Tag: Tamilnadu

Tamilnadu

  • DMK: “আমরা রামের শত্রু”! ডিএমকে নেতা এ রাজার ঘৃণাভাষণের কড়া সমালোচনা বিজেপির

    DMK: “আমরা রামের শত্রু”! ডিএমকে নেতা এ রাজার ঘৃণাভাষণের কড়া সমালোচনা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা রামের শত্রু। ভারত কোনও জাতি নয়।” মঙ্গলবার কথাগুলি বললেন ডিএমকে নেতা এ রাজা। যার জেরে ফের একবার বিতর্কে জড়িয়েছে ডিএমকে। ‘ইন্ডি’ জোটে রয়েছে ডিএমকে (DMK)। তাই ‘ইন্ডি’ ব্লককে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

    কী বললেন ডিএমকে নেতা?

    সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ রাজা জানান, তামিলনাড়ুবাসী কখনওই ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান গ্রহণ করবেন না। তিনি বলেন, “এই যদি হয় জয় শ্রীরাম, যদি তোমরা ভারত মাতা কী জয় বলো, তাহলে জেনে রেখো, আমরা কখনওই জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান গ্রহণ করব না। তামিলনাড়ু এগুলো নেবে না। তোমরা বলে দাও, আমরা রামের শত্রু।” মার্চ মাসের ৩ তারিখে কোয়েম্বাটরের এক জনসভায় ভগবান রামের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছিলেন রাজা (DMK)। সমালোচনা করেছিলেন হিন্দু মহাকাব্য রামায়ণেরও। ডিএমকের এই নেতা বলেছিলেন, “রামায়ণ এবং ভগবান রামে আমার বিশ্বাস নেই।” রাজা যেদিন মন্তব্যটি করেছিলেন, ঘটনাচক্রে সেদিন ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকের এমকে স্ট্যালিনের জন্মদিন। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছিলেন। ভারতকে জাতি বলার সমালোচনাও করেছিলেন। তাঁর দাবি, ভারত কোনও জাতি নয়, উপমহাদেশ।

    কড়া প্রতিক্রিয়া বিজেপির

    ডিএমকে নেতার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে রাজাকে উদ্ধৃত করে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “ভারত জাতি নয়। এটা ভালো করে বুঝুন। ভারত কখনওই জাতি নয়। একটা জাতি মানে এক ভাষা, এক ঐতিহ্য এবং এক সংস্কৃতি। তখনই এটা হবে একটা জাতি। ভারত জাতি নয়, উপমহাদেশ।” ডিএমকের ঘৃণাভাষণের সমালোচনাও করেছেন অমিত। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ডিএমকের এই নেতাকে ‘মাওবাদী আদর্শে’ উদ্বুদ্ধ বলেছেন। রাজার মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেসের অবস্থান কী, তাও জানাতে বলেছেন তিনি।

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এঁরা হচ্ছেন সেই মানুষ যাঁরা ভারতের শেষ দেখতে চায়। টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন। রাজ্যসভায় দলীয় প্রার্থী বিজয়ী হতেই এঁরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন।” অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের প্রধান পুরোহিত রমেশ দাস বলেন, “ডিএমকে নেতা যা বলেছেন, তা ত্রুটিপূর্ণ। গোটা বিশ্বই রামময়। আমরা বিষয়টি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জানাব (DMK)।”

    আরও পড়ুুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S jaishankar: কুদামকুলামে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র সংক্রান্ত চুক্তি সই ভারত-রাশিয়ার

    S jaishankar: কুদামকুলামে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র সংক্রান্ত চুক্তি সই ভারত-রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভবিষ্যতে শক্তি উৎপাদনের ইউনিট তৈরি হচ্ছে তামিলনাড়ুর কুদামকুলামে। এই পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র সংক্রান্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার, রাশিয়ায়। ভারত-রাশিয়ার মধ্যের এই চুক্তিতে নয়াদিল্লির তরফে স্বাক্ষর করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S jaishankar)। পাঁচ দিনের রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। এই সফরেই স্বাক্ষরিত হয়েছে চুক্তিটি।

    রাশিয়া সফরে জয়শঙ্কর

    এবার রাশিয়া সফরে গিয়ে জয়শঙ্কর যেমন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, তেমনি তাঁর সাক্ষাৎ হয়েছে ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্টুরোভের সঙ্গেও। দ্বিপাক্ষিক এই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। জয়শঙ্কর বলেন, “আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছি। এতে কুদনকুলাম পারমাণবিক প্রজেক্টের ভবিষ্যৎ ইউনিট স্থাপন করা অনায়াস হবে।”

    পুরোদমে উৎপাদন শুরু কবে?

