেই যেন হেরে গেলেন বোলাররা। ভুবির প্রথম ওভারেই এল ১৩ রান। পুরো টুর্নামেন্টে অক্ষর ব্যর্থ। তবু পাওয়ার প্লে-তে অক্ষর প্যাটেলকে বোলিং করিয়ে গেলেন রোহিত। জস বাটলার-অ্যালেক্স হেলস ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তে ৬৩ রান তোলে ইংল্যান্ড। সেখানেই ম্যাচ হেরে যায় ভারত। বাকিটা শুধু ছিল সময়ের অপেক্ষা। 

    সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৬৮-৬, ২০ ওভার (হার্দিক পান্ডিয়া ৬৩, বিরাট কোহলি ৫০)। ইংল্যান্ড ১৭০-০, ১৬ ওভার (অ্যালেক্স হেলস ৮৬*, জস বাটলার ৮০*)। ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

     

     

  • T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে আগে চাপ কমাতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন টিম ইন্ডিয়ার (Team India) কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অ্যাডিলেডে আসার পথে বিরাট কোহলি রোহিত শর্মারা বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিয়েছিলেন সতীর্থদের জন্য। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন দলে আমরা সবাই সমান। মঙ্গলবার প্র্যাকটিস শেষে কোহলিরা বেরিয়ে পড়েছিলেন নৈশ ভোজে।

    চাপ কমাতে রাজকীয় আহার:

    বিশ্বকাপ চলাকালীন প্র্যাকটিসের সময় আইসিসির দেওয়া খাবার নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের খবর সামনে এসেছিল আগে। যদিও শুধু স্বাদ বদলের জন্যই নয় একটি বাসে চেপে ব্রিটিশ রাজ নামে এক রেস্তোরাঁয় ভারতীয় ক্রিকেটারদের দল বেধে নৈশ ভোজে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ২০০৭ সালে প্রথম ও শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর প্রাপ্তি শুধুই হতাশা। এবার রোহিত শর্মাদের সামনে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বাধা টপকাতে পারলেই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবেন কোহলিরা। তবে এই পর্যায়ে লড়াই যে কখনোই সহজ হবে না সেটা বলার প্রয়োজন নেই। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল, তার ওপর খেলা অ্যাডিলেডে। তাই ক্রিকেটারদের চাপমুক্ত রাখাটাও জরুরী। সেই কারণেই বিসিসিআই- এর পক্ষ থেকে সেমিফাইনালের আগে কোহলিদের জন্য ব্রিটিশ রাজ রেস্তোরাঁয় নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ নয়, ছিলেন পরিবারের সদস্যরাও। স্বাদ বদলের জন্য রোহিতরা চেখে দেখলেন চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, মটন রোগান জুস সহ আরও নানা পদ।

    আরও পড়ুন: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    একঘেয়েমি কাটানোও লক্ষ্য:

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোহিতরা অস্ট্রেলিয়ায় চলে এসেছিল। পরপর ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। ছুটতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। ক্রিকেটের বাইরের জীবন উপভোগ করার সুযোগ হয়নি তাঁদের। প্রচন্ড ধকল নিতে হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ-এর আগে এই নৈশ ভোজ কিছুটা হলেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে পৌঁছেছে ভারত। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারের টিকিট পাকা করলেও ইংল্যান্ডকে যথেষ্ট শমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেছেন “ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাই সেমিফাইনালে লড়াই বেশ কঠিন হবে। তার জন্য মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে আমরা যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানকার পিচের চরিত্র একটু ভিন্ন। অ্যাডিলেডে আমরা একটা ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। উইকেটের দুপাশের বাউন্ডারি অন্য মাঠগুলির তুলনায় ছোট। তাই বোলিং এর সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে।”

    আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারায় টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের ফলের উপর ভারতের সেমিফাইনাল ভাগ্য শেষ পর্যন্ত জড়িয়ে থাকেনি। কারণ গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তখনই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শেষ চারে ওঠার পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। বাংলাদেশকে হারানোর সুবাদে বাবর আজমরা গ্রুপের দ্বিতীয় হয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

    আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ শীর্ষে ভারত, সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড

    ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার সম্ভাবনা উজ্জ্বল। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রানে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। তবে সবাইকে ছাপিয়ে ভারতীয় সমর্থকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম সূর্য কুমার যাদব। চলতি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। শুধু রানই করছেন না তিনি, তার শটের বৈচিত্র্যে বিস্মিত অনেকেই। রোহিত শর্মা এটা ভালোই জানেন যে যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড কিন্তু এত সহজে তাদের জায়গা ছাড়বেন না। তাই এখন থেকেই ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন তিনি । বরং সেমি ফাইনাল ম্যাচেই বাড়তি ফোকাসের ওপর জোর দিয়েছেন অধিনায়ক। রোহিতের কথায়, “আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ফাইনাল নিয়ে ভেবে শুধু শুধু চাপ বাড়িয়ে লাভ নেই। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে কিভাবে আমরা সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালের পর দেশে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) ফিরিয়ে আনতে আর মাত্র দুটো ধাপ পেরোতে হবে ভারতকে। তার আগে অধিনায়কের চোট খানিকটা হলেও বিব্রত করছে ভারতীয় শিবিরকে। মঙ্গলবার ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। সেখানে গিয়েই কাল হল রোহিতের। থ্রো ডাউন বিশেষজ্ঞ এস রঘুর ছোঁড়া বলে আর পাঁচটা দিনের মতোই অনুশীলন সারছিলেন রোহিত। তখনই লেন্থ এরিয়া থেকে একটি শর্ট বল ছিটকে রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। পুল শট খেলার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন। বল মিস করে হাতে আঘাত পান। মাঠেই যন্ত্রণায় কুঁকড়ে যান অধিনায়ক। 

    চোট লাগার পর বেশ কিছুক্ষণ হাতে আইস প্যাক বেঁধে বসেছিলেন রোহিত। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় রাখা একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন ভারতীয় দলের চিকিৎসকরা। এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    চলতি বিশ্বকাপে খুব ভাল ইনিংস আসেনি অধিনায়ক রোহিতের ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রেকর্ড খুবই ভাল। ১৪ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরান একটি এবং অর্ধশতরান দুটি। স্ট্রাইক রেট ১৪৩.৪৫, অ্যাভারেজ ৩৪.৮২।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মাইন্ড গেমও। সেটাই যেন ধরা পড়লো সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানটি। গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে সেরা হয়েছেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস মন জয় করে নিয়েছে ক্রিকেট মহলের। রান তো অনেকেই করেন, কিন্তু সূর্য কুমার যাদব যেভাবে বিশ্বের তাবড় বোলারদের বিরুদ্ধে অভিনব শটে চার ছক্কা হাঁকাচ্ছেন তা বড়ই বিস্ময়ের। সূর্যের স্টাইলে মুগ্ধ সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ থেকে রাহুল দ্রাবিড় সকলেই।

    রবিবার ম্যাচ শেষে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে সূর্য কুমার যাদবের কাছে জানতে চান তার এই অভিনব শর্টগুলির রহস্য। জবাবে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, “আমি চেষ্টা করি বোলারের মন বোঝার। বোলার কি ধরনের বল করতে চাইছে সেটা আন্দাজ করেই শর্ট মেরে  থাকি। তবে এই ধরনের শর্ট খেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাবার বলে। ব্যাটে বলে টাইমিং ঠিকমতো না হলে এই ধরনের শটে সাফল্য পাওয়া যায় না। তাই বোলার কি ভাবছে সেটা সঠিকভাবে আন্দাজ করাটাও আমার কাজ।” কব্জির মোচরে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে সূর্য কুমার যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তা সহজ ব্যাপার নয়। সূর্য কুমার যাদবের কাছে এর রহস্য জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। তখন তিনি বলেন, “বাউন্ডারি অনেক বড়। কিন্তু আমি যখন ব্যাট করি তখন সেটা মনে হয় ৬০-৬৫ মিটার। প্রচন্ড গতিতে ধেয়ে আশা বলে সঠিক টাইমিং করতে পারলে, এবং ব্যাটের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারলে ছক্কা হাঁকানো মোটেও মুশকিল নয়।”

    আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, সূর্য সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন এবি ডিভিলিয়ার্স। আমি শুধু তাঁর খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। একথা স্বয়ং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। 

