Tag: tathagata roy

tathagata roy

  • Kolkata Metro: বদলাতে পারে কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম, প্রস্তাব দিতে চলেছেন তথাগত রায়

    Kolkata Metro: বদলাতে পারে কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম, প্রস্তাব দিতে চলেছেন তথাগত রায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যক্তির নামে মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে আপত্তি। সেই কারণে সরকারি কমিটির কাছে কলকাতার একাধিক মেট্রো (Kolkata Metro) স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব জমা দিতে চলেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। সূত্রের খবর, খুব শীঘ্রই তিনি কমিটির কাছে (Mahanayak Uttam Kumar) এই প্রস্তাব পেশ করতে পারেন। প্রস্তাব গৃহীত হলে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের নাম ফের ‘টালিগঞ্জ’ করা হতে পারে।

    শুধু মহানায়ক উত্তম কুমার নয়, হেমন্ত মুখোপাধ্যায় এবং জ্যোতিরিন্দ্র নন্দীর নামাঙ্কিত মেট্রো স্টেশনের নামও পরিবর্তনের প্রস্তাব থাকতে পারে। জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে স্থানীয় এলাকার নাম অনুসারেই ওই স্টেশনগুলির নতুন নামকরণের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

    নেতাজি ভবন নাম নিয়েও আপত্তি (Kolkata Metro)

    ভবানীপুর মেট্রো স্টেশনের নাম ‘নেতাজি ভবন’ হওয়া নিয়েও আপত্তি রয়েছে তথাগতর। তাঁর বক্তব্য, স্টেশনটি নেতাজি ভবন থেকে যথেষ্ট দূরে। ফলে স্টেশনের নামের সঙ্গে এলাকার বাস্তব অবস্থানের সামঞ্জস্য নেই বলেই তাঁর মত। তাই এই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাবও তিনি দিতে পারেন।

    একইভাবে বেলেঘাটা মেট্রো স্টেশনের নাম নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির এই প্রবীণ নেতা। তাঁর যুক্তি, বেলেঘাটার মূল অঞ্চল থেকে বর্তমান মেট্রো স্টেশনটি অনেকটাই দূরে। তাই মেট্রো স্টেশনের নাম ব্যক্তির নামে না রেখে সংশ্লিষ্ট এলাকার নাম অনুসারে রাখার পক্ষে তিনি।

    সূত্রের খবর, ‘স্বপ্ন ভোর’ মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টিও প্রস্তাবের তালিকায় থাকতে পারে। সেক্ষেত্রেও এলাকার পরিচিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নাম দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    রাস্তার নাম বদলের প্রস্তাবও

    মেট্রো স্টেশনের পাশাপাশি কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাবও দিতে পারেন তথাগত। ইতিমধ্যেই নতুন সরকার ক্ষমতায় আসার পর সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করা হয়েছে।

    এবার লেনিন সরণির নাম পরিবর্তন করে দেবপ্রসাদ ঘোষের নামে রাস্তার নামকরণের প্রস্তাব দিতে পারেন তথাগত। কার্ল মার্কস সরণির নাম পরিবর্তন করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার প্রস্তাবও আসতে পারে (Kolkata Metro)।

    হো-চি-মিন সরণির নাম পরিবর্তন করে মার্টিন লুথার কিংয়ের নামে করার বিষয়েও প্রস্তাব আসতে পারে বলে সূত্রের খবর।

    সব মিলিয়ে, কলকাতার মেট্রো স্টেশন এবং রাস্তার নামকরণ নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ব্যক্তির নামে নামকরণের পরিবর্তে এলাকার ঐতিহাসিক বা (Mahanayak Uttam Kumar) ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার যে ভাবনা সামনে এসেছে, তা সরকারি কমিটি কতটা গ্রহণ করে, এখন সেটাই দেখার (Kolkata Metro)।

     

  • Sukanta Majumdar: ‘‘দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে’’, সুকান্তর ভূয়সী প্রশংসায় তথাগত

    Sukanta Majumdar: ‘‘দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে’’, সুকান্তর ভূয়সী প্রশংসায় তথাগত

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) গিয়ে সুকান্ত অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁকে হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা (Tathagata on Sukanta)। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি রাজ্য বিজেপি সভাপতির (Sukanta Majumdar) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

    কী বলেছেন তথাগত?

    তথাগত (Tathagata on Sukanta) বলেন, ‘‘এই বিষয়ে বিশেষ করে বলতে চাই, সুকান্ত অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে৷ জঙ্গি নেতা হিসেবে ওর রূপান্তর হয়েছে৷ সুকান্তকে (Sukanta Majumdar) আমাদের দল প্রেসিডেন্ট করেছিল৷ বিচক্ষণ, অল্পবয়সি কার্যকর্তা হিসেবে৷ কিন্তু আজ ওর অন্য একটা পরিচয় পাওয়া গিয়েছে৷ দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, এটা খুব বেশি লোকের সাহস থাকে না৷’’ তিনি আরও বলেন, ‘‘এটা নিয়ে সবাই ধন্য ধন্য করছে৷ আমিও করছি৷ আগামিদিনে এটা বিজেপির সব কার্যকর্তাদের, বিজেপির সমর্থক, সবাইকে সাহস দেবে৷’’

    আরও পড়ুন: ‘‘সন্দেশখালিতে যে আওয়াজ উঠেছে, তাকে আটকানো যাবে না’’, হুঙ্কার মিঠুনের

    কেমন আছেন সুকান্ত?

    বুধবার সন্দেশখালি (Sandeshkhali Incident) গিয়ে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেদিন রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয়৷ আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের ৬ তলায় ৩৬১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া। তাঁকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে। 

    সুকান্তকে ফোন ওম বিড়লার

    সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দেখতে গতকাল হাসপাতালে যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে৷  বিজেপির রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব এবং আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালও। তার আগে, সকালে ফোন করে বালুরঘাটের সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share