    রাশিয়ান প্রযুক্তির সহায়তায় তামিলনাড়ুতে তৈরি হচ্ছে কুন্দনকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র। ২০০২ সালের মার্চ মাসে শুরু হয়েছিল নির্মাণ কাজ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০২৭ সাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে।

    বৈঠক শেষে ট্যুইট করেন ভারতের বিদেশমন্ত্রী (S jaishankar)। তিনি লিখেছেন, “দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ডেনিস মান্টুরোভের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাণিজ্য, অর্থনীতি, শক্তি, সিভিল অ্যাভিয়েশন এবং নিউক্লিয়ার ডোমেইন নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে।” বিদেশমন্ত্রী বলেন, “ভারতে যে নয়া সুযোগগুলি সৃষ্টি হচ্ছে, সেগুলির ওপরও আলোকপাত করা হয়েছে। রাশিয়ান ফার ইস্টে সহযোগিতা বাড়াতেও আলোচনা হয়েছে।”

    আরও পড়ুুন: পুষ্পবৃষ্টিতে ভাসলেন প্রধানমন্ত্রী, অযোধ্যায় বর্ণাঢ্য রোড শো-য়ে হাত নেড়ে অভিবাদন মোদির

    জয়শঙ্কর বলেন, “আমরা যৌথভাবে স্থলে ও জলে সহযোগিতা আরও বাড়াব। পারমাণবিক শক্তি এবং ওষুধ, ফার্মাসিউটিক্যাল দ্রব্য এবং মেডিক্যাল ডিভাইসের ওপর চুক্তি সইয়ের সাক্ষী আমি।” তিনি জানান, জানুয়ারি মাসের মধ্যেই দু তরফই চাইছে তাদের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হোক। ভারত ও ইউরেশিয়ান ইকনোমিক জোনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মুখোমুখি বৈঠক হবে ওই মাসের মধ্যেই। ভারত ও রাশিয়ার মধ্যে পেমেন্ট সিস্টেম প্রসঙ্গে জয়শঙ্কর (S jaishankar) বলেন, “আমরা চেষ্টা করছি এমন একটা পথ খুঁজে বের করতে যাতে দুই দেশই ব্যাঙ্কের মাধ্যমে ডিল করতে পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।  

     

  • TATA: তামিলনাড়ুতে বৃহত্তম আইফোন প্ল্যান্ট গড়ছে টাটা, হবে ৫০ হাজার কর্মসংস্থান!

    TATA: তামিলনাড়ুতে বৃহত্তম আইফোন প্ল্যান্ট গড়ছে টাটা, হবে ৫০ হাজার কর্মসংস্থান!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য ফিরছে দেশীয় অর্থনীতির। আয় বাড়ছে সাধারণ মানুষের। স্বাভাবিকভাবেই বাড়ছে আইফোনের ক্রেতাও। দেশে তৈরি আইফোনের কদর বাড়ছে দেশের পাশাপাশি বিদেশেও। তাই টাটা (TATA) গোষ্ঠী চাইছে দেশেই আইফোন তৈরির সর্ববৃহৎ প্ল্যান্ট তৈরি করতে। জানা গিয়েছে, তামিলনাড়ুর হোসুরে এই প্ল্যান্ট গড়তে চাইছে টাটা।

    ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ

    প্ল্যান্টটি তৈরি হবে ৫০০ একর জমির ওপর। জমি পরিদর্শনও সেরে ফেলেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্ল্যান্ট তৈরির বরাত পেয়েছে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। এই সংস্থা টাইটান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেডের প্রযুক্তিগত সাহায্যে গড়বে নয়া প্ল্যান্ট। ইতিমধ্যেই ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে টাটা (TATA) গোষ্ঠী। প্ল্যান্ট তৈরি করতে নিয়োগ করা হয়েছে ১৫ হাজারেরও বেশি কর্মী। জানা গিয়েছে, এই প্ল্যান্টে প্রায় ২০টি অ্যাসেম্বলি লাইন থাকছে। এখানেই হবে আইফোন অ্যাসেম্বল করার কাজ। প্ল্যান্টটিতে আগামী দু’বছরের মধ্যে ৫০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে টাটা গোষ্ঠী। তার বছরখানেক পর থেকেই শুরু হয়ে যাবে আইফোন তৈরির কাজ। 

