Tag: Telegram

Telegram

  • Telegram: পাইরেটেড কন্টেন্ট রুখতে টেলিগ্রামকে কেন্দ্রের নোটিশ, ৩১০০টিরও বেশি চ্যানেল চিহ্নিত

    Telegram: পাইরেটেড কন্টেন্ট রুখতে টেলিগ্রামকে কেন্দ্রের নোটিশ, ৩১০০টিরও বেশি চ্যানেল চিহ্নিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারনেটে পাইরেসি বা স্বত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত সরকার। পাইরেটেড কন্টেন্ট (Pirated Content) অর্থাৎ অবৈধভাবে চলচ্চিত্র বা বই সরবরাহ করার মতো প্রচারের অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে (Telegram) একটি নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

    বিপুল সংখ্যক চ্যানেল চিহ্নিত (Telegram)

    কেন্দ্রীয় সরকার টেলিগ্রামের (Telegram) প্রায় ৩,১০০টিরও বেশি চ্যানেলকে চিহ্নিত করেছে, যেগুলি বেআইনিভাবে সিনেমা, ওয়েব সিরিজ, বই এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রী শেয়ার করছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে টেলিগ্রামকে একটি নোটিশ জারি করেছে, যাতে প্ল্যাটফর্মটিকে পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অবৈধ বিষয়বস্তু অপসারণের নির্দেশ দেওয়া হয়। জিও সিনেমা এবং অ্যামাজন প্রাইম ভিডিও কেন্দ্রের কাছে অভিযোগ দায়ের করে জানায় যে, তাদের কপিরাইটযুক্ত সামগ্রী টেলিগ্রামে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলির অভিযোগ পাওয়ার পরেই, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    কঠোর পদক্ষেপের নির্দেশ

    নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, এই চিহ্নিত চ্যানেলগুলি দ্রুত বন্ধ করতে হবে। যদি টেলিগ্রাম (Telegram) কর্তৃপক্ষ এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তবে আইটি আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত চলচ্চিত্র প্রযোজক, প্রকাশনা সংস্থা এবং বিভিন্ন এডু-টেক (Edu-tech) প্ল্যাটফর্মের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তাদের দাবি, টেলিগ্রামের এই চ্যানেলগুলোর (Pirated Content) কারণে তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    অশ্লীল প্ল্যাটফর্ম বন্ধ

    কেন্দ্র আগেও বেশ কিছু ওটিটি প্ল্যাট ফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে হল- ২০২৫ সালের জুলাই মাসে, কেন্দ্র ২৫টি OTT প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং অ্যাপ ব্লক করার নির্দেশ দেয়। অভিযোগ ছিল যে তারা পর্নোগ্রাফি বা অশ্লীল বিষয়বস্তু স্ট্রিম করছে। এই প্ল্যাটফর্মগুলির মধ্যে ছিল ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, ShowHit, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, NeonX VIP, Fugi, Mojflix এবং Triflicks।

    নিরাপত্তা ও গোপনীয়তা

    টেলিগ্রামের (Telegram) ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারের সুযোগ নিয়ে অনেকেই পরিচয় গোপন করে এই ধরনের বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। সরকার এবার এই প্ল্যাটফর্মটিকে আরও দায়বদ্ধ করতে চাইছে। ডিজিটাল দুনিয়ায় মেধাস্বত্ব রক্ষা (Pirated Content) এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ভারত সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে পর্নোগ্রাফি এবং শিশু যৌন নির্যাতনের কন্টেন্ট ছড়ানোর বিরুদ্ধেও টেলিগ্রামকে সতর্ক করা হয়েছিল। ফলে সামাজিক মাধ্যমে খারাপ দিকগুলি সম্পর্কে সরকার লাগাতার পদক্ষেপ গ্রহণ করছে।

  • Pavel Durov: প্যারিসে গ্রেফতার টেলিগ্রামের সিইও পাভেল দুরভ! তবে কি বন্ধ হবে অ্যাপ?

    Pavel Durov: প্যারিসে গ্রেফতার টেলিগ্রামের সিইও পাভেল দুরভ! তবে কি বন্ধ হবে অ্যাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হয়েছেন জনপ্রিয় সামাজিক মাধ্যম টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। প্যারিসের বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সংক্রান্ত একাধিক অভিযোগের কারণে তাঁকে আটক করা হয়েছে। তিনি আজারবাইজানের বাকু থেকে প্যারিসে এসেছিলেন বলে জানা গিয়েছে।

    ঠিক কী অভিযোগ রয়েছে (Pavel Durov)?

