Tag: Thalapathy Vijay

  • Thalapathy Vijay Trust Vote: ভাঙন ধরালেন এআইএডিএমকে-তে, তামিলনাড়ুতে আস্থাভোটেও জয়ী ‘থালাপতি’ বিজয়ের সরকার

    Thalapathy Vijay Trust Vote: ভাঙন ধরালেন এআইএডিএমকে-তে, তামিলনাড়ুতে আস্থাভোটেও জয়ী ‘থালাপতি’ বিজয়ের সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ুতে আস্থাভোটেও (Tamil Nadu Trust Vote) জয়ী ‘থালাপতি’ বিজয় (Thalapathy Vijay)। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ (Thalapathy Vijay Trust Vote) দল হয়েছিল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (TVK)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন ‘থালাপতি’ বিজয়। তবে আসনে টিকে থাকা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল। তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে জয়ী হল বিজয়ের সরকার। তাঁর সরকারের পক্ষে ভোট দিলেন ১৪৪ জন বিধায়ক। বিরুদ্ধে ভোট দিয়েছেন ২২ জন। এদিনের আস্থাভোট থেকে ৫৯ জন বিধায়ক নিয়ে বেরিয়ে যায় ডিএমকে। এআইএডিএমকে-র ৪৭ জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নেননি।

    এআইএডিএমকে -র অন্দরে ফাটলে

    আস্থাভোটের (Thalapathy Vijay Trust Vote) ফলাফল সামনে আসতে বিজয় বলেন, “হুইসলের জয় হয়েছে।” হুইসল তাঁর দল টিভিকে-র প্রতীকচিহ্ন। আস্থাভোটের এই ফলাফল আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এআইএডিএমকে (AIADMK)-র অন্দরে ফাটলের কারণে। দলের আপত্তি সত্ত্বেও ২৫ জন বিধায়ক বিজয় এবং টিভিকে-র সপক্ষে ভোট দেন। (Tamil Nadu Trust Vote) ই পালানিস্বামীর নির্দেশ অগ্রাহ্য করে সম্প্রতি এআইএডিএমকে-র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সন্মুগম এবং এসপি বেলুমণি। আগে থেকে ১২০ জনের সমর্থন ছিল বিজয়ের কাছে। যে বিধায়ক একটি ভয়োটে জয়ী হন, তাঁক ভোটাভুটি থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। ফলে তিনি ভোট দিতে পারেননি। আস্থাভোটে এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের অভিযোগ, এআইএডিএমকে-র প্রধান ইকে পালানিস্বামী তাদের প্রধান বিরোধী দল ডিএমকে-র সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে। পাল্টা অভিযোগ তুলেছে এআইএডিএমকে। তারা বিজয়ের দলের বিরুদ্ধে টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ তুলেছে। যদিও সেই অভিযোগ খারিজ করেছেন বিজয়। তিনি বলেছেন যে তাদের সরকার ঘোড়া কেনাবেচা করে না, বরং ঘোড়ার গতিতে এগোচ্ছে সরকার।

    ১৪৪ জন বিধায়কের সমর্থন

    বুধবার তামিলনাড়ুর বিধানসভায় আস্থাভোট (Thalapathy Vijay Trust Vote) হয়। টিভিকে-র জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা স্বাভাবিক ভাবেই আস্থাভোটে সরকারের পক্ষে ভোট দেন। ভোটের ফলে দেখা যায় বিজয়ের নেতৃত্বাধীন সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের (১১৮) তুলনায় অনেকটাই বেশি। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল ডিএমকে-র ৫৯ জন বিধায়ক। ইকে পলানীস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল।

  • Thalapathy Vijay:  বিজয় থলপতির সভায় পদপৃষ্ঠ হয়ে মৃত ৩৯ জনের, তদন্তের নির্দেশ স্ট্যালিনের

    Thalapathy Vijay:  বিজয় থলপতির সভায় পদপৃষ্ঠ হয়ে মৃত ৩৯ জনের, তদন্তের নির্দেশ স্ট্যালিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলাগা ভেটরি কাজাগম দলের প্রতিষ্ঠাতা দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় থলপতি (Thalapathy Vijay)। শনিবার তাঁর একটি বড় জনসভায় ব্যাপক পরিমাণে জনসমাগম হয়েছিল। উপচে পড়া ভিড়ে কার্যত বক্তৃতা থামিয়েই দিতে হয় তাঁকে। উপস্থিত পুলিশ বেসামাল হয়ে পড়েছিল। মাত্রাছাড়া ভিড়ের কারণে পদপৃষ্ট (Stampede) হয়ে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৫১ জন। তাঁদের মধ্যে রয়েছেন শিশুও। বেশকিছু জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি মুর্মু।

    অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন (Thalapathy Vijay)

    এই মর্মান্তিক (Thalapathy Vijay) ঘটনায় তামিলনাড়ু প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত, ৩৯ জন মারা গেছেন, যার মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন মহিলা, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। ২৬ জন পুরুষ এবং ২৫ জন মহিলা সহ ৫১ জন গুরুতর ভাবে চিকিৎসাধীন রয়েছেন। কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেত্র্রি কাজাগামের একটি রাজনৈতিক সমাবেশের সময় এই ঘটনাটি ঘটেছে। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য তামিলনাড়ু সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন।”

    রাজনৈতিক সভায় পদপৃষ্ঠ

    ২০২৬ সালেই এই রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বিজয়। ২০২৪ সালেই বিজয় তাঁর দলের স্থাপনা করেন। তিন দশকের বেশি সময় ধরে সিনেমায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তাঁর রাজনৈতিক সভায় আগেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে এদিনের সভায় স্পষ্ট দেখা গিয়েছে ভিড়ে ঠাসা একটি জায়গায় বিজয় (Thalapathy Vijay) গাড়ির উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তারপর বিশৃঙ্খলা সৃষ্টি হলেই শুরু হয় ভয়াবহ দুর্ঘটনা।

    আগেও হয়েছিল পদপৃষ্ঠ

    বিজয় (Thalapathy Vijay) নিজের এক্স হ্যান্ডলে দুঃখ প্রকাশ করে বলেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমার যন্ত্রণা প্রকাশের ভাষা নেই। যাদের আত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি আমি সমব্যাথি। মৃতদের প্রতি আমি শোক প্রকাশ করছি। হাসপাতালে ভর্তিদের প্রতি দ্রুত আরোগ্য কামনা করি।” তবে বিজয়ের সভায় এই প্রথম পদপৃষ্ঠ (Stampede) হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। আগে গত বছরের অক্টোবরে এই ঘটনা ঘটে। সেই বারও মোট ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। বারবার এই ধরনের ঘটনায় ব্যবস্থাপনা এবং সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনীতির একাংশ মানুষ।

LinkedIn
Share