    কর্নাটকেও রয়েছে টাটার আইফোন প্ল্যান্ট

    প্রসঙ্গত, কর্নাটকে আগেই একটি আইফোন প্ল্যান্ট গড়েছে টাটা গোষ্ঠী। সংস্থায় কর্মী রয়েছেন ১০ হাজারেরও বেশি। তাইওয়ানের সংস্থা ফক্সকন এবং পেগাট্রনও আইফোন নির্মাণ করছে দক্ষিণ ভারতে। ভারতে আরও বেশি করে আইফোন তৈরি করতে ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করার বিষয়েও চিন্তাভাবনা করছে ফক্সকন। প্রসঙ্গত, ভারতে তৈরি আইফোন ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিশ্ব বাজারে। দেশেও ব্যাপক চাহিদা রয়েছে দেশীয় এই আইফোনের। আইফোনের অত্যাধুনিক মডেল আইফোন ১৬। এই ফোনের ব্যাটারিও দেশে তৈরির পরিকল্পনা করছে লাক্সারি এই ফোন প্রস্তুতকারী সংস্থা।

    আরও পড়ুুন: আশাতীত বৃদ্ধি জিডিপি-র, মোদি জমানাতেই বিশ্বের তৃতীয় বৃত্ততম অর্থনীতি হচ্ছে ভারত!

    বিশেষজ্ঞদের মতে, ভারতে রয়েছে বিপুল পরিমাণ দক্ষ শ্রমিক। এটাকেই কাজে লাগাতে চাইছে টাটা গোষ্ঠী। আইফোনের মানও আরও উন্নত করতে চাইছে সংস্থাটি। এই কারখানায় তৈরি আইফোন যাতে বিশ্ববাজারের বিরাট বাজার ধরতে পারে, সেই ব্যবস্থাও করতে চলেছে সংস্থাটি (TATA)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Spaceport: তামিলনাড়ুতে আরও একটি উৎক্ষেপণ কেন্দ্র গড়ছে ইসরো, সবুজ সংকেত মিলল কেন্দ্রের  

    New Spaceport: তামিলনাড়ুতে আরও একটি উৎক্ষেপণ কেন্দ্র গড়ছে ইসরো, সবুজ সংকেত মিলল কেন্দ্রের  

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূর্ণ হয়েছে চন্দ্রাভিযানের। সূর্যের তথ্য জোগাড় করতে উৎক্ষেপণ করা হয়েছে আদিত্য এল-ওয়ান। আরও একাধিক উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। সেই কারণে ক্রমশই চাপ বাড়ছে তামিলনাড়ুর শ্রীহরিকোটায়। সেজন্য দীর্ঘ দিন ধরে আরও একটি উৎক্ষেপণ কেন্দ্রের (New Spaceport) প্রয়োজনীয়তা অনুভব করছিলেন ইসরোর কর্তারা। এজন্য কেন্দ্রের কাছে আবেদনও করেছিলেন।

    লঞ্চপ্যাডে মিলল সবুজ সংকেত

    শেষমেশ মোদি সরকারের তরফে মিলল সবুজ সংকেত। এই উৎক্ষেপণ কেন্দ্রটিও হতে চলেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুরই কুলাসেকারাপত্তিনামে গড়ে উঠবে এই উৎক্ষেপণ কেন্দ্র। তবে বড় স্যাটেলাইটগুলি যেমন শ্রীহরিকোটা থেকে উক্ষেপণ করা হচ্ছিল, তেমনি হবে। আর স্মল স্যাটেলাইট লঞ্চিং ভেহিক্যালসগুলি উৎক্ষেপণ করা হবে নয়া ওই উৎক্ষেপণ কেন্দ্র থেকে। রাজ্যসভায় একটি লিখিত বিবৃতিতে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