    অধিনায়ক রোহিত শর্মাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানটিকে। সূর্য প্রসঙ্গে রোহিত বলেন, “সূর্য যেরকম পারফরম্যান্স মেরে ধরছে, তা এক কথায় অনবদ্য। ও নিয়মিত রান পাচ্ছে বলে আমাদের অন্য ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে যাচ্ছে। সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি। কারণ প্রতিপক্ষ যতই কঠিন হোক, যেমনি হোক পিচের চরিত্র সূর্য কিন্তু নিজের মতো খেলে যায়। শুরু থেকে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে তা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই চাইছি ওর এই ফর্ম আরও দুটি ম্যাচে বজায় থাকুক। তাহলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে।”

    এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। যা প্রতিযোগিতার এখনও সর্বোচ্চ। সঙ্গে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৩টি অর্ধশতরান। অপরদিকে, সেমি ফাইনালে ওঠা দলগুলির মধ্যে কোহলির সবথেকে কাছে রয়েছেন সূর্যকুমার। ৫ ম্যাচে রান ২২৫। স্কাইয়ের ব্যাট থেকেও এসেছে ৩টি অর্ধশতরান। এখন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুই ভারতীয়। শেষ হাসি যেই হাসুক আখেড়ে লাভ হবে দলেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    T-20 World Cup: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ভারতকে কোনও বিশেষ সুবিধা দেয় না। বাংলাদেশ সমর্থক ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির অভিযোগের যোগ্য জবাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny)। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি অভিযোগ তুলেছিলেন আইসিসি (ICC) ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট। চলতি টি-২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলার মরিয়া চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফ্রিদির এই অভিযোগের প্রেক্ষিতে বিনি বলেন, “এটা একেবারে ঠিক নয়। আমি মনে করি না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে। সবার সঙ্গেই সমান আচরণ করা হয়। কোনওভাবেই একথা (পক্ষপাতিত্বের) বলা যায় না। অন্য দলগুলির থেকে আমরা বাড়তি কী সুবিধা পেয়েছি? সন্দেহ নেই ভারত আন্তর্জাতিক ক্রিকেটের বড় পাওয়ার হাউস। তবে আইসিসি সবাইকে সমান চোখে দেখে।”

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    প্রসঙ্গত, অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ। শুরুতে বেঙ্গল টাইগাররা ভাল খেললেও, বৃষ্টির পরেই ঘটে ছন্দপতন। খেলা শেষে  ভিজে মাঠকে হারের অজুহাত হিসেবে খাড়া করে বাংলাদেশ শিবির। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে প্রাকারান্তরে দাবি তোলে পাক সংবাদমাধ্যমও। এবার সেই অভিযোগেরই জবাব দিলেন  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট। আইসিসি ইভেন্টে ভারত গত কয়েক বছর ধরে ভালো খেলা সত্ত্বেও কি কারণে ট্রফি জিততে পারছে না? এর উত্তরে রজার বিনি বলেছেন, “আমি আশা করব, গত বারের বিশ্বকাপের ফলাফলটা একটা ব্যতিক্রম হিসেবে থাকবে। এই বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপটা ভারতই জিতবে। আমরা শিরোপার অনেক কাছে এসেছি। শেষ কয়েকটি টি-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও পৌঁছেছি। সেই নির্দিষ্ট দিনটায় আমাদেরকে ভালো খেলতে হবে।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গে বিনি জানান প্রত্যেক অধিনায়কের খেলানোর ধরন আলাদা। কপিলদেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট বা কোহলি প্রত্যেকে নিজেদের মতো করে দল পরিচালনা করেছেন বা করেন। বিনির কথায়, “রোহিত একজন খুব অভিজ্ঞ ক্রিকেটার। ও একাধিক ম্যাচ খেলেছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সামনে পড়েছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা। ধোনি সম্পূর্ণ আলাদা। ওর সাথে এই ভাবে অন্য কাউকে তুলনা করা যায় না। কপিল দেব বা গাভাসকরেরও (সুনীল) খেলার ধরন আলাদা আলাদা ছিল। দু’জনেই দু’টি আলাদা পন্থায় দলকে চালিয়েছেন।”

     

LinkedIn
Share