Tag: T20 World Cup

T20 World Cup

  • Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    Jasprit Bumrah: বুমরাহর পরিবর্ত কে? টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন শামি না চাহার

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরাহ। তবে এখনও বুমরাহর পরিবর্তে ভারতীয় দলে কে জায়গা করে নেবেন তা জানায়নি বিসিসিআই। দলে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানোর জন্য আইসিসির নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্ত ক্রিকেটারের নাম জানাতে পারবে বিসিসিআই। তার জন্যই চলছে শেষ লগ্নের প্রস্তুতি। মহম্মদ শামি না দীপক চাহার না অন্য কেউ কে অস্ট্রেলিয়ার বিমানে উঠবে তা খুব শীঘ্রই জানাবে বিসিসিআই।  তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন শামি।

    আরও পড়ুন: কোহলি থেকে কার্তিক! সেরা পাঁচ ক্রিকেটারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ত এটাই

    ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে শামির দুরন্ত রেকর্ড রয়েছে। ২০১৫ সালে অসিভূমে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। গত আইপিএলেও বল হাতে জ্বলে উঠেছিলেন শামি। তাঁর অভিজ্ঞতা আছে, তা ছাড়া শামি পরিস্থিতি অনুযায়ী বল করতে সক্ষম। তবে করোনা আক্রান্ত হওয়ায় দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি শামি।  তবে এখন তিনি করোনা মুক্ত। বর্তমানে  শামি ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। নিজের ফিটনেসের দিকে নজর দিয়েছেন ভারত তথা বাংলার এই বোলার।  যদিও এখনও পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে মেডিক্যাল ক্লিয়ারেন্স পাননি মহম্মদ শামি। যে কারণে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি তিনি। তবে অনুমান, শীঘ্রই তিনি তা পেয়ে যাবেন।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    শামির সঙ্গে অস্ট্রেলিয়ার যেতে পারেন দীপক চাহারও। মনে করা হচ্ছে, দুই খেলোয়াড়ই রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন। তবে চাহার এখনও পর্যন্ত সুস্থ নয় বলে বিসিসিআই সূত্রে খবর। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২২ অক্টোবর থেকে শুরু মূল পর্বের খেলা। ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম খেলায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটপ্রেমী এবং অভিজ্ঞ ক্রিকেটাররা এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে একেবারে উপেক্ষা করে গিয়েছেন। শ্রীলঙ্কাকে তেমন কোনও গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এরই কড়া জবাব দিয়েছে শ্রীলঙ্কা। এমনটাই বলতে শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারকে। তিনি বলেন, যারা ভেবেছিলেন এশিয়া কাপে ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, কিন্তু এশিয়া কাপ জিতে তাদের যোগ্য জবাব দিয়েছে শ্রীলঙ্কা।

    এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, এই ভাবনা নিয়ে যে পুরো দেশ জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছিল এবং যারা এই শুধুমাত্র ভারত-পাকিস্তানের খেলা নিয়ে এক হাইপ তৈরি করেছিল তাদের কটাক্ষ করেছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট টিম নিয়ে বলতে গেলে আরও জানান, এশিয়া কাপে মানুষ শুধু ভারত-পাকিস্তান দল নিয়েই কথা বলছিল। মনে হচ্ছিল এই দুই দলই শুধুমাত্র খেলছে। কিন্তু শ্রীলঙ্কার খেলোয়াড়রাও এশিয়া কাপে জয়লাভ করেছে ও সেই লোকদের উপযুক্ত জবাব দিয়েছে। কিন্তু প্রায় অনেকেরই অজানা যে, শ্রীলঙ্কা ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ ফাইনালের শিরোপা জিতেছে।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    এশিয়া কাপে শ্রীলঙ্কার শুরুর যাত্রা একেবারেই ভালো ছিল না। এমনকি টুর্নামেন্টের শুরুতে ভারত-পাকিস্তান ফাইনালের জন্যই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউই গুরুত্ব দেয়নি। শুরুতেই হারতে হয়েছিল আফগানিস্তানের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা একেবারে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরেও তারা হারায় আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন। তবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সকলকে চমকে দিয়েছে।

    সুনীল গাভাসকার এখানেই থেমে থাকেননি, তিনি আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এনে, ভারতীয় ক্রিকেট টিমের সমালোচনা করে বলেছেন, ‘দলের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা নয়, শিরোপা জেতা হওয়া উচিত। এটাও সত্য যে পাকিস্তানকে হারানো ভালো, কারণ এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে, যা অন্য দলের বিপক্ষে কাজে আসবে। তবে আমি বিশ্বাস করি যে আপনাকে ৫টি ম্যাচের মধ্যে কমপক্ষে ৪টি জিততে হবে, কারণ তবেই আপনি নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন।‘

    প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটি ১৬ অক্টোবর শুরু হবে এবং ১৩ নভেম্বর ফাইনাল খেলা হবে।

LinkedIn
Share