    শেষের পথে জমি অধিগ্রহণের কাজ

    মহাকাশ গবেষণায় ব্যাপক উন্নতি করেছে ভারত। তাই বিশ্বে বাড়ছে ভারতের কদর। তাই ঠিক হয়েছে, কুলাসেকারাপত্তিনামে যে নয়া উৎক্ষেপণ কেন্দ্রটি (New Spaceport) গড়ে উঠবে, সেখানে বেসরকারি মহাকাশ কোম্পানিগুলিকেও উৎক্ষেপণ করতে দেওয়া হবে। এই কোম্পানিগুলি কক্ষপথে ছোট উপগ্রহ পাঠায়। ইসরোর চেয়ারম্যান এ সোমনাথ জানিয়েছেন,  কুলাসেকারাপত্তিনামে ইসরো যে নয়া লঞ্চপ্যাড তৈরি করছে, সেটা হচ্ছে থুথুকুড়ি জেলায় তামিলনাড়ু উপকূল বরাবর। ২ হাজার একর জমিতে গড়ে উঠবে এই লঞ্চপ্যাড। এর মধ্যে ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার ইসরোকে ৯৯ শতাংশ জমি হস্তান্তর করেছে। ইসরো কর্তা বলেন, “নির্মাণ কাজ শেষ হওয়ার পরে লঞ্চপ্যাডটি পুরোপুরি কাজ শুরু করতে অন্তত দু বছর লাগবে। যাইহোক, আমরা সেখান থেকে সাব-অর্বিটাল উৎক্ষেপণ করতে সক্ষম হব।”

    আরও পড়ুুন: তৃণমূলের প্রাক্তন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে, ধূপগুড়িতে বড়সড় ধাক্কা খেল শাসকদল

    জানা গিয়েছে, নয়া লঞ্চপ্যাডটি (New Spaceport) যে অঞ্চলে গড়ে উঠছে, সেই এলাকায় স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চাইছে তামিলনাড়ু সরকার। অগ্নিকুল কসমসের সহ প্রতিষ্ঠাতা শ্রীনাথ রবিচন্দরণ বলেছিলেন, “ছোট ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কুলাসেকারাপত্তিনাম খুব সুন্দর জায়গা। নিয়ম হল, আপনি যদি অরবিটে থাকেন, তাহলে আপনি একটি এলাকার ওপর দিয়ে উড়তে পারবেন না। কিন্তু আপনি যদি আন্টার্টিকার ওপর দিয়ে উড়ে যান, তাহলে বুঝতে হবে আপনি অরবিটে রয়েছেন।” ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে একটি কার্গো ট্রাক এবং চারটি ক্যারাভান লাগে বলেও জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • ED: ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী, কান্নায় ভেঙে পড়লেন অ্যাম্বুলেন্সেই

    ED: ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী, কান্নায় ভেঙে পড়লেন অ্যাম্বুলেন্সেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির (ED) হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। বুধবার সকালেই গ্রেফতার করা হয় তাঁকে। ‘বুকে ব্যথা’ হচ্ছে দাবি করায় পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয় একটি সরকারি হাসপাতালের আইসিইউতে। অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ডিএমকের এই নেতা। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ডিএমকের নেতা-কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চলতে থাকে স্লোগান দেওয়াও। বালাজির আইনজীবী তথা ডিএমকে নেতা এনআর এলনাগো বলেন, “যখন সেন্থিল বালাজিকে হাসপাতালে ভর্তি করা হয়, মনে হয় না তখন তাঁর জ্ঞান ছিল। এটা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। আমরা আইনি লড়াই লড়ব।” ইডি (ED) সূত্রে খবর, এদিনই বালাজিকে তোলা হবে বিশেষ আদালাতে। সেখানে তাঁকে নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    টাকার বিনিময়ে চাকরির অভিযোগ

    টাকার বিনিময়ে চাকরির একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও ইডিকে তদন্তের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তার জেরে মঙ্গলবার দিনভর তামিলনাড়ুর সচিবালয়, বালাজির দফতর এবং কারুরে তাঁর বাসভবনে তল্লাশি চালায় ইডি। টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে বালাজির বাড়িতে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরাও।

    ‘অত্যাচারের চিহ্ন’