    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নাবালকদের বিরুদ্ধে হওয়া হিংসা রুখতে কাজ করে ফ্রান্সের স্বেচ্ছাসেবী সংস্থা ‘অফমিন’। তারাই দুরভের (Pavel Durov) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ জারি করেছিল। পাভেলের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নৈতি করা টেলিগ্রাম অসামাজাকি কার্যকলাপের আঁতুরঘর হয়ে উঠেছে। ওই সামাজিক মাধ্যম মারফৎ প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ প্রচারের মতো গুরুতর কাজ হয়। একাধিকবার বলা সত্ত্বেও টেলিগ্রামে অপরাধীদের আধিপত্যের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তিনি। ফলে অভিযোগ যে মারাত্মক ছিল, তা অনুমেয়।

    রাশিয়া ছেড়েছিলেন ২০১৪ সালে

    টেলিগ্রাম মূলত মেসেজিং অ্যাপ। এটি মূলত দুবাই কেন্দ্রিক। অন্যান্য বার্তা বাহক অ্যাপ হিসেবে এই টেলিগ্রাম বেশ কিছু সময় ধরে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা ব্যক্তিগত বা বাণিজ্যিক ভাবে ব্যবহার করে থাকে। একটি বিশেষ সাক্ষাৎকারে দুরভ (Pavel Durov) বলেন, “প্রথমে একটি সোশ্যাল নেট ওয়ার্কিং সাইট তৈরি করেছিলাম। তা নিয়ে রাশিয়া সরকার ব্যাপক চাপ তৈরি করেছিল। পরে তা বিক্রি করে রাশিয়া ছেড়েছি ২০১৪ সালে। এরপর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ নির্মাণের ভাবনাও ভেবেছিলাম এবং তৈরি করলাম টেলিগ্রাম। এরপরে দুবাইতে ভিত্তি করে টেলিগ্রামের ব্যবসা শুরু করি।” উল্লেখ্য এই অ্যাপ দুই লক্ষ সদস্য নিয়ে গ্রুপ তৈরি করতে দেয়। ফলে এই মাধ্যমে খুব সহজেই দ্রুত যেকোনও বার্তাকে ছড়িয়ে দেওয়া যায়। আর এখানেই বিদ্বেষমূলক ভাবনা, মিথ্যে তথ্য, ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    আরও পড়ুনঃ ফের উত্তপ্ত বাংলাদেশ, আনসার ও ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ! আহত ৪০

    ২০২১ সাল থেকে ফ্রান্সে নাগরিকত্ব নেন

    মূলত রাশিয়ায় জন্মগ্রহণ করেছিলেন পাভেল দুরভের (Pavel Durov)। এখন বয়স মাত্র ৩৯। তিনি টেলিগ্রাম অ্যাপের মালিক। একপ্রকার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, উইচ্যাটের মতো প্রতিযোগী এই মেসেজিং অ্যাপ। রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ভেঙে তৈরি হওয়া দেশগুলিতে ব্যাপক জনপ্রিয় টেলিগ্রাম। ফোর্বসের তথ্য অনুযায়ী, পাভেলের সম্পত্তির পরিমাণ হল ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে তিনি ২০২১ সাল থেকে ফ্রান্সে নাগরিকত্ব নিয়েছেন। এখন দুবাই থেকে ব্যবসা চালাতেন। এবার, পাভেল গ্রেফতার হওয়ার জেরে টেলিগ্রামের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে কৌতুহল নেট-দুনিয়ায়।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে যে দুটো মেসেজিং প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করা হয় সেগুলো হল হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। হোয়াটসঅ্যাপের যেমন চাহিদা রয়েছে তেমনই রাশিয়ান অ্যাপ টেলিগ্রামেরও চাহিদা রয়েছে। তবে এই দুটো মেসেজিং অ্যাপেই কিছু না কিছু খামতি রয়েছে। যেমন হোয়াটসঅ্যাপে End to End Encryption থাকলেও টেলিগ্রামে সেই সুবিধা নেই। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার Telegram এ থাকলেও সেগুলি Whatsapp এ এখনও পর্যন্ত আপডেট হয়নি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘সিডিউল মেসেজ’। অর্থাৎ কোনও ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ করার ক্ষেত্রে আগের থেকে শিডিউল রাখা যায়। এরপর মেসেজ যে সময়ে সিডিউল করা হবে ঠিক সেই সময়েই সেন্ড হয়ে যাবে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপের সাহায্যে পেমেন্ট করা, মেসেজ রিঅ্যাকশন ফিচার, নিরাপত্তা ভিত্তিক বিভিন্ন ফিচার থাকলেও এখনও মেসেজ সিডিউলের কোনও অপশন আসেনি। অফিসের কাজে অনেক ক্ষেত্রেই কোনও মেসেজ টাইম স্পেসিফিক থাকে। নির্দিষ্ট সময়েই পাঠাতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে মনে করে রাখতে হয়। কারণ এই অ্যাপে টেলিগ্রামের মত সুবিধা নেই। তবে এই জনপ্রিয় ফিচারটি কিন্তু টেলিগ্রামে নতুন আসেনি। অনেকদিন ধরেই এই ফিচারটি অ্যাপে আছে যা অনেকের অজানা। এমনকি কীভাবে সিডিউল করতে হয় তাও হয়তো অনেকেই জানেন না। তাই আজ খুব সহজেই জেনে নিন কীভাবে মেসেজ সিডিউল করতে হয়-

    • টেলিগ্রাম অ্যাপ খুলুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
    • টেক্সটের জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।  
    • এরপর Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন।
    • এরপর একটি Schedule Message বলে অপশন দেখা যাবে।
    • সেখানে ক্লিক করলেই অপশন আসবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন আপনি।
    • এরপর নিজের প্রয়োজন মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
    • এরপরেই আপনার মেসেজটি নির্দিষ্ট টাইমে সেন্ড হয়ে যাবে।
LinkedIn
Share