    রাজ্যের মন্ত্রী ডিএমকের পিকে শেখর বাবুর দাবি, বালাজির ওপর অত্যাচারের চিহ্ন (ED) দেখতে পেয়েছেন তিনি। শেখর বলেন, “ওঁকে আইসিইউতে রাখা হয়েছে। প্রায় অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল। এমনকি ওঁর নাম ধরে ডাকা হলেও, সাড়া মিলছিল না। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ওঁর কানে কোনও সমস্যা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ওঁর ইসিজি রিপোর্টও ভাল নয়। এগুলিই তো অত্যাচারের চিহ্ন।”

    রাজ্যের মন্ত্রী ডিএমকের উদয়নিধি স্ট্যালিন বলেন, “সেন্থিল বালাজির চিকিৎসা চলছে। এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ করব। আমরা বিজেপির চোখ রাঙানির রাজনীতিকে ভয় পাই না।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    এদিকে, বালাজির গ্রেফতারির (ED) পরেই দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর বাসভবনেই হবে বৈঠক। স্ট্যালিনের দাবি, ইডির এই হানা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। বালাজির বাড়িতে ইডির রেইডের ঘটনায় বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির বিরুদ্ধে এজেন্সি রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     
  • Cyclone Mandous: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্দৌস’! জারি লাল সতর্কতা, কী ব্যবস্থা নিল তামিলনাড়ু সরকার?

    Cyclone Mandous: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্দৌস’! জারি লাল সতর্কতা, কী ব্যবস্থা নিল তামিলনাড়ু সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্দৌস’ (Cyclone Mandous)। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই নাম দেওয়া হবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় তেমন না পড়লেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে প্রভাব বেশি পড়বে বলে আবহবিদরা জানিয়েছেন। যা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া (Weather) দফতর। তামিলনাড়ুর ১৩ টি জেলায় ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ১৩ টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

    নিম্নচাপের অবস্থান

    বর্তমানে নিম্নচাপ আকারে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। আবহাওয়া সূত্রে খবর, ৮ ডিসেম্বর সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে (Cyclone Mandous) পরিণত হবে ও উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

    কোথায় কোথায় বৃষ্টি হবে?

    আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর উত্তর উপকূলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলকেও প্রভাবিত করবে এই ঘূর্ণিঝড় (Cyclone Mandous)। অন্ধ্রপ্রদেশে ৭ ডিসেম্বর মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হবে। এর পরবর্তী সময়ে বৃষ্টির বেগ বাড়বে। ৮-৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৫৫-৬৫ কিমি বেগে হাওয়া বইতে পারে। ৮ ডিসেম্বর নাগাদ ঝড়ের বেগ সর্বোচ্চ ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। চেন্নাইয়ের পাশাপাশি পুদুচেরিতেও মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতরের তরফে ৭-৯ ডিসেম্বরের মধ্যে পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    রেড অ্যালার্ট জারি ও পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ

    তামিলনাড়ুর ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে চেন্নাই, নাগাপট্টিনাম, ভিলুপুরম, চেঙ্গলপাট্টু, কুড্ডালোর, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর, আরিয়ালুর, পেরাম্বলুর, কাল্লাকুরিচি, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, থিরুভারুর। ৮ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে তামিলনাড়ুতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ছয়টি দল মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এনডিআরএফ-এর দলগুলিকে নাগাপট্টিনাম, থাঞ্জাভুর, তিরুভারুর, কুদ্দালোর, মায়িলদুথুরাই এবং চেন্নাইতে মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এনডিআরএফ-এর কর্মকর্তা জানিয়েছেন, তামিলনাড়ু সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে দেওয়া নির্দেশের পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

    কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ও এর অর্থ কী?

    কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে কোনও না কোনও দেশ ঘূর্ণিঝড়ের নামকরণ করে। সেই পর্যায়ক্রমেই ‘মন্দৌস’ নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাশাহি। যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে ‘মন্দৌস’। আরবি ভাষায় এর অর্থ হল টাকা বা ধন-দৌলতের বাক্স।

  • Mangaluru: তামিলনাড়ুতে কোয়েম্বাতুর বিস্ফোরণের চক্রীর সঙ্গে দেখা করেছিল মহম্মদ শারিক?

    Mangaluru: তামিলনাড়ুতে কোয়েম্বাতুর বিস্ফোরণের চক্রীর সঙ্গে দেখা করেছিল মহম্মদ শারিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের মেঙ্গালুরুতে (Mangaluru) অটোরিক্সা বিস্ফোরণের মূল চক্রী মহম্মদ শারিক। তার সঙ্গে তামিলনাড়ুর যোগ ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, শারিক নিজে কোয়েম্বাতুর গাড়ি বিস্ফোরণে (Coimbatore Blast) অভিযুক্ত জামেসা মুবিনের সঙ্গে গত সেপ্টেম্বরে দেখা করেছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। তামিলনাড়ুর (Tamilnadu) সিরিঙ্গানেল্লুরে তারা দুজনে সাক্ষাৎ করেছিল।  

    মেঙ্গালুরুতে বিস্ফোরণ…

    শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেঙ্গালুরুতে (Mangaluru) বিস্ফোরণের জেরে একটি অটোরিক্সায় আগুন ধরে যায়। অটোর যাত্রী ও চালককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম অটোচালক দাবি করেন, অটোর এক যাত্রীর ব্যাগে আগুন ধরে যায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করে তারা। পরে জানা যায়, ওই ব্যাগের ভিতরে ছিল একটি প্রেশার কুকার। যেটি ব্যাটারি ও বিস্ফোরকে ঠাসা ছিল। 

    আরও জানা গিয়েছে, শারিক কোয়েম্বাতুরে একটি ডর্মেটরিতে থাকত। সেখানকারই সুরেন্দ্রন নামে একজনের নামে কেনা সিমকার্ডও ব্যবহার করত। সেই সুরেন্দ্রন অবশ্য এখন পুলিশি হেফাজতে। সুরেন্দ্রন ছাড়া শারিক কোয়েম্বাতুরে আর কার কার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুরেন্দ্রন কেন তাকে সিম কার্ড ব্যবহার করতে দিল, তাও জানতে চাইছেন তাঁরা।

    আরও পড়ুন: আইএস আদর্শে অনুপ্রাণিত মেঙ্গালুরু অটো বিস্ফোরণের মূল অভিযুক্ত

    দীপাবলির ঠিক আগের দিন বিস্ফোরণ ঘটে কোয়েম্বাতুরে। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল জামেসা মুবিনের। ওই বিস্ফোরণে শারিকের কোনও হাত রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মুবিনের ছয় সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়ের হয়েছে ইউএপিএ ধারায়। ঘটনার মূলে পৌঁছতে এনআইএ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকজনকে জিজ্ঞাসা করে শারিকের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে।

    এদিকে, সইদ ইয়াসিন, মাজ মুনির আহমেদ এবং শারিক এই তিনজনে মেঙ্গালুরু (Mangaluru) বিস্ফোরণের রিহার্সাল দিয়েছিল বলেও জেনেছেন তদন্তকারীরা। শিবামোগ্গা জেলার তুঙ্গা নদীর তীরে মহড়া দিয়েছিল তারা। সেখানে বিস্ফোরণ সফলও হয়েছিল বলে জেনেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত শারিক ইসলামিক স্টেটের দ্বারা প্রভাবিত হয়েছিল। দীর্ঘদিন ধরে সে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। আইসিসের কয়েকজনের সঙ্গে সইদ ইয়াসিন ও মুনির আহমেদের যোগাযোগও শারিক করে দিয়েছিল বলেই জেনেছেন গোয়েন্দারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Viral News: ইনি ৬ লাখের গাড়ি কিনলেন ১০ টাকার কয়েনে! কারণ জানলে চমকে উঠবেন

    Viral News: ইনি ৬ লাখের গাড়ি কিনলেন ১০ টাকার কয়েনে! কারণ জানলে চমকে উঠবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ টাকার কয়েন জমা করেই কিনে ফেললেন ৬ লাখ টাকার গাড়ি। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu)। তামিলনাড়ুর আরুর(Arur) নামক জায়গার এক ব্যক্তি ভেট্রিভেল(Vetrivel) প্রায় অনেকদিন ধরেই ১০ টাকার কয়েন জমা করে গাড়িটি কিনেছেন। তবে তাঁকে বাধ্য হয়েই ১০ টাকার কয়েন জমা করতে হয়েছে। ইতিমধ্যেই এই ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে।

    সম্প্রতি ১০ টাকার খুচরো কয়েন নিয়ে অনেক দিন ধরেই সমস্যা দেখা দিয়েছে। বাজারে ১০ টাকার ছোটো-বড় কয়েন কোনোটিই কেউ নিতে চায় না। যদিও কেন্দ্রের তরফে সব ধরনের ১০ টাকার কয়েন লেনদেন, বৈধ বলেই ঘোষণা করা হয়েছে। তারপরও দেশের বেশ কিছু ক্রেতা বিক্রেতারা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করে।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    তামিলনাড়ুর এই ব্যক্তি এক-গাড়ি খুচরো ১০ টাকার কয়েন নিয়ে পৌঁছে যায় একটি অটোমোবাইলের দোকানে। শুধু তাই নয়,  ১০ টাকার খুচরো কয়েন দিয়ে মোট ৬ লাখ টাকার বিনিময়ে নতুন গাড়িও কিনে ফেললেন। ভেট্রিভেল জানিয়েছেন, তাঁর মায়ের একটি ছোট মুদিখানার দোকান রয়েছে। ওই দোকান থেকেই তাঁদের এত বিপুল পরিমাণ ১০ টাকার কয়েন জমা হয়েছে। দোকানে আসা ক্রেতাদের ১০ টাকার কয়েন দেওয়া হলে তা তাঁরা নিতে চাইতেন না। আর এই নিয়েই সমস্যায় পড়তে হয় তাঁকে। তিনি আরও জানান যে, তাঁর আশেপাশের অনেক শিশুকেও ১০ ​​টাকার কয়েন নিয়ে খেলতে দেখেছেন কারণ এগুলো কোনো কাজে লাগে না। তারপর তিনি এই ১০ টাকার কয়েন দিয়ে গাড়ি কিনেই সবার তাক লাগিয়ে দিলেন ও এখনও যে ১০ টাকার কয়েনের মূল্য রয়েছে তা বুঝিয়ে দিলন। ভেট্রিভেল প্রায় ১ মাস ধরে এই ১০ টাকার কয়েন জমা করেন। যদিও শোরুমের মালিক প্রথমে অস্বীকার করে ১০ টাকার কয়েন নিতে কিন্তু পরে তিনি রাজি হয়ে যান।

    আরও পড়ুন:জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    তিনি আরও জানিয়েছেন যে, তিনি কয়েন নিয়ে ব্যাঙ্কে গেলেও ব্যাঙ্ক অস্বীকার করে এই বলে যে, তাদের কয়েন গোনার জন্য কর্মী নেই। ১০ টাকার কয়েন যে গ্রহণযোগ্য নয় এমন কথা RBI-এর তরফে কখনো ঘোষণা করা হয়নি। তবে কেন ব্যাঙ্ক কয়েনগুলো নিচ্ছে না বলে প্রশ্ন করেছেন তিনি।

    কিন্তু অবশেষে গাড়ির দোকানের মালিক ভেট্রিভেলের দৃঢ় সংকল্প দেখেই এই কয়েনগুলো এর বদলে ৬ লাখ টাকার গাড়ি দিতে রাজি হন।

  • Tamilnadu: আরএসএস নেতার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল পেট্রোল বোমা, গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় ঘটনা

    Tamilnadu: আরএসএস নেতার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল পেট্রোল বোমা, গত ২৪ ঘণ্টায় এটি তৃতীয় ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তামিলনাড়ুতে (Tamilnadu) বোমা ছুঁড়ে হামলা করার অভিযোগ উঠে এল। গত ২৪ ঘণ্টায় এটি তিন নম্বর ঘটনা। এ বার আরএসএস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল চেন্নাইয়ে। শনিবার সকালে আরএসএস নেতা সীতারামনের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। পেট্রোল বোমা হামলার পরেই গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে আরএসএস নেতা সীতারামনের বাসভবন, তাম্বারামে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওই এলাকায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সীতারামনের বাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। ফলে তাদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরআরএস নেতা সীতারামন জানিয়েছেন, দুষ্কৃতীরা ভোর ৪ টের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ভোর চারটার দিকে আমরা একটা বিকট শব্দ শুনতে পাই এবং বাইরে আগুন দেখতে পাই। আমরা এটাকে শর্ট সার্কিট বলে ভেবেছিলাম কিন্তু তা হয়নি। আমরা আগুন নেভাই এবং পুলিশকে ফোন করি। পুলিশরা অভিযুক্তের ফুটেজ পেয়েছেন।”

    গত কয়েকদিন ধরেই এমন হামলার ঘটনা ঘটে চলেছে। কোয়েম্বাটোরের কোভাইপুদুরে এমনই এক ঘটনা ঘটেছিল। এই ঘটনাতেও কিছু অজ্ঞাত ব্যক্তিরা আরএসএস কর্মীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, যার পরে এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। যদি এই গঠনায় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। আবার কেরালার কান্নুরেও আরএসএসের একটি অফিসে এমনই হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় দুই দুষ্কৃতি স্কুটারে করে এসে, অফিসে পৌঁছে জানালার কাঁচ ভেঙে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। ফলে এই ঘটনারও তদন্ত চালানো হচ্ছে। এছাড়াও শুক্রবার ওই এলাকায় পুলিশ, পরিবহন বাস, দোকানের ওপর পাথর ছুঁড়ে হামলা করা হয়। ফলে এই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন ও বাসের জানালাগুলোর কাঁচগুলো পুরোপুরি ভেঙে গিয়েছে।

    বারবার দক্ষিণের রাজ্যগুলিতে এই হামলা নিয়ে সরব হয়েছেন আরএসএস কর্মীরা। এই ঘটনাগুলোর পেছনে ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-র (পিএফআই) ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হয়েছে। সম্প্রতি এই সংগঠনের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ।

  • Palanquin ritual: পালকি-প্রথায় ইতি, ক্ষোভের আঁচ তামিলনাড়ুতে

    Palanquin ritual: পালকি-প্রথায় ইতি, ক্ষোভের আঁচ তামিলনাড়ুতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ধর্মীয় আচারে লাগল রাজনীতির রং!

    মঠাধীশকে পালকিতে বসিয়ে এলাকা পরিভ্রমণ করেন ভক্তরা। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথায় ইতি টানল একটি সরকারি নির্দেশিকা। যার জেরে তপ্ত হয়েছে তামিলনাডুর রাজনৈতিক আবহ। শাসক দলের সঙ্গে তুমুল অশান্তি বিরোধী দলগুলির।

    ফি বছর মঠাধ্যক্ষকে পালকিতে বসিয়ে এলাকা পরিভ্রমণ করেন ভক্তরা। তামিলনাড়ুতে এই প্রথা পত্তিনম প্রবেশম নামে খ্যাত। প্রতি বছর মাইলাদুথুরাই জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করে ধর্মপূরম অধিনাম নামের একটি মঠ কর্তৃপক্ষ। শৈবদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র এটি। চলতি বছরে এই ধর্মীয় আচার পালনেই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। অশান্তির সূত্রপাত তা নিয়েই।

    ২২ মে এই অনুষ্ঠান হওয়ার কথা। প্রথা অনুযায়ী, মঠাধ্যক্ষকে রূপোর সিংহাসনে বসিয়ে নগর পরিভ্রমণ করা হয়। প্রশাসনের যুক্ত, ধর্মপূরম মঠের এই প্রথা মানবিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই প্রথা চলতে দেওয়া যায় না। প্রথা পালন করতে গিয়ে হতে পারে আইন-শৃঙ্খলার অবনতিও। সেটাও প্রথা রদের একটা কারণ বলে দাবি স্থানীয় প্রশাসনের।

    প্রশাসনের এই নিষেধাজ্ঞায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এম কে স্ট্যালিন সরকারের বিরুদ্ধে বিধানসভায়ই সরব হয়েছে বিরোধীরা। যার জেরে রাজ্যের মন্ত্রী পি কে সেকর বাবু বলেন, মঠাধ্যক্ষের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এতেও অবশ্য প্রশমিত হয়নি বিরোধীদের ক্ষোভ।

    ডিএমকে সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তিনি নিজেই মঠাধ্যক্ষের পালকি বহন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

    প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মপূরম মঠের পাশে দাঁড়িয়েছে মাদুরাই অধিনাম নামের একটি মঠ কর্তৃপক্ষও। এই মঠের মঠাধীশ বলেন, প্রাচীন এই মঠের ধর্মীয় প্রথাকে সম্মান জানানো উচিত। এর বিরোধিতা করা ঠিক হবে না। চলতি বছরেও যাতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালিত হয়, সেজন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।  

     

LinkedIn
Share